জামিআ আব্দুল্লাহ ইবনে মাসঊদ রা. রাজশাহী

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • জামিআ আব্দুল্লাহ ইবনে মাসঊদ রা. রাজশাহী

জামিআ আব্দুল্লাহ ইবনে মাসঊদ রা. রাজশাহী গবেষনামূলক একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আজব পৃথিবীতে আমরা দুর্বার

আলহামদু লিল্লাহ! এক ঝাঁক তালিবুল ইলমকে নিয়ে আজ ৩১.০৩.২০২৬ইং জামিআ আবদুল্লাহ ইবনে মাসউদ রা. রাজশাহী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ শু...
31/03/2026

আলহামদু লিল্লাহ! এক ঝাঁক তালিবুল ইলমকে নিয়ে আজ ৩১.০৩.২০২৬ইং জামিআ আবদুল্লাহ ইবনে মাসউদ রা. রাজশাহী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ শুরু করলো।

আজ ছিল জামিআর ইফতিতাহি মজলিস। আল্লাহর অশেষ কৃপায় আমাদের জামিআর কয়েকজন মুরুব্বি ও মুহিব্বীন আজকের মোবারক মজলিসে উপস্থিত ছিলেন।
আজকের মজলিস বিশেষভাবে আলোকিত করেছেন, জামিআর অত্যন্ত হিতাকাংক্ষী মুরুব্বি ও মুফতি দিলাওয়ার হোসাইন দা.বা. এর স্নেহধন্য শাগরেদ ও খলিফা মুফতি ইলিয়াস হাসান সাহেব হাফিজাহুল্লাহ(মুহতামিম, জামিআ ইসলামিয়া দারুল ফালাহ, মিরপুর ১০, ঢাকা)।

অশ্রুসিক্ত দুআর মাধ্যমে আজকের মজলিস সমাপ্ত হলো।
সবার নিকট দুআর দরখাস্ত, আল্লাহ যেন আমাদের জামিআসহ সকল দীনী প্রতিষ্ঠানকে কবূল করেন এবং এগুলোর ওসিলায় আমাদেরকেও কবূল করেন।

মাদরাসার সকল উস্তায, তালিবুল ইলম ও মুহাব্বতকারীকে আল্লাহ কবূল করুন, দুনিয়া-আখেরাতের সার্বিক কল্যাণ দান করুন।

 #ভর্তি_চলছে  #ভর্তি_চলছে  #ভর্তি_চলছেপ্রচেষ্টা ও সাফল্যের ১০ম বছরে ভর্তি চলছে জামিআ আবদুল্লাহ ইবনে মাসউদ রা. রাজশাহীতে।...
26/03/2026

#ভর্তি_চলছে #ভর্তি_চলছে #ভর্তি_চলছে

প্রচেষ্টা ও সাফল্যের ১০ম বছরে ভর্তি চলছে জামিআ আবদুল্লাহ ইবনে মাসউদ রা. রাজশাহীতে।
তাইসীর জামাত থেকে জালালাইন জামাত পর্যন্ত প্রত্যেক জামাতে সীমিত কোটায় ভর্তি চলছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০ টা পর্যন্ত।
-----------------------------------------------
বিশুদ্ধ দীনের প্রচার-প্রসার ও কুরআন-হাদিসের সহিহ জ্ঞান শিক্ষাদানের লক্ষ্যে ২০১৬ সালে রাজশাহীতে প্রতিষ্ঠা লাভ করে জামিআ আবদুল্লাহ ইবনে মাসউদ রা. রাজশাহী। দেশের শীর্ষস্থানীয় আলেম ও প্রখ্যাত বুযুর্গ হযরতুল আল্লাম মুফতি দিলাওয়ার হোসাইন সাহেবের দিকনির্দেশনা ও সরাসরি তত্বাবধানে প্রতিষ্ঠিতি জামিআটি শুরুলগ্ন থেকেই ছাত্রদের তালিম-তরবিয়তের ব্যাপারে অত্যন্ত যত্নশীল।
প্রতিবছর বেফাক পরিক্ষায় জামিআর তালিবুল ইলমরা রাজশাহী বিভাগের মধ্যে মেধা তালিকাসহ সর্বোচ্চ ফলাফল অর্জন করে আসছে আলহামদুলিল্লাহ।

