Rahul English

Rahul English Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rahul English, Education, Rajshahi.

DU, RU, CU, JU,JnU,BUP,KU,GST and All Public Varsity Admission Preparation & HSC Preparation Programme Offline & Online Platform.
পরিচালনায়ঃ রাহুল ভাইয়া
সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

তুমি কি নবীজি-কে স্বপ্নে দেখতে চাও? তাহলে একটা উপদেশ বলছি, যা তোমার জীবনের ধারা পাল্টে দিতে পারে ইনশাআল্লাহ।একজন ভালো মা...
29/08/2026

তুমি কি নবীজি-কে স্বপ্নে দেখতে চাও? তাহলে একটা উপদেশ বলছি, যা তোমার জীবনের ধারা পাল্টে দিতে পারে ইনশাআল্লাহ।

একজন ভালো মানুষ আমাকে একবার এই কথাগুলো বলেছিলেন। আমি তাঁকে জীবনে মাত্র একবারই দেখেছিলাম, কিন্তু তাঁর এই কথাগুলো আমার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছিল।

আমি একদিন বিদেশের এক মাসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। মাসজিদটি প্রায় খালি ছিলো, শুধু আমি আর এক তাজিক (তাজিকিস্তানের) লোক ছিলাম। লোকটির চেহারা ছিল সাধারণ, কিন্তু তাঁর মুখে এক ধরনের অদ্ভুত নূর (আলোকোজ্জ্বলতা) ছিলো।

আমি ইমাম হয়ে নামাজ পড়ালাম। নামাজ শেষে লোকটি ভাঙ্গা আরবিতে বললেন: তোমাকে একটা উপদেশ দিবো, এটি পালন করো। আমি বললাম, বলুন। তিনি বললেন:
তুমি প্রতিদিন ১০০০ বার নাবী-র প্রতি দুরূদ পাঠ করো। এটি পাঁচ ওয়াক্ত নামাজে ভাগ করে নিতে পারো। তুমি অবাক হবে যে কীভাবে তোমার জীবনে পরিবর্তন আসবে।

তিনি আরও বললেন: দেখো, তখন আর কোনো চিন্তা তোমাকে দমন করতে পারবে না, কোনো ঋণ তোমাকে কষ্ট দেবে না, আর প্রতিটি কষ্ট থেকে তুমি মুক্তি পাবে। নবীজি তোমাকে কিয়ামাতের দিনে চিনে ফেলবেন। কারণ, তোমার দুরূদ তাঁর কাছে পৌঁছাবে। চলে যাওয়ার আগে তিনি হেসে বললেন: তুমি তাঁকে স্বপ্নে দেখবে, 'কখনো তোমাকে শান্তনা দিতে, আবার কখনো সতর্ক করতে।

আমি সত্যিই সেই উপদেশ মানতে শুরু করলাম। প্রথম তিন বছর কিছুই দেখিনি। তবে আমার জীবন বদলে গেলো, সব কাজ সহজ হয়ে গেলো, আল্লাহর রহমাত ও নিরাপত্তা পেয়ে গেলাম।

এরপর ধীরে ধীরে নবীজি-কে স্বপ্নে দেখতে শুরু করলাম। প্রতিটি স্বপ্নে ছিলো বিশেষ বার্তা, 'হয়তো কোনো গুনাহ থেকে সাবধান করা অথবা কোনো ভালো খবর দেয়া'।আল্লাহর কসম: আমি যাকে-ই এই উপদেশ দিয়েছি, সবাই-ই নবীজি -কে স্বপ্নে দেখেছেন। কখনো সুসংবাদ নিয়ে, কখনো সতর্কবার্তা নিয়ে।

কার্টেসী: শাইখ আহমাদ যায়দান (হাফিজাহুল্লাহ), মিশর। ভাষান্তর : ইয়াছিন আরাফাত, আল-আযহার ইউনিভার্সিটি, কায়রো।

অভিনন্দন, রোহান । রাবি ৩৮৫ তম 🏆 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই সাফল্য—পরিশ্রম, ধৈর্য আর স্বপ্নের সুন্দর ফল।এই অর্জনে Rahul E...
14/08/2026

অভিনন্দন, রোহান । রাবি ৩৮৫ তম 🏆

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই সাফল্য—পরিশ্রম, ধৈর্য আর স্বপ্নের সুন্দর ফল।
এই অর্জনে Rahul English টিম গর্বিত 💫

ভবিষ্যতের পথচলাও হোক আরও উজ্জ্বল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিজনেস ইউনিট রেজাল্ট | শিক্ষাবর্ষ ২০২৫–২৬

