Sardah Govt. Pilot High School- Ex Student's Forum

Sardah Govt. Pilot High School- Ex Student's Forum

Share

Sardah, Rajshahi 6271, Bangladesh, Email: [email protected]

সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়- প্রাক্তন শিক্ষার্থীদের ফোরাম একটি অলাভজনক কমিউনিটি সংগঠন এবং এর সব পরিষেবাসমূহ প্রাক্তন শিক্ষার্থীদের বিনামূল্যে তথ্য প্রদানের জন্য জন্য নিবেদিত। আমরা মনে করি সকলের সম্মিলিত অংশগ্রহণে এই প্রয়াস সফল হবে এবং আপনি অংশগ্রহণ করবেন ।

Photos from Sardah Govt. Pilot High School- Ex Student's Forum's post 14/01/2026

তোলো ছিন্নবীণা
বাঁধো নতুন তারে-
=============
জানি না কেন এই কথাটাই বারবার মনে ফিরে আসে। হয়তো কারণ, কিছু ভাঙন এমন হয় যেগুলো আর জোড়া লাগে না; তারা শুধু নতুন সুরে বেঁচে থাকতে শেখে। এভাবেই তো আমরা “বেঁধে বেঁধে আছি” হাত ধরে নয়, পাশাপাশি বসে নয়, কেবল স্মৃতির সূক্ষ্ম সুতোয়। ভুলে যাওয়ার জন্য নয়, বরং সময় যত দূরে নেয়, তত গভীরে ধরে রাখার জন্য। কারণ স্মৃতির সুর যদি থেমে যেত, হয়তো এই বুকটাই শূন্য হয়ে পড়ত।

মধুরও মধুরও ধ্বনি বাজে,
হৃদয়ও কমলও বন মাঝে…

সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আঙিনায় কেটেছিল আমাদের কৈশোরের সবচেয়ে মধুর দিনগুলো। ছেলেবেলার ছোট ছোট সুখ-দুঃখ, অকারণ অভিমান, নিঃস্বার্থ হাসি আর অনাবিল আনন্দে ভরা সেই সময় আজও মনে পড়লে বুকের ভেতর কোথাও একটা নরম ব্যথা জেগে ওঠে। ফেলে আসা দিনগুলোকে আমরা ভুলিনি, ভুলে যাওয়ার কোনো উপায়ও নেই। নতুন করে সেই দিনগুলোর কাছাকাছি যেতে চেয়েই হয়তো মন আজো বারবার পেছনে ফিরে তাকায়, স্মৃতির দরজায় নীরবে কড়া নাড়ে।

স্মৃতিচারণেরও একটা অদ্ভুত মাদকতা থাকে। গত ক’দিন ধরে আমরা যেন সেই ঘোরের ভেতরেই আটকে আছি। কখনো অকারণেই হেসে উঠি, আবার পরমুহূর্তেই চোখ ভিজে আসে, নিজের কাছেই তার ব্যাখ্যা খুঁজে পাই না। কখনো চায়ের কাপ তুলতে গিয়ে পিরিচটাই উঠে আসে; হাত ঠিক আছে, মনটাই যেন ঠিক জায়গায় নেই। চোখ ঝাপসা হয়- যেমন হয়, যখন ভেতরের দৃশ্যগুলো বাইরের সবকিছুকে ঢেকে দেয়। সেই ঝাপসা চোখেই একে একে ভেসে ওঠে নামগুলো: কে রুমা, কে বিপ্লবী; বেলী, যেন ফুলের গন্ধে মোড়া কিম্বা শাহানার শাহানশাহ; কাকলীর কলকাকলীতে নওরোজ- নতুন দিনের ডাক, দীপুর দীপ্তি, মুকুট- নীরব গর্বের মতো, লতিফা- মমতার ছায়ায় মোড়া, মুক্তি- সব স্মৃতির শেষে দাঁড়িয়ে থাকা একটুকরো নিঃশ্বাস, আর আমি এই সব নামের মাঝখানেই আটকে থাকা একটুকরো সময়।