জামিআর কিতাব বিভাগের বৈশিষ্ট্য ও যাবতীয় তথ্য
------------------------------------------------
জামিআ আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি.-এর কিতাব বিভাগ বেফাকের পূর্ণাঙ্গ নেসাব এবং যুগোপযোগী মাদানী নেসাবের সমন্বয়ে পরিচালিত।

# ১ম বর্ষ: তাইসীর জামাত। (এক বছরে উর্দূ জামাত ও ফার্সী জামাত ।)

# ২য় বর্ষ: মিজান জামাত। (এ বছর হতে মাদানী নেসাবের নিয়মতান্ত্রিক মেহনত শুরু হয়। এটা মাদানী নেসাবের প্রথম বর্ষ।)

# ৩য় বর্ষ: নাহবেমীর জামাত। ( বেফাকের নেসাব ও মাদানী নেসাব ২য় বর্ষ। )

# ৪র্থ বর্ষ: হেদায়েতুন্নাহু জামাত।( মাদানী নেসাব ৩য় বর্ষ।)

# ৫ম বর্ষ: কাফিয়া ও শরহে জামি একসাথে। (কাফিয়া জামাত বেফাকের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে।)

কিতাব বিভাগের বৈশিষ্ট্য
-------------------------------
* বেফাক বোর্ড ও মাদানী নেসাবের সমন্বয়ে তাইসীর জামাত হতে জালালাইন জামাত পর্যন্ত পরিচালিত।
* আরবী ভাষায় পারদর্শী শিক্ষক মণ্ডলীর তত্ববধানে আরবী ভাষা ও সাহিত্য চর্চা, আরবীতে অনর্গল কথোপকথন, আরবীতে লেখালেখি ও বক্তৃতায় যোগ্যতা তৈরীর প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়।
* বেফাক বোর্ড ও স্কুলের সিলেবাসের ভিত্তিতে বাংলা, অংক, ইংরেজি, ভূগোল, ইতিহাস ও বিজ্ঞান ইত্যাদি বিষয় যোগ্য শিক্ষকের মাধ্যমে গুরুত্বসহ পাঠদান করা হয়।
* কিতাব বিভাগের হাফেজ ছাত্রদের কুরআন কারিম ইয়াদ ধরে রাখার যুযোপযোগী কার্যকরী উদ্যোগ হিসেবে প্রতি সপ্তাহে সাপ্তাহিক দাওর ও পরীক্ষার সুব্যবস্থা।
* সার্বক্ষণিত সিসিটিভি ক্যামেরা ও সার্বক্ষণিক নেগরানি।
* হিফজ বিভাগ ও কিতাব বিভাগের তাইসীর, নাহবেমীর, কাফিয়া ও শরহে বেকায়া জামাতে বেফাক বোর্ডের অধীনে পরীক্ষা দেয়ার সুব্যবস্থা।
* বেফাক-বোর্ড পরীক্ষায় মেধা তালিকা অর্জনকারী শিক্ষার্থীদের জন্য সহস্রাধিক টাকার পুরস্কার।

হিফজ বিভাগে বৈশিষ্ট্য
--------------------------—-
* হুফফাজুল কুরআনের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ, যোগ্য ও কর্মঠ হাফেজদের তত্ববধানে ছাত্রদেরকে কুরআন হিফজ করানো হয়।
* হিফজ বিভাগের ছাত্রদেরকে আন্তর্জাতিক মানের হাফেজ ও কারীদের লেহানে কুরআন-তিলাওয়াতকারী হেসবে যোগ্য করে গড়ে তোলা হয়।
* ছোটো থেকেই নফল নামাজ ও তাহজ্জুদে তিলাওয়াত ও আমলে অভ্যস্ত করে গড়ে তোলা।

