27/09/2026
চারঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৃত্য পরিবেশন, কবিতা আবৃত্তি ও একক অভিনয়ে কালুহাটি উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে ফারহানা মাহবুব জয়া চিত্রাংকন ও নৃত্য পরিবেশনায় প্রথম, ঈশিতা খাতুন একক অভিনয়ে দ্বিতীয় এবং কবিতা আবৃত্তিতে মোঃ রাহুল আলী তৃতীয় স্থান অধিকার করে। বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন! আশা করি, সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে প্রিয় শিক্ষার্থীরা।