Extra-Care University Admission Coaching

Extra-Care University Admission Coaching

Share

Extra-Care COACHING Extra-care coaching was founded by Md.Amanullah Sorkar. It is the leading coaching center in our puthia.

04/03/2019

সফলতা মানে শুধু মাত্র বড় বড় ডিগ্রি অর্জন করা নয়, আপনি কতবার ব্যর্থ হয়েছেন, কতবার হোঁচট খেয়ে পড়ে গেছেন এবং সেখান হতে উঠে দাঁড়িয়ে কতবার আবার সামনে এগিয়ে গিয়েছেন, সেটাই সফলতা!

19/08/2018

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯
শিক্ষাবর্ষের বিস্তারিত সার্কুলার
প্রকাশিত হয়েছে।
# ন্যূনতম পয়েন্ট:(৪র্থ বিষয়সহ)
* বিজ্ঞান -৩.৫+৩.৫=৮.০
* বাণিজ্য -৩.৫+৩.৫=৭.৫
* মানবিক -৩.০+৩.০=৭.০
# বি.দ্র. আবেদনকারী যে ইউনিটেই
আবেদন করুক না, সে যে শাখা হতে HSC
উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য
নির্ধারিত যোগ্যতা প্রযোজ্য হবে।
HSC পরীক্ষার
ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে
সর্বোচ্চ ৩২ হাজার জন MCQ পদ্ধতিতে
পরীক্ষা দিতে পারবে।
এবার এস এস সি সাল দেখবে না,,,শুধু
ইন্টার ২০১৭/১৮ হলেই এক্সাম দিতে
পারবে।

পাশ নম্বর ৪০। মোট ১০০ নাম্বারের
পরীক্ষা। সময় ১ ঘন্টা।

প্রতি ইউনিটে অাসনসংখ্যা
বেড়েছে। দ্বিতীয়বার পরীক্ষা
দেয়ার সুযোগ থাকছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯
শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান)
শ্রেণিতে ভর্তি পরীক্ষা ৫টি
ইউনিটে আগামী ২২-২৩ অক্টোবর ২০১৮
তারিখে অনুষ্ঠিত হবে।
আবেদনের সময় : ৩/০৯/২০১৮ থেকে
১২/০৯/২০১৮

পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ অক্টোবর।

প্রাথমিক আবেদন ফি : ৫৫ টাকা

ভর্তি পরীক্ষায় অংশগ্রহন এর সুযোগ
পেলে আবেদন ফি জমা দিতে হবে :

A ইউনিট : ১২৫৪ টাকা
B ইউনিট : ৭২৬ টাকা
C ইউনিট : ১২৫৪ টাকা
D ইউনিট : ৯৯০ টাকা
E ইউনিট : ১১২২ টাকা
ইউনিটসমূহ হচ্ছে:

A ইউনিট (কলা ও চারুকলা অনুষদ) - সকল
গ্রুপের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে
পারবে।

B ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ ও
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) : সকল
গ্রুপের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে
পারবে।

C ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ)

D ইউনিট (জীব ও ভূবিজ্ঞান এবং কৃষি
অনুষদ)

E ইউনিট (আইন ও সামাজিক বিজ্ঞান
অনুষদ এবং শিক্ষা ও গবেষণা
ইনস্টিটিউট) : সকল গ্রুপের
শিক্ষার্থীরা পরীক্ষা দিতে
পারবে।
১০০ নম্বরের জন্য ১ ঘন্টার পরীক্ষা MCQ
পদ্ধতিতে গ্রহণ করা হবে ।

মানবন্টন ও প্রস্তুতির দিকনির্দেশনা :

A ইউনিট (কলা ও চারুকলা অনুষদ)

বাংলা - ৩০
ইংরেজি - ৩০
সাধারণ জ্ঞান - ৪০

B ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ ও
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ( BBA+ IBA ) :

ব্যবসায় শিক্ষা :
ইংরেজি -৩০
হিসাববিজ্ঞান - ৩০
আইসিটি - ১০
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - ৩০

