River View Collectorate School, Rajshahi

River View Collectorate School, Rajshahi River View Collectorate School, Rajshahi

রিভার ভিউ কালেক্টরেট স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক জনাব নাসিম বেগম সকলের প্রিয় মীম ম্যাডাম শিক্ষকতার চাকুরী জীবন শেষে গতকাল অব...
13/12/2023

রিভার ভিউ কালেক্টরেট স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক জনাব নাসিম বেগম সকলের প্রিয় মীম ম্যাডাম শিক্ষকতার চাকুরী জীবন শেষে গতকাল অবসরে গেছেন।
দীর্ঘ শিক্ষকতার জীবনে ম্যাডাম অত্যন্ত শিক্ষার্থীবান্ধব এবং মাতৃ সমতুল্য ছিলেন আমাদের শিক্ষার্থীদের কাছে। শ্রদ্ধেয় শিক্ষকেরা প্রাতিষ্ঠানিক ভাবে বিদায় নিলেও তাঁদের নীতি, আদর্শ, শাসন ও স্নেহ রয়ে যায় শিক্ষার্থী দের মাঝে সারাজীবন।
প্রিয় ম্যাডাম আপনার আন্তরিকতা,সহানুভূতি, ভালবাসা, স্নেহ এবং শাসন আমাদের সাথে আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে।একজন আদর্শ শিক্ষকের চাকরী জীবন শেষ হতে পারে কিন্তু তাঁর দেখানো আদর্শিক মানদন্ড শিক্ষার্থীদের জীবনকে উজ্জ্বল ভাবে মেলে ধরতে সহায়তা করে আজীবন।

ভালো থাকবেন ম্যাডাম আর আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের প্রত্যাশা অনুযায়ী নিজেদের জীবন কে সঠিক গন্তব্যে নিয়ে যেতে পারি। আমাদের সৌভাগ্য যে আপনাদের মত ভাল মনের শিক্ষকদের স্কুল জীবনে পেয়েছিলাম। সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আসলেই আপনাদের মত শিক্ষক পেয়ে আমরা কৃতজ্ঞ।

ছবিসুত্র : সংগৃহীত

আমাদের রিভার ভিউ কালেক্টরেট স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক  জনাব রতন কুমার রায় স্যার দীর্ঘ শিক্ষকতার  চাকুরী জীবন থেকে আজ অবসরে...
07/01/2021

আমাদের রিভার ভিউ কালেক্টরেট স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক জনাব রতন কুমার রায় স্যার দীর্ঘ শিক্ষকতার চাকুরী জীবন থেকে আজ অবসরে গেছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে স্যার অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও হাস্যজ্জ্বল ছিলেন। আজ স্যার প্রাতিষ্ঠানিক ভাবে বিদায় নিলেন। কিন্তু স্যারের আদর্শ নীতি রয়ে যাবে আমাদের রিভার ভিউয়ের শিক্ষার্থী দের মাঝে সারাজীবন। স্যার আপনার আন্তরিকতা,সহানুভূতি, ভালবাসা, স্নেহ, শাসন এখনও অনেক মিস করি।একজন শিক্ষকের চাকরী জীবন শেষ হলেও তার দেখানো সঠিক পথ, দিক নির্দেশনা, জীবনে চলার পথ ঠিকই তার শিক্ষার্থীদের মাঝেই বিরাজমান থাকে। ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন স্যার। যেন আপনাদের প্রত্যাশা অনুযায়ী নিজেদের জীবন কে ভাল গন্তব্যতে মেলে ধরতে পারি। আমাদের আসলেই সৌভাগ্য যে আপনাদের মত ভাল মনের শিক্ষকদের স্কুল জীবনে পেয়েছিলাম। সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আসলেই আপনাদের মত শিক্ষক পেয়ে আমরা কৃতজ্ঞ।
ছবিতে রিভার ভিউ কালেক্টরেট স্কুলের শ্রদ্ধেয় মাননীয় প্রধান শিক্ষক জনাব মনোয়ারা পারভীন ম্যাডাম এবং শ্রদ্ধেয় রতন কুমার রায় স্যার।

