Advance Coaching Center

Advance Coaching Center This is a coaching where the students get proper education, suggestion and model question like same board question which is 100% common in the examination.

25/08/2024

ড্যাম দিয়ে দিল্লীর পানি আটকানো কোন প্র্যাকটিকাল সলিউশন নয়। কারণ বাংলাদেশ সমতল ভূমি, ড্যামের জন্য যে পাহাড়ি এলাকা লাগে ন্যাচারাল ব্যরিয়ারের জন্য তা নেই, পিলারের জন্য যে পাথর লাগে তা মাটির ২০০ ফুট নীচে ইত্যাদি ইত্যাদি নানাবিধ প্র্যাক্টিক্যাল প্রবলেম আছে।

পানি উপর থেকে নীচে প্রবাহিত হয়। নদীগুলো যখন ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করে তখন ভারতে পড়েছে নদীর আপার স্ট্রিম, আর আমরা পেয়েছি লোয়ার স্ট্রিম। লোয়ার স্ট্রিমে ড্যাম দিয়ে আপার স্ট্রিমের ড্যাম খুলে ছেড়ে দেয়া পানিকে আটকানো কোনো প্র্যাক্টিক্যাল সলিউশান না।

কেউ কেউ আবার বলছে বাংলাদেশ ৭,৫০০ ফুট উঁচু ড্যাম দিবে। তারা কী জানে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উঁচু ড্যামের উচ্চতা কেবল ১,০০১ ফুট। যা চীনের জিনপিং-১ ড্যাম। আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল আর উচু ড্যামের উচ্চতা ৭৭০ ফিট।

বন্যা নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর আর সম্ভাব্য উপায় হলো ভারতের সাথে বসে একটা সলিউশনে আসা। কিন্তু ভারত তো ভারত। তারা খালি নিতে জানে, দিতে না। তারা বিভিন্ন নদীগুলোর পানি ডাইভার্ট করে আমাদের নদীগুলোকে হয় শুকিয়ে মারছে, আর না হয় নিজেদের প্রয়োজনে বিনা ওয়ার্নিং এ ড্যামের গেইট খুলে দিয়ে ডুবিয়ে মারছে। যা চরম অসভ্যতা। পানি শেয়ারে যে আন্তর্জাতিক নিয়মাবলী আছে, তা তারা মনে না। কোন একটা প্রতিবেশির সাথে তাদের ভালো সম্পর্ক নেই। যারা ভাবছেন ভালো প্রতিবেশী হওয়ার প্রয়োজনীয়তা একদিন না একদিন বুঝতে পারবে, আমার মতে পারবে না। ভালো প্রতিবেশী হওয়া তাদের ইচ্ছাতেও নেই, আদতেও নেই।

ভারত কখনোই বাংলাদেশকে তাদের ন্যায্য পানি দেয় না। এর জন্য কোর্ট কাচারি করে চাপ সৃষ্টি করা গেলেও তারা এতেই নমনীয় হয়ে সুড়সুড় করে আমাদের ন্যায্য পানি আমাদের দিবে বলে বলে মনে করি না। বাস্তবে তারা কোন কোর্টের রায় মানবে না। এবার সেটা জাতিসংঘ হোক কী আইসিজে বা অন্য কোনো।

এই ব্যাপারে ভারতকে অন্য ভাবে চাপে ফেলতে হবে। একদিকে চীন, নেপাল, ভুটান যারা ভারতের আপার স্ট্রিমে আছে তাদের সাথে নিয়ে নদী চুক্তিতে যেতে হবে। অপরদিকে ভারত স্থল আর নৌ পথে আমাদের যেসব ট্রানসিট ব্যবহার করে সেগুলো বন্ধ করে ভারতকে পানির সুষম বণ্টনে নেগোশিয়েট করতে বাধ্য করতে হবে।

অপর দিকে, আমাদের নদীগুলো কিভাবে এই বাড়তি পানির চাপ নিয়ে পানি সরিয়ে সাগরে দ্রুততম সময়ের মধ্যে ফেলতে পারবে তার বিকল্প আমাদেরকেই খুঁজে বের করতে হবে। জলবায়ুর কারণে সারা বিশ্বে বৃষ্টি, জলোচ্ছাস, খরা, বন্যা , সমুদ্রের লেভেল ইত্যাদি বেড়ে গেছে। এসব প্রতিরোধে প্রচুর গবেষণা হচ্ছে, সেমিনার হচ্ছে, সেসব এটেন্ড করে বিভিন্ন উপায়ে শিখে এসে দেশে তা প্রয়োগ করতে হবে। দেশে বিদেশে আমাদের নিজেদের প্রচুর এক্সপার্ট আছে, তাদের নিয়ে একটা এক্সপার্ট গ্রুপ বানিয়ে খুব দ্রুততার সাথে সলিউশনের দিকে আগাতে হবে।