বিজ্ঞান ও মানবিক :

ইংরেজি -৩০
বাংলা - ৩০
আইসিটি - ১০
সাধারণ জ্ঞান ও সাধারণ গণিত - ৩০


C ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ)

পদার্থ -৩০
রসায়ন - ৩০
গণিত - ২০
জীববিজ্ঞান - ২০ / গণিত + আইসিটি -
২০

D ইউনিট (জীব ও ভূবিজ্ঞান এবং কৃষি
অনুষদ)

পদার্থ - ২৫
রসায়ন - ২৫
জীববিজ্ঞান / গণিত - ৫০

E ইউনিট (আইন ও সামাজিক বিজ্ঞান
অনুষদ এবং শিক্ষা ও গবেষণা
ইনস্টিটিউট)

বাংলা : ৩৫
ইংরেজি : ৪৫
সাধারণ জ্ঞান : ২০

আসন সংখ্যা :

A ইউনিট : ১০৬১
B ইউনিট : ৫৬০ ( ব্যবসায় শিক্ষা : ৪৫৫,
বিজ্ঞান + মানবিক : ১০৫)
C ইউনিট : ৯৪২
D ইউনিট : ৬৫২
E ইউনিট : ৯৫৮

বিদ্রঃ আগামী বছর থেকে সেকেন্ড
টাইম বন্ধ। আগামী বছর পরীক্ষা হবে
লিখিত পদ্ধতিতে। এই বছর MCQ
পদ্ধতিতেই
( সংগৃহীত)

08/08/2018

রাবি ভর্তি পরীক্ষার বিস্তারিত
(ইউনিট+আসন সংখ্যা+মানবন্টণ)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার লিখিত পরীক্ষা হচ্ছে না। গতবছরের মতোই এমসিকিউ ( MCQ) পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বছর। প্রতি ইউনিটে সর্বোচ্চ ৩২০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।

আগামী ৩ সেপ্টেম্বর আবেদন শুরু হয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই সেশনে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

আসন সংখ্যা বাড়বে। ইতোমধ্যে দুইটি বিভাগে আসন সংখ্যা বাড়ানো হয়েছে। সেখানে ম্যাটেরিয়ালস সায়েন্স ও ব্যাংকিং ইন্সুরেন্স বিভাগে ১০টি করে আসন বেড়েছে এবং ব্যবসা ও বানিজ্য আইন বিভাগ যেখানে ৫০টি আসন রয়েছে। এই হিসাবে মোট আসন বাড়বে ৭০টি।

১০০ মার্কসের MCQ পরীক্ষা হবে।
৫ টি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাবির এখন ইউনিট ৫ টি,,
A ইউনিটঃ মানবিক + বিভাগ চেঞ্জ।
B ইউনিটঃ বাণিজ্য ( BBA, IBA) + বিভাগ চেঞ্জ।
C ইউনিটঃ;ইঞ্জিনিয়ারিং + বিজ্ঞান
D ইউনিটঃ জীব + কৃষি
E ইউনিটঃ সমাজবিজ্ঞান + আইন + শিক্ষা ও গবেষণা ( মানবিক + বিভাগ চেঞ্জ)


