কবি মশাই ❣️
Arshi-আরশি
�কারোর রুহুর দীর্ঘশ্বাস আপনার সারাজীবন ধ্বংস করে দিতে সক্ষম।
এক জীবনে তোমাকে পাব না এইটা জাইনাও যে তোমার জন্য চাতক পাখির মতো অনন্তকাল অপেক্ষা করা, আমার কাছে হয়তো এটাই ভালোবাসা। ভালো না বাসলে কে কার জন্য অপেক্ষা করে বলো নির্দয়া?
সবার মন ভালো???
゚viralシalシ
আমার জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা কি জানেন?
আমি কখনো কারো মন থেকে আসা ভালোবাসাটুকু পাইনি! যারা “ভালোবাসি” বলেছে, তারা বলেছে দয়া থেকে, করুনা করে। আমি যেন তাদের জীবনে একটুখানি সহানুভূতির জায়গা দখল করা
একজন মানুষ মাত্র।
আর যখনই বুঝেছি আমি কারো দয়ার পাত্র হয়ে আছি, সেই মুহূর্তেই নিজেকে সরিয়ে এনেছি নীরবে।
এ কথা শোনার পর হয়তো বলবেন,
“এতটা নিশ্চিত হলেন কি করে? কেউ না কেউ তো আপনাকে সত্যিই ভালোবাসতে পারে!”
কিন্তু সত্যিটা হলো—
তিন বছরের একটা শিশুও বুঝতে পারে তাকে কে ভালোবাসে আর কে ভালোবাসে না। সেখানে আমি তো আর শিশু নই, আমার বয়স, অভিজ্ঞতা, উপলব্ধি—সবই তো যথেষ্ট হয়েছে!
হয়তো ভুল আমারই ছিল।
আমি ভালোবাসা আর করুনার ব্যবধান বুঝতেই পারিনি। যে স্নেহটুকু ছিল দয়ার, আমি তাকেই বুকে আগলে রেখেছি ভালোবাসা ভেবে। এবং সেই ভুলেই পেয়েছি সবচেয়ে বড় যন্ত্রণাগুলো।
কারণ ভালোবাসা সারাজীবন থাকে—
কিন্তু করুনা? সেটা একসময় হারিয়ে যায়, রঙচটা পাতার মতো শুকিয়ে যায়।
কখনো কখনো নিজেকেই বোঝাতে পারি না—কারো করুনাকে ভালোবাসা ভেবে বেঁধে ফেলা কতটা বিড়ম্বনার, কতটা ছুরির মতন ব্যথা, তা আমার মতো আর কে বুঝবে!
আমি ভালোবাসা নিয়ে এত লিখি, এত বার বার লিখি,
শুধুমাত্র একটাই কারণে—পৃথিবীর কেউ কাউকে ভালোবাসতে না পারুক, অন্তত ভালোবাসার অভিনয় করে কাউকে যেন না ঠকায়। কারো অনুভূতির সাথে প্রতারণার চেয়ে নিকৃষ্ট কিছু নেই!
আপনি যদি কাউকে ছাড়া ভালো থাকতে না পারেন,
তবেই তাকে ভালোবাসেন। কিন্তু মানুষটা আপনাকে বাদেও ভালো থাকুক বলে করুনা দেখিয়ে পাশে রাখা—
এটা কখনোই ভালোবাসা নয়। যদি ভালো না লাগেই,
তাহলে সোজাসাপটা বলে দিন, আপনি তাকে ভালোবাসেন না।”
অনেক সময় “না” বলাটা “হ্যাঁ” বলে প্রতারণা করার চেয়ে অসংখ্য গুণে ভালো, সৎ এবং পরিষ্কার।
আর যদি দেখেন—
যাকে ভালোবাসি বলেন, তার থেকেও অন্য কারো প্রতি আপনার টান, আগ্রহ, শ্বাস-প্রশ্বাস বেশি, তাহলে বুঝে যাবেন আপনার ভালোবাসা অন্যখানে। সেই অনুভূতি থাকা অবস্থায় একজন মানুষকে মিথ্যে স্বপ্ন দেখানো
বিশেষ নিষ্ঠুরতার নামই প্রতারণা।
কারণ ভালোবাসার লোভ টাকার লোভের থেকেও ভয়ানক! টাকার লোভ মানুষকে অন্ধ করে,
আর ভালোবাসার লোভ মানুষকে ভিখারি বানিয়ে দেয়! কাঙ্গাল করে ফেলে অল্প একটু অনুভূতির জন্য।
আমি সারাজীবন ভালোবাসা নিয়ে লিখে গেলাম, মানুষকে শেখাতে চাইলাম ভালোবাসা কেমন হওয়া উচিত।
কিন্তু দেখুন, আমার নিজের কপালে সত্যিকারের ভালোবাসাটুকুই জুটলো না! কোথাও যেন আমার হিসাবের খাতায় ভালোবাসা নামের পাতাটা
খালি রয়ে গেল!