মক্তব বিভাগের বৈশিষ্ট্য
------------------------
* নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য ও অভিজ্ঞ কারীর মাধ্যমে শিশুদেরকে বিশুদ্ধরূপে উন্নত লেহানে কোরআন শিক্ষাদান।
* বাংলা, অংক ও ইংরেজী ইত্যাদি জেনারেল সাবজেক্ট ( ১ম শ্রেণি হতে ৩য় শ্রেণি পর্যন্ত ) অত্যন্ত যত্ন সহকারে পাঠদান করা হয়।
* হাদিস ও মাসনূন দোয়া, দৈনন্দিন মাসআলা-মাসায়েল মুখস্থকরণ ও সুন্দর হস্তলিপি প্রশিক্ষণের প্রতি সবিশেষ গুরুত্বারোপ করা হয়।

#জামিআ আবদুল্লাহ ইবনে মাসউদ রা. রাজশাহীর বিশেষ বৈশিষ্ট্যসমূহ
----------------------------------------------
* দারুল উলূম দেওবন্দ, মারকাজুদ্দাওয়াহ, আকবর কমপ্লেক্সসহ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে উচ্চতর শিক্ষালাভকারী শিক্ষকগণ দ্বারা পরিচালিত।
* প্রত্যেক বিভাগে যোগ্য, অভিজ্ঞ ও কর্মঠ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান।
* তালীমের পাশাপাশি ছাত্রদের তরবিয়তের প্রতি বিশেষ গুরুত্বারোপ।
* সার্বক্ষণিক উসতাযগণের সযত্ন নেগরানি।
* ছাত্রদের নৈতিকতা ও মেধার উৎকর্ষ সাধনের সর্বাত্মক প্রচেষ্টা।
* আবাসিক ছাত্রদের জন্য উন্নত আবাসন ও স্বাস্থ্যসম্মত খাবার।
* ছাত্রদের মেধা বিকাশে সাপ্তাহিক বক্তৃতা প্রশিক্ষণ ও ইসলামী সাংস্কৃতিক প্রোগ্রাম।

শিক্ষক-পরিচিতি
-----------------
জামিআর ছাত্রদেরকে যুগোপযোগী যোগ্য আলেম হিসেব গড়ে তুলতে একদল অত্যন্ত যোগ্য ও দক্ষ শিক্ষক নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের সংক্ষিপ্ত পরিচিতি

১- মুফতি আবদুল্লাহ তালহা। ( প্রতিষ্ঠাতা, পরিচালক )
বিশিষ্ট শাগরেদ: মাওলানা আবু তাহের মিসবাহ দা.বা.।
ফারেগ: জামেআ ইসলামিয়া লালমাটিয়া, ঢাকা।

২- মুফতি আবদুল্লাহ আল কাফি। ( প্রতিষ্ঠাতা, সহ-পরিচালক, শিক্ষাসচীব )
বিশিষ্ট শাগরেদ, হযরতুল আল্লাম মুফতি দিলাওয়ার হোসাইন দা.বা.।

৩- মুফতি মুহিব্বুল্লাহ হাফিজাহুল্লাহ। ( মজলিসে ইলমীর সদস্য )
বিশিষ্ট শাগরেদ, মাওলানা আবুল হাসান আবদুল্লাহ দা,বা,।
ফারেগ: জামেয়া শরইয়াহ মালিবাগ ঢাকা। মারকাজুদ্দাওয়া আল ইসলামিয়াহ।
সাবেক সিনিয়র উস্তায: জামিআতুস সুন্নাহ, শিবচর।

————— অন্যান্য উস্তাযবৃন্দ —————-

৪- মুফতি রফিকুল ইসলাম কাসেমি হাফি.।
ফারেগ: উম্মুল মাদারিস দারুল উলূম দেওবন্দ, ইন্ডিয়া।
ইফতা: দারুল উলূম যাকারিয়া, ইউপি, ইন্ডিয়া।
সাবেক সিনিয়র উস্তায: মুফতি শরিফ সাহেব পরিচালিত তিন্নালচক মাদরাসা, নওগাঁ।