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৪০

এই বছর সেকেন্ড টাইম থাকবে।



★‘ও’ লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড ও তিনটি বিষয়ে ‘সি’ গ্রেড থাকতে হবে। উভয় লেভেলের ভর্তিচ্ছুদের পরীক্ষায় প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে।
A ইউনিটে বিভাগ ও আসন (কলা অনুষদ+ চারুকলা ):
১.দর্শন(১১০)
২.ইতিহাস(১১০)
৩.ইংরেজি(১০০)
৪.বাংলা(১০০)
৫.ইসলামের ইতিহাস ও
সংস্কৃতি (১১০)
৬.ভাষা:উর্দু (৪০ )
সংস্কৃত (৫৬)
৭.আরবি (১১০),
৮.ইসলামের স্টাডিজ(১১০),
৯.নাট্যকলা (২৫),
১০.সংগীত (৩০)
১১.ফারসি ভাষা ও সাহিত্য (৪০)
১২ চিত্র কলা, প্রাচ্যকলা ও ছাপাচিত্র (৪৫)
১৩ মৃৎ শিল্প ও ভাস্কর্য(৩০
১৪ গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস(৪৫)
A ইউনিট মানবন্টন:
বাংলা
ইংরেজি,
সাধারন জ্ঞান
মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে
B ইউনিট ব্যবসায় প্রশাসন
বিভাগ ও আসন
১ হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা (১১০),
২ ব্যবস্থাপনা (১০০),
৩ মাকের্টিং(১০০)
৪ ফাইনান্স(১০০),
৫ ব্যাংকিং ও ইন্সুরেন্স(৬০)
৬ IBA -50

বাণিজ্য শাখার জন্য....
ইংরেজি ---
হিসাব বিজ্ঞান --
ব্যবসায় শিক্ষা
(ব্যবসায় সংগঠন ও
ব্যবস্থাপনা,ফাইন্যান্স,
ব্যাংকিং ও বীমা, উৎপাদন ও
বিপনন)
মোট ১০০ নম্বর MCQ পরিক্ষা হবে।
অবাণিজ্য শাখার জন্য:
বাংলা+
ইংরেজি+
+সাধারণজ্ঞান + সাধারন গনিত
মোট ১০০ নম্বর হবে।
C ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ)
বিভাগসমূহ (আসন সংখ্যা):
১.গনিত (১১০)
২.পদার্থ বিজ্ঞান (৯০)
৩.রসায়ন (১০০),
৪.পরিসংখ্যান (৯০),
৫.প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান (৫০),
৬.ফার্মেসী (৫০),
৭.পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলোপমেন্ট (৬০),
৮.ফলিত গণিত (৮০),
৯.শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (বিজ্ঞান-১৪ ও অবিজ্ঞান-১৬)
১০ ফলিত পদার্থ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (৫০),
১১ ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং(৭০)
১২ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (৪৬),
১৩ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(৪৬),
১৪ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড টেকনোলজি (৪০),
১৫ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং৩০
C ইউনিট: উত্তর দিতে হবে
-পদার্থ+রসায়ন+গনিত+ জীববিজ্ঞান (ঐচ্ছিক)
D ইউনিট (জীব ও ভু বিজ্ঞান অনুষদ + কৃষি অনুষদ):
১.উদ্ভিদ বিজ্ঞান(৮৮)
২.প্রাণিবিদ্যা(৮০)
৩.ভূগোল ও পরিবেশবিদ্যা(৭৬)
৪.চিকিৎসা মনোবিজ্ঞান (২৬)
৫.ভু তত্ব ও খনিবিদ্যা(৬০) ৬.জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (৪০)
৭. মনোবিজ্ঞান (৬৬)
৮.এগ্রোনোমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন (৫৬)
৯.ফিসারিজ (৫০)
১০.এনিম্যাল হাজবেন্ডরি এন্ড ভেটেনারি সায়েন্স(৫০)
১১.ক্রপ সায়েন্স এন্ড
টেকনোলজি( ৫৬)
D ইউনিটের উত্তর দিতে হবে
-: পদার্থ+রসায়ন+জীববিজ্ঞান
E ইউনিট ( সমাজিক বিজ্ঞান+আইন ও বিচার অনুষদ
১.অর্থনীতি(১১০)
২.রাষ্ট্র বিজ্ঞান (১১০)
৩.সমাজকর্ম (৯০)
৪.সমাজবিজ্ঞান(১০০)
৫.গণযোগাযোগ ও সাংবাদিকতা (৫০)
৬.ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (৬৬)
৭.লোকপ্রশাসন (৬০)
৮.নৃ-বিজ্ঞান (৫৬)
৯.ফোকলোর(৬৬)
১০.আন্তর্জাতিক সম্পর্ক( ৪০)
১১আইন বিভাগ (১১০)
১২। আইন ও ভূমি প্রশাসন (৫০)
১৩ ব্যবসা ও বানিজ্য আইন - ৫০
১৪ শিক্ষা ও গবেষণা (IER)- ৫০
E ইউনিট: উত্তর করতে হবে-
বাংলা+ইংরেজি+সাধারনজ্ঞান

