12/08/2026
B1/B2 Grammatik: বাক্যের মান ১০ গুণ বাড়াতে শিখুন Partizip 1 ও Partizip 2-এর ম্যাজিক। 🎓🇩🇪
জার্মান B1 বা B2 লেভেলে ভালো মার্কস পেতে বড় বড় Nebensatz ছোট করে প্রফেশনাল বাক্যে রূপান্তর করা শিখতে হয়। আর এই কাজটি নিখুঁতভাবে করার উপায় হলো Partizip I এবং Partizip II-কে Adjektiv (বিশেষণ) হিসেবে ব্যবহার করা।
এই দুটি পার্টিসিপের পার্থক্য ও প্রফেশনাল ব্যবহার শিখে নেওয়া যাক:
1.Partizip I (Partizip Präsens) — চলমান বা সক্রিয় কাজ:
গঠন: Verb (Infinitiv) + d + Adjektivendung
কখন ব্যবহার হয়: যখন কোনো কাজ বর্তমানে ঘটছে বা সক্রিয়ভাবে চলছে (Active & Present)।
সাধারণ বাক্য (B1): Das Kind, das weint, braucht Hilfe. (যে শিশুটি কাঁদছে...)
🇩🇪 হাই-লেভেল বাক্য (B1/B2): Das weinende Kind braucht Hilfe.
🇧🇩 অর্থ: ক্রন্দনরত/কাঁদতে থাকা শিশুটির সাহায্য প্রয়োজন।
2.Partizip II (Partizip Perfekt) — সম্পন্ন হওয়া বা প্যাসিভ কাজ:
গঠন: Partizip II + Adjektivendung
কখন ব্যবহার হয়: যখন কোনো কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে বা প্যাসিভ অবস্থায় আছে (Completed / Passive)
সাধারণ বাক্য (B1): Das Auto, das repariert wurde, fährt wieder. (যে গাড়িটি মেরামত করা হয়েছিল...)
🇩🇪 হাই-লেভেল বাক্য (B1/B2): Das reparierte Auto fährt wieder.
🇧🇩 অর্থ: মেরামতকৃত গাড়িটি আবার চলছে।