৫- মুফতি হেদায়েতুর রহমান।
ফারেগ: জামিল মাদরাসা বগুড়া।
ইফতা: যাত্রাবাড়ি বড় মাদরাসা।

৬- মাওলানা আব্দুল আজিজ
পড়াশোনা, বাইতুস সালাম মাদরাসা, উত্তরা, ঢাকা।
ফারেগ, জামিআতুল উলূমিল ইসলামিয়াহ, ঢাকা।

৭- মুফতি হোসাইন কাসেমি।
ফারেগ: দারুল উলূম দেওবন্দ। ইফতা: দারুল উলূম যাকারিয়া, ইন্ডিয়া।
আদব: মাজাহিরুল উলূম তামিলনাড়ু।
সাবেক সিনিয়র উস্তায: নূর হোসাইন কাসেমি রহ. পরিচালিত কাওলা মাদরাসা ঢাকা।

৮- মাওলানা একরাম এলাহী হাফিজাহুল্লাহ।
ফারেগ: ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।
আদব: মসজিদুল আকবর কমপ্লেক্স, মিরপুর, ঢাকা।
সাবেক বিভাগীয় প্রধান, আরবী সাহিত্য বিভাগ: মাদরাসাতুল হুদা, ভালুকা, ময়মনসিংহ।

৯- মাস্টার মোহাম্মদ আইয়ুব আলী। ( শিক্ষক ও কোষাধ্যক্ষ )
রাজশাহী কলেজ, রাজশাহী।
—

হিফজ বিভাগের শিক্ষকবৃন্দ.
১/ হাফেজ মাওলানা ফরিদ হোসেন।
পোরশা বড় মাদরাসা।
২/ হাফেজ মাওলানা ওমর ফারুক
পোরশা বড় মাদরাসা।
—

নূরানী বিভাগের শিক্ষকবৃন্দ.
১/ হাফেজ কারী আব্দুস সামাদ
২/ হাফেজ কারী রবিউল আওয়াল

সেবা কার্যক্রম
---------------
* মনোরম পরিবেশ।
* তিনবেলা মানসম্মত খানা।
* আসরের পর খেলাধূলা ও শরীরচর্চার সুযোগ।
* ছাত্রদের মেধা ও প্রতিভা বিকাশে আরবী ও বাংলা ভাষায় বক্তৃতা প্রশিক্ষণ মজলিস, বিতর্ক প্রতিযোগিতা ও মনোজ্ঞ সংস্কৃতিক কার্যক্রম।
* বাংলা সাহিত্য মজলিস।
* নিয়মিত বাংলা ও আরবী দেয়ালিকা প্রকাশ।
* বছরজুড়ে ফিরাকে বাতেলা তথা ভ্রান্ত ফেরকার উপর বিশেষ প্রশিক্ষণমূলক কর্মসূচী।
* দীনদার জন সাধারণের জন্য ‘ফরজে আইন ইলম’ শিক্ষার কার্যক্রম।
* এছাড়াও প্রতিভা বিকাশে জামিআর রয়েছে আরো অন্যান্য কার্যক্রম।

বিশেষ ঘোষণা:
প্রথম ত্রিশ জন শিক্ষার্থীর জন্য ভর্তি-ফী তে রয়েছে বিশেষ ছাড়।
হাফেজ ও মেধাবী ছাত্রদের জন্য ভর্তি-ফি ও মাসিক বেতনে বিশেষ ছাড় রয়েছে।
——————————————————————-
বর্তমান ঠিকানা:
বাড়ি: ৪৩১, রোড: ৯, পদ্মা আবাসিক এলাকা, ভদ্রা, রাজশাহী।
যোগাযোগ:01315-880144, 01706345150

জামিআ আবদুল্লাহ ইবনে মাসউদ রা. রাজশাহীতে ভর্তি ও দরস শুরুর প্রজ্ঞাপন
24/03/2026

জামিআ আবদুল্লাহ ইবনে মাসউদ রা. রাজশাহীতে ভর্তি ও দরস শুরুর প্রজ্ঞাপন

যে সকল ভাই জামিআ আবদুল্লাহ ইবনে মাসউদ রা.রাজশাহীতে ভর্তি হতে ইচ্ছুক, দ্রুততার সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।ফোন:- 01315-8...
10/03/2026