07/07/2017

♦♦Voice♦♦
:
Voice থেকে একটাই প্রশ্ন আসে। একটা active
sentence দিয়ে বলা হয় কোনটা সঠিক passive form?
উল্টোটাও হয়, কিন্তু কম।
Passive voiceএ sentenceএর একটা মৌলিক গঠন
আছে। গঠনটা হলঃ
[Object] + [be verb] + past participle of main verb
+ by + [objective form of subject]
এই ফর্মূলা মুখস্ত করে ফেলতে হবে। এবং এই
একটা করলেই হবে। কারণ এই গঠনটা দিয়ে সমস্ত
passive sentenceকেই ব্যাখ্যা করা যায়।
উদাহরণঃ
Active: The rich hate the poor.
Passive: The poor [object] are [be verb] hated
[past participle of main verb] by the rich
[objective form of subject].
এই গঠনের মধ্যে যে অন্যান্য extensionগুলো
হতে পারে তা হলঃ
১. Main verb যদি group verb হয়, group verb এর
prepositionটা একই জায়গায় থাকবে।
২. By এর জায়গায়ঃ
To — যখন verbটা হলঃ know. উদাহরণঃ I know him.
Passive: He is known to me.
At— যখন verbটা হলঃ astonish, annoy, agitate,
amaze, alarm, disappoint, displease, surprise,
rejoice উদাহরণঃ His behaviour surprised me.
Passive: I was surprised at his behaviour.
With— যখন verbটা হলঃ disgust, bother, line, cover,
crowd, satisfy, overgrow. উদাহরণঃ He disgusts me.
Passive: I am disgusted with him.
In— যখন verbটা হলঃ contain, embody, interest
উদাহরণঃ The bowl contains rice. Passive: Rice is
contained in the bowl.
About— যখন verbটা হলঃ worry উদাহরণঃ He worries
me. Passive: I am worried about him.
Of— যখন verbটা হলঃ frighten উদাহরণঃ He frightens
me. Passive: I am frightened of him.
৩. Auxiliary verb থাকলে সেটা be verbএর আগে
বসিয়ে দিতে হবে।
Active: I must eat rice.
Passive: Rice must be eaten by me.
৪. Double object থাকলে ব্যক্তিবাচক object কে
সামনে দিয়ে অন্যটাকে main verb এর পেছনে
বসিয়ে passive করতে হবে।
Active: He gave me rice.
Passive: I was given rice by him.
৫. মাঝে মাঝে interrogative sentence এর passive
প্রশ্নে আসে।
লক্ষ্য করলে দেখা যাবেঃ
Active sentence এর [subject] + [verb] + [object]
গঠনটা interrogativeএ গিয়ে [question word] +
[aux.] + [subject] + [verb] + [object]?
তাহলে আমাদের ঐ ফর্মূলা অনুযায়ী passive voice
কি হবে?
[Question word] + [be verb] + [Object] + past
participle of main verb + by + [objective form of
subject]?
Active: Why do you eat rice?
Passive: Why is rice eaten by you?

