Raich's Accounting Aid

Raich's Accounting Aid

Share

"Raich's Accounting Aid" is most popular for HSC, BBA, MBA and NTRCA (Accounting) preparation.

16/05/2026

যে কোন পরীক্ষা নিশ্চিত কমন পাবেনঃ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে
বিগত ৪মাসের গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ (মে - ২০২৬)
​১) কৃষক কার্ড চালু হয় — ১৪ এপ্রিল ২০২৬।
২) BSEC সম্প্রতি প্রথমবারের মতো যে বন্ড চালু করে — "অরেঞ্জ বন্ড"।
৩) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস — ৭ নভেম্বর।
৪) ফ্যামিলি কার্ড বাস্তবায়ন যে মন্ত্রণালয়ের অধীন — সমাজকল্যাণ মন্ত্রণালয়।
৫) দ্বাদশ জাতীয় সংসদে মোট নারী সদস্য — ৫৭ জন।
৬) দেশের ১৩ তম সিটি কর্পোরেশন — বগুড়া (উদ্বোধন - ২০ এপ্রিল ২০২৬)।
৭) বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে যে জ্বালানী — ডিজেল।
৮) USA - Iran যুদ্ধবিরতি শুরু হয় — ৪ এপ্রিল ২০২৬ (মধ্যস্থতা - পাকিস্তান)।
৯) নাসার আর্টেমিস-II যাত্রা শুরু করে — ১ এপ্রিল ২০২৬, (মূল মহাকাশযান - Orion)।
১০) ৫২ তম G7 শীর্ষ সম্মেলন — ফ্রান্স (১৫-১৭ জুন ২০২৬)।
১১) ২০ তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে — Japan।
১২) বিশ্ব ধরিত্রি দিবস — ২২ এপ্রিল।
১৩) জাতীয় আইনগত সহায়তা দিবস — ২৮ এপ্রিল।
১৪) শীর্ষ অর্থনীতির দেশ — USA, China, Germany, Japan, UK (সূত্র: IMF)।
১৫) বৈশ্বিক তৈরী পোশাক রপ্তানি — ১ম - চীন, ২য় - ভিয়েতনাম, ৩য় - বাংলাদেশ।
১৬) GDP হিসাবায়নে নতুন ভিত্তি বছর — ২০২৫-২৬ অর্থবছর (বর্তমানে ভিত্তি বছর ২০১৫-১৬, মোট খাত ১৯টি)।
১৭) অধ্যাদেশ জারি করেন — সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি।
১৮) মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট — জান্তা প্রধান মিন অং হ্লাইং।
১৯) হরমুজ প্রণালী যুক্ত করেছে — পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে। পৃথক করেছে ইরান ও ওমানকে/UAE। দৈর্ঘ্য - ১৬৭ কিমি।
২০) জেড ফোর্সের অধিনায়ক — জিয়াউর রহমান।
২১) ক্রীড়া কার্ড চালু করা হয় — ৩০ মার্চ ২০২৬।
✅ এপ্রিল ২০২৬ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স: গুরুত্বপূর্ণ তথ্যাবলী
​(১) দেশের ১৪ তম অ্যাটর্নি জেনারেল — ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
​(২) খাল খনন ও পুনঃখনন কর্মসূচি উদ্বোধন হয় — ১৬ মার্চ ২০২৬।
​দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া গ্রাম থেকে।
​(৩) ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হয় — ১০ মার্চ ২০২৬ (পারভীন বেগম)।
​(৪) 'ক্রীড়া কার্ডের' স্লোগান — "ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা"।
​উদ্বোধন হয় — ৩০ মার্চ ২০২৬।
​(৫) ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইফ — মো: নূরুল ইসলাম।
​(৬) বর্তমান জাতীয় সংসদের স্পিকার — মেজর (অব:) হাফিজ উদ্দিন বীর বিক্রম।
​(৭) বর্তমান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার — কায়সার কামাল।
​(৮) নেপালের বর্তমান প্রধানমন্ত্রী — বালেন্দ্র শাহ।
​(৯) সার্কের বর্তমান চেয়ারপারসন — বালেন্দ্র শাহ।
​(১০) 'ইউএসএস ত্রিপলি' কী — মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত যুদ্ধ জাহাজ।
​(১১) ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা — মোয়তবা খামেনি।
​(১২) Operation Epic Fury কত তারিখে শুরু হয় — ২৪ February ২০২৬।
​(১৩) USA-Israel এর বিরুদ্ধে ইরানের অপারেশন — Operation True Promise-4।
