Md Julmat Hossain

Md Julmat Hossain This is Md Julmat Hossain.I'm a Headteacher of Gov't Praimary school.

31/12/2022

বছরান্তে ব্যাংকের বিভিন্ন চার্জসমুহঃ
আমরা জুন এবং ডিসেম্বর মাসে এরকম পোস্ট প্রায়ই দেখি। অমুক ব্যাংক আমার এত টাকা কেটে নিল, কোন মেসেজ পেলাম না, ডাকাতি করলো। বাটপার এই সেই ইত্যাদি অভিযোগ পাই আমরা।
মুলত ডিটেইল না জানার কারণে বিশেষ করে নতুনরা এরকম অভিযোগ বেশী করে থাকেন। আমি ছোট করে ব্যাংক একাউন্টের চার্জসমুহ সম্পর্কে লেখার চেষ্টা করবো। আশা করি উপকৃত হবেন।আমার তথ্যাদি মুলত সেভিংস(কোর ব্যাংকিং) সম্পর্কে প্রযোজ্য।
স্টুডেন্ট/এজেন্ট/কারেন্ট একাউন্টের চার্জ কিছু ভিন্ন হয় সাধারণত
১. যেকোন ব্যাংকের সেভিংস একাউন্টের বাৎসরিক কিছু চার্জ থাকে তারমধ্যে অন্যতম হলো একাউন্ট মেইনটেনান্স চার্জ। এই চার্জ ব্যাংক প্রতি ৬ মাস পর পর মুলত জুন এবং ডিসেম্বর মাসে নিয়ে থাকে।একাউন্টে আমানতের গড় স্থিতির স্লাব অনুযায়ী এই চার্জ হয়ে থাকে।
যেমন ৬ মাসের গড় আমানত স্থিতি ১০ হাজারের কম হলে কোন মেনটেনান্স চার্জ দিতে হয় না।
১০ হাজার থেকে ২৫ হাজার পর্যন্ত ১০০+ ভ্যাট=১১৫ টাকা,
২৫ হাজার-২ লাখ হলে ২৩০
২-১০ লাখ হলে ২৮৮
১০ লাখের অধিক হলে ৩৪৫ টাকা চার্জ হয় প্রতি ৬ মাসে
২- এরপর আসে এসএমএস চার্জঃ ব্যাংক ভেদে ৫০ থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত চার্জ হয় সাথে ভ্যাট। কোন কোন ব্যাংক বছরে ২ ভাগ করে নেয় এই চার্জ যেমন IBBL
৩- এটিএম কার্ড রিনিউয়াল ফি/বাৎসরিক চার্জ, ব্যাংক ভেদে ৩০০-৭৫০ টাকা হতে পারে, বছরে ১ বার কাটে, বছরের যেই মাসে কার্ড ইস্যু হয় পরের বছর সেই মাসে এই চার্জ করে থাকে।
৪- এটিএম নেটওয়ার্ক ফি( আমার জানা মতে শুধু ডাচ বাংলা এই চার্জ নেয়, বছরে ২৩০ টাকা। SIBL ও এই চার্জ নিয়ে থাকে।
৫- আবগারী শুল্ক/এক্সাইজ ডিউটি স্লাব অনুযায়ী ডিসেম্বর মাসে এই চার্জ কাটা হয়।
আপনার একাউন্টে সারাবছর যত টাকাই থাকুক না কেন এটার হিসাব হয় ৩৬৫ দিনের যেকোন দিন নির্দিষ্ট এমাউন্টের ব্যালান্স থাকলেই এই চার্জ হয়।যেমন কেউ ৯০ হাজার করে টাকা জমা দিয়ে তুলে ফেলে, আবার জমা দেয়, তুলে ফেলে কিন্তু কখনোই ১ লাখ টাকা হিট করে না তার কোন আবগারী শুল্ক দিতে হবে না।
কিন্তু একাউন্ট ১ দিনের জন্যও ১লাখ+ হিট হলে ১৫০ টাকা চার্জ হবে।
১-৫ লাখ হলে ১৫০
৫-১০ লাখ হলে ৫০০
১০ লাখ-১ কোটি হলে ৩০০০
১-৫ কোটি-১৫০০০
৫ কোটির বেশী ৪০০০০ টাকা দিতে হবে।
আবগারী শুল্ক ক্রেডিট এবং প্রিপেইড কার্ডের ক্ষেত্রেও প্রযোজ্য।
আরেকটি বিষয় হলোঃ ব্যাংক থেকে আগত মেসেজে অনেক সময় ডিটেইল থাকে না কেন টাকা কাটা হলো।অ্যাপে ডিটেইল থেকে সেই ট্রানজেকশন সম্পর্কে জানা যায়।
বাৎসরিক লভ্যাংশ যোগ হলে সেখান থেকে উৎস কর (১০-১৫%) টাকা কাটা হয়
যেমন কেউ ১০০০ টাকা লাভ পেল, টিন সার্টিফিকেট থাকলে ব্যাংক ১০০ টাকা কেটে নিবে, টিন সার্টিফিকেট না থাকলে ১৫০ টাকা কেটে নিবে।
কপি....

