Department of Communication & Journalism Studies

Department of Communication & Journalism Studies

Share

Dept. of Communication and Journalism Studies (CJS) has been established during the establishment of North Bengal International University in 2013.

Address:
Chowddopai, Natore Road, Motihar, Rajshahi, Bangladesh

01722-280875 North Bengal International University (NBIU) was established on 15 September, 2013 after getting the permission from the Government of the Peoples Republic of Bangladesh. The university is one of the two approved private universities in the Rajshahi City.

16/06/2026

১ম সমাবর্তন ২০২৬: গৌরবময় অর্জনের মহেন্দ্রক্ষণ🎓

বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ প্রতীক্ষিত ১ম সমাবর্তন ২০২৬ আগামী ১ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সমাবর্তন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
📅সমাবর্তনের তারিখ: ১ ডিসেম্বর ২০২৬
📅নিবন্ধনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬
📝অনলাইন নিবন্ধন লিংক: https://convocation.nbiu.edu.bd/conreg

11/06/2026

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন ১ ডিসেম্বর ২০২৬
........…................................................
প্রেস বিজ্ঞপ্তি, ১১ জুন, ২০২৬

07/06/2026

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এনটিভির রাজশাহী ব্যুরো প্রধান শ. ম. সাজু

28/05/2026

জাতীয় ঈদুল আজহার এই পবিত্র মুহূর্তে, যোগাযোগ সাংবাদিকতা অধ্যায়ন বিভাগ, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ঈদ শুধু একটি উৎসব নয়, এটি আমাদের জীবনে সহানুভূতি, একতা ও মানবতার বার্তা নিয়ে আসে। আসুন, আমরা আমাদের কণ্ঠে ভালোবাসা আর দায়িত্ববোধের সুর তুলি, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এগিয়ে যাই। ঈদ মোবারক, সকলের দিন হোক আলোকিত ও সফল।

21/05/2026

বৃষ্টি বিলাস

Photos from Department of Communication & Journalism Studies's post 20/05/2026

শুভকামনা ও বরণ, নতুন ও পুরনোর সন্ধিক্ষণ

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে, ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান অ্যার্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগে সাংবাদিকতা ও ইমেজিং সায়েন্স অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র। তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন জ্ঞান ও গবেষণার দ্বার উন্মোচিত হচ্ছে। তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান অর্জনের মাধ্যমে বিশ্বব্যাপী নিজেদের দক্ষতা প্রমাণের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনটিভির রাজশাহী ব্যুরো প্রধান শ. ম. সাজু। তিনি বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগ আধুনিক ও সময়োপযোগী সিলেবাসের মাধ্যমে দক্ষ সাংবাদিক তৈরি করছে, যারা দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. জান্নাতুল জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক ও ছাত্র কল্যাণ উপদেষ্টা আবুজার, প্রভাষক আনিছুর রহমান এবং আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ল্যাব ইন্সট্রাক্টর এএইচ রাজীব।

অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন। এসময় নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও মৃধা পুরস্কার প্রদান করা হয়।

19/05/2026

সংস্কৃতির রঙে, ঐতিহ্যের ছোঁয়ায় আমাদের শিক্ষার্থীদের প্রাণবন্ত আদিবাসী নৃত্য।
নিজস্ব শেকড় ও সংস্কৃতিকে ভালোবাসার এই সুন্দর প্রকাশ সত্যিই মুগ্ধ করার মতো।

17/05/2026

রাজশাহীর রেশম শিল্প || ফিল্ড ওয়ার্ক
রিপোর্ট : সায়েদা ইসলাম জ্যোতি
নির্দেশনা ও এডিট ঃ এ এইচ রাজীব
সাংবাদিকতা বিভাগ
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ,রাজশাহী

Photos from Department of Communication & Journalism Studies's post 15/05/2026

“ইবনে সিনা ট্রাস্ট ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর”
.......................................................................
আজ বৃহস্পতিবার ( ১৪ মে, ২০২৬) বেলা ১২টায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য দপ্তরে ইবনে সিনা ট্রাস্ট ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে সকল প্যাথলজিক্যাল পরীক্ষায় সর্বোচ্চ ৩৫% পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। এ সুবিধা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান এবং ইবনে সিনা ট্রাস্টের বিজনেস ডেভেলপমেন্ট শাখার ম্যানেজার ও ডেপুটি হেড মো. আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ইদ্রিস আলীসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অন্যদিকে ইবনে সিনা ডি-ল্যাব সেন্টার রাজশাহীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ইউনিট ইনচার্জ মোস্তাফিজুর রহমান, জোনাল ইনচার্জ মাহবুব আলম, কর্পোরেট অফিসার মাসুদ রানা প্রমুখ।
এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

14/05/2026

রাকাবের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেলেন এনবিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান
…............................................................
প্রেস বিজ্ঞপ্তি, ১৪ মে, ২০২৬
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম. ছায়েদুর রহমান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমানসহ বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ মে ২০২৬ অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে রাকাবের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। শিক্ষা ও গবেষণায় দীর্ঘদিনের অবদানের জন্য তাঁর এ নিয়োগে বিভিন্ন মহল সন্তোষ প্রকাশ করেছেন।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Chowddopai, Natore Road, Motihar
Rajshahi
6206

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00