​(১৪) আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষরকারী সর্বশেষ দেশ — কাজাখস্তান।
​(১৫) টি-২০ বিশ্বকাপ ২০২৮ অনুষ্ঠিত হবে — অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
​(১৬) বৈশ্বিক সন্ত্রাস সূচক ২০২৬ এ শীর্ষ দেশ — পাকিস্তান।
​(১৭) IQ Air এর রিপোর্ট অনুসারে বায়ু দূষণে শীর্ষ দেশ — পাকিস্তান।
​২য় অবস্থানে — বাংলাদেশ।
​শীর্ষ দূষিত রাজধানী — নয়াদিল্লি, ভারত।
​(১৮) বিশ্ব সুখ প্রতিবেদন ২০২৬ এ শীর্ষ দেশ — ফিনল্যান্ড।
​(১৯) বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ — USA।
​আমদানিতে শীর্ষ দেশ — ইউক্রেন।
​(২০) বাংলাদেশ ব্যাংকের ১৪ তম গভর্নর — মো: মোস্তাকুর রহমান।
(২১) বাংলাদেশ সবচেয়ে বেশি LNG আমদানি করে — কাতার থেকে।
​(২২) GDP এর চূড়ান্ত হিসাব ২০২৪-২০২৫ :—
​মাথাপিছু GDP — $২৬২৫
​মাথাপিছু আয় — $২৭৬৯
​GDP প্রবৃদ্ধির হার — ৫.৪৯%
​জিডিপিতে বিভিন্ন খাতের অবদান:
​কৃষি — ১১.০৩%
​শিল্প — ৩৭.৩০%
​সেবা — ৫১.৬৭%
​(২৩) ইরানের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র — সাউথ পার্স গ্যাস ক্ষেত্র।
​(২৪) T-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেশ — ভারত (রানার আপ - নিউজিল্যান্ড)।
​(২৫) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে — ১২ মার্চ ২০২৬।
​(২৬) বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য — ১৩০ km।
​(২৭) ইরানের সরকারি গণমাধ্যমের নাম — IRNA (Islamic Republic News Agency)।
🔷 ​কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ তথ্যাবলী (মার্চ - ২০২৬)
​(১) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে Agreement on Reciprocal Trade (ART) স্বাক্ষরিত হয় — ৭ February ২০২৬।
​(২) চতুর্থ গণভোটে প্রদত্ত ভোটের হার — ৬০.৮৭%।
​(৩) জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ ২০২৬ জারি করা হয় — ২৫ January ২০২৬।
​(৪) বাংলাদেশ প্রথম EPA চুক্তি স্বাক্ষর করে — জাপানের সাথে (০৬/০২/২৬)।
​(৫) বর্তমানে ভাসানচর যে উপজেলার অধীন — সন্দীপ।
​(৬) LDC থেকে উত্তরণ সুপারিশ করে — Committee for Development Policy (CDP)।
​(৭) 'Board of Peace' স্বাক্ষরিত হয় — ২২ January ২০২৬।
​BOP চেয়ারম্যান — ডোনাল্ড ট্রাম্প, সদস্য — ২২।
​(৮) দুর্নীতি ধারণা সূচক ২০২৫ —
​শীর্ষ — দক্ষিণ সুদান ও সোমালিয়া।
​সর্বনিম্ন — ডেনমার্ক।
​বাংলাদেশ — ১৩ তম।
​(৯) 'Defence Economic Zone' হবে — মিরসরাইয়ে।
​(১০) হেনলি পাসপোর্ট সূচক ২০২৬ এ বাংলাদেশের অবস্থান — ৭৩ তম।
​(১১) বাংলাদেশ ব্যাংকের ১৫ তম গভর্নর — মো: মুশতাকুর রহমান।
​(১২) ত্রয়োদশ জাতীয় সংসদে ভোটের হার — ৫৯.৪৪%।
​(১৩) খেজুর উৎপাদনে শীর্ষ দেশ — মিশর।
​(১৪) গ্রিনল্যান্ডের রাজধানী — নুক।
​(১৫) ১৬ তম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন — ভারত।
​(১৬) বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা — ইংরেজি।
​(১৭) মাতৃভাষার সংখ্যা অনুসারে শীর্ষ ভাষা — মান্দারিন।
​(১৮) ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান — 7th (৭ম)।
🔷 জানুয়ারি ২০২৬ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স: গুরুত্বপূর্ণ তথ্যাবলী
​(১) 'গণভোট আদেশ ২০২৫' জারি করা হয় — ২৫ নভেম্বর ২০২৫।
​(২) 'সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫' জারি হয় — ৩০ নভেম্বর ২০২৫।
​(৩) 'ফেলানি অ্যাভিনিউ' অবস্থিত — গুলশান, ঢাকা।
​(৪) দেশের ৬ষ্ঠ অধরা সংস্কৃতি ঐতিহ্য — টাঙ্গাইল শাড়ি বুনন শিক্ষা।
//
সংগৃহীত

