01/06/2024
আর্মি IHT অর্থাৎ আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ০৪(চার) বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি এবং ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি।
সরকারি প্রতিষ্ঠান হলেও পড়াশোনার খরচ বেসরকারি মতই এবং হোস্টেলের কোন ব্যবস্থা নেই
🔴ডিপ্লোমা কোর্স সমূহঃ
➡️মেডিকেল টেকনোলজি অপারেশন থিয়েটার এ্যাসিসট্যান্ট (ওটিএ)।
➡️মেডিকেল টেকনোলজি ইনটেনসিভ কেয়ার এ্যাসিসট্যান্ট (আইসিএ)।
➡️মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি মেডিসিন।
➡মেডিকেল টেকনোলজি রেডিওলজি এন্ড ইমেজিং।
➡️মেডিকেল টেকনোলজি ডেন্টিস্ট্রি।
➡️মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি।
➡️মেডিকেল টেকনোলজি রেডিওথেরাপি।
এবং
➡️ ডিপ্লোমা ইন ফার্মেসি।
🟥প্রার্থীর ভর্তির যোগ্যতাঃ
↔️প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।
↔️প্রার্থীকে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ২.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই জীববিজ্ঞান বিষয় থাকতে হবে।
🔴আবেদন করার এবং পরীক্ষার নিয়মাবলীঃ
↔️ অনলাইনে আবেদনের তারিখঃ ০৬ জুন ২০২৪ হতে ০৪ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত www.afmibd.net ওয়েবসাইটে আবেদন করা যাবে (আবেদন সংক্রান্ত নীতিমালা এএফএমআই এর ওয়েবসাইটে বিস্তারিত দেয়া আছে)। উল্লেখ্য, অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোন
জটিলতা দেখা দিলে স্বশরীরে এএফএমআই, ঢাকা সেনানিবাসে এসে আবেদন করা যাবে।
↔️প্রবেশপত্র ডাউনলোডের তারিখ: ১৪ জুলাই ২০২৪ তারিখ হতে ১৮ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত (AFMI এর ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে)।
↔️ভর্তির আবেদন ফি ৭০০.০০ (সাতশত) টাকা (অফেরতযোগ্য)।
↔️০১ (এক) ঘন্টাব্যাপী MCQ পদ্ধতিতে ১০০ (একশত) নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
🟥লিখিত পরিক্ষার তারিখ এবং সময়:
↔️২৭ জুলাই ২০২৪ (শনিবার) সকাল ১০:০০-১১:০০ ঘটিকা পর্যন্ত লিখিত পরীক্ষা, এএফএমআই ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
↔️লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার তারিখ, চূড়ান্তভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ভর্তি কার্যক্রম শুরু এবং শেষ তারিখ এএফএমআই এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
🟥প্রশিক্ষণ এবং শর্তসমূহ:
↔️উচ্চ দক্ষতা ও গুণগত মানসম্পন্ন আন্তর্জাতিকমানের মেডিকেল টেকনোলজিস্ট এবং ডিপ্লোমা ফার্মাসিস্ট গড়ে তোলার লক্ষ্যে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসক কর্তৃক পরিচালিত সম্মিলিত সামরিক হাসপাতাল (CMH) ঢাকা, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (AFIP), মিলিটারি ডেন্টাল সেন্টার (ADC) এবং আর্মড ফোর্সেস মেডিকেল স্টোরস ডিপো(AFMSD) ঢাকা সেনানিবাসে প্রশিক্ষণের সুযোগ।
↔️ডিএমটি কোর্সে ভর্তি হওয়ার সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সমূহ আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ঢাকা সেনানিবাসে জমা করতে হবে এবং প্রশিক্ষণ চলাকালীন সময়ে অত্র প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে।
↔️ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।