30/01/2026
একই স্কুল, একই কলেজ—অবশেষে একই বিশ্ববিদ্যালয়ে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি উত্তীর্ণ হয়ে পরীক্ষায় দারুণ উদাহরণ তৈরি করলেন এই দম্পতি।
মাহফুজ আহমেদ ’এ’ ইউনিটে ৪৯২তম এবং মুসলিমা নাজনীন মৌ ‘সি’ ইউনিটে ৭১তম স্থান অর্জন করেছেন।
তাদের স্কুল: সাফিক্স প্রি-ক্যাডেট স্কুল এবং কলেজ: মোহনগঞ্জ কলেজ, বাগমারা, রাজশাহী।
অভিনন্দন ও শুভকামনা!
26/10/2023
১.. মেয়েটা বাস ভাড়া দিতে ব্যাগ খোলার সাথে সাথে ব্যাগ থেকে সিগারেটের প্যাকেট টা টুক করে পড়ে গেলো।
আশে পাশের মানুষের ভ্রু কুচকে তাকালো। এক জন বলেই বসল "কি যুগ পড়ল মেয়েরাও ব্যাগে সিগারেট নিয়ে ঘোরে।"
কেউ জানেনা বাড়ি থেকে বের হওয়ার সময় মেয়েটা ছোট ভাইকে সিগারেট খাওয়ার জন্য থাপ্পড় মেরে সিগারেটের প্যাকেটটা নিজের ব্যাগে রেখেছিলো। রাস্তায় ফেলে দেবে ভেবেছিল কিন্তু বাস এসে যাওয়ায় ভুলে গেছে।
২.. ৪০ বছর বয়সী একটি লোক নাইটে ক্লাশ করতে কলেজে এসেছে....
আশে পাশে সবাই যুবক।
একজন মন্তব্য করেই বসলো
"আঙ্কেলদের সঙ্গে আজকাল ক্লাশও করতে হয়!!"
কেউ জানেনা লোকটির বাবা অনেক আগে মারা গিয়েছে। সংসারের হাল ধরার জন্য বড় ছেলে হিসেবে তাকে তখন পড়াশোনা ছাড়তে হয়েছিলো।
এখন এই বয়সে সে আবার লেখাপড়া করার জন্য আর্থিক দিক দিয়ে সক্ষম, তাই আবার পড়াশোনা শুরু করেছে।
কারণ তার পড়তে ভালো লাগে।
৩. মহিলাটি লিপস্টিক লাগিয়ে পার্টিতে এসেছে। গতবছরই জোয়ান ছেলে রোড এক্সিডেন্টে মারা গিয়েছে।
চেনা একজন মন্তব্য করে বসলো
"শখ কি রে বাবা। ছেলেটা মারা গেছে…এসেছে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে!"
কেউ জানেনা। আজকের দিনেই মহিলা তার ছেলের জন্ম দিয়ে ছিলেন॥ পার্টিতে আসার আগে মা ছেলের ডায়েরি বুকে জড়িয়ে অঝোরে কেঁদে এসেছেন। ডায়রিতে যেখানে লেখা ছিলো
"আমার মা খুব সুন্দর… সাজলে মাকে অত্যন্ত সুন্দরী লাগে,আজ আমার জন্মদিন মা কিন্তু একটুও সাজেনি...ভাল্লাগেনা আমার "
৪.. ছেলেটা ফুল কিনে মেয়েটার হাতে দিচ্ছিলো। পাশ থেকে একজন বলে উঠলো
"ভালোই মানিয়েছে রে!"
কেউ জানেই না মেয়েটা তার নিজের দিদি এবং মেয়েটার আজ চাকরির প্রোমোশন হয়েছে বলে ছোট ভাইয়ের সামর্থ্য অনুযায়ী ঐ ফুলটাই কেনা সম্ভব ছিলো তার পক্ষে।
৫.. ছেলেটা বন্ধুদের আড্ডায় খুব হাসিখুশি। গত সপ্তাহেই তার প্রেমিকার বিয়ে হয়ে গিয়েছে।
প্রিয় বন্ধুদের মধ্যে একজন মন্তব্য করে বসলো
"এত তাড়াতাড়ি ভুলে গেলি সব!"
কেউ জানেই না যেদিন তার প্রেমিকার বিয়ে হলো সেদিন থেকে সে এক রাতও শান্তিতে ঘুমায় নি। শুধু কেঁদেছে।
মানুষের সামনে ভালো থাকার মিথ্যা অভিনয়ে সে আজ জয়ী।
৬.. ছেলেটা খুব রোগা!
একেবারে পেংলা যাকে বলে।
একজন মন্তব্য করলো
"নেশা টেশা করে মনে হয়"
অথচ কেউ জানেই না ছেলেটা ক্যান্সার নামক ভয়াবহ রোগে ভুগছে।
এটাই আমরা। আমি, আপনি, আমরা সবাই। বদলাতে পারিনা নিজেদের কে একটু! চলুন না, চেষ্টা করি নিজেদের মানসিকতা অল্প একটু বদলাতে, একটু অন্যভাবে ভাবতে! চলুন..........