09/06/2017

▓▓▓▓ ব্রেকিং নিউজ ▓▓▓▓

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২২-২৬ অক্টোবর।

21/04/2017

University Help Line....
SSC ও HSC-তে কত
পয়েন্ট থাকলে কোন
কোন বিশ্ববিদ্যালয়ে
ভর্তি পরীক্ষা
দেয়া যাবে
সবাই শেয়ার করে
রাখো
► ঢাকা বিশ্ববিদ্যালয়
Arts = 7.00
Commerce = 7.50
Science =8.00
► জগন্নাথ
বিশ্ববিদ্যালয়
Arts = 7.50
Commerce =8.00
Science =8.00
► জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়
Arts = 6.00-8.50
Commerce =6.00-8.50
Science = 7.00-8.50
*জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ে
Subject-এর উপর GPA
পরিবর্তন হয়।
► রাজশাহী
বিশ্ববিদ্যালয়
Arts =7.50
Commerce =8.00
Science =8.50
► চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়
Arts =5.25-6.75
Commerce =5.25-6.75
Science =5.25-6.75
**চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ে Unit
ভিত্তিক GPA গননা
করা হয়।
► বরিশাল
বিশ্ববিদ্যালয়
Arts =6.00
Commerce =6.50
Science =7.00
► ইসলামী
বিশ্ববিদ্যালয়
Arts =6.50
Commerce =6.75
Science =7.00-7.50
► কুমিল্লা
বিশ্ববিদ্যালয়
Arts = 6.50
Commerce =7.00
Science =7.00
► জাতীয় কবি কাজী
নজরুল ইসলাম
বিশ্ববিদ্যালয়
Arts =6.00-6.50
Commerce =6.50
Science =6.50-7.00
**জাতীয় কবি কাজী
নজরুল ইসলাম
বিশ্ববিদ্যালয়ে Unit
ভিত্তিক GPA
গননা করা হয়।
► বেগম রোকেয়া
বিশ্ববিদ্যালয়
Arts = 6.50-7.00
Commerce =6.50-7.50
Science =6.50-7.50
**বেগম রোকেয়া
বিশ্ববিদ্যালয়ে Unit
ভিত্তিক GPA গননা
করা হয়।
► খুলনা
বিশ্ববিদ্যালয়
Arts = 7.00-8.00
Commerce =7.00-8.00
Science =7.00-8.00
**খুলনা
বিশ্ববিদ্যালয়ে Unit
ভিত্তিক
GPA গননা করা হয়।
► সরকারী মেডিকেল
SSC and HSC = 8.00
*তবে SSC ও HSC – তে
সর্বনিম্ন 3.50
পেতে হবে।
► বাংলাদেশ প্রকৌশল
বিশ্ববিদ্যালয়
(BUET)
SSC and HSC = 10.00
*তবে
আবেদনকারীদের
মধ্যে SSC ও HSC
– এর GPA-এর
ভিত্তিতে সর্বমোট
৮৫০০
জনকে ভর্তি
পরীক্ষাহহয়
অংশগ্রহণের
সুযোগ প্রদান করা
হবে।
► SUST A ইউনিটে
আবেদন করার জন্য
এইচ
এস সি/সমমান ও এস
এস সি / সমমান উভয়
পরীক্ষাতে নুন্যতম
জিপিএ ৩ সহ মোট
৬.৫ পেতে হবে ।
~B ইউনিটে আবেদন
করার জন্য এইচ এস
সি / সমমান ও এস এস
সি পরীক্ষাতে
নুন্যতম জিপিএ ৩ সহ
মোট ৭ থাকতে হবে
বিঃদ্রঃএটা প্রতি
বছর change হয়।
Copy post.....

