21/09/2025
সংক্ষিপ্ত। অতীব জরুরী।
প্রত্যেকটা রুকুন বা বিষয় নিয়ে ব্যাপক জ্ঞান অর্জন দরকার।
ইসলাম ও ঈমানের রুকুন│Shaikh Motiur Rahman Madani
▁▂▃▄▄ ﷽ ▄▄▃▂▁ ✏️আসসালামু আলাইকুম, সুপ্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, এ চ্যানেলটি উস্তাদ শাইখ মতিউর রহমান মাদানী হাফিয.....
18/07/2025
اَللَّهُمَّ اكْفِنِيْ بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَ أَغْنِنِىْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
হে আল্লাহ! আপনি আমাকে হারাম ছাড়া হালাল দ্বারা যথেষ্ট করুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে অন্যদের থেকে মুখাপেক্ষীহীন করুন
(মিশকাতুল মাসাবীহ হা/২৪৪৯, হাদিসের মানঃ হাসান)
13/06/2025
সফলতাঃ
فَمَن زُحْزِحَ عَنِ ٱلنَّارِ وَأُدْخِلَ ٱلْجَنَّةَ فَقَدْ فَازَ
(যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই তো সফলকাম)
সূরা আলে ইমরান ৩:১৮৫
16/06/2024
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
27/07/2023
প্রসঙ্গঃ আশুরার ছিয়াম
১। আশুরার ছিয়ামের ফযিলতঃ
আবূ কাতাদাহ্ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের শেষাংশে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- ”আশুরার সওম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তাতে পূর্ববর্তী বছরের গুনাহসমূহের কাফফারাহ হয়ে যাবে।” (সহিহ মুসলিম আন্তর্জাতিক নাম্বারঃ ১১৬২)
২। আশুরার ছিয়াম রাখার কারণ/উদ্দেশ্যঃ
ইবনু ‘আব্বাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্বীনায় আগমন করে দেখতে পেলেন যে, ইয়াহুদীগণ ‘আশূরার দিনে সওম পালন করে। তিনি জিজ্ঞেস করলেনঃ কি ব্যাপার? (তোমরা এ দিনে সওম পালন কর কেন?) তারা বলল, এ অতি উত্তম দিন, এ দিনে আল্লাহ তা‘আলা বনী ইসরাঈলকে তাদের শত্রুর কবল হতে নাজাত দান করেন, ফলে এ দিনে মূসা আলাইহিস সালাম সওম পালন করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি তোমাদের অপেক্ষা মূসার অধিক নিকটবর্তী, এরপর তিনি এ দিনে সওম পালন করেন এবং সওম পালনের নির্দেশ দেন। (সহিহ বুখারীঃ ২০০৪)
৩। কেন ২ দিন ছিয়াম রাখতে হবেঃ
আবদুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশূরার দিন সিয়াম (রোজা/রোযা) পালন করেন এবং লোকদেরকে সিয়াম (রোজা/রোযা) পালনের নির্দেশ দেন, তখন সাহাবীগণ বললেন, ইয়া রসূলাল্লাহ! ইয়াহুদ এবং নাসারা এ দিনের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। এ কথা শুনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামী বছর আমরা নবম তারিখেও সিয়াম (রোজা/রোযা) পালন করব। বর্ণনাকারী বলেন, এখনো আগামী বছর আসেনি, এমতাবস্থায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকাল হয়ে যায়। (সহিহ মুসলিম আন্তর্জাতিক নাম্বারঃ ১১৩৪)
৪। সতর্কতাঃ
এর সাথে ইমাম হুসাইন রাযিয়াল্লাহু আনহু বা কারবালার ঘটনার কোনো সম্পর্ক নেই।
05/10/2022
অবশ্যই ‘অশ্লীল নজর অসভ্যতা’ | Al Itisam
হোম সম্পাদকীয় অবশ্যই ‘অশ্লীল নজর অসভ্যতা’ সম্পাদকীয় অবশ্যই ‘অশ্লীল নজর অসভ্যতা’ October 3, 2022 64 0 اَلْحَمْدُ لِلّٰهِ وَحْدَهُ وَال...
31/05/2022
গ্রন্থঃ হজ সফরে সহজ গাইড | লেখক/পাবঃ মুহাম্মাদ মোশফিকুর রহমান
গ্রন্থঃ হজ সফরে সহজ গাইড | প্রারম্ভিকা ও প্রস্তুতি
27/04/2022
বেশি বেশি বই পড়ুন।
যেসব বই আপনাকে আপনার রবের (আল্লাহ) কাছাকাছি করার ক্ষেত্রে সহায়ক হবে।
08/04/2022
এসব আবার কিভাবে ঘটছে!!!!!!!!
নওগাঁয় হিজাব পরায় ২০ মুসলিম ছাত্রীকে পেটালেন হিন্দু শিক্ষিকা - Bagmara Times
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার দাউল বারবারপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পড়ে স্কুলে আসার অপরাধে কমপক...