যে সকল ভাই জামিআ আবদুল্লাহ ইবনে মাসউদ রা.রাজশাহীতে ভর্তি হতে ইচ্ছুক, দ্রুততার সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।
ফোন:- 01315-880144

 #ভর্তি_চলছে  #ভর্তি_চলছে  #ভর্তি_চলছেপ্রচেষ্টা ও সাফল্যের ১০ম বছরে ভর্তি চলছে জামিআ আবদুল্লাহ ইবনে মাসউদ রা. রাজশাহীতে।...
18/02/2026

যোগাযোগ: 01315-880144, 01706345150

যে সকল তালিবুল ইলম এ বছর হিফজ সমাপ্ত করে বা নাজেরা বিভাগ ও স্কুল থেকে কিতাবখানায় ভর্তি হতে ইচ্ছুক,তাদের জন্য কিতাববিভাগে...
16/02/2026

যে সকল তালিবুল ইলম এ বছর হিফজ সমাপ্ত করে বা নাজেরা বিভাগ ও স্কুল থেকে কিতাবখানায় ভর্তি হতে ইচ্ছুক,
তাদের জন্য কিতাববিভাগে ভর্তির প্রস্তুতিমূলক কোর্স।
মাত্র ২৩ দিনের এই কোর্সটি সম্পন্ন করলে প্রতিটি শিক্ষার্থী কিতাব বিভাগে অন্যদের থেকে অনেক এগিয়ে যাবেন ইনশাআল্লাহ!!

প্রিয় তালিবুল ইলম!☄️তুমি কি আরবী দক্ষতা নিয়ে চিন্তিত? অনেকগুলো জামাত পড়া সত্বেও বিশুদ্ধভাবে আরবী এবারত পড়তে সক্ষম নও? যে...
04/02/2026

প্রিয় তালিবুল ইলম!
☄️তুমি কি আরবী দক্ষতা নিয়ে চিন্তিত? অনেকগুলো জামাত পড়া সত্বেও বিশুদ্ধভাবে আরবী এবারত পড়তে সক্ষম নও? যে কোনো আরবী কিতাব পড়তে গেলে অজানা ভীতি কাজ করে? নাহু-সরফের একাধিক কিতাব পড়েও কায়দাগুলো যথাযথভাবে প্রয়োগ করতে পার না! আরবী পড়ে কিছুটা বুঝতে পারলেও লেখা ও বলার ক্ষেত্রে আটকে যেতে হয়? আরবীতে কথা বলতে গেলে উপযুক্ত শব্দ মুখে আসে না?
মিযান-মুনশায়িব ও ছরফের বিভিন্ন কিতাব পড়েও গর্দানগুলোর জড়তা কাটেনি? ফেয়েলের উপযুক্ত অর্থ জেহনে আসে না?

☄️এসব সমস্যার সমাধান মাত্র ২৩ দিনে হবে ইনশাআল্লাহ।

✨🌦️ হযরতুল আল্লাম মুফতি দিলাওয়ার হোসাইন সাহেব হুজুরের সরাসরি তত্ববধান ও পরামর্শে পরিচালিত জামিআ আবদুল্লাহ ইবনে মাসউদ রা. রাজশাহী আসন্ন রমজান মাসে নাহু-সরফ ও আরবী আদবে দুর্বল তালিবুল ইলমদের জন্য ২৩ দিন ব্যাপী কোর্সের আয়োজন করেছে। জামিআ তার দক্ষ জনবল ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী নিয়ে শিক্ষার্থীদের দরসি দুর্বলতা দূর করে আরো দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে বদ্ধ পরিকর।

