25/09/2026
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (NBIU) আইন বিভাগের প্রভাষক লিনা সুলতানা ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা, ২০২৫-এ সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) উপাচার্যের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি লিনা সুলতানার এই গৌরবময় সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের সাফল্য কামনা করেন।
এ সময় আইন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।