13/06/2026
বর্তমানে বিভাগে আছেন, বিভিন্ন ব্যাচে পড়ছেন, প্রথম বর্ষ ব্যতীত অন্যান্য বর্ষের এমন শিক্ষার্থীদের মধ্যেও কেউ যদি র্যাগিংয়ের শিকার হয়ে থাকেন তাদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মাধ্যমে নিকট অতীতেও কী ঘটেছে সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
09/06/2026
আমাদের বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে কেউ ঢাকার একটি প্রথম সারির দৈনিক পত্রিকায় রিপোর্টার হিসেবে কাজ করতে আগ্রহী হলে ড. প্রদীপ কুমার পাণ্ডে স্যারের সাথে যোগাযোগ করতে পারেন।
সভাপতি
07/06/2026
রাইজিংবিডি ডটকমে (risingbd.com) কয়েকজন সহ-সম্পাদক নেওয়া হবে। কেউ আগ্রহী হলে আমাদের বিভাগের সাবেক শিক্ষার্থী রফিক মুয়াজ্জিনের ইমেইলে ([email protected]) সিভি জমা দেবার জন্য তিনি অনুরোধ করেছেন।
Risingbd.com - প্রতি মুহূর্তের খবর
Risingbd.com - প্রতি মুহূর্তের খবর
23/05/2026
বিভাগের ইনডোর গেমস ও ফুটবল টুর্নামেন্ট, ২০২৬ এর সমাপনী হয়ে গেল গত ১৯ মে। এ দিন বিকেলে ক্যাম্পাসের পুরনো শেখ রাসেল স্কুল মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ফাইনাল ম্যাচে ৩৪তম ব্যাচকে হারিয়ে শিরোপা জেতে ৩১তম ব্যাচ।
খেলা শেষে বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল) চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন। এ ছাড়া ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট, সেরা গোলরক্ষকের ট্রফি ও মেডেল বিজয়ীদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার।
পুরো টুর্নামেন্টের আয়োজক ৩১তম ব্যাচের পক্ষে এই ব্যাচের ফুটবল টিমের ক্যাপ্টেন শরিফুল ইসলাম তানবীর, আরিফুজ্জামান কোরবানসহ তাদের ব্যাচের অন্যান্য আয়োজক এবং মাস্টার্স ও ৩৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী পর্বে ইনডোর গেমসের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়।
এ ছাড়া এবার প্রথমবারের মতো বিভাগের যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে নৈপূণ্য প্রদর্শন করে ইতোপূর্বে নানা শিরোপা জিতেছেন তাদের হাতে বিভাগের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন সভাপতি।
এদের মধ্যে তায়কোয়ান্দোতে সাবাহ কানেতা তারেক ও কামরুজ্জামান জাতীয় পর্যায়ে যথাক্রমে সিলভার ও ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। এ ছাড়া বিভাগের নারী ফুটবল দলের ক্যাপ্টেন উম্মে জাহানকে বর্ষসেরা নারী খেলোয়াড় হিসেবে ক্রেস্ট দেওয়া হয়।
পুরস্কার বিতরণীর মাধ্যমে এবারের জমজমাট আয়োজনের সমাপ্তি ঘটে।
20/05/2026
দ্বিতীয় বর্ষ, ২০২৫ প্রথম সেমিস্টারের নিয়মিত ও মানোন্নয়নের ফলাফল আজ অনলাইনে প্রকাশিত হলো। পরীক্ষা শেষ হওয়ার ৩৫ দিন অর্থাৎ ১ মাস ৫ দিনের মধ্যে এই ফলাফল প্রকাশিত হলো। পরীক্ষা কমিটির সভাপতি ও সদস্য এবং সকল পরীক্ষককে আন্তরিক ধন্যবাদ জানাই।
ড. মো. মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল)
প্রফেসর ও সভাপতি
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
18/05/2026
শুভেচ্ছা জানবেন।
আগামীকাল ১৯ মে বিকাল ৪.৩০ মিনিটে বিভাগের আন্ত:বর্ষ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, পুরনো শেখ রাসেল স্কুল মাঠে।
এ ম্যাচে মুখোমুখি হবে এমসিজে ৩১তম ও ৩৪তম ব্যাচ।
ফাইনাল ম্যাচ শেষে বিকেল ৫টা ৩০ মিনিটে ইনডোর গেমসসহ সকল ইভেন্টের বিজয়ীদের মাঝে বিভিন্ন উপহারসামগ্রী, ক্রেস্ট ও মেডেল বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত থাকবেন সভাপতিসহ বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত, ইনডোর গেমসের ফাইনাল খেলা ইতোমধ্যেই শেষ হয়েছে।
বিভাগের নবীনসহ সকল বর্ষের শিক্ষার্থীদের উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলার জন্য অনুরোধ জানাচ্ছি।
তাহলে কাল দেখা হচ্ছে পুরনো শেখ রাসেল স্কুল মাঠে, বিকেল সাড়ে চারটায়।
নিবেদনে,
৩১তম ব্যাচ
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।