Conscious University Admission Center

Conscious University Admission Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Conscious University Admission Center, Tutor/Teacher, rajshahi, Rajshahi.

https://youtu.be/Vnsp1pqaXoU
23/06/2020

https://youtu.be/Vnsp1pqaXoU

হাসান খালিদ,সহকারী শিক্ষক (বাংলা),লেকার্স পাবলিক স্কুল ও কলেজ,রাঙামাটি

03/04/2020
20/03/2020

© লেখক : ড. মিজানুর রহমান খান
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী
বাংলাদেশ।

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও অপার শ্রদ্ধা বঙ্গবন্ধুর স্মৃতি ও কৃতির প্রতি। জয়বাংলা!❤
~~~
এই পোস্টটি গতকাল আমার দেওয়ার কথা ছিলো। দিইনি। কারণ আমি জানি সারা দেশের মানুষ এরকম লাখলাখ পোস্ট দিবে। আমি সারাবছর পোস্ট দিই বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিষয়ে। সারাবছর পোস্ট দিই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে। কিন্তু গতকাল আমি কোনো পোস্ট দিইনি। আমি সারাদিন ভেবেছি কেবল করোনা ভাইরাস নিয়ে। বাংলাদেশের জনস্বাস্থ্য নিয়ে।লাখো মানুষের স্বাস্থ্যঝুঁকি ও মৃত্যুর বিষয় নিয়ে।

যে মুহূর্তে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালিত হচ্ছে ঠিক সেই সময়ে বাংলাদেশে ঢুকেছে প্রাণঘাতী এবং ভয়ঙ্কর ভাইরাস Covid19 বা করোনা ভাইরাস। যার ছোবলে কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটেছে খুব দ্রুত। যে রোগের কোনো টিকা নেই, নেই কোনো নির্দিষ্ট ওষুধ।

করোনার কারণে বড়ো সমাবেশ বাতিল করা হয়েছে সরকারের পক্ষ থেকে, বিদেশি অতিথিরা আসছেন না বিধায় সরকারি অনেক অনুষ্ঠান ছোট্ট করা হয়েছে এবং দেরিতে হলেও স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত সব ঠিক আছে। ঠিক নেই কেবল করোনার জন্য গৃহীত কোনো ব্যবস্থার। কারণ এখনো পর্যন্ত কার্যকর এমন কোনো ব্যবস্থা গৃহীত হয়নি বাংলাদেশে যেগুলো করোনা-আক্রান্ত রোগীদের রক্ষা করতে পারবে। ন্যূনতম চিকিৎসাসেবা দিতে পারবে হাসপাতালগুলো। মানুষকে আশ্বস্ত করতে পারে এমন কোনো বাস্তব ব্যবস্থা গৃহীত হয়নি সরকারের পক্ষ থেকে।

১. বাংলাদেশের সরকার করোনা আক্রান্ত দেশগুলোর পরিস্থিতি এবং পরিণতি থেকে কোন শিক্ষাই গ্রহণ করেনি। যেমন জনসমাবেশ (Mass Gathering) কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেনি এখন পর্যন্ত। হাসপাতালগুলোও প্রস্তুত নয় কার্যত। করোনা ভাইরাস সংক্রান্ত থিয়োরির পাশাপাশি অবকাঠামোগত প্রস্তুতি দেখতে চায় জনগণ।

২. যে ইতালিতে করোনা মহামারীতে রূপ নিয়েছে সেই ইতালি-প্রবাসীদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দিয়েছে সরকার। এটা ছিলো মস্ত বড়ো ভুল সিদ্ধান্ত। দেশে প্রবেশের সুযোগ যখন দিয়েছে, তখন তার জন্য যেসমস্ত পরীক্ষানিরীক্ষার কাজে যা যা করণীয় ছিলো তার কিছুই করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। আশকোনা হাজি ক্যাম্পে প্রকৃতপক্ষে স্বাস্থ্যসম্মত কোনো পরিবেশ ছিলো না। উল্টো পররাষ্ট্র মন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের প্রতি কটূক্তি করেছেন যা অমার্জনীয়।

