Nayer's Private Home

Nayer's Private Home সুপ্ত মেধার বিকাশ ও সৃজনশীলতার প্রচেষ্টায়... 1.Class One to Seven : Bangla, English, Math (Other Subjects Include Drawing / As Per Demand)
2.

Class Eight ( J.S.C Preparation) , Nine/Ten (S.S.C Preparation) & HSC : English, Bangla 2nd Paper & Economics.
3. Class Three & Five: Admission Preparation.

চেষ্টা করার ফল আগেও সবাই পেয়েছিলো , এখন ওরা পেয়েছে আর ভবিষ্যত এও তোমরা পাবে ইনশাআল্লাহ!
04/10/2026

চেষ্টা করার ফল আগেও সবাই পেয়েছিলো , এখন ওরা পেয়েছে আর ভবিষ্যত এও তোমরা পাবে ইনশাআল্লাহ!

মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটি ঘটনা ও আমার পর্যালোচনা :আসলে আমি ঘটে যাওয়া এই ঘটনাকে শুধুই দুর্ঘটনা বলে এড়িয়ে যেতে পারতা...
22/09/2026

মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটি ঘটনা ও আমার পর্যালোচনা :

আসলে আমি ঘটে যাওয়া এই ঘটনাকে শুধুই দুর্ঘটনা বলে এড়িয়ে যেতে পারতাম। যেমনটা করে এসেছি শেষ কয়েকটি ঘটনার বেলাতেও। কিন্তু এইবার কেন জানি কিছু বলতে ইচ্ছে করছে, কয়েকটা প্রশ্ন করতে ইচ্ছে করছে।
এই ছোট্ট ছেলেটির অকাল মৃত্যুর জন্য আসলে দায়ীটা কে? ছেলেটি নিজে, তার বাবা মা, নাকি এখনকার এই সমাজ ব্যবস্থা?

প্রশ্ন ১ : জানলাম এই বাচ্চা ছেলেটির হাতে ছিলো আই ফোন। অপরিণত বয়সে এতটুকু ছেলের হাতে এতো দামি একটা ডিভাইস তুলে দিলো কে? নিশ্চয়ই তার মা অথবা বাবা।

এইভাবে এতো ছোট ছেলে মেয়েদের হাতে মোবাইল দিয়ে বাবা মা কি বোঝাতে চান? তাদের অর্থবিত্ত, তাদের ক্ষমতা, না তাদের সোশ্যাল স্ট্যাটাস? এটা কি খুবই গর্বের কিছু যে আমার সন্তান এখনই এতো দামি ফোন ব্যবহার করে? আমার সামর্থ আছে আমি কিনে দিয়েছি। আরে ভাই, আপনার সামর্থ থাকলেই কি ওটুকু ছেলের হাতে মোবাইল তুলে দেবেন, তাও আই ফোন?
আপনি কি সেই মাতা পিতা নন, যে নিজের সন্তানের ধ্বংসের বীজ নিজেই বপন করলেন?

প্রশ্ন ২ : আপনার সন্তান তো আপনার সম্পদ। কোথায় কখন কার সাথে সে মেশে, কোথায় যায়, কি খায় এর খেয়াল আপনি রাখার প্রয়োজন মনে করেন না?

সেতো জন্ম থেকেই এমন ছিলো না। আপনিই তো ছাড় দিয়ে, আদর আসকারা দিয়ে এমন টা করেছেন।
দিনেদিনে তিলে তিলে তাকে এই পথে ধাবিত করেছেন।
আপনার একবারও চোখে পড়েনি আপনার সন্তান এর বন্ধু কারা, সে কাদের সাথে মেশে?

প্রশ্ন ৩ :এই বয়সে আপনার সন্তান এর টিকটক আইডি, সোশ্যাল মিডিয়া ব্যবহার, বাইক নিয়ে পোস্ট সহ সব কিছু আপনার চোখেই পড়েনি?

ওহ হ্যাঁ, আপনি তো সেইজন, যে কিনা নিজেই মোবাইল হাতে তুলে দিয়েছেন রীল বানানোর জন্য।

আচ্ছা বলেন তো, এইযে আপনাদের সন্তানেরা রীল ও ভিডিও বানায়, এটা কি আপনার কাছে খুবই গর্বের?
গর্বে বুক ফুলে যায় তাইনা, আমার এতটুকু ছেলে কতো সুন্দর ভিডিও বানাচ্ছে!! আসলে অধঃপতন এর শুরু টাতো আপনিই করে দিয়েছেন।

একটা কথা মনে রাখবেন, প্রতিটা সন্তান তার মা-বাবার কাছে অনেক আদরের, অনেক প্রিয়। আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন ঠিক আছে, তার আদর আর আবদার পূরণ করবেন ঠিক আছে।

