19/04/2016
হাজী মুহসীন নামকরণ ও একাদশ শ্রেণি চালু করা হবে
************************************************
মাদ্রাসার ১৪২ বছরপূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, তৎকালিন মুসলিম শিৰা বিসৱারে অগ্রনী ভূমিকা পালনকারী এবং বর্তমানে উন্নয়নের স্বার্থে এই শিৰা প্রতিষ্ঠানের নামকরণ হাজী মুহম্মদ মুহসীন স্কুল এন্ড কলেজ, অবিলম্বে একাদশ শ্রেণী চালু ও অবিলম্বে এর অবকাঠামো উন্নয়ন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। সম্মানীত অতিথির বক্তব্য দেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের দৰ নির্দেশনায় রাজশাহী অঞ্চলের উন্নয়ন দেশের যে কোন অঞ্চলের সাথে পালস্না দিয়ে এগিয়ে চলছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল স্রোতধারায় এ অঞ্চলের উন্নয়ন সম্পৃক্ত হতে পারছে।
তিনি বলেন, হাজী লাল মুহাম্মদ মুহসীনের স্মৃতি বিজরিত রাজশাহী সরকারি মাদ্রাসা অনেক ইতিহাস ও ঐতিহ্যের সাৰ্য বহন করছে। এ মাঠে বঙ্গবন্ধু ও সোহরাওয়ার্দীর মত বড় বড় রাজনীতিবিদ বক্তব্য রেখেছিলেন। সরকার এ বিদ্যাপীঠকে ভবিষ্যত প্রজন্মের জন্য আরও যুগোপযোগী ও বৃহৎ পরিসরে সাজিয়ে তুলতে বদ্ধপরিকর। সকলের সমন্বিত উদ্যোগ ও সুনির্দিষ্ট পরিকল্পনা এ বিদ্যালয়ের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রতিমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, রাজশাহীতে সপ্তাহে তিনটি সংস’ার বিমান চলাচল করছে। হজ্বে ইচ্ছুক যাত্রীদের সুবিধার্থে কানেক্টিং ফ্লাইটের ব্যবস’া করা হচ্ছে। রাজশাহীতে আনৱর্জাতিক ক্রিকেট ভেন্যু তৈরির লৰ্যে পর্যটন মোটেলসহ আবাসন ব্যবস’া নিশ্চিত করতেও সরকার কাজ করে যাচ্ছে।
এছাড়া এ অঞ্চলের যাত্রীদের সুবিধার্থে একটি বিরতিহীন রাজশাহী-ঢাকা আনৱ:নগর ট্রেন চালুর পরিকল্পনাও বর্তমান সরকারের রয়েছে বলে উলেস্নখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া রাজশাহী-ঢাকা ৩টি আনৱনগর ট্রেনে বগি বাড়ানো হবে।
ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীর অধিকার আদায়ের আন্দেলনে এই স্কুলের ২ ছাত্র শহীদ নূরম্নল ইসলাম ও শহীদ আব্দুস সাত্তার জীবন উৎসর্গ করেছেন।
তিনি বলেন, রাজশাহী নগরীর সব স্কুল, মাদ্রাসায় উন্নয়ন করা হলেও এই শিৰা প্রতিষ্ঠানের উন্নয়নের ছোঁয়া লাগেনি। শুধুমাত্র নামকরণের কারণে এর উন্নয়ন হয়নি। আমরা সর্বদলীয় সভা করে এর নামকরণ হাজী মুহম্মদ মুহসীন স্কুল এন্ড কলেজ নামকরণ করে মন্ত্রনালয়ে প্রসৱাব পাঠাই। কিন’ মন্ত্রনালয় দ্বিধা-দ্বন্দ্বে ছিল। তবে আশার কথা হলো শিৰামন্ত্রীর সাথে আমার আলাপ হয়েছে। তারা এখন নতুন নামকরণের পৰে অনেকটাই পজিটিভ। খুব শিগগিরই শিৰামন্ত্রীর সাথে বৈঠক করে নতুন নামকরণ করা হবে। নামকরণ হয়ে গেলে একাদশ শ্রেনি চালু করা হবে এবং সার্বিক উন্নয়নে যা যা করা দরকার তাই করা হবে। হাজী মুহম্মদ মুহসীনের নাম সমুন্নত রাখা হবে।
উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান অধ্যৰ শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শহীদ কামারম্নজ্জামান সরকারি কলেজের উপাধ্যৰ আব্দুল খালেক শানৱ, প্রাক্ত ছাত্র শফিকুল ইসলাম শাফিক বক্তব্য দেন।
এসময় উৎসব উদযাপন কমিটির কো-চেয়ারম্যান ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো: আলী, সরকারি মাদ্রাসার অধ্যৰ আফজাল হোসেনসহ শিৰকমন্ডলী, প্রাক্ত ও বর্তমান ছাত্র এবং তাদের অভিভাবকবৃন্দ উপসি’ত ছিলেন।
এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরম্ন হয় অনুষ্ঠানমালা। এরপর জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে মধ্যাহ্ন বিরতীর পর চলে স্মৃতিচারণ। এ সময় প্রাক্তন ছাত্র ও প্রাক্তন বিভাগীয় কমিশনার সিরাজুল ইসলাম, ৭০ ব্যাচের ছাত্র মো: লিয়াকত আলী, আরফাজ আণী, এ্যাড: এনৱাজুল হক বাবু, শফিকুল ইসলাম শাফিকসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিৰার্থীর স্মৃতি চারণ করেন। বিকেলে সমাপনী পর্বে সভাপতিত্ব করেন উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান অধ্যৰ শফিকুর রহমান বাদশা। এসময় অতিথি হিসেবে উপসি’ত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিৰা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর ড: আব্দুল মান্নান, রাজশাহী চেম্বারের সভাপতি মনিরম্নজ্জামান মনি প্রমুখ।
সন্ধায় চমকপ্রদ আতশবাজী এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি উপস’াপনা করেন শিরাজী ফেরদৌস ইমন ও জান্নাতুল রাব্বী বিনতে হান্নান রোশনী
স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী রাজশাহী সরকারি মাদ্রাসার ১৪২ বছরপূর্তি উৎসবে