সংগৃহীত
22/08/2023
ছোটবেলায় BTVতে নায়ক নায়িকাদের খুব কমন ২টি প্রশ্ন করা হতো।....... "আচ্ছা,অভিনয় কি আপনার নেশা না পেশা"। ২য় প্রশ্ন করা হতো "আচ্ছা আপনার পাহাড় ভালো লাগে না সমুদ্র"। ২টা প্রশ্নই আমার কাছে খুবই হাস্যকর মনে হতো। মনে হতো উপস্থাপকের মাথায় কি বুদ্ধি কম, আর কোন প্রশ্ন কি মাথায় আসেনা।
এখন যখন আমি পরিনত বয়সে এসে পৌঁছেছি, প্রথম প্রশ্নের মর্মার্থ এখন বুঝি। নায়ক নায়িকারা উত্তরে বলতো, "আগে ছিলো নেশা, এখন হয়ে গেছে পেশা"। অথবা কেউ বলতো, "আগে ছিলো পেশা এখন হয়ে গেছে নেশা"।
আসলে জীবনে সফল হবার সবচেয়ে বড়ো চাবিকাঠি কিন্তু আপাতদৃষ্টিতে এই খুব সাধারণ প্রশ্নোত্তরের ভিতরই আছে।
আপনি যদি সফল হতে চান, আপনার পেশা আপনার নেশা হতে হবে। তখন আপনার কাজটাকে আপনি enjoy করবেন। আর যেটা enjoy করবেন, সেটাতে সফল হবেনই। আর যদি এনজয় না করেন, তাহলে আমি বলবো কাজে আরও বেশী শ্রম দেন, আপনার কাজ নিয়ে পড়াশোনা করেন, নিজেকে ডেভলপ করেন। দেখবেন আপনার কাজটা এনজয় করছেন। মনে রাখবেন , everything is hard in the first few times. তারপরেও যদি এনজয় না করেন, তাহলে আপনার নেশা কোনটাতে সেটা খুঁজে বের করেন। সেটাকে আপনার পেশা বানান। দেখবেন আপনি দ্রুততম সময়ে সফল হবেন।
ভাই , অফিস যাবার সময় যদি সপ্তাহে অনন্ত ২-৩বার সকালে আপনার মনে হয় , "উফফ আজকেও অফিস যেতে হবে" তাহলে আপনাকে আমি বলে দিতে পারি , আপনি আপনার বর্তমান পেশায় বা কোম্পানিতে সফল হবেননা। Englishএ একটা কথা বলে, follow your passion. আমি আপনাকে বলবো , don’t only follow your passion, invest on it. মানে হচ্ছে যে কাজটা আপনার ভালো লাগে, সেটাকে শুধু ফলো করলে হবেনা , সেটাতে সর্বোচ্চ সময় , শ্রম আর মেধা ইনভেস্ট করতে হবে। যদি করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ,আপনি সোসাইটির শীর্ষ ০.১% এর অংশ হয়ে যাবেন। যদি কষ্ট করে এই লেখার শেষ পর্যন্ত আপনি পড়ে থাকেন, তাহলে নিজেকে প্রশ্ন করেন , আপনার পেশা কি আসলেও আপনার নেশা হয়েছে নাকি। যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে , তাহলে পৃথিবীর কোন শক্তি নাই , আপনার সফলতা ঠেকায়।
আপনার কাজ কি ১.পেশা ও নেশা দুটোই , নাকি ২. শুধুই পেশা , সম্ভব হলে উত্তর কমেন্টে জানিয়েন।
বাই দ্য ওয়ে, "পাহাড় -সমুদ্রের" প্রশ্নটা এখনো আমার কাছে হাস্যকর মনে হয়।
From Dr. sayeed Ahmed
28/07/2023
এস.এস.সি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন 💐
24/06/2023
যে কোন নতুন দক্ষতা শেখার জন্য নির্লজ্জ হন। যদি আপনি ভেঙ্গে পড়েন তবে কেউ আপনাকে খাওয়াবে না। ভেঙ্গে পাড়া জীবনের একটি অংশ। কিন্তু পরাজিত হয়ে ভগ্নহৃদয়ে পড়ে থাকবেন নাকি উঠে দাড়াবেন সেটা আপনার ব্যক্তিগত Choice.
20/06/2023
আপনি যদি সত্যিকারের ভালবাসা খুঁজে না পান তবে কঠোর পরিশ্রম করুন, অর্থ উপার্জন করুন এবং শান্তিতে আপনার এককী জীবন উপভোগ করুন। কেউ কখনও সিঙ্গেল থাকার কারণে মারা যায় নি, তবে অনেকেই ভুল সঙ্গীর সাথে থাকার জন্য মারা গেছে।
ভুল মানুষের সাথে আপনার সময় নষ্ট করার জন্য জীবনটা খুবই ছোট।
17/06/2023
আপনি জানেন কি -
আপনার মৃত্যুর কয়েক ঘন্টা পরে অপনার জন্য কান্নাকাটি বন্ধ হয়ে যায়।আপনার পরিবার, আত্মীয় পরিজন খাবারের আয়োজন কিংবা অন্য কাজে ব্যাস্ত হয়ে পড়ে।কেউ কেউ আপনার জনাযায় আসতে পারবে না বলে দুঃখ প্রকাশ করে।আপনার খুব ক্লোজ পার্টনারও মাসখানেকের মাথায় আপনাকে হারানোর শোক ভুলে হাসি তামাশায় মেতে উঠে।একটা সময়ব আপনার সমস্ত স্মৃতি মানুষের মন থেকে মুছে যায়!!!!
অথচ আপনি সারা জীবন কোন কাজ করার আগে এই ভেবে চিন্তিত ছিলেন লোকে কি বলবে!!!!
জীবন একটা ভ্রমন।
ভালবাসুন নিজেকে। উপভোগ করুন নিজের জীবনকে।