~মোঃ ফাহাদ মিয়া🌼
07/11/2025
নারীদের স্তন দেখতে ভালো লাগে? সত্যি বললে—আমারও লাগত। সেই আকর্ষণটা ছিল নিছক রূপের, নিছক দৃষ্টির। মনে হতো—এটুকুই সত্যি। কিন্তু সময়ের একদিন, জীবনের একটা দৃশ্য আমার দৃষ্টিটা এমনভাবে বদলে দিল—যা আজও ভুলতে পারি না।
তালপাতা ছাওয়া একটা ছোট্ট ঝুপড়ি। বাইরে লাল মাটির দাওয়ায় বসে আছে এক মা। ক্লান্ত, অগোছালো, অপুষ্ট দেহে কেমন একটা দীর্ঘশ্বাস জমে আছে। তার কোলের শিশুটি কাঁদছে না—বরং মরিয়া চেষ্টা করছে কিছু পাওয়ার। সে তার মায়ের শুষ্ক বোঁটাটা টেনে টেনে চুষে যাচ্ছে… চোঁক চোঁক… চোঁক চোঁক… যেন দুধের আশা ছাড়তে রাজি নয়।
কিন্তু বুক তো শূন্য।
সেখানে দুধ নেই, আশা নেই—তবুও শিশু মরিয়া।
মা নির্বাক। চোখ দুটো শুধু সন্তানের মুখের দিকে স্থির। তার দৃষ্টি যেন কোনো দুঃখ না বলে, বরং অপার অসহায়তা চিৎকার করে। হয়তো মনে মনে বারবার বলছে—“দু’ফোঁটা দুধ, শুধু দু’ফোঁটা…”
বুকের দুধ না থাকলেও
তার চোখে ছিল দুধের সমান অশ্রু।
সেই অশ্রু টসটসে ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়ছিল তার খালি বুকে।
সেই অশ্রুই আবার ধীরে ধীরে নেমে যাচ্ছিল শিশুর ছোট্ট মুখে।
মাঝে মাঝে আমার মনে হতো—
বাচ্চাটা কি সেই অশ্রুকেই দুধ ভেবে খাচ্ছে?
এ কি তার ক্ষুধা মেটাচ্ছে?
নাকি সে জেনে-না-জেনে মায়ের বুকের ব্যথাকেই চুষে নিচ্ছে?
কেমন অদ্ভুত, তাই না—
প্রকৃতি মাঝে মাঝে এমন দৃশ্য আঁকে
যা শুধু দেখা যায়, বোঝা যায় না।
একজন মায়ের দুধ শুকিয়ে যায়,
কিন্তু সন্তানের জন্য তার চোখের জল কখনো শেষ হয় না।
সেই মুহূর্তে আমি বুঝলাম—
নারীর স্তন শুধুই সৌন্দর্যের অংশ নয়।
তাতে আছে ইতিহাস—
মায়ের সংগ্রামের গল্প,
শিশুর ভরসা,
ক্ষুধার কান্না,
আর জীবনের জন্ম।
এরপর যখনই কোনো নারীকে দেখি,
তার বুক দেখি—আগের মতো দেখি না।
এখন মনে হয়—
ওগুলো পূর্ণ থাকুক,
পুষ্টি আর ভালোবাসায় ভরে থাকুক।
যেন কোনো শিশুর প্রথম স্বাদ অশ্রুর নোনতা না হয়—
হোক সেটা খাঁটি দুধের মিষ্টি।
আমি একজন বাবা হওয়ার পর
ওই দৃশ্যটা বারবার মনে পড়ে।
বুঝেছি—
একজন নারীর ভেতর লুকিয়ে থাকে অনেক স্তর—
যা চোখে দেখা যায় না,
কিন্তু অনুভব করলে আর ভোলা যায় না।
নারীর বুক শুধু আকৃতি নয়—
ওটা সন্তানের প্রথম পৃথিবী,
প্রথম শান্তি,
প্রথম প্রার্থনা।
তাই আজ প্রতিটি পুরুষকে বলি—
নারীর সৌন্দর্য দেখো, দেখতে সমস্যা নেই,