কিন্তু পাশাপাশি সন্তানকে নৈতিকতা শেখান , ভালো ও মন্দের পার্থক্য শেখান, অভাব বোঝান, অর্জন শেখান, টাকার মূল্য বোঝান, সরলতা শেখান যেন সবাই তাকে ভালোবাসে, ভালো বলে। যা চাইছে সেটা তখনই হাতে দিয়ে দিয়েন না। বোঝান, সময় দেন, নিয়ে গল্প করেন, ঘুরতে যান। ঠিকই বুঝবে সে। আদর দেন, পাশাপাশি শাসন করেন।

এখন প্রায় সকল মা বাবার মুখে এই কথাগুলো শুনি -

✅️মোবাইল ছাড়া খেতেই বসে না
✅️টিভি ছাড়া খাওয়ানো যায় না
✅️মাছ খেতেই চায় না
✅️সবজি খেতেই চায় না
✅️কোন কথায় শুনে না
✅️খুবই জেদ হয়েছে
✅️যেটা চায় দিতেই হবে ইত্যাদি ইত্যাদি

ভাবুন তো, এখনই যদি আপনি তাকে না নিয়ন্ত্রণ করতে পারেন, তবে সামনের দিনে কি পারবেন?

এখনি যদি আপনার কথা না শোনে, আগামী দিনে কি শুনবে?

"এখন ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে ", এই ভাবনা টাই আপনার প্রথম ভুল। ছোট থেকেই শেখাতে হয়। বড় হলে তাইলে আর কপাল কে দোষ দেয়া লাগে না।

আপনার এতো সহায় সম্পদ, অর্থবিত্ত, ব্যাংক ব্যালেন্স এর সব যোগফল তো শূন্য হয়ে যাবে, যদি না আপনি আপনার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে না পারেন। প্রকৃত শিক্ষা দিয়ে যেতে না পারেন।

তাই, সমাজ - দেশ কে দোষ দেবার আগে আপনি এক বার আয়নাতে মুখ দেখে আসুন তো, আপনি কি ঠিক পথে আপনার সন্তানকে পরিচালিত করছেন , আপনার সম্পদ কে আগলে রাখছেন?

Think Yourself...

ঝড় বৃষ্টির মধ্যে ভেবেছিলাম কেও আসবে না। সকাল ৬:৫৫ মিনিট। তবুও আমি গেছি আর ওরাও এসেছে।আমাদের নতুন কলেজ ব্যাচ! আলহামদুলিল্...
06/09/2026

ঝড় বৃষ্টির মধ্যে ভেবেছিলাম কেও আসবে না। সকাল ৬:৫৫ মিনিট। তবুও আমি গেছি আর ওরাও এসেছে।
আমাদের নতুন কলেজ ব্যাচ! আলহামদুলিল্লাহ!!

আলহামদুলিল্লাহ,SSC ২০২৬ এ মানবিক বিভাগ থেকে ১১৩১ নম্বর নিয়ে সাফল্যের সাথে পাস করেছে সামিন ইয়াসার সাদাব।প্রতিটা ব্যাচএর ম...
14/08/2026

আলহামদুলিল্লাহ,SSC ২০২৬ এ মানবিক বিভাগ থেকে ১১৩১ নম্বর নিয়ে সাফল্যের সাথে পাস করেছে সামিন ইয়াসার সাদাব।
প্রতিটা ব্যাচএর মতো এইবারও আলহামদুলিল্লাহ NPH এর কোনো ছাত্রছাত্রী আমাদের কোনো বিষয়ে ফেল বা অকৃতকার্য হয়নি।
আমরা কোনদিন কোন প্রচার করিনি বরং উৎসাহ আর সাহস দিয়ে গেছি সবসময়। কয়েকটা জিনিস আবারও বলতে চাই -
১. দশ টা প্রাইভেট দিয়ে কোনোই লাভ নাই যদিনা কেও নিজে পড়াশোনা না করো।
২. যেখানে তোমার ভালো লাগবে, তুমি বুঝতে পারবা, সেখানেই তুমি পড়ো, ভিড় যেদিকে সেদিকে যেতে হবে এর মানে নেই।
৩. আসলে খেলাটা তোমার সাথে তোমার। ফাঁকি দিলে তুমি নিজেই ফাঁকিতে পড়বে।
৪. এনাকন্ডা কোচিং, ডাইনোসর প্রাইভেট বড় নয়, ছোট জায়গাতেও বড় কিছু সৃষ্টি হোতে পারে।
৫. লোকাল খেলায় তোমাকে ইচ্ছেকৃত ভাবে আটকানো যাবে হয়তো,কম করে নম্বর দেবে হয়তো কিন্তু তুমি যদি আসল খেলোয়াড় হও তবে ফাইনালে অর্থাৎ বোর্ড এর পরীক্ষাতে কেও তোমাকে আটকাতে পারবে না।
৬. সব কথার উত্তর মুখে দিতে হয় না, তোমার রেজাল্ট এ সব জবাব দিয়ে দিও।

