11/04/2026
RULAB এর সাবেক সহ-সভাপতি আমাদের রেসপেক্টিভ সিনিয়র আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী মারিশা রহমান জিতন আপু এলএলএম-২০২৪ ইং পরীক্ষা শেষ করেছেন। রুলাব এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন!!
উনি রুলাবের একজন প্রতিষ্ঠানকালীন সদস্য ছিলেন। বিভিন্ন সময়ে রুলাবের প্রয়োজনীয় কাজে ওনার আর্থিক ও আন্তরিক সহযোগিতা পেয়েছি।
গত ৯-৪-২০২৬ইং তারিখে ওনার আইন বিভাগের শেষ দিন ছিল। দোয়া রাখি আল্লাহ তাকে সামনের দিনগুলোতে এদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিক।
রুলাব আপনাকে সবসময় স্বরণে রাখবে আপু,,,,!!
11/04/2026
RULAB এর সাবেক সভাপতি আমাদের রেসপেক্টিভ সিনিয়র আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী মিনহাজুল ইসলাম সাকিব ভাই এলএলএম-২০২৪ইং পরীক্ষা শেষ করেছেন। রুলাব এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন!!
উনি রুলাবের একজন প্রতিষ্ঠানকালীন সভাপতি ছিলেন। বিভিন্ন সময়ে রুলাবের প্রয়োজনীয় কাজে ওনার আন্তরিক সহযোগিতা পেয়েছি।
গত ৯-৪-২০২৬ ইং তারিখে ওনার আইন বিভাগের শেষ দিন ছিল। দোয়া রাখি আল্লাহ তাকে সামনের দিনগুলো সহজ করে দিক।
রুলাব আপনাকে সবসময় স্বরণে রাখবে ভাই।
28/02/2026
ইনশাআল্লাহ আগামীকাল,,,!!
১-৩-২০২৬
01/01/2026
রুলাব এর পক্ষ থেকে নতুন বর্ষের শুভেচ্ছা....!!
30/12/2025
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রাজশাহী ইউনিভার্সিটি ল' এসোসিয়েশন, বগুড়া (রুল্যাব) পরিবার গভীর শোক জ্ঞাপন করছে।
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে একজন আপসহীন, দৃঢ়চেতা ও প্রভাবশালী নেতৃত্বের প্রতীক হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর অবদান দেশের রাজনৈতিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। এই মৃত্যু শুধু তাঁর পরিবারের জন্য নয়, বরং বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রীয় পরিসরের জন্যও এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবার ও জাতিকে এই কঠিন সময় অতিক্রম করার জন্য ধৈর্য, সাহস ও শক্তি দান করুন।
25/12/2025
Rajshahi University law Association Bogura এর সম্মানিত প্রধান উপদেষ্টা, আইন বিভাগ এর সন্মানিত সহযোগী অধ্যাপক জনাব মাহফুজুর রহমান মামুন স্যারের জন্মদিনে রুলাব পরিবারের পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও দোয়া।
Mahfuzur Rahman
01/12/2025
Rajshahi University Law Association, Bogura (RULAB)
এর ২০২৫-২৬ সালের কমিটি ঘোষণা করা হলোঃ
নবগঠিত কমিটির সকলের প্রতি শুভকামনা রইলো।
আপনাদের হাত ধরে রুল্যাব আরও এগিয়ে যাবে সেই প্রত্যাশা রইলো।
27/11/2025
Rajshahi University Law Association, Bogura এর ২০২৫-২৬ সালের কমিটি ঘোষণা করা হলোঃ
সভাপতিঃ মেহেদী হাসান বকুল।
সাধারণ সম্পাদকঃ মোরসালিন হোসেইন।
উক্ত কমিটি আগামী ০১ বছর তাহার কার্যকাল পালন করিবে।