23/09/2026
শোক সংবাদ
রাজশাহী কলেজের একাদশ শ্রেণির (সেশন ২০২৬-২০২৭) ভর্তিকৃত একজন শিক্ষার্থী- যার আগামীকাল রাজশাহী কলেজে রিসিপশন এ্যন্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগদানের কথা ছিল, গতকাল দুপুর ১ থেকে ২টার মধ্যে নিষ্পাপ, মেধাবী ও ক্ষণজন্মা সেই শিক্ষার্থী সাইমুন ইয়াদ আরাফাতের মরদেহ রাজশাহীর হেতেম খার এক ছাত্রাবাস থেকে উদ্ধার করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। রাজশাহী কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থী সাইমুনের ক্লাস রোল হয়েছিল ১০৬।
আজ বিকেল ৫ টায় জানাযা শেষে গ্রামের বাড়িতে (আত্রাই নওগাঁ) পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাইমুনের অকাল মৃত্যুতে রাজশাহী কলেজ পরিবার গভীরভাবে মর্মাহত ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। মহান আল্লাহ যেন সাইমুনের পিতা -মাতাকে শোক ও নিদারুণ কষ্ট লাঘবের তৌফিক এবং ধৈর্য ধারণের শক্তি দান করেন।
পরপারে মহান আল্লাহ যেন সাইমুনকে উত্তম প্রতিদান জান্নাতুল ফিরদাউস দান করেন(আমীন)।