01/05/2026
একটি শোক সংবাদ :
গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, পদ্মা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর
বিদ্যোৎসাহী সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) এবং পরিচালক সৌরভ হোসাইন এর চাচা মোঃ আব্দুল মালেক। আজ (০১/০৫/২০২৬ ইং, শুক্রবার) সন্ধ্যা ৭.৩০ টায় লক্ষ্মীপুর সিডিএম হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ( إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ)।
মরহুমের জানাযার নামাজ আগামীকাল ০২/০৫/২০২৬ ইং, শনিবার সকাল ১০ টার সময় চকপাড়া কেন্দ্রীয় গোরস্থানে অনুষ্ঠিত হবে।
মরহুমের মৃত্যুতে পদ্মা পরিবার, আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের সকল সদস্যদের শোক সহ্য করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।
🤲
02/09/2025
ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!
আপনার শিশুকে চিত্রাংকন ও হাতের লেখা সুন্দর করানোর জন্য আজই ভর্তি করুন পদ্মা আর্ট ক্লাব এ।
10/04/2024
পদ্মা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ
"আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে মানসম্পন্ন সুশিক্ষায় আমাদের অঙ্গীকার।"
20/02/2024
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি রইলো পদ্মা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা !!
23/07/2023
ইনশাআল্লাহ আবারো চালু হচ্ছে আমাদের স্বপ্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম।
05/09/2020
কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।
১- ডোনারের যাতায়াত খরচ,
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ,
৩- ডাব,স্যালাইন পানি,কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার
এবং
পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।
পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম তবুও ব্লাড দেয়।
আবার, যারা ব্লাড খুজে দেয় তারাই জানে ১ব্যাগ ব্লাড খুজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেন ই না। এগুলা হাইড স্টোরি থাকে।
কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।
নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।
যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।