৩. দেশের হাসপাতালগুলো বিশ্ববিদ্যালয়ের গণরুমের মতো। গাদাগাদি করে থাকতে হয়। একসঙ্গে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হলে দেশের হাসপাতালগুলোতে সেবা দেওয়া মোটেই সম্ভবপর নয়। ৩০০ শয্যার হাসপাতালে বড়ো জোর ৬০০ জনকে আশ্রয় দিতে পারবে। কিন্তু সেখানে ১০০০ জনকে নেওয়া অসম্ভব ব্যাপার।

৪. এই মুহূর্তে করোনার পরীক্ষানিরীক্ষার জন্য পর্যাপ্ত কিটস হাসপাতালগুলোতে নেই। থার্মাল স্ক্যানার বা মেশিন মোটেও পর্যাপ্ত নয়। ডাক্তাররাও এ ব্যাপারে অভিজ্ঞ নন। টেকনিশিয়ানরাও নন। এখনো তারা করোনা-রোগী দেখলে পালিয়ে বাঁচেন। কারণ তাদেরই নেই কোনো নিরাপত্তা(Safety)।

৫. গলাবাজি করে এমপি বা মন্ত্রী হওয়া যায়। কিন্তু গলাবাজি করে একজন ভালো সংগঠক বা ব্যবস্থাপক বা চিকিৎসক বা প্রকৌশলী বা সাংবাদিক বা অধ্যাপক হওয়া যায় না। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীকে ভুলভাল যা বোঝাচ্ছেন মন্ত্রী-এমপি-সচিবরা হয়তো তাতেই সন্তুষ্ট থাকছেন মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু ব্যাপারটা এতো হাল্কা নয় মোটেও। এই কেটে যাচ্ছে যাক, এই আরেকটু দেখি কী হয় বা এজাতীয় অনুমাননির্ভর সিদ্ধান্ত জনগণ আশা করে না।

৬. সারা পৃথিবীর বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, সাবওয়ে, মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, হোটেল, রেস্টুরেন্ট, মদপানের পানশালা, শপিংমল, গণপরিবহন ও জনসমাবেশ(Mass Gathering) সর্বোচ্চ সতর্কতায় কঠোরভাবে নিষিদ্ধ ঘোষিত। অথচ বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী প্রতিদিন টেলিভিশনে এসে চেহারা দেখাচ্ছেন। গর্বের সঙ্গে বলছেন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে বটে কিন্তু কারও মৃত্যু হয়নি এখনও। অথবা, এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে। আপনারা তাহলে একজন বা দু'জন বা তিনজন বা পাঁচজনের মৃত্যু দেখে তারপর সিদ্ধান্ত নিতে চান? একজনেরও মৃত্যুর অপেক্ষা করা আপনার কাজ নয়। আপনার বা আপনাদের কাজ একজনেরও যেন মৃত্যু না হয় তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

৭. বাংলাদেশি একজন ডাক্তারের মতে Pandemic-এ পরিণত হওয়া করোনা যদি কোনোক্রমে বিস্তার লাভ করে বাংলাদেশে তাহলে শুধু বিনা চিকসায় বাংলাদেশের ৮০ থেকে ৯০ শতাংশ লোকের প্রাণহানী ঘটবে। ইতালিতে ৭০ বছর বয়সের উপরে যাদের বয়স তাদের বাঁচানো যায়নি। কারণ বয়সের কারণে তাদের শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়েছিলো। তাই তারা অমানবিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলো যে ৭০ বছর বয়সের নিচে যারা আছে শুধু তাদের বাঁচাও। অন্তত একটা প্রজন্মকে রক্ষা করা হোক।
আপনি কি চাইবেন আপনার বাবা-মা, দাদা-দাদি, চাচা-চাচি যারা ৭০ বছর বয়সের ঊর্ধ্বে আছেন, তারা আপনার চোখের সামনে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করুক!

৮. বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বাঙালির জীবনে দ্বতীয়বার আসবে না। গতকাল পর্যন্ত যা হয়েছে তা হয়েছে। এখন ১৭ কোটি মানুষের দিকে অনুগ্রহ করে ফিরে তাকান আপনারা। মুজিববর্ষ উপলক্ষে এখন পর্যন্ত যে পরিমাণ ব্যয় রাষ্ট্রের হয়েছে তার দ্বিগুণ বা চারগুণ ব্যয় করুন ব্যাপক ঝুঁকিপূর্ণ জনস্বাস্থ্যের জন্য। সতেরো কোটি বাংলাদেশীর জন্য সেটাই হবে মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার।

