Admission and Interview Solutions

Admission and Interview Solutions Educational, games, entertainment suggestions
(9)

নামাজে আমাদের সেজদায় অনেক ভুল হয়ে থাকে। তাই সবাই সঠিক ভাবে সেজদা দিবো ইনশাআল্লাহ। সিজদায় ৭টি অঙ্গ (কপাল, নাক, দুই হাতের ...
30/03/2026

নামাজে আমাদের সেজদায় অনেক ভুল হয়ে থাকে। তাই সবাই সঠিক ভাবে সেজদা দিবো ইনশাআল্লাহ।

সিজদায় ৭টি অঙ্গ (কপাল, নাক, দুই হাতের তালু, দুই হাঁটু, দুই পায়ের আঙুল) মাটিতে রাখা এবং উভয় পায়ের আঙুল কিবলার দিকে ফেরানো ওয়াজিব। এছাড়া কনুই মাটি থেকে উপরে রাখা মাটিতে যেন না লাগে।

→ অঙ্গসমূহ: সিজদা করার সময় ৭টি অঙ্গ মাটিতে থাকা আবশ্যক:
১. কপাল ও নাক (একত্রে),
২. ডান হাতের তালু,
৩. বাম হাতের তালু,
৪. ডান হাঁটুর নিচের অংশ,
৫. বাম হাঁটুর নিচের অংশ,
৬. ডান পায়ের আঙুল,
৭. বাম পায়ের আঙুল।

→ হাত ও কনুই: হাতের তালু মাটির সাথে লেগে থাকবে এবং আঙুলগুলো কিবলার দিকে থাকবে। পুরুষরা কনুই বগল থেকে আলাদা ও মাটি থেকে উঁচু রাখবেন।

→ পায়ের অবস্থান: উভয় পায়ের আঙুল ভাঁজ করে কিবলার দিকে রাখা এবং পায়ের গোড়ালি মিলিয়ে রাখা সুন্নাত।

→ হাত ও কনুই: হাতের তালু মাটির সাথে লেগে থাকবে এবং আঙুলগুলো কিবলার দিকে থাকবে। পুরুষরা কনুই বগল থেকে আলাদা ও মাটি থেকে উঁচু রাখবেন।

→ উঠে বসা: সিজদা থেকে উঠার সময় প্রথমে কপাল, তারপর নাক, এরপর হাত এবং সবশেষে হাঁটু উঠাবেন।
#নামাজ #সেজদা #সঠিক #নিয়ম

✊ শিক্ষা নয়—এ যেন লুটপাট!বাংলাদেশে “পুনঃভর্তি” নামে যে নির্লজ্জ অর্থনৈতিক শোষণ চলছে, তা ইতিহাসে নজিরবিহীন।প্রতি বছর দেশে...
24/01/2026

✊ শিক্ষা নয়—এ যেন লুটপাট!
বাংলাদেশে “পুনঃভর্তি” নামে যে নির্লজ্জ অর্থনৈতিক শোষণ চলছে, তা ইতিহাসে নজিরবিহীন।
প্রতি বছর দেশের প্রায় ২ কোটি শিক্ষার্থীর কাছ থেকে সেশন ফি বাবদ গড়ে ৮০০–১০০০ টাকা করে ডিজিটাল কায়দায় চাঁদাবাজি করে তোলা হচ্ছে প্রায় ১৭ হাজার কোটি টাকা!

এটা শিক্ষা নয়—এটা রাষ্ট্রীয় মদদে ডাকাতি।
একজন শিক্ষার্থী একবার একটি প্রতিষ্ঠানে ভর্তি হলে—

👉 সে কি প্রতি বছর ছাত্র হওয়া বন্ধ করে দেয় ❓

👉 সে কি প্রতিবছর নতুন করে জন্ম নেয়?

👉 তাহলে প্রতি বছর ভর্তি হওয়ার নাটক কেন?

বিশ্বের কোথায় আছে এই নিয়ম?

ভারত? মালয়েশিয়া? ইউরোপ? আমেরিকা?
কোথাও না!