🌳 কোর্সে যা যা থাকছে🌳
🍂🍂🍂🍂🍂🍂🍂
🪻 বিশুদ্ধভাবে আরবী এবারত পাঠের অনুশীলন।
🪻 আরবী বাক্য গঠন ও মাকালা লেখার অনুশীলন।
🪻 বিশুদ্ধ লাহজায় আরবী মুকালামা (কথোপকথন) শিক্ষাদান।
🪻 নাহু-সরফের ইজরা ও প্রয়োগিক অনুশীলন।
🪻 নির্বাচিত ‍মুফরাদাত ও দৈনন্দিন ব্যবহৃত আরবী তাবীর মুখস্থ করানো।
🪻 আরবীতে বক্তব্য প্রদান ও উপস্থাপনার কলা-কৌশল।
🪻 আরবী অভিধান দেখার যোগ্যতা তৈরী।
🪻 তালিবুল ইলমদের মাঝে সঠিক, উন্নত ও যুগোপযোগী চিন্তা-চেতনা গড়ে তোলা।

🤲পৃষ্ঠপোষক: মুফতি আবদুল্লাহ তালহা (শাগরেদ, মাওলানা আবু তাহের মিসবাহ (আদীব হুজুর) দা.বা.।

❄️❄️প্রশিক্ষকবৃন্দ ❄️❄️
🪶 আদিব ইকরাম এলাহী
(তাখাসসুস ফিল আদাবিল আরাবি, আকবর কমপ্লেক্স, মিরপুর ঢাকা)
🪶 মুফতি রফিকুল ইসলাম কাসেমী
( ফাজেল, দারুল উলূম দেওবন্দ, ইন্ডিয়া)
🪶 মুফতি হোসাইন আহমাদ কাসেমী
( তাখাসসুস ফিল আদব, মাজাহেরুল উলূম, তামিলনাড়ু, ইন্ডিয়া )

-- যোগাযোগ: পদ্মা আবাসিক, রোড নং-৯, ভদ্রা, চন্দ্রিমা, রাজশাহী
01315-880144, 01706345150

24/01/2026

আমাদের জামিআর ছোট্ট একটি ভাই মোহাঃ ওবায়দুল্লাহ মহান আল্লাহর ৯৯ নাম মুখস্থ শোনাচ্ছে।
এদেরকে দুনিয়ার অনেক কিছু শেখাতে পারিনি। তবে এমন কিছু বিষয় শেখানো হয়েছে, যা আখেরাতে কাজে লাগবে।
হাদিসে বর্ণিত- যে ব্যক্তি আল্লাহর ৯৯ নাম মুখস্থ করবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন।

 #ভর্তি_চলছে   #ভর্তি_চলছে   #ভর্তি_চলছেআপনি কি হাফেজে কুরআনের গর্বিত পিতা/ মাতা হতে চান?আপনি কি চান, রোজ হাশরে আপনাকে স...
14/12/2025

#ভর্তি_চলছে #ভর্তি_চলছে #ভর্তি_চলছে

আপনি কি হাফেজে কুরআনের গর্বিত পিতা/ মাতা হতে চান?
আপনি কি চান, রোজ হাশরে আপনাকে সবার সম্মুখে সম্মান ও মর্যাদার মুকুট ও পোশাক পরিয়ে দেয়া হোক??
তাহলে বিলম্ব না করে অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন।
সন্তান আপনার, তাকে যোগ্য আমলওয়ালা হাফেজ হিসেবে গড়ার দায়িত্ব সম্পূর্ণ আমাদের।
আমরা আপনার সন্তানকে নিজের সন্তানের মতো দায়িত্ব নিয়ে নূরানী মক্তব হতে হিফজ শেষ হওয়া পর্যন্ত সযত্নে পড়াবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য,
হাফেজে কুরআনের পিতা-মাতা হতে পারা এক অতুলনীয় গর্বের বিষয়
প্রিয় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন হিফজ করে এবং সে অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার মা-বাবাকে এমন মুকুট পরানো হবে, যার আলো সূর্যের আলোর চেয়েও উজ্জ্বল হবে। ধরে নাও, যদি সূর্য তোমাদের ঘরে বিদ্যমান থাকে (তাহলে তার আলো কিরূপ হবে?)। তাহলে যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে তার ব্যাপারটি কেমন হবে, তোমরা ধারণা করো তো!’
( সুনানে আবু দাউদ, হাদিস : ১৪৫৩)
শিক্ষাদীক্ষার দিক থেকে জামিআ আব্দুল্লাহ ইবনে মাসঊদ রা. রাজশাহী- শুরু থেকে আপোসহীন ও সদা তৎপর একটি প্রতিষ্ঠান।
২০১৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত অনেক তালিবুল ইলম এখান থেকে হিফজ সমাপ্ত করে এখন মাওলানা-মুফতি হওয়ার পথে।