৯. বাংলাদেশের প্রত্যেকটি বাড়িকে কোয়ারেন্টাইন ঘোষণা করে মানুষকে অবরুদ্ধ করে ফেলুন। পুলিশে না কুলালে আর্মি ও বিজিবি নামিয়ে দিন। ওই ৩১ তারিখ পর্যন্তই হোক সেটা। তবু করুন এই কাজ। আশাতীত ফল পাবে দেশবাসী। নাহলে-
মন্ত্রী, এমপি, সচিব, আমলা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যাংকার, ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ বহু মানুষের মৃত্যু হবে। এই মুহূর্তে কেউই দেশ ছেড়ে পালাতেও পারবেন না। কারণ সারা পৃথিবীর বিমানবন্দর অবরুদ্ধ। এটা আবেগের ব্যাপার নয়। যাকিছু সংঘটিত হচ্ছে সারা পৃথিবীতে এবং যেসব পরিণতি আমরা লক্ষ করছি তার জন্য কঠোর থেকে কঠোরতর হওয়ার কোনো বিকল্প নেই।

★দ্রষ্টব্য: এই লেখা যখন লিখছি তখন জানতে পারলাম যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এক আনসার(নিরাপত্তাকর্মী)সর্দি-হাঁচি-কাশি নিয়ে তার গ্রামের বাড়ি রংপুরে গিয়ে মারা গিয়েছে।★

**মৃত্যুর মিছিল দেখতে না চাইলে জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করুন। সরকার জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা না করলে সরকারকে বাধ্য করুন এই ঘোষণা দিতে। নাহলে কেউই বাঁচবো না আমরা।**

21/11/2019

দৈনিক পত্রিকা থেকে সংগৃহীত আজকের ৩৭টি সাধারণ জ্ঞান - (২০ নভেম্বর, ২০১৯)
আজকের সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী
০১. দেশে প্রতি মাসে লবণের চাহিদা কত?
উত্তরঃ এক লাখ টন।
০২. বর্তমানে দেশে কি পরিমাণ লবণ মজুদ আছে?
উত্তরঃ সাড়ে ৬ লাখ টন।
০৩. ‘চিম্বুক পাহাড়’ কোথায় অবস্থিত?
উত্তরঃ বান্দরবান।
০৪. ‘ড্রাগন ফল’ প্রথম কবে বাংলাদেশে আনা হয়?
উত্তরঃ ২০০৭ সালে।
০৫. অবিভক্ত উপমহাদেশে ‘খেলাফত আন্দোলন’ হয় কবে?
উত্তরঃ ১৯২১ সালে।
০৬. বাংলাদেশের কোন সাহিত্যিককে ‘জননী সাহসিকা’ উপাধিতে ভূষিত করা হয়?
উত্তরঃ সুফিয়া কামাল।
০৭. সুফিয়া কামালের ‘সাঁঝের মায়া’ (১৯৩৮) কাব্যগ্রন্থের ভূমিকা লিখেছিলেন কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
০৮. সুফিয়া কামাল কবে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ২০ নভেম্বর, ১৯৯৯ সালে।
০৯. ‘ময়মনসিংহ-গীতিকা’-র সম্পাদক কে?
উত্তরঃ দীনেশচন্দ্র সেন।
১০. ‘আত্রাই নদী’ কোথায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।
১১. সৈয়দপুর রেলওয়ে কারখানা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৭০ সালে।

আন্তর্জাতিক বিষয়াবলী
০১. ‘তিয়েনআনমেন স্কোয়ার’ কোথায় অবস্থিত?
উত্তরঃ বেইজিং, চীন।
০২. ‘বিশ্ব টয়লেট দিবস’ কবে?
উত্তরঃ ১৯ নভেম্বর।
০৩. বর্তমান বিশ্বে শিশু শ্রমিকের সংখ্যা কত?
উত্তরঃ ১৬ কোটি ৮০ লাখ।
০৪. ‘জাতিসংঘ শিশু অধিকার সনদ’ এ শিশুদের কতগুলো অধিকারের উল্লেখ আছে?
উত্তরঃ ৪২টি।
০৫. জাতিসংঘ শিশুদের নির্ধারিত বয়সসীমা কত দিয়েছে?
উত্তরঃ ১৮ বছরের কম বয়সী সকলেই শিশু।
০৬. বর্তমানে কোন দেশে সবচেয়ে বেশি ড্রাগন ফলের চাষ হয়?
উত্তরঃ ভিয়েতনাম।
০৭. ‘A mother in Mannville’ গল্পটি কার লেখা?
উত্তরঃ Marjorie Rawlings.
০৮. যুক্তরাষ্ট্র কবে ইরাক আক্রমণ করে?
উত্তরঃ ২০ মার্চ, ২০০৩ সালে।