কিন্তু চোখটা বদলে দেখো।
তার ভেতর লুকিয়ে আছে
ত্যাগ,
অভাব,
ভালোবাসা,
আর না বলা কান্না।
কখনো অশ্রুর স্বাদকে দুধ ভাবতে দিও না।
তোমার আশপাশের নারী—
হোক মা, স্ত্রী, বোন অথবা অচেনা—
তার ভেতরে লুকিয়ে থাকা আঘাত, কষ্ট আর সংগ্রামটা
বোঝার চেষ্টা করো।
কারণ—
একজন নারীর শরীর কেবল আকৃতির নয়,
তা এক অদৃশ্য মহাসাগর—
যেখানে ভালোবাসা ঢেউ হয়ে ওঠে,
আর ত্যাগ নীরব স্রোতের মতো বয়ে যায়।
এই গল্পটা আজও আমাকে বদলে দিয়েছে,
আর শিখিয়েছে—
মানুষকে শুধু চোখ দিয়ে নয়,
হৃদয় দিয়ে দেখতে হয়।
আর সেই মায়ের বুক—যা ছিল শূন্য—
আমাকে শিখিয়েছে
সবচেয়ে অপূর্ণতাই কখনো কখনো
সবচেয়ে বড় ভালোবাসা।
নীলার জিজ্ঞাসার জবাবে আমি বলেছিলাম─ "স্তনযুগল।"
সে আমাকে ত্যাগ করেছিলো।
সোমার প্রশ্নের উত্তর দিয়েছিলাম─ "তোমার কোমরের ভাঁজ।"
দুদ্দাড় ছেড়ে গিয়েছিলো সেও।
একই প্রশ্ন শিউলি করলে, আমার জবাব ছিল─ "ভরাট নিতম্বের আহ্বান।"
শিউলিও আমার ধারেকাছে আসেনি আর।
মমতাও জানতে চেয়েছিলো সেই তথ্যটিই, যার উত্তরে বলেছিলাম─ "ওষ্ঠাধর।"
সেও আমাকে ছুঁড়ে ফেলেছিলো তৎক্ষণাৎ।
ওদের প্রত্যেকের কৌতূহলটি ছিল─ "আমার মধ্যে কী পছন্দ তোমার?"
আমি প্রত্যেকবার সত্যটিই বলেছিলাম।
ওরা এখন সুখী সংসারী।
ওদের পার্টনাররা নিশ্চয়ই সেই প্রশ্নের জবাবে বলেছিলো─ "তোমার হৃদয়।"
মানুষ মিথ্যে শুনতে ভালোবাসে।
゚viralシalシ
18/10/2025
শুভসকাল 🌸
রাত যত গভীর হয়, আমি ঠিক তত একাকিত্বে ভুগতে থাকি! আমি জানি, নিদ্রাহীনতা এক ধরনের বদঅভ্যেস! দিনশেষে ক্লান্ত শরীরে বিছানায় মাথা রেখে, শান্তির ঘুম কে না ঘুমাতে চায়?
জীবন আর ক্যারিয়ার নিয়ে একটা সময় ভাবতাম, এখন আর ভাবি না। তবুও দুশ্চিন্তা আমার পিছু ছাড়ে না! যখনই ভাবি নিজেকে একটু ভালো রাখবো, ঠিক তখনই আরও বেশি হতাশাগ্রস্ত হয়ে যাই!
বিশ্বাস করুন, আমার জীবনে আর অন্য কোনো দুঃখ নেই। শুধু এই যে নিজেকে এত একা লাগা, সব অচেনা মানুষের ভীড়ে নিজেকে অসহায় লাগা, সবসময় নিজেকে নিঃস্ব মনে হওয়ার অনুভূতি আমাকে শেষ করে দিচ্ছে! চরম একাকিত্বে আমি আমার জীবনের স্বাদ ভুলে যাচ্ছি!
~ফাহাদ
সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়।যা কখনো অর্থের চেয়ে বেশি উপকারে আসে।
Click here to claim your Sponsored Listing.
Location
Telephone
Website
Address
Rajshahi