জামিআর হিফজ বিভাগের ছাত্ররা প্রতি বছর বেফাক বোর্ডের কেন্দ্রীয় পরিক্ষায় অংশগ্রহণ করে এবং আলহামদু লিল্লাহ, এ-পর্যন্ত বোর্ড পরীক্ষায় তাদের ফলাফল ঈর্ষণীয়।
এছাড়াও এখানের হিফজ-শিক্ষার্থীরা বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে।

জামিআর মক্তব ও নাজেরা বিভাগের বৈশিষ্ট্য
---------------------------------------------
🔹 নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য ও অভিজ্ঞ কারীর মাধ্যমে শিশুদেরকে বিশুদ্ধরূপে কুরআন শিক্ষা দেয়া হয়।

🔹 শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বাংলা, অংক ও ইংরেজী ইত্যাদি বিষয় অত্যন্ত যত্ন সহকারে পাঠদান করা হয়।

🔹 হাদীস ও মাসনুন দুআ মুখস্থকরণ, সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ ও জীবনের জরুরি মাসআলা-মাসায়েল অতি গুরুত্বের সাথে শেখানো হয়।

🟰 জামিআর হিফজ বিভাগের বৈশিষ্ট্য 🟰
-----------------------------------
💠 মানসম্পন্ন হিফজ বিভাগ। বিভাগটি ৭ বছর থেকে ১৩ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য উপযুক্ত। অত্যন্ত যত্নের সাথে তাদের কুরআন হিফজ করানো হয়।
সাধারণত ২-৩ বছরে ছাত্ররা হিফজ সম্পন্ন করে থাকে।

♻️ হুফফাজুল কুরআনের প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য, অভিজ্ঞ ও কর্মঠ শিক্ষকদের তত্ববধানে ছাত্রদেরকে কুরআন হিফজ করানো হয়।

💠 প্রতিটি শিক্ষার্থীকে আন্তর্জাতিক হাফেজ ও কারীদের লেহানে কুরআন তিলাওয়াতকারী হিসেবে যোগ্য করে গড়ে তোলা হয়।

♻️ ছোটো থেকেই তাহাজ্জুদ ও নফল নামাজে তিলাওয়াতে অভ্যস্ত করে গড়ে তোলা হয়।
➖ বিশেষ ঘোষণা➖
প্রথম ত্রিশ জন শিক্ষার্থীর জন্য ভর্তি-ফী তে রয়েছে বিশেষ ছাড়।
মেধাবী ছাত্রদের জন্যও ভর্তি-ফি ও মাসিক বেতনে বিশেষ ছাড় রয়েছে।
——————————————————————-
জামিআর বর্তমান ঠিকানা:
বাড়ি: ৪৩১, রোড: ৯, পদ্মা আবাসিক এলাকা, ভদ্রা, রাজশাহী।
যোগাযোগ: 01315880144, 01706345150

সন্তান আল্লাহর এক বড় নেয়ামত................................................................সন্তান মহান আল্লাহর পক্ষ থেকে...
14/12/2025

সন্তান আল্লাহর এক বড় নেয়ামত................................................................
সন্তান মহান আল্লাহর পক্ষ থেকে পিতামাতার জন্য এক অমূল্য উপহার এবং বড় নেয়ামত । যে কারণে সন্তান পিতা-মাতার জন্য এক বড় নেয়ামত....
জীবনের পূর্ণতা: সন্তান জন্মদাতার জীবনকে পরিপূর্ণতা দেয়, ঘরকে আলোকময় করে তোলে।