14/05/2026

🟩🟨🟥 অনার্স ৩য় বর্ষ (২০২৪) রেজাল্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট 🎓
📢 রেজাল্ট প্রকাশিত হয়েছে
যাদের ফলাফল আশানুরূপ হয়নি, তারা চাইলে পুনঃমূল্যায়ন (Board Challenge) এর জন্য আবেদন করতে পারবেন।
📌 বোর্ড চ্যালেঞ্জ (Re-scrutiny):
▪️ নোটিশ: এই সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে
▪️ আবেদন ফি: ১২০০ টাকা (প্রতি বিষয়)
▪️ ফলাফল: আবেদন করার প্রায় ৪৫–৫০ দিনের মধ্যে প্রকাশিত হবে
📊 ইমপ্রুভমেন্ট (মান উন্নয়ন):
▪️ C / C+ / D গ্রেড থেকে সর্বোচ্চ ২টি বিষয়ে ইমপ্রুভ দেওয়া যাবে
▪️ যদি F (ফেইল) থাকে, তাহলে সবগুলো বিষয়ে ইমপ্রুভ দেওয়া যাবে
▪️ পাশাপাশি D/C/C+ থেকে অতিরিক্ত ২টি বিষয় নেওয়া যাবে
⚠️ গুরুত্বপূর্ণ তথ্য:
▪️ ইমপ্রুভ দিয়ে ফলাফল খারাপ হলে বা পরিবর্তন না হলে আগের ফলাফলই বহাল থাকবে
▪️ ইমপ্রুভ দেওয়া সম্পূর্ণ ঐচ্ছিক—নিজের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিন
🏆 ইমপ্রুভের সর্বোচ্চ গ্রেড:
▪️ পুরাতন সিলেবাস:
D/C/C+ → সর্বোচ্চ A+
F → সর্বোচ্চ B+
▪️ নতুন সিলেবাস:
সর্বোচ্চ A- (চূড়ান্ত নোটিশ অনুযায়ী নিশ্চিত হবে)
📈 CGPA আপডেট:
▪️ রেজাল্ট প্রকাশের ১–২ সপ্তাহের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে
▪️ দীর্ঘ সময় আপডেট না হলে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করতে হবে
🎓 মাস্টার্স ভর্তি:
▪️ অনার্স সম্পন্ন হলে CGPA আপডেটের পর নিয়মিত মাস্টার্সে আবেদন করা যাবে
📜 সার্টিফিকেট:
▪️ CGPA আপডেটের প্রায় ২+ মাস পর প্রিন্ট হবে
▪️ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করতে হবে
💬 যেকোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান👇
Copy

12/05/2026

💫প্রকাশ হলো অনার্স ৩য় বর্ষের পরীক্ষার খাতা চ্যালেঞ্জের নোটিশ।
💻আবেদন শুরু: ১৩ মে থেকে ০২ জুন পর্যন্ত। প্রতি সাবজেক্ট ফি: ১২০০/- টাকা
🧾 অনলাইনে আবেদন করে সোনালী ব্যাংকের Online সেবা (বিকাশ / নগদ / রকেট) এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
🗞️ রিচেক আবেদনে খাতা পুনরায় মূল্যায়ন করা হবে।

