Islami Bank Medical College, Rajshahi

Islami Bank Medical College, Rajshahi

Share

Official page Introduction

The academic activities of Islami Bank Medical College commenced through admission of 50 students in 2003-04 academic session.

The admission is based on merit keeping in conformity with Government Order published and adopted by IBMC Academic Council and Governing Body. Objectives

The objectives of Islami Bank Medical College are:
1. To teach that we the human species “are Ashraful maks-lu-kat” created to live in the community with harmony and for each other with tender caring.
2. To teach bio-chemical sciences traditiona

Photos from Islami Bank Medical College, Rajshahi's post 28/11/2024

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ এর উদ্যেগে ”Preventive and Interceptive Orthodontics" an Art and Science of Dentistry বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

05/11/2024

শোকবার্তাঃ

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ এর চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সুলতানুল হক আফতাবি এর বাবা গতকাল ০৪-১০-২০২৪ইং তারিখে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয় গভীর শোক প্রকাশ করেছেন এবং বিদেহীর আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Photos from Islami Bank Medical College, Rajshahi's post 29/09/2024

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীতে সেমিনার অনুষ্ঠিত।

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীতে “বিশ্ব হার্ট দিবস” উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। ইর্টান ডাক্তার ডাঃ নাঈমা ফেরদৌসী এর সঞ্চালনায় ও ডাঃ কাজী মোঃ আব্দুল আওয়াল এর স্বাগত ভাষণের মাধ্যমে অনষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ও সাইন্টিফিক সেমিনার কমিটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ একেএম গোলাম কিবরিয়া ডন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ ছানাউল হক মিয়া।

“আপনার ভালবাসাকে সক্রিয় রাখুন হৃদরোগ প্রতিরোধে সচেতন হোন” শিরোনামে অনুষ্ঠানে শবু Key Note Speaker হিসেবে পুরো সেমিনার পরিচালনা করেন কার্ডিওলোজী বিভাগের প্রধান প্রফেসর ডাঃ মোঃ আব্দুল খালেক, অনুষ্ঠানে আরো উপস্থিত প্রফেসর ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর ডাঃ মোঃ এমদাদুর রহমান, প্রফেসর ডাঃ নাজমা আরা, প্রফেসর ডাঃ মো: মতিউর রহমান, প্রফেসর ডাঃ পারভীন সুলতানা, প্রফেসর ডাঃ মোঃ লতিফুর রহমান, প্রফেসর ডাঃ আনজুমান আরা আক্তার ছাড়া আরো উপস্থিত ছিলেন ইন্টার্নী চিকিৎসকবৃন্দ সহ প্রমুখ। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক প্রফেসর ডাঃ আব্দুল খালেক মানুষের হার্টকে স্বাভাবিক ও সচল রাখতে এবং হৃদরোগ প্রতিরোধে ও তার ঝুঁকি কমাতে সেমিনারে এক গুরুত্বপূর্ন নিবন্ধন উস্থাপন করেন এবং প্রেজেন্টেশন শেষে উপস্থিত জুনিয়র ডাক্তারদের জন্য সুন্দর একটি র‌্যাফেল ড্র এর আয়োজন করা।
অনুষ্ঠনের সভাপতি ও কলেজের অধ্যক্ষ উপস্থিত সকলকে বিশ্ব হার্ট দিবসের সেমিনার থেকে মূল শিক্ষা সকলের জীবনে বাস্তবায়ন করতে আহবান জানান। তিনি সেমিনার উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরো সুন্দর সুন্দর সেমিনার আয়োজনের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Photos from Islami Bank Medical College, Rajshahi's post 18/09/2024

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীর উদ্যেগে সিরাতুন্নবী সা. উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ ছানাউল হক মিয়া এর সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর পরিচালক প্রশাসন, ইমাজ উদ্দিন মন্ডল।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ইসলামি চিন্তাবিদ মাওলানা মোঃ রুহুল আমীন, সভাপতি, উলামা বিভাগ, রাজশাহী মহানগরী।

Photos from Islami Bank Medical College, Rajshahi's post 25/08/2024

BDS 11th Batch Orientation Program was held at Islami Bank Medical College on 22nd August, 2024.
The chief guest of the program was Prof. Dr. Md Sanaul Haque Miah Principal, Islami Bank Medical College.
Special guest was Prof. Dr. Md. Jawadul Haque, vice principal of the college and Emaj Uddin Mondal, Director Admin, Islamic Bank Foundation.
Chairperson of the program was Dr. Md. Nahid Khurram Choudhury, head of Dental Unit, IBMCR.

