BCS & Job Preparation With Rohan

BCS & Job Preparation With Rohan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BCS & Job Preparation With Rohan, Educational consultant, Rajshahi.

পেজটিতে পাবেন অল্প সময়ে প্রস্তুতি গ্রহনের নানা টেকনিক ও চাকরী সংক্রান্ত গুরুত্বপূর্ন খবর ও নির্দেশনা।আপনার ভালো ক্যারিয়ার গঠনে এতটুকু কাজে লাগলেই আমাদের সার্থকতা।✌️✌️✌️

💥২৩২ পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ নিয়োগ বিজ্ঞপ্তি - ২০/১০ Deadline: 20 Oct 2026বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এ ব...
30/09/2026

💥২৩২ পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ নিয়োগ বিজ্ঞপ্তি - ২০/১০
Deadline: 20 Oct 2026

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এ বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
Apply: https://bbal.teletalk.com.bd
আবেদন শুরুঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬

27/09/2026

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে ভূমি জরিপের ইতিহাস নিয়ে সুন্দর একটা লেখা রয়েছে। সেই লেখা থেকে নিচের প্রশ্নগুলো বাছাই করা হলো।

আগামী ২ তারিখ যাঁচমোহরার এমসিকিউ পরীক্ষা, পরবর্তীতে এর লিখিতও হবে। এছাড়া অফিস সহায়কের লিখিতও বাকি। সবমিলিয়ে নিচের তথ্যগুলো কোথাও না কোথাও কাজে লেগে যেতে পারে।

✪সর্বপ্রথম এ উপমহাদেশে ভূমি জরিপ প্রথা চালু করেন কে - শের শাহ
✪কে প্রথম সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রম পরিচালনা করেন- সম্রাট আকবারের সভাসদ টোডরমল

সময়ের ক্রম অনুযায়ী জরিপসমূহ: রনাল>ত্রিগনোমেট্রি>থাকবস্ত>রাজস্ব>দিয়ারা>সি.এস.>এস.এ.>আরএস>বিডিএস
বি:দ্র: দিয়ারা জরিপ আরও পরে শুরু হয়, তবে শেষ চারটা জরিপ একই প্রকৃতির জরিপ হওয়ায় ওয়েবসাইটে ও শেষ চারটার আগে দিয়ারার অবস্থান দেওয়া আছে।

রনাল জরিপ:
✪সবচেয়ে পুরাতন জরিপ কোনটা- রনাল জরিপ
✪রনাল জরিপ কে করে-জেমস রনাল
✪রনাল জরিপ কতসালে হয়- ১৭৮০

ত্রিগনোমেট্রি জরিপ:
✪কার নেতৃত্বে ত্রিগনোমেট্রিক্যাল জরিপ হয়- উইলিয়াম ল্যাম্বটন, ১৮০২ সালে

থাকবস্ত জরিপ:
✪থাকবস্ত জরিপ কী - জমিদারি সীমানা বিরোধ মীমাংসার জরিপ

রাজস্ব জরিপ:
✪কোনটা প্রথম বৈজ্ঞানিক জরিপ- রাজস্ব জরিপ

দিয়ারা জরিপ:
✪দিয়ারা জরিপ কী - নদী ভাঙ্গনের জরিপ

সি.এস. জরিপ (ক্যাডাট্রাল সার্ভে):
✪কতসালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয়- ১৮৮৫ সালে
✪সি.এস জরিপ করা হয়- ১৮৮৮ সালে
✪প্রথম সি.এস জরিপ কোথায় হয়- কক্সবাজার
✪সর্বশেষ সি.এস জরিপ কোথায় হয়- দিনাজপুর
✪কোথায় সি.এস জরিপ হয়নি - সিলেট, কারণ তখন আসামের অংশ ছিলো

এস.এ জরিপ ( স্টেট অ্যাকুইজিশন সার্ভে):
✪জমিদারি ও প্রজাস্বত্ব আইন পাশ হয়- ১৯৫০ সালের ১৬ই ফেব্রুয়ারি
✪কোনটা সরেজমিন জরিপ নয়- এস.এ জরিপ
✪কোন জরিপের মাধ্যমে জমিদারদের জমি অধিগ্রহণ করা হয়- এস.এ. জরিপ

আরএস জরিপ (রিভিশনাল সার্ভে):
✪এস.এ. জরিপ সংশোধনের জন্য কোন জরিপ করা হয়-আরএর জরিপ
✪আর.এস. জরিপ এখনো কোথায় চলমান- দিনাজপুর, রংপুর, বগুড়া, সিলেট, খুলনা ও বরিশাল জোনে।
✪ঢাকা মহানগর এলাকায় পরিচালিত বিশেষ জরিপের নাম কী- মহানগর জরিপ

বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস):
✪সর্বশেষ জরিপ কোনটা - বিডিএস,২০১৩

ETS= Electronic Total Station
GNSS= Global Navigation Satellite System

সংগৃহীত,সূত্র: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইট।

💥অনেক বড় সার্কুলার। 💥 পদসংখ্যা ৫০৬ জনআবেদন শুরু ⇨ ১৫-০৯-২০২৬আবেদন শেষ ⇨ ০৬-১০-২০২৬
10/09/2026

💥অনেক বড় সার্কুলার। 💥
পদসংখ্যা ৫০৬ জন
আবেদন শুরু ⇨ ১৫-০৯-২০২৬
আবেদন শেষ ⇨ ০৬-১০-২০২৬

25/08/2026

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ২৪ আগস্ট পর্যন্ত সরকারি শিক্ষকের শূন্যপদের হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।

23/08/2026

অতি সাম্প্রতিক ২৫টি এমসিকিউ প্রশ্ন টাইমলাইনে শেয়ার করে রাখুন।

১। নৌযান শুমারি ২০২৬ কবে পরিচালিত হয়?
ক) ১৫–১৬ আগস্ট ২০২৬
খ) ১৭–১৮ আগস্ট ২০২৬
গ) ২০–২৯ আগস্ট ২০২৬
ঘ) ২১–২২ আগস্ট ২০২৬
উত্তর: গ
ব্যাখ্যা: নৌযান শুমারি ২০২৬ আগামী ২০-২৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়।

২। নৌযান শুমারি ২০২৬ কোন কোন সংস্থা যৌথভাবে পরিচালনা করে?
ক) বিআইডব্লিউটিএ ও নৌবাহিনী
খ) নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)
গ) নৌপরিবহন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ঘ) কোস্টগার্ড ও বিআইডব্লিউটিসি
উত্তর: খ
ব্যাখ্যা: নৌযানের সঠিক পরিসংখ্যান ও নিবন্ধনসংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য এই দুই সংস্থা যৌথভাবে শুমারিটি করে।

৩। বর্তমানে বাংলাদেশে মোট সামুদ্রিক সংরক্ষিত এলাকা (MPA) কয়টি?
ক) ৪টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ৭টি
উত্তর: গ
ব্যাখ্যা: বাংলাদেশে বর্তমানে মোট ৬টি এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

৪। বাংলাদেশের প্রথম সামুদ্রিক সংরক্ষিত এলাকা কোনটি?
ক) সেন্টমার্টিন
খ) সোয়াচ অব নো গ্রাউন্ড
গ) কুয়াকাটা
ঘ) সলিমপুর
উত্তর: খ
ব্যাখ্যা: সোয়াচ অব নো গ্রাউন্ড বাংলাদেশের প্রথম সামুদ্রিক সংরক্ষিত এলাকা।

৫। নিচের কোন এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ?
ক) সোয়াচ অব নো গ্রাউন্ড
খ) কুয়াকাটা
গ) নিঝুম দ্বীপ
ঘ) সেন্টমার্টিন
উত্তর: ক
ব্যাখ্যা: পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সোয়াচ অব নো গ্রাউন্ড এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।

৬। সর্বশেষ সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে যুক্ত হয়েছে কোনটি?
ক) সোয়াচ অব নো গ্রাউন্ড
খ) নিঝুম দ্বীপ ও সেন্টমার্টিন
গ) কুয়াকাটা ও সলিমপুর
ঘ) সন্দ্বীপ ও হাতিয়া
উত্তর: গ
ব্যাখ্যা: সামুদ্রিক সংরক্ষিত এলাকায় সর্বশেষ যুক্ত হওয়া এলাকা দুটি হলো কুয়াকাটা ও সলিমপুর।

৭। আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক সংরক্ষিত এলাকা কোনটি?
ক) সোয়াচ অব নো গ্রাউন্ড
খ) সলিমপুর
গ) কুয়াকাটা
ঘ) সেন্টমার্টিন
উত্তর: গ
ব্যাখ্যা: ৬টি সংরক্ষিত এলাকার মধ্যে কুয়াকাটা সামুদ্রিক এলাকাটি সবচেয়ে বড়।

