24/09/2026
েপ্টেম্বর_২০২৬
#একাদশ_শ্রেণির_নবীনবরণ_অনুষ্ঠান
"আলোকিত মানুষ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ" এই শ্লোগানকে সামনে রেখে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আব্দুর রাজ্জাক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক, বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক জনাব মোঃ আব্দুল খালেক শান্ত, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ মাহবুব খান মুরাদ, একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহ্বায়ক ড. মোঃ সোহেল সাইদুজ্জান।
সকাল ১০.১৫ টায় নবীনবরণ অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় এবং ১০.৩০ টায় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অতঃপর সকাল ১০.৪৫ টায় একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় তাদের একাডেমিক কোর্স প্লান ও পাঠ পরিকল্পনা, ক্লাস রুটিন এবং ফোল্ডার প্রদান করা হয়। এছাড়াও ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলে ১ম, ২য় ও ৩য় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠের পর নবীন শিক্ষার্থীদের মধ্য হতে ০৩ জন শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করে। কলেজের অন্যান্য শিক্ষার্থীদের বক্তব্যের পর শিক্ষকদের পরিচিতি পর্ব শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা কমিটির আহ্বায়ক জনাব মোঃ জাকারিয়া, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ ইমামুল মোত্তাকিন। প্রধান অতিথির বক্তব্যে
অধ্যক্ষ মহোদয় সকল শিক্ষার্থীকে পড়া লেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও সমাজিক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান এবং সকলকে সৎ, সত্যবাদী, ধৈর্যশীল, বিনয়ী হওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি কলেজে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হয়ে দক্ষ ও আদর্শ সুনাগরিক এবং আলোকিত মানবিক মানুষ হতে কঠোর পরিশ্রম করতে বলেন।
বেলা ১.০০ টায় সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের ১ম পর্ব শেষ হয় এবং নামাজের বিরতির পর সাংস্কৃতিক পর্ব শুরু হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের কবিতা আবৃতি, নাচ ও গান পরিবেশিত হয়।
পরিশেষে সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল প্রানবন্ত, সুশৃঙ্খল। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর অংশগ্রহণ অনুষ্ঠানকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে।
নবীন বরণ অনুষ্ঠানটি উপস্থাপন করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তানজিম খন্দকার ও মিফতাহুল জান্নাহ। তাদেরকে সার্বিকভাবে সহায়তা করেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব জেসমিন জামিল ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব মাহবুবা বেগম।