19/04/2017

গল্পটা একজন চীনা বালকের। চীনারা ইংরেজিতে
ভীষণ কাঁচা। তো এই চীনা বালক আমেরিকার
কোন এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে পরীক্ষা
দিতে গিয়ে চরম ভাবে ফেইল করে। তার ইংরেজি
দক্ষতা নিয়ে রীতিমত হাসাহাসি হয়। বেচারা মনে খুব
দুঃখ পেলো সেইদিন। কিন্তু জেদও চেপে
বসলো। পরবর্তীকালে এই ছেলেটা হয়েছিল
ইংরেজির শিক্ষক। শুধু চীনেই তার ছাত্র রয়েছে
১০ কোটির উপরে।
..
ডেল কার্নেগীকে বলা হয় সর্বকালের সেরা
বক্তা। তার কাহিনীটা জানা আছে কারো? শুনন
তাহলে... জীবনে প্রথমবারের মতো ডেল
কার্নেগী যখন মঞ্চে উঠে সবার সামনে ভাষণ
দিতে শুরু করলেন তখন অডিয়েন্স তার দিকে ডিম
ছুড়ে মেরেছিল। সেদিন ২ মিনিটের বেশি মঞ্চে
দাঁড়িয়ে থাকতে পারেন নি। ব্যাপারটা কার্নেগী
মেনে নিতে পারেন নি। এরপর থেকে তিনি ভাষণ
দেয়ার অনুশীলন শুরু করলেন। যেখানে
সেখানে গিয়ে ভাষণ দিতেন। রাতের বেলা নির্জন
ল্যাম্প পোস্টের সামনে দাঁড়িয়ে ভাষণ দিতেন।
ফাঁকা হল রুমে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা একা একা কথা
বলে যেতেন। তার পরের গল্পে ডেল
কার্নেগীকে আমরা সবাই চিনি।
..
জর্জ বার্নার্ড শ কে সর্বকালের সেরা নোবেল
রাইটার বলা হয়। তিনি নিয়মিত ২০ পৃষ্ঠা করে লিখতেন।
কোন দিন লিখা বাদ পড়লে পরের দিন পুষিয়ে
নিতেন ৪০ পৃষ্ঠা লিখে রাখতেন। তার চেষ্টার
ফলে তিনি সর্বকালের সেরা নোবেল রাইটার
হতে পেরেছেন।
..
একবার টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা
হয়েছিল, বৈদ্যুতিক বাতি আবিস্কার করতে তিনি কি পরিমান
চেষ্টা করেছিলেন? এডিসন বলেছিলেন, আমি
প্রায় হাজার তিনেক বার চেষ্টার পর বাতির জন্য একটা
উপযুক্ত ফিলামেন্ট তৈরি করতে সক্ষম হয়েছিলাম।
..
এক বালকের খুব ইচ্ছা হয়েছিল সে বুয়েটে
পড়বে। কিন্তু সে অংকেই কাঁচা। খুব কম বোঝে
অংক। স্যার কে গিয়ে নিজের স্বপ্নের কথা বলল।
স্যার বললেন, অংকে যারা ভালো না, তাদের জন্য
বুয়েট না। শুরু হয়ে গেলো ঝড়। ছেলেটা সারাদিন
অংক নিয়ে পড়ে থাকত। অংক প্রথমে বুঝার চেষ্টা
করত। না বুঝলে, দেখে দেখে খাতায় লিখে
রাখত। ভুলেও মুখস্ত করে না। বার বার বুঝার চেষ্টা
করত। এই চেষ্টা করতে করতেই ছেলে
বুয়েটে চান্স পেয়ে যায় একদিন।
..
আমি দুঃখিত। যারা বলেন এটা সম্ভব না, ওটা সম্ভব না,
তাদের সাথে একমত হতে পারি না। অসম্ভব হচ্ছে
সেটাই যেটাকে আপনি 'অসম্ভব' করে
রেখেছেন।
দুর্বলতা আল্লাহ প্রদত্ত। কিন্তু দুর্বলতাকে অতিক্রম
করার ক্ষমতা প্রতিটা মানুষেরই আছে। পৃথিবীর ৭০০
কোটি মানুষের মাঝেই আল্লাহ সফল হওয়ার জন্য
৭০০ কোটি আইটেম রেখে দিয়েছেন। শুধু
খুঁজে বের করার অপেক্ষা।
..
একটা গল্প দিয়ে শেষ করি... ছেলেটাকে স্কুল
থেকে বের করে দেয়া হয়েছিল এই জন্য যে,
তার স্মৃতি শক্তি অত্যধিক দুর্বল। এই ছেলেকে
দিয়ে জীববিজ্ঞানের মতো ভাইটাল সাবজেক্ট
পড়া সম্ভব না। তাকে অন্য বিষয় পড়তে দেয়া
হোক যেটা তার জন্য সোজা। পরবর্তীকালে
ইনিই হয়েছিলেন দ্বিপদ নামকরনের জনক। বিশ্ব
তাকে চেনে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস নামে।