৮। বাংলাদেশে বর্তমান বিভাগ ও উপজেলার সংখ্যা যথাক্রমে কতটি?
ক) ৮টি ও ৫০০টি
খ) ৮টি ও ৫০৩টি
গ) ৭টি ও ৫০৩টি
ঘ) ৯টি ও ৫০৫টি
উত্তর: খ
ব্যাখ্যা: বর্তমানে বাংলাদেশে ৮টি বিভাগ এবং ৫০৩টি উপজেলা রয়েছে।

৯। বাংলাদেশে বর্তমানে মোট থানার সংখ্যা কত?
ক) ৬৪০টি
খ) ৬৫০টি
গ) ৬৫৯টি
ঘ) ৬৭০টি
উত্তর: গ
ব্যাখ্যা: সর্বশেষ প্রশাসনিক তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে ৬৫৯টি থানা রয়েছে।

১০। বাংলাদেশে বর্তমানে মোট পৌরসভার সংখ্যা কত?
ক) ৩৩০টি
খ) ৩৩৫টি
গ) ৩৪০টি
ঘ) ৩২৫টি
উত্তর: ক
ব্যাখ্যা: বাংলাদেশে বর্তমান মোট পৌরসভার সংখ্যা ৩৩০টি।

১১। বাংলাদেশের সর্বশেষ গঠিত ১৩তম সিটি কর্পোরেশন কোনটি?
ক) সাভার
খ) বগুড়া
গ) ফরিদপুর
ঘ) নোয়াখালী
উত্তর: খ
ব্যাখ্যা: বাংলাদেশের সর্বশেষ বা ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া মর্যাদা পেয়েছে।

১২। বাংলাদেশের সর্বশেষ গঠিত থানার নাম কী?
ক) হালদা
খ) বাঙ্গরা
গ) পেকুয়া
ঘ) ফটিকছড়ি উত্তর
উত্তর: ক
ব্যাখ্যা: চট্টগ্রামের 'হালদা' বাংলাদেশের সর্বশেষ গঠিত থানা।

১৩। নিচের কোনটি সর্বশেষ গঠিত উপজেলার তালিকায় অন্তর্ভুক্ত?
ক) সন্দ্বীপ
খ) দক্ষিণ গফরগাঁও
গ) পেকুয়া
ঘ) হালদা
উত্তর: খ
ব্যাখ্যা: ফটিকছড়ি উত্তর, বাঙ্গরা ও দক্ষিণ গফরগাঁও—এগুলো সর্বশেষ উপজেলা হিসেবে গঠিত হয়েছে।

১৪। বাংলাদেশের সর্বশেষ পৌরসভার নাম কী?
ক) সাভার
খ) পেকুয়া
গ) সলিমপুর
ঘ) হাতিয়া
উত্তর: খ
ব্যাখ্যা: সর্বশেষ গঠিত পৌরসভা হলো কক্সবাজার জেলার পেকুয়া।

১৫। ভাসানচর বর্তমানে কোন উপজেলার আওতাধীন?
ক) হাতিয়া
খ) সন্দ্বীপ
গ) সীতাকুণ্ড
ঘ) মিরসরাই
উত্তর: খ
ব্যাখ্যা: ভাসানচর বর্তমানে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার প্রশাসনিক আওতাধীন।

১৬। ভাসানচর পূর্বে কোন জেলার অংশ ছিল?
ক) চট্টগ্রাম
খ) লক্ষ্মীপুর
গ) নোয়াখালী
ঘ) ভোলা
উত্তর: গ
ব্যাখ্যা: ভাসানচর পূর্বে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সঙ্গে যুক্ত ছিল।

১৭। যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশি পণ্যের ওপর নতুন শুল্ক কবে থেকে কার্যকর হবে?
ক) ১০ মার্চ ২০২৬
খ) ৪ আগস্ট ২০২৬
গ) ২৪ জুলাই ২০২৬
ঘ) ১৯ আগস্ট ২০২৬
উত্তর: গ
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ২৪ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

১৮। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে কত শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে?
ক) ৫%
খ) ১০%
গ) ১২.৫%
ঘ) ১৫%
উত্তর: খ
ব্যাখ্যা: ৬০টি দেশের ওপর আরোপিত নতুন শুল্ক হারের মধ্যে বাংলাদেশের জন্য ১০% নির্ধারণ করা হয়েছে।

১৯। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর সর্বমোট শুল্ক হার কত হতে পারে?
ক) ১০%
খ) ১৫%
গ) ২৫%
ঘ) ২০%
উত্তর: গ
ব্যাখ্যা: নতুন ১০% এবং পূর্বের গড় ১৫% MFN শুল্ক মিলিয়ে মোট শুল্ক প্রায় ২৫% হবে।

