03/04/2026
আপনি কি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর নিউক্লিয়ার মেডিসিন (পরমাণু ভবন)-এ টেস্ট করতে চান? তাহলে এই পোস্টটি আপনার জন্য.....
নিউক্লিয়ার মেডিসিন কী?
নিউক্লিয়ার মেডিসিন এমন একটি আধুনিক পরীক্ষা পদ্ধতি যেখানে অল্প পরিমাণ রেডিওএকটিভ পদার্থ ব্যবহার করে শরীরের ভেতরের অঙ্গের কার্যকারিতা দেখা হয়।
📍অবস্থান : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের , ৫ নং গেইট বা বকশিবাজারের মোড়ে যে গেইট সেই গেইট দিয়ে প্রবেশ করবেন। মেডিকেল কলেজ ভবনের পাশে।
🧪 এখানে কি কি টেস্ট করা হয়?
✔️ থাইরয়েড স্ক্যান
✔️ হরমোন টেস্ট
✔️ কিডনি (DTPA/EC) স্ক্যান
✔️ বোন স্ক্যান (ক্যান্সার ছড়িয়েছে কিনা দেখার জন্য)
✔️ হার্ট স্ক্যান
✔️ লিভার ও অন্যান্য অর্গান স্ক্যান
✔️ PET- CT, BMD সহ আরো বিভিন্ন টেস্ট করা হয়।
অফিস টাইম :
✅ সকাল ৯ টা হতে বিকাল ৫ টা।
✅ রির্পোট ডেলিভারি বিকাল ৩ টা হতে ৪ টা।
✅ শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির বন্ধ। সপ্তাহে ২ দিন বন্ধ।
📋 টেস্ট করতে গেলে যা করবেন:
1️⃣ সংশ্লিষ্ট ডাক্তারের পরামর্শ (Prescription) থাকতে হবে।
2️⃣ টেস্ট করার আগে সিরিয়াল বা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
3️⃣ অ্যাপয়েন্টমেন্ট এর দিন নিউক্লিয়ার মেডিসিনে এসে ব্যাংকে টাকা জমা দিয়ে টেস্ট করতে পারবেন।
4️⃣ সকল টেস্টের জন্য এপয়েন্টমেন্ট নিতে হয় না, তবে DTPA, EC, Bone Scan, PET-CT, BMD, Doppler study এসব টেস্ট করতে অবশ্যই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
5 এপয়েন্টমেন্ট বা সিরিয়াল নেওয়ার সময় সকাল ৯ টা হলে দুপুর ১২ টা।
খরচ:
✅ খরচ অন্যান্য প্রতিষ্ঠান থেকে অনেক কম।
✅ প্রতিষ্ঠানের বিলবোর্ডে কোন টেস্টের কত খরচ বিস্তারিত দেওয়া আছে।
✅ রির্পোটের মান ভালো।
সবার উপকারের জন্য বেশি বেশি শেয়ার করুন
17/03/2026
11/03/2026
10/03/2026
10/03/2026