12/08/2026

📌এক পোস্টে বাংলা সাহিত্যের কনফিউশান দূর করুন ✅

০১। একাত্তরের দিনগুলি—জাহানারা ইমাম
০২। একাত্তরের ডায়েরী—সুফিয়া কামাল
০৩। একাত্তরের ঢাকা—সেলিনা হোসেন
০৪। একাত্তরের নিশান—রাবেয়া খাতুন
০৫। একাত্তরের বর্ণমালা—এম আর আখতার মুকুল
০৬। একাত্তরের কথামালা—বেগম নুরজাহান
০৭। একাত্তরের সাহিত্য—বশির আল হেলাল
০৮। একাত্তরের বিজয়গাঁথা—মেজর রফিকুল ইসলাম
০৯। একাত্তরের যীশু—শাহরিয়ার কবির
১০। একাত্তরঃ করতলে ছিন্নমাথা—হাসান আজিজুল হক
১১। একাত্তরের রনাঙ্গন—শামসুল হুদা চৌধুরী
১২। একাত্তরের গণহত্যা—বশির আল হেলাল
১৩। একাত্তরের অগ্নিকন্যা—তুষার আব্দুল্লাহ
১৪। একাত্তরের স্মৃতিময় দিনগুলি—অধ্যাপিকা হোসনে আরা আজাদ।
১৫। একাত্তরের চিঠি ( পত্র সংকলন)—সংকলনে প্রথম আলো ও গ্রামীণফোন।
১৬। একাত্তরের পথের ধারে—শাহরিয়ার কবির
১৭। একাত্তর উপাখ্যান—সাইদ হাসান দারা
১৮। একাত্তরের নারী—মালেকা বেগম
১৯। একাত্তরের ঘাতক ও দালালরা—আজাদুর রহমান চন্দন।
২০। একাত্তরের যুদ্ধশিশু—সাজিদ হোসেন
২১। একাত্তরের স্মৃতি—বাসন্তী গুহঠাকুরতা
২২। একাত্তরের স্মৃতিচারণ—আহমেদ রেজা
২৩। একাত্তরের নয়মাস—রাবেয়া খাতুন
২৪। একাত্তরের নয়মাস—মোঃ আনোয়ারুল কাদির
২৫। একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতন -আসাদুজ্জামান আসাদ।
২৬। একাত্তরের বধ্যভূমি ও গণকবর—সুকুমার বিশ্বাস
২৭। একাত্তরঃ নির্যাতনের কড়চা—আতোয়ার রহমান
২৮। একাত্তরের দুঃসহ স্মৃতি—শাহরিয়ার কবির
২৯। একাত্তরের গণহত্যা,নির্যাতন এবং যুদ্ধাপরাধীদের বিচার—শাহরিয়ার কবির
৩০। একাত্তরের ঘাতক ও দালালদের বিচার—মোস্তাক হোসেন।

৩১। সাহিত্য সংস্কৃতি জীবন—আবুল ফজল।
৩২। সাহিত্য ও সংস্কৃতি সাধানা—আবুল ফজল।
৩৩। সংস্কৃতির ভাঙ্গা সেতু—আকতারুজ্জামান ইলিয়াস।
৩৪। সংস্কৃতির চড়াই উৎরাই—শওকত ওসমান
৩৫। সংস্কৃতির সংকট—বদরুদ্দিন ওমর।
৩৬। সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা—বদরুদ্দিন ওমর
৩৭। সংস্কৃতির রূপান্তর—গোপাল হালদার।
৩৮। সংস্কৃতির কথা—মোতাহের হোসেন চৌধুরী
৩৯। সাহিত্য ও সংস্কৃতি—মো. আব্দুল হাই।
৪০। সাহিত্য সংস্কৃতি চিন্তা—আহমদ শরীফ।
৪১। অরন্য সংস্কৃতি—আবদুস সাত্তার

৪২। বামুনের মেয়ে (উপন্যাস)—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৪৩। বেদের মেয়ে (নাটক)—জসীমউদ্দীন
৪৪। গরীবের মেয়ে (উপন্যাস)—নজীবর রহমান
৪৫। বিশ শতকের মেয়ে (উপন্যাস)—নীলিমা ইব্রাহিম
৪৬। বেণের মেয়ে (উপন্যাস)—হরপ্রসাদ শাস্ত্রী
৪৭। ধানকন্যা (গল্পগ্রন্থ)—আলাউদ্দিন আল আজাদ
৪৮। কাশবনের কন্যা (উপন্যাস)—শামসুদ্দীন আবুল কালাম।
৪৯। কুচবরণ কন্যা (শিশুতোষ গ্রন্থ)—বন্দে আলী মিয়াঁ
৫০। বিষ কন্যা (কাব্যগ্রন্থ)—আশরাফ সিদ্দিকী

