11/06/2025
করোনা পরিস্থিতি ও এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে জরুরি বার্তা
* বর্তমান করোনা পরিস্থিতির কারণে দেশের শিক্ষাব্যবস্থায় আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীরা। প্রতিদিনই নানা গুঞ্জন, গুজব ও অস্থিরতায় পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
শিক্ষার্থীদের উদ্বেগ বেড়েছে:
-অসংখ্য শিক্ষার্থী এখন দুশ্চিন্তায় ভুগছে-কবে পরীক্ষা হবে, কীভাবে হবে, পরীক্ষা আদৌ হবে কি না? পড়ালেখা চালিয়ে যাওয়া অনেকের জন্য কঠিন হয় পড়ছে অনশ্চিয়তার কারণে।
* এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যা জানা জরুরি:
1. পরীক্ষার সিদ্ধান্ত শিগগিরই আসছে:
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষা নিয়ে পুনরায় বিবেচনা করবে। পরীক্ষা যথাসময়ে হবে, না কি পিছিয়ে যাবে এ বিষয়ে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
2. শিক্ষার্থীদের সুরক্ষা সবচেয়ে অগ্রাধিকার:
কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি নেওয়া হবে না। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকার প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করবে।
3. পাঠ্যক্রম ও প্রস্তুতির বিষয়ে করণীয়:
এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন ক্লাস চালু রেখেছে সেখানে অংশগ্রহণ করুন, রিভিশন দিন, এবং সময় নষ্ট না করে প্রস্তুতি চালিয়ে যান।
4. আপডেট পেতে নজর রাখুন:
শিক্ষা মন্ত্রণালয়, বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিশ্বস্ত সংবাদমাধ্যমগুলো নিয়মিত চেক করুন।
Collected