মনের শান্তি: সন্তানের মায়াভরা হাসি, নিষ্পাপ আচরণ পিতামাতার মনে অনাবিল শান্তি ও আনন্দ বয়ে আনে।

ভবিষ্যতের আশা: তারা কেবল বর্তমানের সুখ নয়, ভবিষ্যতের আশা ও অবলম্বন।

সদকায়ে জারিয়াহ: সঠিকভাবে প্রতিপালিত নেক সন্তান পিতামাতার মৃত্যুর পরেও তাদের জন্য সদকায়ে জারিয়াহ, যার সওয়াব কেয়ামত পর্যন্ত পিতা-মাতার কবরে পৌঁছতে থাকবে ইনশাআল্লাহ।
আর সন্তানকে সদকায়ে জারিয়াহ হিসেবে তৈরী করতে হলে তাদেরকে দীন শেখানোর গুরুত্ব অপরিসীম। এর বিকল্প নেই। এটি কেবল তাদের ধর্মীয় জ্ঞান দেওয়া নয়, বরং একটি সুন্দর, নৈতিক ও শান্তিময় জীবনযাপনের পথ খুলে দেয়। এই গুরুত্বের কয়েকটি মূল দিক নিচে তুলে ধরা হলো:
১. সঠিক পথনির্দেশনা ও নৈতিক ভিত্তি:
ইসলামী শিক্ষা সন্তানকে ভালো-মন্দ, ন্যায়-অন্যায় এবং হালাল-হারামের পার্থক্য করতে শেখায়। এটি তাদের জীবনের নৈতিক ভিত্তি তৈরি করে দেয়, যা তাদের ভুল পথ থেকে দূরে থাকতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

২. মানসিক শান্তি ও আত্মিক সুকুন:
আল্লাহর প্রতি বিশ্বাস এবং দীনের জ্ঞান সন্তানকে জীবনের কঠিন সময়ে ধৈর্য ধরতে ও মানসিক শান্তি বজায় রাখতে শেখায়। তারা বুঝতে পারে যে জীবনের সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়, যা তাদের দুশ্চিন্তা ও হতাশা থেকে রক্ষা করে।

৩. ইহকাল ও পরকালের সাফল্য:
দীন শিক্ষা কেবল দুনিয়ার জীবনে শান্তি ও সাফল্যের পথ দেখায় না, বরং মৃত্যুর পরবর্তী অনন্ত জীবনের (পরকাল) জন্যও প্রস্তুতি নিতে সাহায্য করে। এটি তাদের এমন কাজ করতে উৎসাহিত করে যা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে।

৪. উত্তম সমাজ গঠন:
ধার্মিক ও নৈতিকতাসম্পন্ন সন্তান বড় হয়ে পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখে। তারা দয়ালু, সৎ এবং দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে ওঠে, যা একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়ক।

৫. পিতামাতার জন্য সদকায়ে জারিয়াহ (চলমান সওয়াব):
সন্তানকে দীনের শিক্ষা দেওয়া পিতামাতার জন্য একটি চলমান সওয়াব। হাদীস অনুযায়ী, যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন তিনটি আমল ছাড়া তার সব আমল বন্ধ হয়ে যায়। এর মধ্যে একটি হলো নেক সন্তান, যে তার পিতামাতার জন্য দোয়া করে।
মূলকথা হলো, সন্তানকে দীন শেখানো হলো তাদের ভবিষ্যতের জন্য সর্বোত্তম বিনিয়োগ। এটি তাদের একজন ভালো ও আল্লাহর প্রিয় মানুষ হিসেবে গড়ে উঠতে এবং ইহকাল ও পরকালে সফল হতে সাহায্য করে.......

14/12/2025

Address

Road-9, Padma Residential Area
Rajshahi

Telephone

+8801315880144

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিআ আব্দুল্লাহ ইবনে মাসঊদ রা. রাজশাহী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share