জীবন কাব্যের আনন্দ, হর্ষ, বিষাদ, সুখ ও স্মৃতিময় অধ্যায়টি শেষ হতে চলেছে। হয়তো এই বিদায় সাময়িক, কিন্তু আইন পরিবারে একসাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতির পাতায় চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।
বিদায় বলছি বটে, তবে সম্পর্কটা এখানেই থেমে যায় না। দেখা হবে, কথা হবে— ভালোবাসার বন্ধন অটুট থাকুক আমাদের মাঝে।
ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন।
আনন্দ-অশ্রুর আলিঙ্গনে,
বিদায় কীর্তনে...
সাঁঝের মায়ায় বিয়াল্লিশ।
— ইতি, বিয়াল্লিশের অশেষ স্নেহ ও ভালোবাসায় আবিষ্ট অনুজেরা।
42nd Batch of Law, RU.
The promotional page of 42nd Batch of Law, RU. Be with 42.
21/01/2025
'বারিবাহে বারিধি বিন্যাস: বিচিত্রবর্ণে বিয়াল্লিশ'
সমূদ্র, মেঘ আর পাহাড় মিশ্রিত আমাদের সপ্তাহব্যাপী ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়েছে; আলহামদুলিল্লাহ!
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ভ্রমণের মধ্যমণি শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ড. মো. মোরশেদুল ইসলাম স্যার, প্রফেসর ড. আব্দুর রহিম সাগর স্যার এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি।
প্রথম বর্ষ থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রোগ্রাম, পিকনিক, ভ্রমণসহ সকল ইভেন্টস-এ কমন দুটি উপস্থিতি তাঁরা।
তাঁদের উপস্থিতি ছাড়া আমাদের কোন প্রোগ্রাম পূর্ণতা পায়না।
জাহাজের রেলিং-এ দাঁড়িয়ে যৌথ সূরে গেয়ে পূর্ণচন্দ্র বিলাস; ফুটবল, হ্যান্ডবল বা সমুদ্র স্নানে চির মুখরিত মাতামাতি; হুটহাট হরেকরকম ফল বা মুড়ির পসরা সাজিয়ে পার্টি; তাস খেলায় মেতে যাওয়া মাঝরাত বা জাহাজের ডেকে বসে কাটানো দুপুর; চান্দের গাড়ির গতিতে দু-হাত ছড়িয়ে গলা ছেড়ে বেসুরো কণ্ঠে গাওয়া গান; জোছনার আলোতে খেলা এলন্টি-বেলন্টি, বউচি সহ নাম না জানা কত খেলা; আগুনের উষ্ণতা গায়ে মেখে স্মৃতি রোমন্থন করা কত কান্না; 'ট্রুথ & ডেয়ার'- এ আটকে যাওয়া কত-শত বুক ধরফরানি; নতুন করে সাজানো অনিশ্চিত কিছু ভবিষ্যত; ইগো আর ঘুমহীনতায় বন্দী কত চোখরাঙ্গানি আর গলাবাজি; সময়ে অনিয়মিত হওয়ায় ব্যাগ ছুড়ে খাওয়া কত আদুরে আঘাত; সেন্সরবিহীন সকল আড্ডা, নাচ, গান, জোকস, গেমস, গল্প, হাঁসি বা বিষাদ-প্রলাপ; এবং একটা হালকা-বাদামী রাতের মায়ায় আঁটকে ব্যর্থ হওয়া আবেগ গুলো...!
এইসব কোনকিছুই তাঁরা ব্যাতিত অন্যকোন বিকল্পে সম্ভব ছিলনা। উদ্ভট, বাঁধনহারা, উড়নচণ্ডী এবং বিচিত্র এই ৪২তম ব্যাচে আপনারা মিশে আছেন।
সকল প্রাসঙ্গিক সময়গুলোতে আমাদের পাশে থাকায় আপনাদের কাছে চিরঋণী আমরা। ❤️
শাহীন-বাবুলের মৌসুম আসে, শুরু হয় প্রস্তুতি। ৪২ প্রস্তুতি ম্যাচ গুলোতে হেরে যায়। বাকি টিম গুলো টুর্নামেন্ট শুরুর আগেই দেড় পা, দু পা, তিন পা দিয়ে রাখে ফাইনালে; ৪২ মাটিতে পা রেখেই আগায়। ৪২ গর্জন করে মাঠে। ৪২ দেখায় D.O.T'র খেলা।
৪ বারের অংশগ্রহণে প্রথম দুইবার রানার্সআপ; ৩য় বার সেমিফাইনালিস্ট; এবং গত আসরে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে এবার 'ডিফেন্ডিং চ্যাম্পিয়ন' হিসেবে শেষবারের মতো মাটিতে পা রেখেই অংশগ্রহণ করবে ৪২।
এবারেও 'হয় সফলতা, না-হয় গর্জন।'
You can't predict our success but can predict our roar.
'৪২ খেলে না, ৪২ গর্জন করে।'
💪
15/02/2024
We are with respected Sadiqul Islam Sagar sir.
End of a good journey!
#408
13/02/2024
It was our last class with respected Prof. Dr. Md. Ahsan Kabir sir.
End of a good memory!
#401
11/02/2024
শ্রদ্ধেয় প্রফেসর আবু নাসের মো: ওয়াহিদ স্যারের সাথে আমাদের শেষ ক্লাসে।
আইন অনুষদের নব-নির্বাচিত ডীন হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শ্রদ্ধেয় স্যারের জন্য ৪২ তম ব্যাচের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন।
#405
10/02/2024
শ্রদ্ধেয় প্রফেসর ড. সাঈদা আঞ্জু ম্যামের সাথে আমাদের শেষ ক্লাসে।
আইন বিভাগের নব নিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শ্রদ্ধেয় ম্যামের জন্য ৪২ তম ব্যাচের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন।
#406
02/02/2024
It was our last class with respected Abdur Rahim Sagor sir.
End of a good memory!
24/01/2024
We are with respected Shahin Zohora Mam.
End of a good memory!
#407
23/11/2023
প্ল্যান, প্রোগ্রাম সাজিয়ে তৈরী হয়ে আসবেন ৪২ এর সামনে।
পরে আবার বলবেন না ছেড়ে দিয়ে খেলছি।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Binodpur
Rajshahi