Social Work Presenting and Debating Club -SWPDC,RU.

Social Work Presenting and Debating Club -SWPDC,RU. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Social Work Presenting and Debating Club -SWPDC,RU., Educational Research Center, Department of social work, University of Rajshahi, Rajshahi.

To strive to play a leading role in enabling all the students of the Department of Social Work of Rajshahi University to acquire knowledge, self-development and self-development in the rich management of globalization. ধারা-১: সংগঠন পরিচিতি
ক. সংগঠনের নাম : সমাজকর্ম বিভাগ উপস্থাপন ও বিতর্ক ক্লাব
Social work Presenting and Debating Club (SWPDC)
খ. প্রতিষ্ঠাকাল : ২৯ এপ্রিল, ২০১৪
গ. শ্লোগান : “Enrich yourself with SWPDC”
ঘ. লোগো : সংগঠনের নাম সম্বলিত পৃথিবীর মধ্যে ফুটন্ত গোলাপ থেকে মধূ আহরোণকারী উড়ন্ত পাখি।
ঙ. অবস্থান : সমাজকর্ম বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
চ. সংগঠনের ধরণ : সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, ক্যারিয়ার গঠনমূলক ও সামাজিক সংগঠন।

ধারা-২: সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য
ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সকল শিক্ষার্থীদের জ্ঞানার্জন, আত্ম- উন্নয়ন এবং বিশ্বায়নের সমৃদ্ধ ব্যবস্থাপনায় নিজেকে যুগোপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনে সচেষ্ট হওয়া।
খ. শিক্ষার্থীদের মধ্যে শিক্ষামূলক, মননশীল সৃজনশীল, উপস্থাপনা বিষয়ক ও যুক্তিনির্ভর কার্যক্রম পরিচালনা করা।
গ. জাতীয় ও আন্তর্জাতিক সংবাদপত্র, সাময়িকীতে আলোচিত বিষয় সমষ্টিগতভাবে আলোচনার মাধ্যমে জ্ঞানের বিকাশ সাধন করা।
ঘ. সদস্যদের উপস্থাপনা, বিতর্ক ও সামষ্টিক আলোচনার মাধ্যমে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়তা করা।
ঙ. একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদস্যদের মাঝে যথাযথ দক্ষতা ও জ্ঞানের বিকাশ সাধনের মাধ্যমে উচ্চতর ক্যারিয়ার গঠনে উপযোগী করে গড়ে তোলা।

ধারা-৬: সংগঠনের কার্যাবলী
ক. গঠনতন্ত্রে উলে­খিত লক্ষ্য ও উদ্দেশ্যের ভিত্তিতে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে।
খ. সংগঠনের উদ্যোগে প্রতিমাসে বিতর্ক, উপস্থাপনা, সাধারণ জ্ঞানের আসর, চলমান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা ও তাদের ক্যারিয়ার গঠনমূলক অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে।
গ. প্রতিমাসে কার্যনির্বাহী কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে এবং এই সভায় কমিটির সকল প্রকার কার্যাবলী পর্যালোচনা করা হবে
ঘ. কমিটির সদস্যগণ তাদের নিজ নিজ কর্মকাণ্ডের ব্যাপারে কার্যনির্বাহী কমিটির নিকট দায়বদ্ধ থাকবে। তবে গঠনতন্ত্র অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালনে তারা স্বাধীন থাকবে।
ঙ. কার্যবৎসর এর শেষে একটি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এখানে সংগঠনের বার্ষিক কাজের মূল্যায়ন হবে এবং পরবর্তী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হবে।

Address

Department Of Social Work, University Of Rajshahi
Rajshahi
6205

Telephone

+8801737777390

Website

Alerts

Be the first to know and let us send you an email when Social Work Presenting and Debating Club -SWPDC,RU. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Social Work Presenting and Debating Club -SWPDC,RU.:

Shortcuts

Share