মুক্তিরো মন্দিরের সোপানতলে দাঁড়িয়ে মনে হয়, এরা সবাই আমাদের জীবনের এমন এক একটি অধ্যায়, যেগুলো শেষ হয়ে গেলেও কখনো বন্ধ হয় না। যাদের ছাড়া গল্প লেখা যায়, কিন্তু পড়া যায় না।

আবার হবেগো দেখা-এই কথাটার ভেতরে যে কতটা নীরব কান্না লুকিয়ে থাকে, তা কেবল যারা দূরে গেছে তারাই জানে। কারণ বিদায়ের সময় কেউ বলে না- এটাই শেষ। সবাই বলে- আবার হবে। আর সেই “আবার”-এর অপেক্ষায় কেটে যায় কত রাত, কত বছর। সময় আমাদের আলাদা জীবনে বেঁধে দিয়েছে, আলাদা দায়িত্ব শিখিয়েছে, তবু হৃদয়ের ভেতর সেই দিনগুলো আজো ঠিক আগের জায়গাতেই পড়ে আছে- একটুও নড়েনি। টিকে থাক মনে, তেরোই জানুয়ারির সমস্ত স্মৃতিগুলো- আগামীর পুনর্মিলনী পর্যন্ত। যদি সত্যিই আবার দেখা হয়, তখন হয়তো অনেক কিছু বদলে যাবে; শুধু এই স্মৃতিগুলোই নিঃশব্দে বলে দেবে- আমরা একদিন এমনই ছিলাম, একসাথে।

কিছু মানুষ যায় না। তারা থেকে যায়- চোখের জলে, হঠাৎ থেমে যাওয়া কথায়, আর এমন কিছু রাতে, যখন সব ঠিক থাকার মাঝেও বুকটা নিঃশব্দে ভেঙে পড়ে।

বাচ্চারা, তোমরা যারা অবাক ভেবে, বিস্ময়ে আমাদের দেখেছো, তোমাদের অনেক আদর আর স্নেহাশিস। সেই ছোট ছোট চোখের উজ্জ্বলতা, নিঃশব্দ হাসি, খেলা-ধুলার শব্দ যা আমাদেরও ছিলো- সবই আজও মনে পড়ে। ফেলে আসা দিনগুলো মনে করার সময় বোধ হয়, আমাদের সেই কৈশোরের খুশি আর ভালোবাসা আজও টিকে আছে নিরাপদ, নীরব, কিন্তু শক্তিশালী। মনে হয়, এই অনুভূতিগুলোই আমাদের সময়ের সীমানার বাইরে রাখে, যেন অদৃশ্যভাবে সবকিছুকে বেঁধে।

ঢাকা, ১৩ জানুয়ারী ২০২৬।

10/07/2025

🎓 SSC Examination 2025 — GPA Analysis Chart

Institution: Sardar Govt. Pilot High School
Board: Rajshahi Education Board
Total Examinees: 122
Appeared: 121
Passed: 118

GPA Range Number of Students Remarks

GPA 5.00 (Highest) 89 Exceptional achievement
GPA 4.75 – 4.99 15 Very good performance
GPA 4.50 – 4.74 5 Good performance
GPA 4.00 – 4.49 3 Satisfactory, room for improvement
GPA below 4.00 2 Low performance, needs attention
Failed 3 Critical intervention required

🎯 Quick Insights

✅ GPA 5.00 Holders: ~73% of examinees
✅ GPA ≥4.50: ~89% of examinees
✅ Failed: ~2.5%

✅ Stream-wise Details:

HUMANITIES SECTION:
Candidates with roll numbers starting in 4074 and 8014.

15 entries listed.

Most have GPA 5.00, a few slightly below (e.g., GPA 4.89, 4.22, 3.94).

SCIENCE SECTION:
Candidates with roll numbers starting in 1087 and 7503.

A large number of candidates (most of the school’s examinees).

Almost all have GPA 5.00.