Photos from Raich's Accounting Aid's post 11/05/2026

আন্তর্জাতিক ও বাংলাদেশের ব্যবহৃত হিসাব বিজ্ঞানের মান বা নীতিমালা :

11/05/2026

🎓✨ Welcome to Honours Final Year (2021-22) ✨🎓
আলহামদুলিল্লাহ!
অনার্স জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে সম্পন্ন করে ৪র্থ বর্ষে পদার্পণ। 💙
✅ Promoted / C. Promoted:
যারা অনার্স ৪র্থ বর্ষে উত্তীর্ণ হয়েছো, সবাইকে অভিনন্দন। নির্ধারিত সময়ের মধ্যে কলেজ ভর্তি/সেশন ফি সম্পন্ন করতে হবে।
📝 খাতা চ্যালেঞ্জ (Rescrutiny):
যারা আশানুরূপ ফলাফল পাওনি, তারা চাইলে খাতা চ্যালেঞ্জ করতে পারবে। প্রতি বিষয়ের জন্য নির্ধারিত ফি প্রযোজ্য হবে।
📚 Fail বিষয় সংক্রান্ত:
এক বা একাধিক বিষয়ে Fail থাকলে ফরম পূরণ করে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। ইনকোর্স পরীক্ষার প্রয়োজন হবে না।
🔄 গ্রেড উন্নয়ন (Improvement):
C+/C/D প্রাপ্ত শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ে গ্রেড উন্নয়নের সুযোগ পাবে।
⚠️ Absent / Withheld সমস্যা:
পরীক্ষা দিয়েও যদি Absent দেখায়, দ্রুত কলেজে যোগাযোগ করতে হবে। Withheld ফলাফল সাধারণত নির্ধারিত সময়ের মধ্যে আপডেট হয়।
❌ Not Promoted:
যারা অনুত্তীর্ণ হয়েছো, তাদের পুনরায় ভর্তি হয়ে শুধুমাত্র Fail বিষয়গুলোর পরীক্ষা দিতে হবে।
🤲 সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।
সামনের পথচলা হোক সফলতা ও অর্জনে ভরপুর। 💙

Photos from Raich's Accounting Aid's post 06/05/2026

৫০তম বিসিএস হিসাববিজ্ঞান লিখিত প্রশ্নের সমাধান। যাদের প্রয়োজন দেখে নিতে পারেন।

03/05/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের
🔥২০২৫–২৬ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ।

Photos from Raich's Accounting Aid's post 03/05/2026

৫০তম বিসিসএস হিসাববিজ্ঞান লিখিত পরীক্ষার প্রশ্ন।

29/04/2026

📌 রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র:

​📍 রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি প্রবেশ শুরু হয় কবে?
✅ ২৮ এপ্রিল ২০২৬

​📍 পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশ কততম?
✅ ৩৩তম

​📍 রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
✅ ঈশ্বরদী, পাবনা (পদ্মা নদীর তীর)

​📍 রূপপুর প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম কী?
✅ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট (রাশিয়া)

​📍 প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট?
✅ ১২০০ মেগাওয়াট (মোট ২৪০০ মেগাওয়াট)

​📍 মোট কতটি ইউনিট নির্মিত হচ্ছে রূপপুরে?
✅ ২টি

​📍 রূপপুর প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় কত?
✅ ১,৩৮,৬৮৬ কোটি টাকা

​📍 ডলারের দাম বৃদ্ধিতে প্রকল্পের খরচ কত বেড়েছে?
✅ ২৬,০০০ কোটি টাকা

​📍 রূপপুর জাতীয় বিদ্যুৎ চাহিদার কত শতাংশ পূরণ করবে?
✅ ১০-১২%

​📍 রূপপুরের একটি ইউনিটে কতটি জ্বালানি বান্ডিল ব্যবহৃত হবে?
✅ ১৬৩টি

​📍 প্রতিটি জ্বালানি বান্ডিলে কতটি জ্বালানি রড থাকে?
✅ ৩১২টি

​📍 রূপপুরের জ্বালানির মূল উপাদান কী?
✅ ইউরেনিয়াম

​📍 পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একবার জ্বালানি বসালে কতদিন বিদ্যুৎ উৎপাদন করা যায়?
✅ ১৮ মাস

