Rajshahi Loknath High School

Rajshahi Loknath High School The most oldest School of Rajshahi. Lokenath High School was established in 1846. By Lord Lokenath. Now this is the The most oldest School of Rajshahi.

13/08/2026

একটি শোক সংবাদ
বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক জনাব মোঃ খোরশেদ আলম স্যার আজ বিকাল 5 ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ বাদ এশা তার বাড়ির পাশে সপুরা শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

সংস্কারের কারণে ১৮৪৬ সালে স্থাপিত রাজশাহী মহানগরীর দ্বিতীয় আধুনিক স্কুলটির পুরোনো অবয়ব আর নেই গরিব ছেলেদের লেখাপড়ার সুযো...
09/08/2026

সংস্কারের কারণে ১৮৪৬ সালে স্থাপিত রাজশাহী মহানগরীর দ্বিতীয় আধুনিক স্কুলটির পুরোনো অবয়ব আর নেই

গরিব ছেলেদের লেখাপড়ার সুযোগ দানের অভিপ্রায়ে পাবনা জেলার শীতলাইয়ের দানশীল জমিদার রায় লোকনাথ মৈত্র ১৮৪৬ সালে ‘ইংরেজি-বাঙলা স্কুল’ নামে যে একটি স্কুলের সূচনা করেছিলেন তাই বর্তমানে ‘লোকনাথ হাই স্কুল’ নামে পরিচিত। বর্তমানে এ স্কুলের পুরাতন অনেক স্থাপনাই সংস্কার কিংবা ভেঙে ফেলে নতুন নতুন ভবন নির্মিত হলেও পুরাতন তিনটি ব্লক এখনো রয়ে গেছে। কেন্দ্রস্থলে একটি উন্মুক্ত মাঠকে কেন্দ্র করে নির্মিত পূর্বমুখী এ স্কুল ভবনের পুরাতন ব্লক তিনটি হলো মূল প্রবেশপথ ব্লক এবং মাঠের পশ্চিম ও উত্তর ব্লক। ব্লক তিনটি দ্বিতল বিশিষ্ট। উত্তর ব্লকের নিচতলার পূর্ব-পশ্চিমে টানা বারান্দা নয়টি খিলানপথে উন্মুক্ত এবং দ্বিতলের বারান্দা চতুষ্কোনা স্তম্ভের সাথে রেলিং দ্বারা বেষ্টিত। বারান্দার সাথে উভয় তলায় তিনটি করে ছয়টি কক্ষ বিদ্যমান। পশ্চিম ব্লকের উভয় তলার উত্তর-দক্ষিণে টানা বারান্দাটি ছয়টি করে খিলানপথে উন্মুক্ত এবং দ্বিতলের বারান্দার খিলানসমূহ রেলিং বেষ্টিত। এ ব্লকের উভয় তলায় দুটি করে মোট চারটি কক্ষ বিদ্যমান। কক্ষগুলো শিক্ষক বিশ্রামাগার ও প্রধান শিক্ষকের অফিস হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে পূর্ব ব্লকের কেন্দ্রস্থলে স্কুলে প্রবেশের সুবিশাল ফটক এবং নিচ ও উপর তলায় দুটি করে চারটি কক্ষ বিদ্যমান। ফটকের উপরে ছাদপ্রান্তে স্থাপিত একটি ত্রিকোনার কাঠামোতে (pediment) ইংরেজিতে স্কুলটির নামকরণ Rajshahi Loknath School উৎকীর্ণ রয়েছে। ভবনটির উত্তর দিকেও অনুরূপ কাঠামোতে স্কুলের নাম লেখা আছে। যা বর্তমান বাণিজ্যিক ভবনে আড়াল হয়ে পড়েছে। প্রতিটি ব্লকের ছাদ লোহা ও কাঠের তৈরি তীর-বর্গার সমন্বয়ে সমতল ছাদে আচ্ছাদিত এবং সমগ্র ইমারত ইট ও চুন-সুরকি দিয়ে নির্মিত। স্কুলটি ১৮৪৬ সালে প্রতিষ্ঠা লাভ করলেও বর্তমানে সংরক্ষিত তিনটি ব্লক বিংশ শতকের প্রথম দশকে নির্মিত বলে অনুমিত হয়।

ছবি: রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ের সম্মুখাংশ (পূর্ব পাশ), ৪ এপ্রিল ২০১১।

-আনারুল হক আনা

25/07/2026
02/07/2026

সকল HSC পরীক্ষার্থীর জন্য দোয়া এবং শুভকামনা ❤️

Prime Bank National School Cricket Tournament Champion: Rajshahi Loknath High School
30/04/2026

Prime Bank National School Cricket Tournament
Champion: Rajshahi Loknath High School

শোক সংবাদ রাজশাহী লোকনাথ স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আমাদের সকলের প্রিয় মোঃ আব্দুস সোবহান স্যার গতকাল ০৩/০১/২০২৬ রাত...
04/01/2026

শোক সংবাদ
রাজশাহী লোকনাথ স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আমাদের সকলের প্রিয় মোঃ আব্দুস সোবহান স্যার গতকাল ০৩/০১/২০২৬ রাত ৮.৩০ মিনিটে ইন্তেকাল করিয়াছেন
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আজ ০৪/০১/২০২৬ বাদ যোহর রাজশাহী আম বাগান (ফিশারি মাঠে) অনুষ্ঠিত হবে এবং হেতেম খা গোরস্তানে দাফন সম্পন্ন হবে।