ভারতকে পানি বণ্টন আর নিয়ন্ত্রণের জন্য রেগুলার মিটিং করার জন্য চাপ প্রয়োগ করতে হবে। ভারতের সাথে যে কোনো দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশ থেকে কেবল এডমিনিস্ট্রেশনের লোক নয় , টেকনিক্যাল এক্সপার্টদেরও পাঠাতে হবে, যাতে তারা ভারতীয় এক্সপার্টদের ভূজুং ভাজং করণগুলোকে নিজেদের লজিক আর কারণ সহ মোকাবেলা করতে পারে। আমাদের ভাষাগত দুর্বলতার কারণে বেশিরভাগ সময়ে দ্বিপাক্ষিক আলোচনাগুলোতে ভারতীয় টিম ডমিনেট করে, এদিকেও খেয়াল রাখতে হবে। বাংলাদেশি টিম মেম্বারদের ইংরেজি ভাষায় অত্যন্ত দক্ষ আর বোল্ড হতে হবে যাতে তারা মিটিংগুলোতে চুপ না থাকে। মোট কথা ভারতের স্ট্রং ম্যান ট্যাক্টিককে আমাদের স্ট্রং ম্যানেরা গিয়ে শক্ত ভাবে মোকাবেলা করবে।

আর আমাদের দেশে বিভিন্নভাবে ভারতের যে অগাথ বিচরণ, তাকে ল্যাভরেজ হিসাবে ফেলে ভারতের হাত টুইস্ট করতে হবে। আগের মতন কেবল দিয়েই যাবো না। আমাদের থেকে কিছু চাইলে আমাদেরকেও কিছু দিতে হবে। যতদিন দিবে, ততদিন পাবে। সমানে সমান ডিল হবে।

হাবিব,কানাডা

ছবি: থ্রী গর্জেস দাম, চীন
©️

13/04/2023

খোকা ঘুমালো
খোকা ঘুমালো, পাড়া জুড়ালো
বর্গি এলো দেশে
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দেব কীসে।।
ধান ফুরোলো, পান ফুরোলো
খাজনার উপায় কী?
আর ক’টা দিন সবুর কর
রসুন বুনেছি।।
ধনিয়া পিয়াজ গেছে পচে
সর্ষে ক্ষেতে জল
খরা-বন্যায় শেষ করিল
বর্ষ এর ফসল।
ধানের গোলা, চালের ঝুড়ি
সব শুধু খালি
ছিন্ন কাপড় জড়িয়ে গায়ে
শত শত তালি
ধানের গাছ, বিলের মাছ
যাই কিছু ছিল
নদীর টানে বাঁধটি ভেঙ্গে
সবই ভেসে গেল।
এ বারেতে পাঁচ গাঁয়েতে
দিয়েছি আলুর সার
আর কটা দিন সবুর করো
মশাই জমিদার।

28/03/2023

আধুনিক এক-কথায় প্রকাশ ::
১। যে সংকেত দিয়ে কোন বিপদ
বুঝায় না =হানিফ সংকেত
২। যে গাছ বেতাল না = তাল গাছ
৩। যে ব্যাক্তি অসীমধারায়
ইংলিশ বলেন = "অনন্ত" জলিল
৪। আমি ফেল করার পর যে টাওয়ার
হবো= "আই"ফেল টাওয়ার
৫। সত্যিকারের ঘোড়ার ডিম
যেখানে পাওয়াযায় = পরিক্ষার
খাতা
৬। যে নানার নাতি খুব দীর্ঘ =
নাতিদীর্ঘ
৭। যেখানে একটার ভিতরেই সব
পাওয়া যায় -একের ভেতর সব
৮। যে বস্তুর রেট জীবনের রেট
কে অতিক্রম করে = সিগা-রেট
৯। এক কথায় আমি = পাগলা-মি
১০।
যে ডাকে সবাইকে সাড়া দিতে হয় =
প্রকৃতির ডাকআধুনিক এক-কথায় প্রকাশ ::
১। যে সংকেত দিয়ে কোন বিপদ
বুঝায় না =হানিফ সংকেত
২। যে গাছ বেতাল না = তাল গাছ
৩। যে ব্যাক্তি অসীমধারায়
ইংলিশ বলেন = "অনন্ত" জলিল
৪। আমি ফেল করার পর যে টাওয়ার
হবো= "আই"ফেল টাওয়ার
৫। সত্যিকারের ঘোড়ার ডিম
যেখানে পাওয়াযায় = পরিক্ষার
খাতা
৬। যে নানার নাতি খুব দীর্ঘ =
নাতিদীর্ঘ
৭। যেখানে একটার ভিতরেই সব
পাওয়া যায় -একের ভেতর সব
৮। যে বস্তুর রেট জীবনের রেট
কে অতিক্রম করে = সিগা-রেট
৯। এক কথায় আমি = পাগলা-মি
১০।
যে ডাকে সবাইকে সাড়া দিতে হয় =
প্রকৃতির ডাক