A handful of lower GPAs (e.g., 4.89, 4.50, 4.11, 3.17).

Two students marked F (fail) with roll numbers:

108792
750333

✅ Observations:

1. Outstanding performance overall:

89 students earned GPA 5 (approx. 73% of all examinees).

Only 3 students failed (2 in Science and 1 in Humanities).

2. Science stream has the highest number of examinees.

3. Humanities group has slightly more variation in GPA.

✅ Performance Summary:

This school achieved an exceptionally high pass rate (97.52%).

The proportion of GPA 5 scorers is far above average for most institutions.

Only a small number of students scored below GPA 4.5.

08/12/2024

ফারুক আহমেদ স্যার
===============
আমার দিনমান জুড়ে থাকে বালকবয়সে আমাদের প্রস্ফুটিত হয়ে ওঠা। প্রথম শব্দ, প্রথম ঘাড় ঘুরিয়ে তাকানো, প্রথম মুঠো করে ধরা, প্রথম বসতে শেখা, পড়তে শেখা, প্রথম হাসি, চোখের তারায় প্রথম দুষ্টুমির ঝিলিক! যুগ বদলে গেলেও বদলায়নি সেই অবর্ণনীয় উল্লাস।

স্যার, দু'হাত বাড়িয়ে আমাকে- আমাদেরকে, বেয়ে উঠতে চাওয়া প্রথম মানবক! জীবন সহজ হোক! দীর্ঘজীবি হোন স্যার। অনেক ভালোবাসা আপনার জন্য।

শুভ ৭৬তম জন্মদিন স্যার

01/12/2023

নিবেদন-
======
প্রার্থনা সেটি যেটি মন থেকে আসে। শ্রদ্ধা।

বড় অসময়ে শোকের সাগরে ভাসিয়ে স্কুলের সাবেক ছাত্র ও সরদহ সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল মো: আমিরুল ইসলাম আজ সকাল ৬.৩০ মিনিটে অনন্তলোকে চলে গেলেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

যারা মানুষের ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে বিদায় নেন, তাঁদের জন্য স্বর্গ মর্ত্য দুই-ই সমান। নির্ভেজাল আত্মার কোন অশান্তি নেই, এটাই নির্জলা সত্যের উপলব্ধি। একজীবনে আপনি যা রেখে গেলেন, তা অম্লান হয়ে থাকবে আমাদের স্মৃতিতে।

সরদহ উৎসবে শিক্ষার্থীদের মিলনমেলা - দ্যা বাংলা ওয়াল 27/12/2022

১৯৯১ ব্যাচের আয়োজন..
২৪ ডিসেম্বর ২০২২

সরদহ উৎসবে শিক্ষার্থীদের মিলনমেলা - দ্যা বাংলা ওয়াল ৯১ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনমিলনী সরদহ উৎসবে শিক্ষার্থীদের মিলনমেলা। ৩২ বছরের ঐ সময়টার শিক্ষার্থীদ....

23/12/2022

প্রতিটি মৃত্যু বিধাতার বিশেষ আশীর্বাদ।
===========================
আদি অকৃত্তিম ভালোবাসা ও অস্ত্বিত্বের বন্ধন ছিঁড়ে গেলে সে যন্ত্রণা বড়ই দুঃখের। মৃত্যু নেগেটিভ নয়, বরং অনেক বেশি পজিটিভ। মৃত্যু আছে বলেই জীবন আনন্দের।

এ জীবনে কিছু মানুষ আছে; এটা জানলেই হয়। তারা অদৃশ‍্য হাতে আমাদের হাত ধরে রাখেন। তাদের থাকাটাই সাহস; প্রতিকূলতায় টিকে থাকার অবলম্বন। আমরা এটা জানি কিন্তু কখনো তাদের ধন‍্যবাদটুকুও দেই না, প্রয়োজনই হয় না কারন তাঁরা আমাদের অন্তরে মিশে থাকেন। এমনই এক মানুষ আমাদের শ্যামাউন স্যার (ঝিকরা বাড়ি) যিনি আমাদের শোক সাগরে ভাসিয়ে ২৩শে ডিসেম্বর ২০২২ইং তারিখ সকাল আনুমানিক ১০:০০টা দিকে অনন্তের পথে যাত্রা করলেন।