সংগৃহীত : ইন্টারনেট অবলম্বনে

Photos from Extra-Care University Admission Coaching's post 11/04/2017

*****সুখবর! সুখবর!! সুখবর!!!*****
HSC পরীক্ষার্থীদের জন্য সুখবর!
ভর্তি চলছে...ভর্তি চলছে... ভর্তি চলছে...
-care বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার-২০১৭,, পুঠিয়াতে ভর্তি চলছে।।।
আলোড়ন সৃষ্টকারী সফলতার ৪র্থ বছর পেরিয়ে...“বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে এক্সট্রা কেয়ার রযেছে তোমাদেরই পাশে”

রাজশাহী শহরের উন্নত সেবা এখন আমাদের পুঠিয়াতে।
সকল বিশ্ববিদ্যালয়ের আইন, মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য।
ঢাবি,রাবি ও ইবি এর মেধাবী শিক্ষার্থী কর্তৃক পরিচালিত।।।
ক্লাসের স্থানঃ অক্সফোর্ড চাইল্ড, একাডেমী,তাহেরপুর রোড,পুঠিয়া।

-care এর বৈশিষ্ট্যঃ
* এই প্রথম পুঠিয়াতে মাত্র ২৫ জনের ব্যাচে ক্লাশের ব্যবস্থা।
* প্রতিদিন ক্লাশ শুরুর পূর্বে ২৫ মিনিটে কম্পিউটারাইজ প্রশ্নে ৫০ মার্কের পরীক্ষা নেওয়া হয় যা অন্য কোন কোচিং সেন্টারে নেওয়া হয়না।
* ১০০ মার্কের সাপ্তাহিক পরীক্ষা তো আছেই।
*স্কোরের ভিত্তিতে মেধা অনুযায়ী ২৫ জন করে পৃথক পৃথক ব্যাচে ক্লাসের ব্যবস্থা।
*এই প্রথম ২০১৫/১৬ সেশন হতে নার্সিং ভর্তি প্রিপারেশন চলছে।
*গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে বিশেষ ছাড়!
*বাণিজ্য ও মাদ্রাসা বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্যও পৃথক ব্যাচ।
*দুর্বল স্টুডেন্টের জন্য ইংরেজীতে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা।
*প্রতিমাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ১০০ মার্কের পৃথক পরীক্ষা শুধুমাত্র আমাদের এখানেই নেওয়া হয়।
*বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পূর্বে পূর্ণাঙ্গ মডেল টেষ্ট গ্রহন করা হয় ও প্রথম
২০ জনকে বিশেষ পুরষ্কার দেওয়া হয়।

মনে রাখবেনঃ
Extra-care এ অতি যত্নসহকারে পড়ানো হয়।ফর্ম উঠানো থেকে শুরু করে বিশ্বঃ ভর্তি করানো পর্যন্ত শিক্ষার্থীকে সহযোগীতা করা হয়।
এখন বিবেচনা আপনার। আর আপনাদের জন্যই Extra-care.
***এক্সট্রা কেয়ার একটু এক্সট্রাই দেয়***

Photos 02/04/2017

HSC আলিম ও সমমান শিক্ষার্থীদের প্রতি......
------------------------------
বন্ধুরা! আল্লাহ তায়ালা তোমাদের মেধা ও যোগ্যতা দিয়েছেন বলেই আজকে তোমরা এই পর্যায়ে আসতে পেরেছো, তোমরা আজ HSC ও আলিম পরিক্ষা দিচ্ছো, এই পরীক্ষার পরে অনেকেরই শিক্ষাজীবন থমকে যায় শুধুমাত্র সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে, আমরা কোচিং তোমাদের মেধা বিকাশের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। #তোমাদের মেধাকে বিকশিত করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী করে গড়ে তোলাই Care এর প্রধান উদ্যেশ্য।

