19/08/2026
আলহামদুলিল্লাহ।
The Asia Foundation এর অর্থায়নে
Tinkers Technologies Limited ও
10 Minute School এর সার্বিক ব্যবস্থাপনায়
পদ্মা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এ শুরু হতে যাচ্ছে "The Digital Bioscope Project".
সমগ্র বাংলাদেশের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পাইলট প্রকল্প হিসেবে "The Digital Bioscope Project" কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের প্রতিষ্ঠান একটি।
আজ সকালে প্রজেক্ট বাস্তবায়নের জন্য স্কুল পরিদর্শন করেন Sukla Dey [senior Program Manager, The Asia Foundation]
এ সময় উপস্থিত ছিলেন Tinkers Technologies Limited ও 10 Minute School এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এবং স্কুলের পরিচালক সৌরভ হোসাইন ও প্রধান শিক্ষক আব্দুর রউফ খান।
প্রজেক্ট সম্পূর্ণ হলে বাড়বে সেবার মান, ছড়িয়ে পড়বে চারদিকে পদ্মা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর নাম।