স্যারের আত্বার চিরশান্তি কামনা করছি। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।

যারা মানুষের ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে বিদায় নেন, তাঁদের জন্য স্বর্গ মর্ত্য দুই-ই সমান। তাই তো, নির্ভেজাল আত্মার কোন অশান্তি নেই।

স্যারের জন্য সবাই দোয়া করবা, আল্লাহ সুবহানাতালা তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নিন।

13/12/2022

৯১ ব্যাচের উদ্যোগ
=============
পাইলটের ৯১ সালের ব্যাচ যারা তুমরা সগ্গোলা খিয়াল করো এই ছবিডা, আর যোগাযোগ ক্যরি লেও নিজেরাই নিজেরে মদ্দে..

এতো বছর পর এইতো সুযোগ... এই সুযোগ গত ৩২ বছরেও পাওনি মুনে রাখ্যো।

এইডি ৯১ ব্যাচের নিজেরে উদ্দোগ। অনুষ্ঠানের ছবি এখানে শেয়ার করল্যে খুশী হবো।

01/01/2021

শুভ নববর্ষ
========
সকলের আগামী শুভ হোক..

বিদায়ক্ষণে এবছর যেটুকু দিল সেটুকু প্রাণভরে রেখে দিলেই ক্ষতি কি!! অনেক নিয়েছে এই ২০২০, কিন্তু মত্যুমরুতে দাঁড়িয়ে কয়েকটা মরুদ্যানওতো দেখিয়েছে, নয়তো আমরা বেঁচেবর্তে আছি কি করে!! আবহমানের ইতিহাস যে এই।

সকলে ভালো থেকো, সুস্থ থেকো; আগামীতে কোনো একদিন আমরা আবারো সবাই মিলেমিশে একাকার হয়ে যাব। আমরা হাসিতে খুশিতে বেঁচে থাকব।

৮৬ ও ৮৭ বন্ধুদের সৌজন্যে সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

05/08/2020

শোক সংবাদ
=========
আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলাল, প্রাক্তন আইন সচিব, রাত্রি আনুমানিক এগারোটার দিকে না ফেরার দেশে চলে গেলেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আল্লাহ্ আপনি তাকে বেহেসত নসিব করুণ, আমিন।

ভিডিও লিঙ্ক: https://www.facebook.com/sgphs.esf/videos/638005659683368/

01/06/2020

শোক সংবাদ: মাহতাব স্যার আর নেই :(
==========================
রাজশাহী পবা নতুন পাড়া (শাহমুখদুম আবাসিক) নিজ বাসভবন থেকে আজ পহেলা জুন দুপুর আড়াইটার দিকে শ্বাসকষ্ট জনিত কারণে আমাদের ছেড়ে নক্ষত্রলোকে বিলীন হয়ে গেলেন আমাদেরই শ্রদ্ধেয় শিক্ষক জনাব মাহতাব উদ্দিন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"

ভিডিও লিংক: https://youtu.be/wgwtktJ-agM

শিক্ষাদানও যে একটি শিল্প... সেই বিশ্বাস তিনি তাঁর সকল শিক্ষার্থীদের চিন্তা চেতনে উপলব্ধ করাতে সচেষ্ট ছিলেন। বিশাল মাপের শিক্ষা ব্যক্তিত্ব ছিলেন তিনি।

স্যারের নামাজে জানাজা আগামীকাল সকাল ১০টায় রাজশাহীতে বাংলাদেশ ব্যাংকের মাঠে অনুষ্ঠিত হবে এবং গোরহাঙ্গা গোরস্থানে দাফন সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ।

সকলে স্যারের জন্য দোয়া করবে, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

আমিন

12/02/2019

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Sardah, Charghat
Rajshahi
6271