৫১। পদ্মাবতী (নাটক)—মাইকেল মধুসূদন দত্ত
৫২। পদ্মাবতী (কাব্য)—আলাওল
৫৩। পদ্মাবতী (সমালচনামূলক)—সৈয়দ আলী আহসান।
৫৪। পদ্মরাগ (উপন্যাস)—বেগম রোকেয়া।
৫৫। পদ্মগোখরা (গল্প)—কাজী নজরুল ইসলাম।
৫৬। পদ্মা নদীর মাঝি (উপন্যাস)—মানিক বন্দ্যোপাধ্যায়।
৫৭। পদ্মা মেঘনা যমুনা (উপন্যাস)— আবুল কালাম শামসুদ্দিন।

৫৮। পঞ্চতন্ত্র (রম্যরচনা)—সৈয়দ মুজতবা আলী
৫৯। পঞ্চভূত (রম্যরচনা)—রবীন্দ্রনাথ ঠাকুর
৬০। পঞ্চনারী পদ্য (কাব্য)—মীর মশাররফ হোসেন
৬১। পঞ্চশর (গল্পগ্রন্থ)—পেমেন্দ্র মিত্র
৬২। পঞ্চগ্রাম (উপন্যাস)—তারাশংকর বন্দ্যোপাধ্যায়। পঞ্চগ্রাম (উপন্যাস)—তারাশংকর বন্দ্যোপাধ্যায়।
৬৩। পঞ্চপুন্ডলী (উপন্যাস)—তারাশংকর বন্দ্যোপাধ্যায়। পঞ্চপুন্ডলী (উপন্যাস)—তারাশংকর বন্দ্যোপাধ্যায়।
৬৪। সঞ্চরণ (গবেষণামূলক গ্রন্থ)—কাজী মোতাহার হোসেন।
৬৫। সঞ্চয়িতা (কাব্য)—রবীন্দ্রনাথ ঠাকুর
৬৬। সঞ্চিতা (কাব্য)—কাজী নজরুল ইসলাম

৬৭। দেনা পাওনা (ছোট গল্প)—রবীন্দ্রনাথ ঠাকুর
৬৮। দেনা পাওনা (উপন্যাস)—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

৬৯। মরুভাস্কর (জীবনীগ্রন্থ)—মোহাম্মদ ওয়াজেদ আলী।
৭০। মরু-ভাস্কর (কাব্য)—কাজী নজরুল ইসলাম
৭১। মরুশিখা (প্রবন্ধ)—যতীন্দ্রনাথ সেনগুপ্ত

৭২। আত্মঘাতী বাঙালী (প্রবন্ধ)—নীরদচন্দ্র চৌধুরী
৭৩। ভবিষ্যতের বাঙালি (প্রবন্ধ)—এস. ওয়াজেদ আলী।

৭৪। শেষ লেখা (কাব্য)—রবীন্দ্রনাথ ঠাকুর
৭৫। শেষের কবিতা (উপন্যাস)—রবীন্দ্রনাথ ঠাকুর
৭৬। শেষ প্রশ্ন (উপন্যাস)—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭৭। শেষের পরিচয় (উপন্যাস)—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৭৮। শেষ বিকেলের মেয়ে (উপন্যাস)—জহির রায়হান
💥🔥💥

(সংগৃহিত)

10/08/2026

🎓 SSC Result 2026: একটি ফলাফল, পুরো জীবন নয়!!

আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। কারও ঘরে আনন্দ, কারও চোখে স্বস্তির জল, আবার কারও মনে হয়তো হতাশা ও অপ্রাপ্তির কষ্ট।

একজন একাডেমিশিয়ান হিসেবে আজ আমি শুধু ভালো ফল করা শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে চাই না; **যারা প্রত্যাশিত ফল করতে পারেনি, তাদেরও বলতে চাই—তোমাদের গল্প এখানেই শেষ নয়।**

🌟 যারা GPA-5 পেয়েছো:
অভিনন্দন! তোমাদের পরিশ্রমের ফল তোমরা পেয়েছো। কিন্তু মনে রেখো, GPA-5 তোমার গন্তব্য নয়—এটি কেবল একটি নতুন যাত্রার শুরু। কলেজজীবনে তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজের জ্ঞান, দক্ষতা, চিন্তাশক্তি ও চরিত্রকে আরও উন্নত করা।

