02/04/2025
ঋতুকে বলছিলাম, এ বছর আমি চেষ্টা করবো ওর পাবলিক স্পিকিং স্কিলটা আরেকটু ঝালাই করতে, যাতে ও আরেকটু কনফিডেন্টলি, কোনো জড়তা ছাড়া, বড় পরিসরে কথা বলতে পারে।
বছরের শুরুতে প্রায় ৩০০-৪০০ মানুষের সামনে কথা বলেছে। নিজেকে Improve করলে আরও বড় মঞ্চে কথা বলার সুযোগ হয়তো আসবে।
কিভাবে আমরা Preparation নিচ্ছি, সেটা শেয়ার করলাম,যাতে অন্য বাচ্চাদেরও উপকারে আসে।
১. Vocabulary Build-up:
আমি চেষ্টা করেছি ওর vocabulary strong করতে। বিভিন্ন নতুন শব্দ শিখিয়ে সেগুলো conversation এ use করার অভ্যাসের চেষ্টায় আছি।
২. Body Language is Key:
Gesture, eye contact এবং posture দিয়ে audience এর attention grab করতে শেখানো। এটা না করতে পারলে, খেলা জমবে না।
৩. Use the Stage:
এক জায়গায় স্থির হয়ে না দাঁড়িয়ে, stage এর পুরোটা use করতে শেখানো—this makes the delivery more engaging and confident.
৪. Storytelling Power:
কোনো টপিককে নিজের জীবনের অভিজ্ঞতার সাথে relate করে বললে, তা বেশি impactful হয়। এটা শেখাতে চেষ্টা করেছি।
৫. Breathing Technique:
মঞ্চে ওঠার আগে ৩ বার deep breathing—৪ সেকেন্ড ইন, ৪ সেকেন্ড হোল্ড, ৪ সেকেন্ড আউট। এটা anxiety কমায়, voice steady রাখে।
৬. Watch the Greats:
TED Talks বা শিশু বক্তাদের স্পিচ দেখানো—তাদের tone, expression, এবং timing observe করে শেখানো।
৭. Mirror Practice:
আয়নার সামনে দাঁড়িয়ে নিজের স্পিচ বলা—facial expressions, confidence এবং fluency বাড়াতে এটি খুব কার্যকর।
৮. Record & Reflect:
ওর স্পিচ রেকর্ড করে নিজেকে দেখতে দেয়া—৩ ভাবে দেখা। ১ম বার অডিও বন্ধ রেখে ভিডিও দেখা, ২য় বার ভিডিও না দেখে অডিও শোনা আর ৩য় বার অডিও, ভিডিও ২ টাই অন রাখা। ও নিজেই বুঝতে পারে কোন জায়গাগুলোতে improve করতে হবে।
৯. Positive Reinforcement:
বাচ্চাদের প্রশংসা করলে ম্যাজিকের মতো কাজ করে। যত বেশি encouragement, তত বেশি improvement।
১০. Fun First, Fear Later:
সবশেষে, চেষ্টা করি বিষয়টা আনন্দময় রাখতে। যেন ও ভাবে—“This is fun!” না যে “This is scary!”
কমেন্টেসে ওর প্রথম পাবলিক স্পিকিংটা দেয়া আছে।