২০। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে CEPA চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
ক) ১ আগস্ট ২০২৬
খ) ৪ আগস্ট ২০২৬
গ) ১০ আগস্ট ২০২৬
ঘ) ১৫ আগস্ট ২০২৬
উত্তর: খ
ব্যাখ্যা: ৪ আগস্ট ২০২৬ তারিখে দুই দেশের মধ্যে এই বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।

২১। CEPA এর পূর্ণরূপ কী?
ক) Comprehensive Economic Partnership Agreement
খ) Central Economic Partnership Agreement
গ) Common Economic Partnership Area
ঘ) Comprehensive Export Partnership Agreement
উত্তর: ক
ব্যাখ্যা: এটি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি।

২২। CEPA চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার কত শতাংশ পণ্য বাংলাদেশে অগ্রাধিকার সুবিধা পাবে?
ক) ৯৭%
খ) ৯৫%
গ) ৮৭%
ঘ) ৯০%
উত্তর: গ
ব্যাখ্যা: এই চুক্তিতে বাংলাদেশের ৯৭% পণ্য কোরিয়ায় এবং কোরিয়ার ৮৭% পণ্য বাংলাদেশে অগ্রাধিকার পাবে।

২৩। সরকারি ‘ফ্যামিলি কার্ড’ কবে প্রবর্তন করা হয়?
ক) ১০ মার্চ ২০২৬
খ) ৩০ মার্চ ২০২৬
গ) ১৪ এপ্রিল ২০২৬
ঘ) ১৮ আগস্ট ২০২৬
উত্তর: ক
ব্যাখ্যা: ১০ মার্চ ২০২৬ তারিখে সরকারি ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হয়।

২৪। সামাজিক উদ্যোগ ‘পিংক বাস’ (Pink Bus) এর রুট কোনটি?
ক) ঢাকা, সিলেট ও খুলনা
খ) ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া
গ) ঢাকা, রাজশাহী ও রংপুর
ঘ) চট্টগ্রাম, সিলেট ও বরিশাল
উত্তর: খ
ব্যাখ্যা: পিংক বাস সেবাটি ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া—এই তিনটি শহরে শুরু হয়েছে।

২৫। পিংক বাসের চালক ও কন্ডাক্টর কারা?
ক) শুধুমাত্র পুরুষ
খ) পুরুষ ও নারী উভয়ই
গ) শুধুমাত্র নারী
ঘ) রোবট চালিত
উত্তর: গ
ব্যাখ্যা: নারী বান্ধব সেবা হিসেবে পিংক বাসের চালক ও কন্ডাক্টর উভয়ই নারী এবং বাসের রং গোলাপি।

22/08/2026

* ময়নামতি শালবন বিহার কার কীর্তি?
ক.শ্রী শান্তিদেব খ.শ্রী আনন্দদেব
গ.শ্রী ভবদেব ঘ.শ্রী বীরদেব

10/08/2026

মানবদেহে অত্যাবশ্যকীয় ফ্যাটি এসিড কয়টি?

ক. ১২ খ. ৩
গ. ৮ ঘ.১০

10/08/2026

এবারের এস এস সি সমমান পরিক্ষার পাশের হার ৬২.২৫%😊

💥১৪৮৫ পদে সমাজসেবা অধিদপ্তর (dss) এ নিয়োগ বিজ্ঞপ্তি - ২৩/০৬Deadline: 23 Jun 2026🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩👉 প্রতিষ্ঠানঃ সমাজস...
27/05/2026

💥১৪৮৫ পদে সমাজসেবা অধিদপ্তর (dss) এ নিয়োগ বিজ্ঞপ্তি - ২৩/০৬
Deadline: 23 Jun 2026

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ সমাজসেবা অধিদপ্তর (dss)
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ১৪৮৫টি
👉 আবেদন ফীঃ ১১২/- ও ৫৬/- টাকা
👉 আবেদন শুরুঃ ২ জুন ২০২৬
👉 আবেদনের লিংকঃ https://dss.teletalk.com.bd
👉 আবেদনের শেষ তারিখঃ ২৩ জুন ২০২৬

সমাজসেবা অধিদপ্তর (dss) এ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি।

💥২৪২ পদে যুব উন্নয়ন অধিদপ্তর সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে রি-সার্কুলার প্রকাশ ।
21/05/2026

💥২৪২ পদে যুব উন্নয়ন অধিদপ্তর সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে রি-সার্কুলার প্রকাশ ।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when BCS & Job Preparation With Rohan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BCS & Job Preparation With Rohan:

Shortcuts

Share