ছবিসুত্র : RVCS reunion & glory of 72 years

আমাদের রিভার ভিউ কালেক্টরেট স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক জনাব রওশন আক্তার জাহান ম্যাডাম দীর্ঘ চাকুরী জীবন থেকে গতকাল অবসরে গে...
04/01/2021

আমাদের রিভার ভিউ কালেক্টরেট স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক জনাব রওশন আক্তার জাহান ম্যাডাম দীর্ঘ চাকুরী জীবন থেকে গতকাল অবসরে গেছেন। তাঁর কিছু উপদেশ আজও সেই আগের মতোই স্মৃতি হয়ে আছে। গতকাল ম্যাডাম প্রাতিষ্ঠানিক ভাবে বিদায় নিলেন। কিন্তু রয়ে যাবেন আমাদের রিভার ভিউয়ের শিক্ষার্থীদের মাঝে সারাজীবন। একজন শিক্ষক অবসর নিলেও তাঁর দেখানো আদর্শ, পথ, নীতিকথা, মহানুভবতা, স্নেহ, ধৈর্য, উদারতা শিক্ষার্থীদের মাঝে থেকে যায় আজীবন।
আপনাদের আন্তরিকতা,সহানুভূতি, ভালবাসা, স্নেহ, শাসন অনেক মিস করি স্যার-ম্যাডাম। ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। যেন আপনাদের প্রত্যাশা অনুযায়ী নিজেদের জীবন গড়তে পারি। আমাদের আসলেই সৌভাগ্য যে আপনাদের মত ভাল মনের শিক্ষকদের স্কুল জীবনে পেয়েছিলাম। আল্লাহ আপনাদের ইহকাল-পরকাল সুখময় করুক। আমিন।

15.04.2020
16/04/2020

15.04.2020

"আপনি মরেগেলে সরকারের কিছু যাই আসে না"কোনোভাবেই থামানো যাচ্ছে না করোনা ভাইরা কে।বাংলাদেশ এর জনসংখ্যা164,336,258 যা ছিল ২...
15/04/2020

"আপনি মরেগেলে সরকারের কিছু যাই আসে না"
কোনোভাবেই থামানো যাচ্ছে না করোনা ভাইরা কে।বাংলাদেশ এর জনসংখ্যা164,336,258 যা ছিল ২০১৮ সালের হিসাব। ২০২০ সল এ সংখ্যাটা আসলে কত তা বলা মুশকিল।কারণ এর সাথেই যুক্ত হয়েছে প্রায় ১৮ লক্ষ রোহিঙ্গা + অগণিত ভারতীয় মুসলমান। আর করোনাতো সব শুরু।
Rank Country Population Corona cases
1 China 1,366,990,000 82,295
2 India 1,260,160,000 11,487
3 United States 318,816,000 613,886
4 Indonesia 252,164,800 4,839
5 Brazil 203,212,000 25,262
6 Pakistan 188,020,000 5,837
7 Nigeria 178,517,000 373
8 Bangladesh 157,047,000 1,012
এই পরিস্থিতিতে আমরা এখন যদি সচেতন না হয় তাহলে আমাদের ভবিষ্যত কি হবে |
আর এই অবস্থায় সরকার এর উপর ভরসা করাটা কতটুকু যৌক্তিক তা আপনিই বলুন। এ টুকু বলতে পারি "আপনি মরেগেলে সরকারের কিছু যাই আসে না"।
আমরা ছোট খাটো মানুষ আমাদের বড় কিছু করার সামর্থ নেই। তাহলে আমরা ছোট কাজই করি। আসুন আমরা বেশি না আমাদেরই আশপাশের ৪ টি বাড়ির দায়িত্বনি সচেতন করার। আর তাদের বলি তাদের আসা পাশের ৪ টি বাড়ির দায়িত্ব নিতে। আশা করি এ ছোট্ট পদক্ষেপ আমাদের অনেক সাহায্য করবে

