Daokandi High School

Daokandi High School Daokandi High School was founded in 1943 in Daokandi & stand on Baronai river. It is a vast high sch

It is a vast high school in Rajshahi District to make a brilliant result. details to know visit https://www.facebook.com/daokandihighschool/

29/06/2023

আসসালামু আলাইকুম
সবাইকে দাওকান্দি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক

30/03/2023

https://www.facebook.com/advancesitpark
স্মার্টফোন অথবা কম্পিউটার দিয়ে বাসায় বসে ফ্রিল্যান্সিং করুন!
পার্ট টাইম ফ্রিল্যান্সিং কাজের সুযোগ।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে।
কম্পিউটার অথবা স্মার্টফোন থাকতে হবে।
অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে ।
প্রতিদিন ৫ ঘন্টা অনলাইনে বাসায় বসে কাজ করতে হবে।
স্যালারি ৮ থেকে ১১ হাজার টাকা অভিজ্ঞতার ওপর নির্ভর করছে।
ফ্রিল্যান্সিংয়ে অভিজ্ঞতা থাকলে সরাসরি এমপ্লয়ী আইডি নিয়ে কাজ শুরু করতে পারবেন এবং অভিজ্ঞতা না থাকলেও শিখে করা যাবে।
আমাদেরে অনলাইন ব্যাচে ভর্তি হতে এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
যোগাযোগ: মোবাইল ০১৭১৭ ১৯৫১৮৮
ইমেইল: [email protected]
ওয়েবসাাইট: https://advancewebs.com/
টেকনোলজি নিয়ে এরকম রেগুলার আপডেট পেতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন প্রতিনিয়ত।
- হ্যাপি ফ্রিল্যান্সিং 😍 হ্যাপি ফ্রিল্যান্সিং 😍

Send a message to learn more

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি।
21/02/2023

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি।

26/08/2022

সম্মানিত অভিভাবকদের জন্য
জানাচ্ছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন, নিয়মিত খোঁজখবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করেন।

সাথে নিম্নোক্ত ১৪টি বিষয় লক্ষ্য রাখবেন -

১. সে কখন স্কুলে যায়।
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে।
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন নিয়ে আসে কি না সাথে ব্লুটুথ ইয়ার ফোন।
৪. স্কুল ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না এমনকি কোন জার্সি পরে আসে কি না।
৫. মাথার চুল স্বাভাবিক আছে কি না।
৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৭. মাঝে মধ্যে স্কুলে আসবেন তাকে না জানিয়ে।
৮. শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন।
৯. কার সাথে মিশতেছে জানতে চেষ্টা করুন।
১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করুন।
১২. স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দিবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয়, তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।
১৪. যেকোনো সমস্যা সম্পর্কে জানতে চাইলে, সম্ভব হলে শ্রেণি শিক্ষক বা প্রধান শিক্ষক এর সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে।

ধন্যবাদ।

21/09/2021

২০২৩ সাল থেকে শুরু হবে সম্পূর্ণরূপে নতুন শিক্ষা পদ্ধতি, যাহা সকলের জানা প্রয়োজন।
নতুন শিক্ষা পদ্ধতি:
১. সাপ্তাহিক ছুটি ২ দিন।
২. দশম শ্রেণীর আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
৩. তৃতীয় শ্রেণীর আগে কোনো পরীক্ষাই নেই।
৪. এস.এস.সি তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স।
মাত্র ৫ দিনেই পরীক্ষা শেষ।
৫. নবম-দশম শ্রেণীতে কোন গ্রুপ ভাগ থাকবে না। সবাই পড়বে দশটি বই। সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে এইচ.এস.সি.তে।
মাধ্যমিক পর্যন্ত থাকবে দশটি বই: ১. বাংলা
২. ইংরেজি
৩.গণিত
৪ জীবন ও জীবিকা
৫.বিজ্ঞান
৬ . সামাজিক বিজ্ঞান
৭. ডিজিটাল প্রযুক্তি
৮. ধর্মশিক্ষা
৯.ভালো থাকা।
১০. শিল্প ও সংস্কৃতি।

26/03/2020

৪৯তম স্বাধীনতা দিবসের সংগ্রামী শুভেচ্ছা সকল শিক্ষার্থীদের।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দাওকান্দি  উচ্চ বিদ্যালয়,  দুর্গাপুর,   রাজশাহী বৃ...
17/03/2020

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দাওকান্দি উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, রাজশাহী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। আত্ম কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের বৃক্ষ রোপন করে শিক্ষক-শিক্ষার্থী।

দুর্নীতি  বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় দাওকান্দি উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন হওয়ায় আমরা গর্বিত ।
11/03/2020

দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় দাওকান্দি উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন হওয়ায় আমরা গর্বিত ।