সব শেষে বলি, তুমি চেষ্টা করলে আল্লাহ তোমার সাথ দেবেনই দেবেন ইনশাআল্লাহ।
সবাই আমাদের ছাত্র সাদাব এর জন্য দোয়া করবো যেন সে বোর্ড এ একটা প্লেস অর্জন করতে পারে আর সামনের পথেও সাফল্যের সাথে এগিয়ে যেতে পারে।

পরিশেষে বলি, সব সম্ভব। চেষ্টা করলে তুমিও পারবে। তোমার দ্বারাও সম্ভব এমন স্বপ্নের ফলাফল অর্জন করা তাই এসো আরেকবার চেষ্টা করে দেখি...

বিষয় টা যখন : অর্থনীতিকলেজ ব্যাচ, HSC ২০২৬
23/04/2026

বিষয় টা যখন : অর্থনীতি
কলেজ ব্যাচ, HSC ২০২৬

21/04/2026

আজ SSC পরীক্ষা শুরু। ২০২৬ সালের সকল পরীক্ষার্থী দের আমাদের NPH পরিবার এর পক্ষ থেকে জানাই অগ্রিম শুভকামনা।।
ইনশাআল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে। শুধু মনে রেখো -
✅️যা পারো নিজে করো।
✅️অন্যদের চেয়ে তুমি ভালো পারো, এই আত্মবিশ্বাস টুকু রেখো।
✅️ সময় ধরে চলিও।
✅️সব প্রশ্নে হাত দেবে। একটা অনেক বড় করে লিখতে যেয়ে আর একটা ছেড়ে আসার চেয়ে দুইটা প্রশ্ন অল্প অল্প করে লেখা অনেক ভালো।
✅️যে প্রশ্নে আটকাবে, ওটা নিয়ে পড়ে থাকবে না। পরের টা চলে যেও।
✅️হাতের লেখা আর প্রেজেন্টেশন এর ওপর বেশি গুরুত্ব দিও। লেখে তো সবাই, সাজিয়ে লেখে কজন বলো।
✅️কোনো দিকে তাকাবে না, তুমি না পারলে কেও পারবে না, এটাই মনে করিও।
✅️ আর রিভিশন দিও।

তোমার পরীক্ষা অনেক ভালো হবে যদি শুধু তুমি ওই তিন ঘন্টা লিখে আসতে পারো।
মহান আল্লাহ তোমাদের সহায় হন।।

Best of luck....🖊️
জুয়েল স্যার

21/07/2025
কলেজ ব্যাচ : সাপ্তাহিক পরীক্ষা
29/06/2025

কলেজ ব্যাচ : সাপ্তাহিক পরীক্ষা

অভিনন্দন সাদাব (প্রথম স্থান সাধারণ ব্যাচ )এবং সাদ (প্রথম স্থান মানবিক ব্যাচ )- দশম শ্রেণী এবং শ্রেয়া (প্রথম স্থান মানবিক...
20/06/2025

অভিনন্দন সাদাব (প্রথম স্থান সাধারণ ব্যাচ )এবং সাদ (প্রথম স্থান মানবিক ব্যাচ )- দশম শ্রেণী এবং
শ্রেয়া (প্রথম স্থান মানবিক ও সাধারণ ব্যাচ )-নবম শ্রেণী
Student of the month, July 2025
Congratulations...

10/06/2025

একটি শোক সংবাদ :
আমাদের কলেজ ব্যাচের প্রিয় মুখ"সাবা",আজ সকালে ওর প্রিয় বাবাকে হারিয়েছে!
"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
এই ঈদ আনন্দের মাঝে তার এমন হৃদয় বিদারক ঘটনা আমাদের সকলকে মর্মাহত করেছে।
মহান আল্লাহ পাক বাবাকে জান্নাত নসিব করুন এবং এবং ওই পরিবারকে ধৈর্য ধরার শক্তি দান করুন!!
আমিন...

Address

এডভান্স কিন্ডার গার্ডেন স্কুল, কাজীহাটা, (বাংলাদেশ ব্যাংক এর বিপরীত পাশে ন্যাশনাল ব্যাংক এর গলি )
Rajshahi
6000

Opening Hours

Monday 16:00 - 20:15
Tuesday 16:00 - 20:15
Wednesday 16:00 - 20:15
Thursday 16:00 - 20:15
Saturday 16:00 - 20:15
Sunday 16:00 - 20:15

Telephone

+8801711577996

Alerts

Be the first to know and let us send you an email when Nayer's Private Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nayer's Private Home:

Shortcuts

Share

Category