21/07/2026
আর্জেন্টিনা কি হেরে যাওয়ার জন্যই মাঠে নেমেছিল? 🤔🇦🇷
আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ম্যাচটি দেখে থাকেন, তাহলে ধন্যবাদ। আর যদি না দেখে থাকেন, তাহলে অনুরোধ থাকবে—পুরো ম্যাচটি আবার দেখে আসুন, তারপর এই পোস্টটি পড়ুন।
আমার সবচেয়ে বড় প্রশ্ন লিসান্দ্রো মার্টিনেজকে নিয়ে।
সর্বপ্রথম হলুদ কার্ড পাওয়ার সময় রিপ্লেটা ভালো করে দেখুন। আমার কাছে মনে হয়েছে, তিনি যেন অপ্রয়োজনীয় একটি ফাউল করে ইচ্ছাকৃতভাবেই হলুদ কার্ডটি নিলেন। কার্ড পাওয়ার পরপরই তিনি ইনজুরির ইঙ্গিত দিলেন। স্কালোনি সঙ্গে সঙ্গে তাকে তোলে নিলেন, অন্য একজনকে নামালেন। এরপর ক্রিস্টিয়ানো রোমেরো কে-ও হাফটাইমে গিয়ে মাঠ থেকে তুলে নেওয়া হলো।
কিন্তু প্রশ্ন হলো—ক্যামেরার কোনো অ্যাঙ্গেলেই তো আমরা লিসান্দ্রো মার্টিনেজ বা ক্রিস্তিয়ান রোমেরোকে এমন কোনো বড় আঘাত পেতে দেখিনি। তাহলে হঠাৎ দুজনেই ইনজুরিতে পড়লেন কীভাবে?
এখন কেউ বলতে পারেন, তারা হয়তো ১০০% ফিট ছিলেন না। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে—দুজনই যদি ১০০% ফিট না থাকেন, তাহলে বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচে দুজনকেই একাদশে রাখা হলো কেন? বিষয়টা কি একটু হ-য-ব-র-ল মনে হয় না?
আর আর্জেন্টিনা কি এতই নতুন দল, যারা কোনো কারণ ছাড়াই অহেতুক ফাউল করে নিজেরাই হলুদ কার্ড নেবে, তারপর সামান্য অস্বস্তির ইঙ্গিত দিয়ে মাঠ ছেড়ে চলে যাবে? তাও আবার বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচে!
এরপর আরও বড় প্রশ্ন...
পুরো ১২০ মিনিটে গোল খাওয়ার আগ পর্যন্ত আর্জেন্টিনা কার্যত কোনো আক্রমণই করল না। এত বড় একটি দল, এত আক্রমণাত্মক খেলোয়াড় থাকা সত্ত্বেও এমন ফুটবল কি বিশ্বাসযোগ্য?
আরেকটি বিষয়ও সন্দেহের জন্ম দেয়।
আর্জেন্টিনা ও স্পেনের ফাউলের পার্থক্য ছিল মাত্র ৩টি। যদিও বা স্পেনের বেশ কয়েকটি ফাউলকে ফাউল হিসেবে ধরা'ই হয়নি। সেগুলো বাদ দিলেও ব্যবধান মাত্র তিনটি।
কিন্তু সেই ম্যাচেই আর্জেন্টিনা পেল ৫টি হলুদ কার্ড ও ১টি লাল কার্ড, আর স্পেন একটিও কার্ড পেল না।
মনে হচ্ছিল, আর্জেন্টিনা ফাউল করলেই সঙ্গে সঙ্গে কার্ড বের হচ্ছে, আর স্পেন ফাউল করলে অনেক সময় বাঁশিই বাজছে না।
আমি নিশ্চিত করে কিছু বলছি না। তবে পুরো ম্যাচের ঘটনাগুলো একসঙ্গে দেখলে প্রশ্ন ওঠে—আসলেই কি সবকিছু স্বাভাবিক ছিল, নাকি এই ফাইনালের আড়ালে এমন কিছু ঘটেছিল, যা এখনো আমাদের অজানা?
collected.