শুরু হয়ে গেল গণিত উৎসব ২০২০ যোগাযোগ01723205916
09/12/2019

শুরু হয়ে গেল গণিত উৎসব ২০২০

যোগাযোগ
01723205916

02/12/2019

গণিতে ছোট্ট চিকা'র নতুন উদ্ভাবন

সম্প্রতি 12 বছরের এই বালক চমকে দেবার মতো গণিতের একটি নতুন বিষয় উদ্ভাবন করে ফেলেছে। উদ্ভাবনের বিষয়টি নতুন না হলেও পদ্ধতিটি একেবারেই নতুন। আমরা যখন ছোটবেলায় বিভাজ্যতার নিয়ম শিখেছি বা এখনো যারা শিশুদের এই বিষয়টি শেখানোর দায়িত্ব পালন করেন তারা একটু খেয়াল করে দেখবেন বইগুলোতে 2, 3, 4, 5, 6, 8, 9, 11 এদের দ্বারা বিভাজ্যতার নিয়ম থাকলেও 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম থাকে না। চিকা এই 7 দ্বারা বিভাজ্যতার নিয়মটি অন্য ভাবে আবিষ্কার করেছে। তবে 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম যে আগে আবিষ্কৃত হয়নি এমনটা নয়। কিন্তু চিকার পদ্ধতিটি একেবারে নতুন ও অভিনব। চিকার এই উদ্ভাবনী ইতিমধ্যে TruLittle Hero Award জিতে ফেলেছে। পদ্ধতিটি জানার আগে চলুন জেনে নিই উদ্ভাবনের পেছনে লুকিয়ে থাকা গল্প ....………

নাইজেরিয়ার এই বালক পড়াশোনা করে লন্ডনের Westminster Under School বিদ্যালয়ে। সেই স্কুলের গণিতের শিক্ষিকা হলেন Miss Mary Ellis. যিনি 'The Aliens Have Landed and 174 other problems' নামে একটি বইও লিখেছেন।
বিদ্যালয়ের দীর্ঘকালীন ছুটির সময় তিনি একটি assignment দেন। যেখানে ছিল, ভাগ না করে কোন সংখ্যার বিভাজ্যতা যাচাই করা। সেই বইতে 7 দ্বারা বিভাজ্যতার কোন নিয়ম ছিল না কারণ এমনিতে 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম খুব সহজও নয় এবং মনে রাখার মতনও নয়। আর এখানেই ভাবতে শুরু করে চিকা।
শিক্ষিকা Miss Mary Ellis জানাচ্ছেন 'গত শুক্রবার ক্লাসে চিকা জানায় সে নতুন কিছু বলতে চায় এবং তা সকলের সামনে উপস্থাপিত করে এবং আমি চমকে উঠি। এমন কোন সংখ্যা পাওয়া যায়নি যার ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হয় না।'
চলুন দেখি এবার কি সেই পদ্ধতি।

● যে কোনো সংখ্যার এককের অংকের সাথে 5 গুন করে বাকি সংখ্যার সাথে যোগ দিতে হবে। যোগফল 7 দ্বারা বিভাজ্য হলেই মূল সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে।
● যদি দেখা যায় সংখ্যাটিকে ওই পদ্ধতি একবার প্রয়োগ করার পর প্রাপ্ত যোগফল বড় সংখ্যা আসে, তাহলে তাকে আবার একই ভাবে ওই প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে।

উদাহরণঃ

1567 ~156+7×5=191
191 ~19+1×5=24
24, 7 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 1567 ,7 দ্বারা বিভাজ্য নয়।

অন্যদিকে হিসাব করে দেখুন 9065 , 7 দ্বারা বিভাজ্য। বিষয়টি খুব সামান্য হলেও তার চিন্তা কে কুর্নিশ জানাতেই হয়।

কি ভাবছেন আমাদের এখানে চিকা দের পাচ্ছি না কেন? পাবো কি করে? ছোটো থেকেই শিশু মনের মধ্যে গণিতের প্রতি একটা কৃত্রিম ভীতি তৈরি করে দেওয়া হয়। তারপর স্কুলের শিক্ষকমশাইদের দেওয়া হোম টাস্ক ছাত্রের হাত দিয়ে পৌঁছে যাচ্ছে গৃহ শিক্ষকের হাতে বা অভিভাবকের কাছে। আবার বিপরীত পথে উত্তর চলে আসছে স্কুলের মাস্টার মশাই কাছে। এই তো অবস্থা। স্বাধীন মুক্ত চিন্তার বিকাশের সুযোগ কই? বাধা ধরা গতের হোম টাস্ক ও নির্ধারিত সময়ে সিলেবাস সমাপ্ত করা। এসবই শেষ করে দিচ্ছে আমাদের প্রতিটি ছাত্রদের "চিকা" হবার সম্ভাবনা কে।

Address

Village : Daokandi, Thana & Upazilla : Durgapur
Rajshahi
6240

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801717195188

Alerts

Be the first to know and let us send you an email when Daokandi High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Daokandi High School:

Shortcuts

Share

Category