Photos from Islami Bank Medical College, Rajshahi's post 27/06/2024

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ এর উদ্যেগে Electrolyte Abnormalities Associated With Daily Clinical Practice বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

Photos from Islami Bank Medical College, Rajshahi's post 06/06/2024

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে এমবিবিএস ২১তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।

গতকাল ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে হয়ে গেল ১ম বর্ষ এমবিবিএস ২১ম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। কলেজের প্রভাষক ডাঃ মোঃ গোলাম রব্বানী এর সঞ্চালনায় মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ ছানাউল হক মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন প্রফেসর ডঃ মোহাম্মদ সালেহ জহুর, ভাইস চেয়ারম্যান, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও ডিরেক্টর, ইসলামী ব্যাংক পিএলসি। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডাঃ মোঃ আনোয়ার হাবিব, পরীক্ষা নিয়ন্ত্রক, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ডাঃ মোজাম্মেল হোসাইন খান, ডাইরেক্টর ট্রেনিং এন্ড মেডিকেল অডিট অফ আইবিএফ।

প্রধান অতিথি তাঁর ভাষনে নবাগত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের একজন আদর্শ ডাক্তার হিসেবে নিজেকে তৈরী করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ও নবাগত ছাত্র-ছাত্রীদের অবিভাবকদের দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন, যাতে ছাত্র-ছাত্রীরা একজন আদর্শ ডাক্তার হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করতে পারে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও প্রফেসরবৃন্দ। অনুষ্ঠান শেষে নবাগত ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে ফটোসেশন করা হয়।

01/06/2024

১ম বর্ষ (২১-তম এমবিবিএস) ক্লাস শুরু সংক্রান্ত নোটিশ

https://t.ly/0eCdH

Photos from Islami Bank Medical College, Rajshahi's post 03/04/2024

An Interactive training programme of Teachers on Teaching Methodology and Assessment held yesterday 2nd April, 2024 at college conference room.
Organised by Islami Bank Medical College, Rajshahi in collaboration with Centre for Medical Education DGME.

Photos from Islami Bank Medical College, Rajshahi's post 31/03/2024

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ এর উদ্যেগে Recent Emerging Virus: An Update Overview বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীতে সাইন্টিফিক সেমিনার কমিটির সার্বিক তত্তাবধানে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি এর উদ্যেগে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। ইন্টার্ন চিকিৎসক ডা: মীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ ছানাউল হক মিয়া এবং অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহন করেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ লায়লা আক্তার।

Key note speaker হিসেবে সেমিনার পরিবেশনা করেন মাইক্রোবায়োলজি বিভাগ এর প্রভাষক ডা. শারমিন আক্তার। সেমিনারের মূল বিষয় উপস্থাপনা শেষে তিনি উপস্থিত চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং অনুষ্ঠান পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইন্টিফিক সেমিনার কমিটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ একেএম গোলাম কিবরিয়া ডন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ জাওয়াদুল হক, প্রফেসর ডাঃ মোঃ খলিলুর রহমান, প্রফেসর ডাঃ মোঃ লতিফুর রহমান, প্রফেসর ডাঃ মোঃ এমদাদুর রহমান, প্রফেসর ডাঃ মোঃ মাহবুবুল করিম, প্রফেসর ডাঃ মোসাঃ আনজুমান আরা আক্তার, প্রফেসর ডাঃ অলি আহমেদ, প্রফেসর ডাঃ আব্দুল খালেক, প্রফেসর ডাঃ সুজন আল হাসান, প্রফেমর ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া, অধ্যাপক ডাঃ পারভীন সুলতানা, ডাঃ ফরিদা ইসলাম, ডাঃ মোঃ মফিজুল ইসলাম সহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল পর্যায়ের শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।

Photos from Islami Bank Medical College, Rajshahi's post 26/03/2024

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴾ [البقرة:183].
হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর।' (সূরা বাকারা, ১৮৩ আয়াত)

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন এবং মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাহফিলে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মোঃ সানাউল হক মিয়া ও সঞ্চালনা করেন কলেজ সেক্রেটারি সামিউল হক ফারুকী।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডঃ মুহাম্মদ নিজাম উদ্দিন প্রফেসর, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা সোহেল রানা।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Nawdapara, Airport Road, Sopura
Rajshahi
6203

Opening Hours

Monday 08:00 - 15:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 08:00 - 15:00
Thursday 08:00 - 15:00
Saturday 08:00 - 15:00
Sunday 08:00 - 15:00