​📍 রূপপুর বিদ্যুৎকেন্দ্রের আয়ুষ্কাল কত বছর?
✅ ৬০ বছর

​📍 বাংলাদেশ-রাশিয়া আন্তরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
✅ ২০১১ সালে

​📍 পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জেনারেল কন্ট্রাক্ট স্বাক্ষরিত হয় কবে?
✅ ডিসেম্বর ২০১৫

​📍 রূপপুর প্রকল্পে জমি অধিগ্রহণের প্রথম উদ্যোগ নেওয়া হয় কত সালে?
✅ ১৯৬১ সালে

​📍 পারমাণবিক শক্তিকে বিকল্প জ্বালানি হিসেবে কোন নীতিতে অন্তর্ভুক্ত করা হয়?
✅ ১৯৯৫ সালের জাতীয় জ্বালানি নীতি

​📍 রাশিয়া থেকে প্রথম পারমাণবিক জ্বালানির চালান বাংলাদেশে আসে কবে?
✅ ২৮ সেপ্টেম্বর ২০২৩

​📍 আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) বর্তমান মহাপরিচালক কে?
✅ রাফায়েল গ্রসি

​📍 রোসাটমের মহাপরিচালক কে?
✅ আলেক্সি লিখাচেভ

​📍 জাতীয় গ্রিডে শতভাগ বিদ্যুৎ সরবরাহ পেতে কত সময় লাগবে?
✅ ১০ মাস

​📍 জ্বালানি প্রবেশ করাতে (Loading) সময় লাগবে কতদিন?
✅ ৩০ দিন

​📍 কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্রের তুলনায় রূপপুর বছরে কত টন কার্বন নিঃসরণ রোধ করবে?
✅ ২ কোটি টন

​📍 গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্রের তুলনায় রূপপুর বছরে কত টন কার্বন নিঃসরণ কমাবে?
✅ ৮০ লাখ টন

​📍 রূপপুর প্রকল্পের নতুন মেয়াদ কত পর্যন্ত নির্ধারিত?
✅ জুন ২০২৮

​📍 জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ সম্ভব কত শতাংশ ক্ষমতায়?
✅ ৩০%

​📍 প্রথম ইউনিটের আগস্টে কত মেগাওয়াট জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে?
✅ ৩০০ মেগাওয়াট

​📍 রূপপুর প্রকল্পে কর্মসংস্থান হয়েছে আনুমানিক কত জনের?
✅ আড়াই হাজার

​📍 রূপপুর প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ সরকারের অংশ কত শতাংশ?
✅ ১০%