শুধু বাংলাদেশেই শিক্ষা ব্যবস্থাকে বানানো হয়েছে নির্মম ব্যবসা।
আজ মধ্যবিত্ত পরিবারগুলো
ছেলের বইয়ের জন্য, মেয়ের পরীক্ষার ফি দিতে গিয়ে
👉 ঋণে ডুবছে
👉 জমি বিক্রি করছে
👉 সংসার ভেঙে পড়ছে
শিক্ষা মানুষের মুক্তির পথ হওয়ার কথা,
কিন্তু এখন তা হয়েছে দারিদ্র্যের ফাঁদ।
এই জুলুম আর চলতে পারে না।
📢 তাই আমরা দাবি জানাই—
✔ প্রতি বছরের পুনঃভর্তি প্রথা সম্পূর্ণ বাতিল করতে হবে
✔ এবারের পুনঃভর্তিকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টে রীট করতে হবে

এই অন্যায়ের বিরুদ্ধে
আমরা অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী ও সাংবাদিক ভাইদের
ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

আজ না রুখলে—
আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।
✊ শিক্ষা ব্যবসা নয়—অধিকার!
✊ পুনঃভর্তি বাতিল করো!

সেশন ফিস, সেমিস্টার ফিহ ফর্ম ফিলাপ ইত্যাদি নানা নামে ভর্তি বাণিজ্য বন্ধ করুন
📢

“শিক্ষাপ্রতিষ্ঠানের শুক্র–শনিবারের ছুটি বাদ দেওয়া উচিত” — 🧠 ১) সপ্তাহে ২ দিন ছুটি = ৪০% সময় নষ্টবাংলাদেশে শিক্ষা সপ্তাহ ...
24/01/2026

“শিক্ষাপ্রতিষ্ঠানের শুক্র–শনিবারের ছুটি বাদ দেওয়া উচিত” —

🧠 ১) সপ্তাহে ২ দিন ছুটি = ৪০% সময় নষ্ট
বাংলাদেশে শিক্ষা সপ্তাহ কার্যত এখন
👉 শুধু ৫ দিন (রবি–বৃহস্পতি)
অথচ পৃথিবীর অধিকাংশ দেশেই শিক্ষাব্যবস্থা চলে ৬ দিন।
দুই দিনের ছুটি মানে বছরে প্রায় ১০০+ কর্মদিবস নষ্ট
ফলাফল:
সিলেবাস শেষ হয় না ক্লাস হয় তাড়াহুড়া করে পড়াশোনা গভীর হয় না

📉 ২) শিক্ষার্থীরা ছুটিতে পড়াশোনায় থাকে না
বাস্তবতা কী?
শুক্র–শনিবার =
📱 মোবাইল 🎮 গেম📺 নাটক–সিনেমা😴 অলস ঘুম
এই দুই দিন শিক্ষার্থীর চরিত্র, মনোযোগ ও শৃঙ্খলা ধ্বংস করে।

🕌 ৩) জুমার নামাজের জন্য পুরো দিন বন্ধের দরকার নেই
অনেকে বলে:
“শুক্রবার তো জুমা আছে”
কিন্তু— 🕛 জুমা মাত্র ১ ঘণ্টার ইবাদত,তাহলে ৮ ঘণ্টার শিক্ষাদিবস কেন বাতিল?
সমাধান:
সকাল ৮–১২টা ক্লাস
১২:৩০–২টা জুমা ব্রেক
বিকেলেও ক্লাস হতে পারে

🌍 ৪) মুসলিম দেশগুলোও ৬ দিন শিক্ষা চালায়
মিসর তুরস্ক ইরান ইন্দোনেশিয়া মালয়েশিয়া

👉 প্রায় সব মুসলিম দেশে শুক্রবার ছুটি, শনিবার ক্লাস থাকে।
বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে?

📚 ৫) জাতীয় বিপর্যয়ের মূল কারণ — পড়াশোনার ঘাটতি
আমরা কেন পিছিয়ে?
গবেষণা নেই বিজ্ঞান নেই উদ্ভাবন নেই দক্ষতা নেই

কারণ— 👉 আমরা বছরে ১০০ দিন কম পড়ি!

দুটি ছুটি একটি জাতিকে অলস, দুর্বল ও পরনির্ভরশীল করে।
শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়,তবে সপ্তাহে ৫ দিন পড়াশোনা করে কোনো জাতি কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না।

📌 তাই—
শুক্র–শনিবারের ডাবল ছুটি বাতিল করে শুক্রবার অর্ধদিবস + শনিবার ক্লাস চালু করা জাতীয় স্বার্থে অপরিহার্য।

ইস্কুলে কোন মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না এবং আঙ্গুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিত নিশ্চিত করতে হবে

সমাজের কিছু পেশাজীবী আছেন, যারা দেশ ও মানুষের নিরাপত্তা ও জীবন রক্ষায় নিজের আরাম–ছুটি ত্যাগ করেন যাদের নিয়মিত শুক্র–শনিবার বা সরকারি ছুটি প্রায়ই থাকে না
👇