আল্লাহ তায়ালা স‍্যারকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। আমিন

12/12/2025
10/07/2025

অভিনন্দন সকল এস এস সি পরীক্ষার্থীদের। যারা সফল হয়েছে। আর যারা এবার সফল হতে পারে নাই, তারা আগামী বছরের জন্য ভালো ভাবে প্রস্তুতি নাও।

21/06/2025

স্কুলের সেই ছুটির ঘন্টা: স্মৃতির শেষ প্রহরে একটি সুর

যখন স্কুলের প্রাচীন দেয়ালের মাঝে শেষ ক্লাসটি শেষ হয়ে আসে, তখন হঠাৎ করেই একটানা একটি শব্দ বাতাসে কেঁপে ওঠে—ছুটির ঘণ্টা। সেটি যেন কেবল একটি ধাতব যন্ত্রের শব্দ নয়; বরং একটি দিনান্তের কবিতা, একটি নির্মল প্রশান্তি, আবার অনেক সময় একটি মধুর বেদনার নাম।

ছুটির ঘণ্টা শব্দটি শোনামাত্র শ্রেণিকক্ষে এক অদ্ভুত পরিবর্তন ঘটে। শিক্ষার্থীদের ক্লান্ত চোখে ঝিলিক দিয়ে ওঠে মুক্তির আনন্দ, অথচ কোথাও যেন হালকা করে জেগে ওঠে এক অজানা বিষণ্নতা। কারণ, প্রতিটি ছুটির ঘণ্টা একেকটি অধ্যায়ের পরিসমাপ্তি।

বাংলাদেশসহ উপমহাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এই ছুটির ঘণ্টা একটি দীর্ঘ ঐতিহ্যের অংশ। প্রায় শতবর্ষ ধরে এটি সময় নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আগে হাতের চাকা ঘোরানো লোহার ঘণ্টা বাজিয়ে সময় ঘোষণা করা হতো। শিক্ষার্থী কিংবা দপ্তরি একটি নিদিষ্ট সময়ে এসে কর্কশ অথচ পরিচিত সুরে ঘন্টাটি বাজাতো। আধুনিক কালে এই ঘণ্টা ইলেকট্রিক বেল কিংবা অটো সিস্টেমে রূপান্তরিত হলেও, তার আবেদন এতটুকুও কমেনি।

সাহিত্যের পাতায়ও ছুটির ঘণ্টার ছায়া রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের “পথের পাঁচালী”-তে স্কুলের ঘন্টা একটি সামাজিক কাঠামোর প্রতীক হয়ে উঠে আসে। কবি জীবনানন্দ দাশ কিংবা সুকান্ত ভট্টাচার্যের কবিতায় সেই ছুটির ঘণ্টা কখনো মুক্তি, কখনো শৈশবের রূপক হয়ে উঠেছে।

ছুটির ঘণ্টা শব্দটি যেন চিহ্নিত করে একটি নির্দিষ্ট গণ্ডির শেষ সীমা—যেখানে বিদ্যার সাধনার অন্ত হয়, আর শুরু হয় অপেক্ষাকৃত অবাধ জীবনের। মাঠে দৌড়ে যাওয়া, খেলায় মেতে ওঠা, বইয়ের ব্যাগ কাঁধে ফেলে মুক্ত বাতাসে হাঁটা—সবকিছুর সূচনা ঘটে ওই একটিমাত্র ধ্বনির মাধ্যমে।

কিন্তু বছর পেরিয়ে গেলে, জীবন তার গতিপথে আমাদের যখন নিয়ে যায় বহুদূর, তখন সেই একঘেয়ে ঘণ্টাধ্বনি হয়ে ওঠে হৃদয়ের সবচেয়ে কোমলতম স্মৃতি। তখন মনে হয়—কখনো কি আর বাজবে সেই ঘণ্টা? আমরা কি আর ফিরে পাব সেই ছুটির ঘণ্টার পর বন্ধুর হাসি, শিক্ষকের স্নেহের দৃষ্টি, কিংবা স্কুলবাড়ির ছায়াঘেরা বারান্দা?

এই ঘন্টার শব্দ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু তার রেশ থেকে যায় হৃদয়ের গভীরে—চিরকাল, চিরস্মরণীয়।

নিকলী পরিক্রমা

একটি শোক সংবাদ😥১১ নং ওয়ার্ড সবজি পাড়া নিবাসী রাজশাহী লোকনাথ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও এডভোকেট বার এসোসিয়েশন এর সিনিয়...
13/01/2025

একটি শোক সংবাদ😥

১১ নং ওয়ার্ড সবজি পাড়া নিবাসী রাজশাহী লোকনাথ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও এডভোকেট বার এসোসিয়েশন এর সিনিয়র এডভোকেট আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব মো. মনজুর আলী সরকার (মঞ্জুর স্যার) আজ সকাল অনুমান ৯ টা'য় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বাদ আসর হেতেম খা বড় মসজিদ প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হইবে ও হেতেম খা কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হইবে।

Address

Rajahata
Rajshahi
6000

Telephone

01705339831

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi Loknath High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category