সায়েরা খাতুন মডেল একাডেমী,সাগুয়ান-ঘুন্টিঘর-গোদাগাড়ী, রাজশাহী।

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • সায়েরা খাতুন মডেল একাডেমী,সাগুয়ান-ঘুন্টিঘর-গোদাগাড়ী, রাজশাহী।

সায়েরা খাতুন মডেল একাডেমী,সাগুয়ান-ঘুন্টিঘর-গোদাগাড়ী, রাজশাহী। প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে।

11/07/2026

জরুরী নোটিশ ।
আসসালামু আলাইকুম। প্লে থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকদের জানানো যাচ্ছে যে, #অতিবৃষ্টির কারণে সায়েরা খাতুন মডেল একাডেমীর আজকের (১১-৭-২০২৬)(শনিবার) পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো।

নির্দেশনায়,
প্রধান শিক্ষক
সায়েরা খাতুন মডেল একাডেমী।

03/04/2026

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর প্রবেশপত্র সংক্রান্ত জরুরি নির্দেশনা

👉👉👉👉👉👉👉👉👉👉👉👇👇👇

⭐প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি ও নিয়মাবলি:

০৭/০৪/২০২৬ তারিখ থেকে প্রবেশপত্র প্রিন্ট করা যাবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়গণ তাদের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে IPEMIS থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রবেশপত্র অবশ্যই ৮০ গ্রাম A4 সাইজ কাগজে প্রিন্ট করতে হবে।

রঙিন প্রিন্ট করা বাধ্যতামূলক নয়।

আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।🕴️🧑‍🏫

20/03/2026

ঈদ মুবারাক

🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

আবার  শুরু হতে যাচ্ছে ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষাজুনিয়র বৃত্তি (৮ম শ্রেণি) পরীক্ষা নীতিমালা ২০২৫৫টি বিষয়ে মোট ৪০০ ন...
04/09/2025

আবার শুরু হতে যাচ্ছে ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা

জুনিয়র বৃত্তি (৮ম শ্রেণি) পরীক্ষা নীতিমালা ২০২৫

৫টি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা হবে।
বাংলা- ১০০; ইংরেজি - ১০০; গণিত-১০০;
বিজ্ঞান-৫০ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়-৫০

02/09/2025
25/08/2025

অভিভাবকদের দৃষ্টি আর্কষণ করছি।
***************************************
সকল ছাত্র-ছাত্রীদের সম্মানিত অভিভাবকগণকে অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন, নিয়মিত খোঁজ খবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করুন।

সাথে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখার জন্য অনুরোধ করা হ'ল :-

১. সে কখন স্কুলে যায়,
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে,
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন ও ব্লুটুথ ইয়ার ফোন নিয়ে আসে কি না।
৪. মাথার চুল স্বাভাবিক আছে কি না,
৫. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন,কোন স্যার পড়ান এবং সে স্যারের মোবাইল নম্বর টা রাখবেন।
হঠাৎ মাঝে মাঝে কল করে অবস্থান জানার চেষ্টা করুন।
৬. মাঝে মধ্যে তাকে না জানিয়ে স্কুলে আসবেন,
৭. শ্রেণি শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন,
৮. কার সাথে মিশে জানতে চেষ্টা করবেন,
৯. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না,
১০. মাঝে মধ্যে স্কুল ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করবেন, বর্তমান সময়ে কিছু কিশোর গ্যাং নামে কিছু চক্র ওতপেতে আছে ভালো ছাত্রদের নিয়ে টাকা বা নেশা জাতীয় দ্রব্য দিয়ে আকর্ষণ করে পরবর্তী তাদের বিপদগ্রস্ত করে যেনো না ফেলে সেদিকে খেয়াল রাখতে হবে।

১১. স্মার্টফোন ব্যবহার করতে নিরুৎসাহিত করবেন, যদি কোন তথ্যের ----
প্রয়োজন হয় তবে আপনি পাশে থেকে সহায়তা করবেন।
১২. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন, আসা-যাওয়া নিশ্চিত করবেন,
১৩. যে কোনো সমস্যা সম্পর্কে জানতে শ্রেণি শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
১৪. সূর্য ওঠার আগেই আপনার সন্তানকে জাগিয়ে দিন,
১৫. পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নীতি অনুযায়ী চলার তাগিদ দিতে হবে।
১৬. রাতে বাসায় পড়া নিশ্চিত করতে হবে।
১৭. আপনার সন্তান বিদ্যালয় থেকে দেওয়া ২৪ঘন্টার রুটিন অনুযায়ী চলে কি-না সেদিকে খেয়াল রাখতে হবে,রুটিন বিষয়ে প্রয়োজনে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন।
১৮. সম্মানিত অভিভাবক মন্ডলীগণ আপনার প্রিয় সন্তানের দিকে খেয়াল করতে ভুলবেন না।
১৯, আপনার সন্তান বাসায় পড়া লেখায় অমনোযোগী হয়ে থাকলে বা বাবা, মায়ের কথা ভালোভাবে শুনছেনা
বা পরীক্ষার খাতায় নাম্বার কত পেলো তাহা সঠিক জানাচ্ছে না আপনি বুঝতে পারলে দয়া করে বিদ্যালয়ে আসবেন বিষয় গুলো শেয়ার করতে ভুলবেন না।

সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন, কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে ও একজন ভালো মানুষ এবং মানব সম্পদ হিসেবে তৈরি হতে পারে।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।
মহান আল্লাহ তায়ালা আমাদের সফলতার সৌভাগ্য দান করুন আমিন।
শুভকামনা সকলের জন্য🌺💞

24/08/2025

সপ্তম শ্রেণীর ক্লাস পরীক্ষা ।
বিষয়: বাংলা
শ্রেণী শিক্ষক: মোঃ রবিউল ইসলাম।

Address

Saguan (Ghuntighar) Godagari Rajshahi
Rajshahi
6290

Opening Hours

Monday 08:00 - 15:00
Tuesday 08:00 - 15:00
Wednesday 08:00 - 15:00
Thursday 08:00 - 15:00
Saturday 08:00 - 13:00
Sunday 08:00 - 15:00

Alerts

Be the first to know and let us send you an email when সায়েরা খাতুন মডেল একাডেমী,সাগুয়ান-ঘুন্টিঘর-গোদাগাড়ী, রাজশাহী। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share