🩺 ১) স্বাস্থ্যখাত
ডাক্তার , নার্স , প্যারামেডিক , এম্বুলেন্স ড্রাইভার , হাসপাতালের ওয়ার্ডবয় / ক্লিনার
ল্যাব টেকনিশিয়ান
👉 রোগ কখনো ছুটি দেখে না।

🚓 ২) আইন ও নিরাপত্তা বাহিনী
পুলিশ ,ট্রাফিক পুলিশ , র‍্যাব , বিজিবি (বিডিআর) , আর্মি , নেভি , এয়ারফোর্স
কোস্টগার্ড , আনসার–ভিডিপি
👉 দেশ ২৪ ঘণ্টা পাহারায় রাখতে হয়।

🔥 ৩) জরুরি সেবা
ফায়ার সার্ভিস ,দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী , উদ্ধারকারী দল (Rescue team)
বন্যা–ঘূর্ণিঝড়কালীন স্বেচ্ছাসেবক

🧑‍⚖️ ৪) বিচার ও প্রশাসন
ম্যাজিস্ট্রেট , বিচারক , কারা কর্মকর্তা , জেল পুলিশ , নির্বাচনকালীন কর্মকর্তা
⚡ ৫) অবকাঠামো ও সেবা
বিদ্যুৎ কেন্দ্রের অপারেটর ,পানি সরবরাহ কর্মী,গ্যাস লাইন রক্ষণাবেক্ষণ কর্মী
টেলিকম ইঞ্জিনিয়ার , ইন্টারনেট সার্ভিস টিম

👉 এক মিনিট বন্ধ হলে দেশ অচল।

🚛 ৬) পরিবহন ও লজিস্টিকস
ট্রাক চালক ,বাস চালক ,ট্রেন চালক , পাইলট ,জাহাজের নাবিক ,কন্টেইনার পোর্ট কর্মী

📰 ৭) গণমাধ্যম ও তথ্য
সাংবাদিক ,টিভি রিপোর্টার , ক্যামেরাম্যান , সংবাদ সম্পাদক ,ব্রেকিং নিউজ টিম

🏭 ৮) শিল্প ও উৎপাদন
গার্মেন্টস শ্রমিক ,মিল–ফ্যাক্টরি অপারেটর ,কেমিক্যাল প্ল্যান্ট কর্মী ,খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা কর্মী

🕌 ৯) ধর্মীয় ও সামাজিক সেবা
ইমাম , মাদ্রাসা শিক্ষক ,কবর খোঁড়ার কর্মী ,জানাজা ও মৃতদেহ সেবাকর্মী

🧠 যারা জীবন, দেশ, নিরাপত্তা ও সেবা রক্ষা করে,
তারা জানে—
“ছুটি নয়, দায়িত্বই আসল।”

তাই শিক্ষা যদি জাতির ভবিষ্যৎ গড়ে,তাহলে শিক্ষার্থীদের সপ্তাহে মাত্র ৫ দিন পড়াশোনা করা ,এই সব ত্যাগী পেশাজীবীদের সঙ্গে তুলনায় অন্যায় ও অবিচার

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এখন ছাত্র ছাত্রীদের পড়াশুনার বদলে রাজনীতি নিয়ে বেশি মাথায় ঘামায়, যার কারনে ছেলেমেয়েরা পড়াশোনার পরিবর্তে তারা টিকটক আর গানবাজনা নিয়ে পড়ে থাকে, যা আমাদের দেশের জন্যে মারাত্মক ক্ষতি।

শিক্ষা ব্যবস্থাকে যারা ধ্বংস করতে চায় সে জাতীয় রাবিশ শিক্ষকদের বেতন ৮০% কমিয়ে ছুটি শনি রবি বন্ধ রাখলে ভালো হয় ❓

যে সমস্ত শিক্ষকরা কুড়ে ও অলস তাদেরকে চিহ্নিত করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাটাই করে দিতে হবে এবং যেখানে তিন শিফটে ডিউটি আছে এবং ধরা বাধা ছুটির কোন সুযোগ নাই , তাদেরকে বছরে এক মাসের জন্য হলেও ওখানে পাঠাতে হবে

রমজান মাসে টানা এক মাস ছুটি বাতিল করতে হবে

গ্রীষ্মকালীন ও অন্যান্য ঋতু পরিবর্তনের ও উৎসব অনুষ্ঠান পালনের ছুটির সময় সর্বোচ্চ তিন দিন করতে হবে

পাইলট প্রজেক্ট হিসেবে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে তিনশিফট এর ডিউটি চালু করতে হবে

20/01/2026
20/01/2026

Address

Rajshahi

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Admission and Interview Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category