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█** কাল থেকে কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি**কঠোর লকডাউন নিশ্চিতে মাঠে থাকবে সেনাবাহিনী** সরকারি-...
30/06/2021

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█

** কাল থেকে কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি
**কঠোর লকডাউন নিশ্চিতে মাঠে থাকবে সেনাবাহিনী
** সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে
**স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা খোলা থাকবে
** ব্যাংকিং সেবার বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক
** খাবারের দোকান সকাল ৮টা-রাত ৮টা পর্যন্ত খোলা
** শপিংমল ও গণপরিবহন বন্ধ থাকবে

28/06/2021

█ সর্বশেষ █
*গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী ও খুলনাসহ তিন জেলায় ৩২ জনের মৃত্যু; এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছে ১৪ জন

27/06/2021

লকডাউনের প্রজ্ঞাপনে যা বলা হয়েছে...
১. নিম্নোক্ত ঘোষণা ২৮ জুন থেকে ০১ জুলাই সকাল ৯টা পর্যন্ত (৩ দিন) কার্যকর হবে।
২. সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকসা ব্যতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।
৩. সকল শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
৪. খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (অনলাইন/হাতে হাতে নিয়ে চলে যাবে এমনভাবে) করতে পারবে।
৫. সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠানসমূহে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যাক কর্মকর্তা/কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেয়া করতে হবে।
৬. জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

27/06/2021

এক সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ নারী...

ব্রেকিং** সোমবার থেকে সীমিত আকারে লকডাউন: প্রধান তথ্য কর্মকর্তা** ১ জুলাই থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন** বাজেট পাসে...
26/06/2021

ব্রেকিং
** সোমবার থেকে সীমিত আকারে লকডাউন: প্রধান তথ্য কর্মকর্তা
** ১ জুলাই থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন
** বাজেট পাসের সুবিধার জন্য ৩ দিন সীমিত লকডাউন

ব্রেকিং* করোনায় আরো ৭৭ জনের মৃত্যু; মোট প্রাণহানি ১৪,০৫৩* নমুনা পরীক্ষা ১৯,২৬২ ; নতুন রোগী ৪,৩৩৪* গত ২৪ ঘন্টার পরীক্ষায় ...
26/06/2021

ব্রেকিং
* করোনায় আরো ৭৭ জনের মৃত্যু; মোট প্রাণহানি ১৪,০৫৩
* নমুনা পরীক্ষা ১৯,২৬২ ; নতুন রোগী ৪,৩৩৪
* গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ২২.৫০%
* এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৮,৮৩,১৩৮ জন
* ২৪ ঘন্টায় সুস্থ ৩,২৯৫ জন; মোট সুস্থ ৮,০০,৮৫৪ জন

ব্রেকিং* করোনায় আরো ১০৮ জনের মৃত্যু; মোট প্রাণহানি ১৩,৯৭৬* নমুনা পরীক্ষা ২৭,৬৫৩ ; নতুন রোগী ৫,৮৬৯* গত ২৪ ঘন্টার পরীক্ষায়...
25/06/2021

ব্রেকিং
* করোনায় আরো ১০৮ জনের মৃত্যু; মোট প্রাণহানি ১৩,৯৭৬
* নমুনা পরীক্ষা ২৭,৬৫৩ ; নতুন রোগী ৫,৮৬৯
* গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ২১.২২%
* এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৮,৭৮,৮০৪ জন
* ২৪ ঘন্টায় সুস্থ ২,৭৭৬ জন; মোট সুস্থ ৭,৯৭,৫৫৯ জন

গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ কোভিড-১৯" আক্রান্ত ৪৯ "সুত্রঃ Khan Hasan
24/06/2021

গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ কোভিড-১৯
" আক্রান্ত ৪৯ "
সুত্রঃ Khan Hasan

10/04/2021

ইবাদত করার পরেও যদি ইবাদতের স্বাদ না পাওয়া যায়,বুঝতে হবে আমি কোনো গুনাহে লিপ্ত রয়েছি ৷

উহাইব ইবনুল ওয়ারকে জিজ্ঞেস করা হলো,সবসময় গুনাহ করে এমন কেউ কি কখনো ইবাদতের মিষ্টতা বা স্বাদ উপভোগ করতে পারে?

তিনি জবাব দিলেন,না ৷ এমনকি যে গুনাহের ইচ্ছা করে সেও না ৷যেভাবে অসুস্থ শরীর খাবারের মজা বুঝতে অক্ষম হয়ে পড়ে,সেভাবেই অসুস্থ অন্তর গুনাহ করে ইবাদতের স্বাদ উপভোগ করতে অক্ষম
হয়ে পড়ে ৷

,,,,প্রোডাক্টিভ রমাদান,,,,

লেখকঃ- সিফাত হাসান

10/04/2021

আমার ও আপনার প্রতিটি কথা পরীক্ষা। পরকালে মানুষ মুখের কারণে প্রচুর পরিমাণে জাহান্নামে যাবে। জবানের ওজন কত ভারী তা মানুষ বুঝতে পারেনা।

মিথ্যা হলে অপবাদ দেয়া যত বড় গুণাহ সত্য হলে গীবত করা কোন অংশেই তার চেয়ে কম নয়। শতটা ওজর বের করে ভাল ধারণা রাখা যেমন অবশ্যই মু‘মিনের বৈশিষ্ট্য। ঠিক তেমনি মু‘মিনের সত্য ভুল নিয়ে হাসি ঠাট্টা করা, প্রচার করা, মজা নেওয়া মহা অপরাধ। এভাবেই মহান আল্লাহ ইসলামের সামাজিকতার অবকাঠামো সাজিয়েছেনে।

সূরা হুজরাতে তিনি সব বলে দিয়েছেন,
মন্দ ধারণা করিওনা! তথা ভাল ধারণা রাখো। মুসলিমের ইজ্জত বাচাতে ওজর বের করো।
না জেনে অপবাদ দিওনা।
সত্য হলে গীবত করিওনা। গীবত মৃত ভাইয়ের গোশত।

তথা অভিযোগ উঠলে সাক্ষী-প্রমাণ পরীক্ষা করে আদালত ফায়সালা করবে। আর এর বাহিরে তোমাদের কাজ হচ্ছে সর্বদা মু‘মিনের ইজ্জত বাচানো। সত্য হলে প্রচার করতে হবে, অপমান করে কলম ধরতে হবে এই শিক্ষা কোন কুরআনে আছে তা অবোধগম্য। যে গীবত হারাম করা হলো, মু‘মিনের যে ইজ্জত হারাম করা হলো সেটা তাহলে কোথায় প্রয়োগ হবে?

একজন মু‘মিনের ক্ষেত্রে আপনার অবস্থান যেন কোন অবস্থাতেই পরিবর্তন না হয়। মু‘মিনের ইজ্জতকে কমেন্ট ও পোস্টের আঘাত দিয়ে ভুলন্ঠিত করলে আপনার ইজ্জতও কোনদিন ভুলন্ঠিত হতে পারে। এটা আল্লাহর ওয়াদা। ভাল না বলতে পারলে চুপ থাকুন!

লেখকঃ- আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

09/04/2021

Breaking News/ব্রেকিং নিউজ

** ১৪ এপ্রিল থেকে ৭ দিনের লকডাউন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
** জরুরি সেবা ছাড়া সব অফিস ও গার্মেন্টস বন্ধ থাকবে।
** লকডাউনে কোনো ধরনের যানবাহন চলবে না।
** লকডাউন বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে রোববার।

Address

Ullapara
Rajshahi
6760

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Julmat Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category