রিভার ভিউ কালেক্টরেট স্কুল একটা পরিবার।  এসএসসি ২০১৩ ব্যাচ এই পরিবারের একটা অংশ।  তাদের সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটা উদ্য...
10/04/2020

রিভার ভিউ কালেক্টরেট স্কুল একটা পরিবার। এসএসসি ২০১৩ ব্যাচ এই পরিবারের একটা অংশ।
তাদের সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটা উদ্যোগ । দেশের এই দুরদিনে তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে এগিয়ে এসেছে গরীব, দুখী দিনমজুর মানুষের পাশে।

আমাদের স্কুলের সবাই মিলে এরচেয়ে বড় কিছু করতে পারিনা??

বি.দ্র. স্কুলের বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি

রাজশাহীর ঐতিহ্যবাহী রিভার ভিউ কালেক্টরেট স্কুলের এসএসসি-২০১৩ ব্যাচের উদ্যোগে অসহায়-দুস্থ মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতর...
08/04/2020

রাজশাহীর ঐতিহ্যবাহী রিভার ভিউ কালেক্টরেট স্কুলের এসএসসি-২০১৩ ব্যাচের উদ্যোগে অসহায়-দুস্থ মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে নগরীর শ্রীরামপুর এলাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ৫০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্য তেল, আলু ও সাবান। প্যাকেট আকারে এসব সামগ্রী অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হয়।

ত্রাণ সহায়তা কার্যক্রমে সহায়তায় ছিলেন স্কুলটি থেকে ২০১৩ সালে এসএসসি পাশ করা প্রাক্তণ শিক্ষার্থী মেহেদি হাসান ইমন মো. রুবায়েত হোসেন রাব্বী, মো. শাহিনূর ইসলাম, মবিদ হোসেন খান, মাহমুদ হাসান চৌধুরী, নাইম প্রমূখ।

06/04/2020

06/04/2020


04/04/2020

"আসসালামুআলাইকুম"
এ সংকটকালে মানুষের পাশে দাঁড়ানো দরকার। মানুষের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে শ্রমজীবী মানুষের জীবনে।
শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো উচিৎ অামাদের...
দেশের এই পরিস্থিতিতে সবাই গৃহ বন্দী।।এতে করে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে গরীব দুখী দিনমজুররা।
তাদের এই অসময়ে আমরা RVCS, SSC 2013 এর পক্ষ থেকে আগামী ৬ এপ্রিল তাদের পাশে দাড়াতে যাচ্ছি। তাদের ঘরে কিছু পরিমান দৈনন্দিন খাবার(চাল,ডাল,আলু,তেল) পৌঁছে দিতে চাই।

ত্রান বিতরনের তারিখঃ৬/৪/২০২০
চাঁদার পরিমানঃ ২০০ টাকা ( যে যত দিতে পারবে)।
সকলের সহোযোগিতা একান্ত কাম্য।

সাহায্য পাঠানোর ঠিকানা
বিকাশ নংঃ
01933-918543 (রাব্বি)
01789134272 (শাহিনূর)

বি.দ্র. ৫ তারিখ দুপুর ২ টার মধ্যেই দিতে হবে।

 #13.1.2020আমাদের প্রাক্তন ছাত্র  তুহিন   স্কুল ক্রিকেট টিমকে একটা  #ব্যাটিং_গ্লাভস উপহার দিল, ধন্যবাদ  Afzal Sharif Tuh...
02/02/2020

#13.1.2020
আমাদের প্রাক্তন ছাত্র তুহিন স্কুল ক্রিকেট টিমকে একটা #ব্যাটিং_গ্লাভস উপহার দিল, ধন্যবাদ Afzal Sharif Tuhin তোমাকে

Debate competition 2020
29/01/2020

Debate competition 2020

Address

C&B
Rajshahi
6000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 10:00 - 16:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880721773247

Alerts

Be the first to know and let us send you an email when River View Collectorate School, Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category