27/04/2026

অংশীদারি ব্যবসায়: গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক (MCQ)
১. বাংলাদেশে অংশীদারি ব্যবসায় কত সালের আইন অনুযায়ী পরিচালিত হয়?
উত্তর: ১৯৩২ সালের আইন।
২. সাধারণ অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
উত্তর: সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ২০ জন।
৩. ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
উত্তর: ১০ জন।
৪. অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী?
উত্তর: চুক্তি (চুক্তিই অংশীদারি ব্যবসায়ের ভিত্তি, জন্মগত সম্পর্ক বা উত্তরাধিকার নয়)।
৫. অংশীদারি ব্যবসায়ের মূল দলিলকে কী বলা হয়?
উত্তর: অংশীদারি চুক্তিপত্র (Partnership Deed)।
৬. নাবালক কি অংশীদারি ব্যবসায়ের পূর্ণাঙ্গ অংশীদার হতে পারে?
উত্তর: না, তবে সকল অংশীদারের সম্মতিতে সে কেবল মুনাফার অংশ পেতে পারে।
৭. অংশীদারি চুক্তিতে উল্লেখ না থাকলে মুনাফা কীভাবে বণ্টিত হয়?
উত্তর: সমান হারে।
৮. অংশীদারদের দায় সাধারণত কেমন হয়?
উত্তর: অসীম (Unlimited)।
৯. কোন অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না, কিন্তু শুধু নাম ব্যবহারের অনুমতি দেয়?
উত্তর: নামমাত্র অংশীদার (Nominal Partner)।
১০. যে অংশীদার ব্যবসায় মূলধন দেয় এবং সক্রিয়ভাবে পরিচালনায় অংশ নেয় তাকে কী বলে?
উত্তর: সক্রিয় বা সাধারন অংশীদার (Active Partner)।
১১. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাংলাদেশে কী বাধ্যতামূলক?
উত্তর: না, ঐচ্ছিক। নিবন্ধিত হলে তৃতীয় পক্ষের বিরুদ্ধে পাওনা দাবী আদায়ে মামলা করার সুবিধা পায়।
১২. অংশীদারদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করার সর্বোত্তম উপায় কী?
উত্তর: লিখিত ও নিবন্ধিত চুক্তিপত্র।
১৩. অংশীদারি ব্যবসায়ের স্থায়িত্ব কিসের ওপর নির্ভর করে?
উত্তর: অংশীদারদের পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর।
১৪. নির্দিষ্ট সময়ের জন্য গঠিত অংশীদারি ব্যবসায়কে কী বলে?
উত্তর: নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়।
১৫. সীমাবদ্ধ অংশীদার (Limited Partner)-এর দায় কতটুকু?
উত্তর: তার বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ।
১৬. অংশীদাররা কার প্রতিনিধি হিসেবে কাজ করে?
উত্তর: একে অপরের এবং ফার্মের প্রতিনিধি হিসেবে।
১৭. অংশীদারি ব্যবসায় বিলোপসাধন সাধারণত ১৯৩২ সালের আইনের কত ধারায় বর্ণিত হয়েছে?
উত্তর: ৩৯ ধারা থেকে ৪৪ ধারায়।
১৮. আদালতের নির্দেশে বিলোপসাধন আইনের কত ধারায় হয়?
উত্তর: ৪৪ ধারায়।
১৯. ঘুমন্ত অংশীদার (Sleeping Partner) কাকে বলে?
উত্তর: যিনি মূলধন দেন কিন্তু ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশ নেন না।
২০. ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশ নেন কোন অংশীদার?
উত্তর: সক্রিয় বা কর্মঠ অংশীদার (Active Partner)।
২১. কোন অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করেন কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না?
উত্তর: নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার (Sleeping/Dormant Partner)।
২২. নামমাত্র অংশীদার (Nominal Partner) ব্যবসায় কী প্রদান করেন?
উত্তর: শুধু নিজের সুনাম বা নাম ব্যবহারের অনুমতি দেন (তিনি মূলধন দেন না এবং পরিচালনায়ও থাকেন না)।
২৩. সীমিত বা সীমাবদ্ধ অংশীদারের (Limited Partner) দায় কতটুকু?
উত্তর: তাঁর বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ পর্যন্ত সীমাবদ্ধ।
২৪. কেবল মুনাফার অংশ পায় কিন্তু কোনো মূলধন দেয় না—এমন অংশীদারকে কী বলে?
উত্তর: মুনাফাভোগী অংশীদার (Partner in Profits only)।
২৫. আচরণে অনুমিত অংশীদার (Partner by Holding out) বলতে কী বোঝায়?
উত্তর: যিনি প্রকৃতপক্ষে অংশীদার নন, কিন্তু কথাবার্তা বা আচরণের মাধ্যমে নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেন।
২৬. অংশীদারি ব্যবসায় থেকে অবসর গ্রহণের পর কোন অংশীদারকে পাওনা টাকা না তুলে ঋণ হিসেবে জমা রাখতে দেখা যায়?
উত্তর: আপাতদৃষ্টিতে অংশীদার (Quasi Partner)।
২৭. নাবালক অংশীদার হওয়ার ক্ষেত্রে আইনগত সীমাবদ্ধতা কী?
উত্তর: নাবালক পূর্ণাঙ্গ অংশীদার হতে পারে না; সে কেবল ব্যবসায়িক সুবিধার অংশীদার (Beneficiary) হতে পারে।
২৮.কোন ধরনের অংশীদারের দেউলিয়া হওয়ার প্রভাব ব্যবসায়ের ওপর পড়ে না?
উত্তর: সীমাবদ্ধ বা সীমিত অংশীদার।

26/04/2026

স্বচ্ছলতা ও তারল্য মধ্যে পার্থক্য কী?

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Somobay Market Road
Rajshahi