20/09/2026
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী, মহিলা শাখার প্রায় ১৭০০ আবাসিক ও অনাবাসিক ছাত্রীর পড়াশোনা ও দৈনন্দিন কাজ নির্বিঘ্ন রাখতে একটি ১০০ কেভি (100 KV) জেনারেটর জরুরি হয়ে পড়েছে। কিছুদিন পূর্বে মাদ্রাসার জেনারেটরটি বিকল হয়ে যাওয়ায় ছাত্রীরা বেশ ভোগান্তির শিকার হচ্ছে।
চাহিদাকৃত জেনারেটরের বিবরণ:
• ক্ষমতা : ১০০+ KVA।
• ধরন : সাইলেন্ট টাইপ (সাউন্ডপ্রুফ)।
• অবস্থা: ব্যবহৃত (পুরাতন) তবে সম্পূর্ণ সচল এবং ভালো কন্ডিশনের হওয়া প্রয়োজন।
এমতাবস্থায়, সাশ্রয়ী মূল্যে কোনো প্রতিষ্ঠানে উপরোক্ত স্পেসিফিকেশনের কোনো জেনারেটর বিক্রয়যোগ্য থাকলে আমাদের সাথে যোগাযোগ করার বিনীত অনুরোধ রইল। পাশাপাশি, কোনো দ্বীনদার ভাই-বোন যদি প্রতিষ্ঠানের জন্য জেনারেটর দান করতে আগ্রহী হন, তবে তা হবে এক মহৎ সদকায়ে জারিয়া।
📞 বিস্তারিত জানতে বা যোগাযোগ করতে :
01716-389841, 01518-383435