26/03/2023

কিছু গুরুত্বপূূর্ণ ইংরেজি শব্দের বাংলা জেনে নিই
As - কারন, যেহেতু
Say- ধরা যাক
So - অতএব , সুতরাং
Who - কে, যে, কাকে
And - এবং ,ও
But - কিন্তু, তথাপি
That - যে , যা, যাতে, ফলে
Even - এমনকি
At first - প্রথমত
Often - প্রায়ই , মাঝে মাঝে
More - আরো , অধিকতর
Which - যেটি , যা
As if - যেন
Although - যদিও, যাতে , সত্বেও
While - যখন
Similarly - অনুরূপভাবে, একইভাবে
Therefore - অতএব , সুতরাং
So that - যাতে , যেন
First of all - প্রথমত
Rather - বরং, চেয়ে
Such as - তেমনই
However – যাইহোক
Indeed – প্রকৃতপক্ষে
Whereas – যেহেতু
Usually - সাধারনত
Only – শুধু, কেবল, একমাত্র
Firstly - প্রথমত
Finally - পরিশেষে
Moreover - তাছাড়া, অধিকন্তু, উপরন্তু
But also - এমনি , এটিও
As well as – এবং, ও, পাশাপাশি
Furthermore - অধিকন্তু
Regrettably - দুঃখজনকভাবে ।
in fact – আসলে
Hence - অত:পর/সুতরাং
Such as - যথা/যেমন
Notably – লক্ষণীয়ভাবে
Consequently – অতএব
On the whole – মোটামুটি
Either - দুয়ের যে কোন একটি
Neither - দুয়ের কোনটি নয়
In any event - যাহাই ঘটুক না কেন
Additionally - অতিরিক্ত আরো
In this regard – এ বিষয়ে
As a matter of fact -বাস্তবিকপক্ষে/
প্রকৃতপক্ষে
Including - সেই সঙ্গে
Nonetheless - তবু
Nevertheless - তথাপি , তবুও , তারপরও
Lest - পাছে ভয় হয়
Whether - কি ...না , যদি
Comparatively - অপেক্ষাকৃত
To be honest - সত্যি বলতে
Come what may - যাই ঘটুক না কেন
If you do care - যদি আপনি চান
Next to nothing - না বললেও চলে
As far as it goes - এ ব্যাপারে যতটুকু বলা যায় ।As far as I’m concerned - আমার জানা মতে ।
Why on earth - (বিরক্তি প্রকাশার্থে)- কেন যে?
On the other hand - অন্যদিকে ।
In this connection - এ বিষয়ে ।
In addition - অধিকন্তু, মোটের উপর
Infact - প্রকৃতপক্ষে
To be frank - খোলাখুলি ভাবে বলা যায় ।
Sincerely speaking - সত্যিকার ব্যাপার হলো ।
To sum up - সংক্ষেপে বলতে গেলে
Though - যদিও, সত্বেও
Incidentally - ঘটনাক্রমে
Then - তারপর ,তখন
Than - চেয়ে , থেকে
For a while - কিছুক্ষণের জন্য
In order to - উদ্দেশ্যে, জন্যে
Suddenly - হঠাৎ

07/03/2023

০৭-০৩-২০২৩
সবাইকে শুভেচ্ছা

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি
21/02/2023

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি

ভর্তি শুরু 17 ই ডিসেম্বর 2021 রোজ শুক্রবার, ফ্রি ক্লাস শুরু 31 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ রোজ শুক্রবার, উদ্বোধনী ক্লাস শু...
14/12/2021

ভর্তি শুরু 17 ই ডিসেম্বর 2021 রোজ শুক্রবার, ফ্রি ক্লাস শুরু 31 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ রোজ শুক্রবার, উদ্বোধনী ক্লাস শুরু 7 জানুয়ারী 2022 খ্রিস্টাব্দ রোজ শুক্রবার।

ভর্তি শুরু 17 ই ডিসেম্বর 2021 রোজ শুক্রবার, ফ্রি ক্লাস শুরু 31 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ রোজ শুক্রবার, উদ্বোধনী ক্লাস শু...
06/12/2021

ভর্তি শুরু 17 ই ডিসেম্বর 2021 রোজ শুক্রবার, ফ্রি ক্লাস শুরু 31 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ রোজ শুক্রবার, উদ্বোধনী ক্লাস শুরু 7 জানুয়ারী 2022 খ্রিস্টাব্দ রোজ শুক্রবার।

Address

Online And Daokandi, Durgapur
Rajshahi
6240

Opening Hours

Monday 06:00 - 19:00
Tuesday 06:00 - 19:00
Wednesday 06:00 - 19:45
Thursday 06:00 - 19:45
Friday 06:00 - 19:00
Saturday 06:00 - 19:15
Sunday 06:00 - 19:00

Telephone

+8801717195188

Alerts

Be the first to know and let us send you an email when Advance Coaching Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Advance Coaching Center:

Shortcuts

Share

Category