01/04/2017

Must read.....
জীবন আপনার আর এ জীবনকে
সুন্দর করে গড়ে তোলার দায়িত্বও
আপনার।সুন্দর করে জীবনটাকে
গড়তে হলে অবশ্যই আপনার
ক্যারিয়ারটা সুন্দর হতে হবে।আর
সুন্দর একটা ক্যারিয়ার গড়ে তুলতে
হলে অবশ্যই আপনাকে সুন্দর পথ
খুজে বের করতে হবে।ঘরে বসে
থেকে কখনোই সুন্দর ক্যারিয়ার গড়া
যায়না।শুধু ঘরে বসে স্বপ্ন দেখলে
চলবেনা।স্বপ্নটাকে বাস্তবায়ন করার
দায়িত্বও আপনার।আর স্বপ্নটা বাস্তবে
রূপ দিতে আপনাকে সফল মানুষদের
স্বরনাপন্ন হতে হবে,সফল পথে গাড়ি
চালাতে হবে।।
আপনাদের সফল পথে গাড়ি চালিত
করার জন্য আমরা গত ৪ বছর হতে
চেষ্টা করে যাচ্ছি।আপনারা যারা
# HSC পরিক্ষার্থী তাদের কথা বিবেচনা
করে আমরা একটু ভিন্ন আঙ্গিকে পুঠিয়াতে নিয়ে
এলাম # Extra -care
Admission ভর্তি কোচিং সেন্টার।
নামেই তো বুঝতে পারছেন এক্সট্রা
কেয়ার, তার মানে অবশ্যই এক্সট্রা
কিছু আছে।হা অবশ্যই আছে।
আমরাই প্রথম প্রতিদিন পরিক্ষা
পদ্ধতির মাধ্যমে স্টুডেন্টের মেধা
যাচাই করে থাকি।প্রতি ২৫ জনে
ব্যাচ ভিত্তিতে ক্লাস নিয়ে থাকি যা
মেধাবি ও দুর্বল উভয় স্টুডেন্টের
জন্য কার্যকরি।তাই দেরি না করে
আপনাদের পরিক্ষা শেষ করেই
চলে আসুন আমাদের কোচিং এ।
আগেই বলেছি সঠিক রাস্তায় গাড়ি
চালালেই সফলতা আসবে। # জীবন_আপনার_ক্যা
রিয়ার_গড়ার_দায়িত্বও_আপনার ।আর সেই
ক্যারিয়ার কিভাবে গড়বেন,কিভাবে
সফল হবেন,কোন পথে গাড়ি চালালে
সফলতার দেখা পাবেন সেই পথ
দেখানো ও সে পথে নিয়ে যাওয়ার
দায়িত্ব আমাদের।।
So to build a good career &
become successful, u should
come to us & follow our rules.

17/06/2015

বন্ধুরা,
আজ বুধবার ১৭ জুন ২০১৫। আর কিছুক্ষণ পরে "এক্সট্রা কেয়ার" বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শুভ উদ্বোধন।
বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবান্ধব আমন্ত্রণ জানাচ্ছি।
সময়ঃ বিকাল ৩:৩০ ঘটিকা।
স্থানঃ পুঠিয়া উপজেলা অডিটেরিয়াম।

09/06/2015

বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক বন্ধুরা, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তারা আমাদের উপর আস্থা রাখতে পার। আমরা এক্সট্রা কেয়ার পরিবার সর্বোচ্চ সেবা নিয়ে তোমাদের পাশে আছি। আর শতভাগ নিশ্চয়তা সাথে বলছি পুঠিয়াতে আমরাই সেরা।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Puthia
Rajshahi
6260