🌱 যারা ভালো ফল করেও নিজের প্রত্যাশা পূরণ করতে পারোনি:
নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না। GPA 5 না পাওয়া মানে তুমি ব্যর্থ নও। একটি পরীক্ষার কয়েকটি সংখ্যা তোমার মেধা, সম্ভাবনা কিংবা ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।

💪 আর যারা অকৃতকার্য হয়েছো বা প্রত্যাশার চেয়ে অনেক কম ফল করেছো:
আজ হয়তো কষ্ট হচ্ছে। কষ্ট হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই ফলাফলকে নিজের পরিচয় বানিয়ে ফেলো না।

ব্যর্থতা হলো একটি ফলাফল; তুমি নিজে ব্যর্থ নও।

কোথায় সমস্যা হয়েছিল—ভিত্তি দুর্বল ছিল? নিয়মিত পড়াশোনা হয়নি? সময় ব্যবস্থাপনায় সমস্যা ছিল? নাকি পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতি ছিল?

কারণটা খুঁজে বের করো। ভুল থেকে শিক্ষা নাও। নতুন পরিকল্পনা করো। প্রয়োজনে শিক্ষকের সাহায্য নাও।
আজকের ফলাফল আগামী দিনের ফলাফল নির্ধারণ করে না—তোমার পরবর্তী সিদ্ধান্তই তা নির্ধারণ করবে।

👨‍👩‍👧 প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ—

আজ সন্তানকে অন্য কারও সন্তানের সঙ্গে তুলনা করবেন না।

❌ “ও GPA-5 পেল, তুমি পারলে না কেন?”
❌ “তোমাকে দিয়ে কিছু হবে না।”
❌ “আত্মীয়ের ছেলে এত ভালো করেছে!”

এই কথাগুলো সন্তানের আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে।

বরং বলুন—

❤️ “ফলাফল যেমনই হোক, আমরা তোমার পাশে আছি।”
❤️ “চলো, কোথায় সমস্যা হয়েছে সেটা খুঁজে বের করি।”
❤️ “পরের ধাপে আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নেব।”

মনে রাখবেন, সন্তানের ফলাফল আপনার সামাজিক মর্যাদার মাপকাঠি নয়। আপনার সন্তান একজন স্বতন্ত্র মানুষ—তার নিজস্ব মেধা, আগ্রহ, গতি ও সম্ভাবনা রয়েছে।

একজন অভিভাবকের সবচেয়ে বড় দায়িত্ব শুধু ভালো ফল করানো নয়; বরং একজন সৎ, আত্মবিশ্বাসী, দক্ষ ও দায়িত্বশীল মানুষ হিসেবে সন্তানকে গড়ে তোলা।

📚 প্রিয় শিক্ষার্থীরা,

SSC তোমাদের জীবনের একটি অধ্যায় মাত্র—পুরো বই নয়।

আজ কেউ এগিয়ে, কেউ একটু পিছিয়ে। কিন্তু জীবনের আসল প্রতিযোগিতা GPA দিয়ে শেষ হয় না। সামনে HSC, বিশ্ববিদ্যালয়, ক্যারিয়ার, দক্ষতা অর্জন এবং সবচেয়ে বড় কথা—নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে।

তাই—

১।ভালো করলে অহংকার নয়, আরও ভালো করার সংকল্প করো।
২।খারাপ করলে হতাশা নয়, নতুন করে শুরু করার সাহস রাখো।

🌸 তোমার আজকের ফলাফল তোমার পরিচয় নয়।
তোমার আগামী দিনের পরিশ্রমই তোমার আসল পরিচয়।

সকল SSC 2026 শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা। ❤️

— একজন শিক্ষক/একাডেমিশিয়ান হিসেবে আমার পক্ষ থেকে❤️❤️❤️

রাহুল
ঢাকা বিশ্ববিদ্যালয়।

#শিক্ষার্থী #অভিভাবক #এসএসসি_ফলাফল

07/08/2026

সুন্দরবনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' হিসেবে ঘোষণা করেছে কোন সংস্থা?
(ক) UNESCO
(খ) UNICEF
(গ) WHO
(ঘ) UNDP

06/08/2026

কোন বাগধারা দ্বারা 'ভনিতা' বোঝানো হয়?

ক. টইটম্বুর

খ. কুপমণ্ডুক

গ. গৌরচন্দ্রিকা

ঘ. গনেশ উল্টান

আগামী ০৭ আগস্ট সন্ধ্যা ৭টায় দেখা হচ্ছে তোমাদের সাথে লাইভ সেশনে।
04/08/2026

আগামী ০৭ আগস্ট সন্ধ্যা ৭টায় দেখা হচ্ছে তোমাদের সাথে লাইভ সেশনে।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahul English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category