এন্ড্রয়েড অ্যাপ - জব সার্কুলার
০৯. বর্তমান আইএস প্রধানের নাম কি?
উত্তরঃ আবু ইব্রাহিম আল হাসেমি আল কুরায়েশি।
১০. কোন সংগঠন ‘আল ফাতেহিন’ নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে?
উত্তরঃ আইএস।
১১. ‘সিটি অব জয়’ বলা হয় কোন শহরকে?
উত্তরঃ কলকাতা, ভারত।
১২. লেবাননের রাজধানীর নাম কি?
উত্তরঃ বৈরুত।
১৩. কত সালে ‘মধ্যপ্রাচ্য যুদ্ধ’ (ইসরায়েল-আরব দেশসমূহ) সংঘটিত হয়?
উত্তরঃ ১৯৬৭ সালে।
১৪. ‘ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট সাইট’ নামের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ ইরান।
১৫. ইরান কবে ছয় বিশ্বশক্তির সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি স্বাক্ষর করে?
উত্তরঃ ২০১৫ সালে (৪ মে, ২০১৮ এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যায়)।
১৬. তুরস্ক কবে সিরিয়ায় ‘অপারেশন পীচ স্প্রিং’ নামক অভিযান চালায়?
উত্তরঃ ৯ অক্টোবর, ২০১৯.
১৭. চীনের সরকারি বার্তা সংস্থার নাম কি?
উত্তরঃ সিনহুয়া।

বিজ্ঞান ও প্রযুক্তি
০১. কোন বিজ্ঞানী সূর্য গ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎ বাণীর জন্য বিখ্যাত?
উত্তরঃ থেলিস।
০২. প্রকৃতির ইতিহাসের লেখক কে?
উত্তরঃ আল মাসুদী।
০৩. ‘বস্তু থেকে চোখে আলো আসে বলেই আমরা বস্তুকে দেখি’- এটি কার উক্তি?
উত্তরঃ আল হাজেন।
০৪. বাদ্যযন্ত্র ও সঙ্গীত বিষয়ক স্কেলের জন্য বিখ্যাত কে?
উত্তরঃ পিথাগোরাস।

খেলাধুলা
০১. ভারত-বাংলাদেশের প্রথম দিবা-রাত্রির টেস্টের মাস্কটের নাম কি?
উত্তরঃ পিঙ্ক ও টিঙ্কু।
০২. ভারতের সাথে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে ভারতের অধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ সৌরভ গাঙ্গুলি। (১০ নভেম্বর, ২০০০)
০৩. সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার মাঠে শৃংখলা ভঙ্গের অভিযোগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন?
উত্তরঃ শাহাদাত হোসেন।
০৪. অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড করেছে কে?
উত্তরঃ তৌহিদ হৃদয়, বাংলাদেশ।
০৫. ২১তম এশিয়ান চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ থাইল্যান্ড।

07/11/2019
22/09/2018

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের ভর্তি পরীক্ষায় আসা বাংলা প্রশ্নের সমাধান:

১.কাজী নজরুল ইসলামের মতে দেশে শত্রু হল-

উত্তর : ক.যাদের মধ্যে মিথ্যার বেসতি আছে

২.মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে- যে রচনার অন্তর্ভুক্ত

উত্তর:ক. বায়ান্নর দিনগুলো

৩.সমিল প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতা হলো-

উত্তর:ক. ঐকতান

৪.নিচের যে শব্দটিতে স্বভাবতই ণ হয়েছে

উত্তর:ক. তূণ

৫.কেহ মরে বিল ছেচে কেহ খায় খই- মার্জার যেভাবে কথাটি বলেছিল-

উত্তর:গ. মনে মনে

৬.যে সম্পর্কটি বিসদৃশ-

উত্তর:
ক.বারিধি: বারিধ

৭.শ্বাপদ= শ্বণ+পদ,এখানে শ্বন শব্দের অর্থ কি?

উত্তর:ক.সারমেয়

৮.একতারা শব্দটি যে ভাষা থেকে এসেছে-

উত্তর : খ. ফার্সি

৯.হন্যমান যে শব্দের বিশেষণ-

উত্তর: খ. হনন

১০.........যার নীচ সহ,নীচ সে দুর্মতি
শূন্যস্থান এ কি বসবে?

উত্তর: গ. গতি

১১.শোক দূর হয়েছে যার- বাক্যটির সযক্ষেপন কি?

উত্তর: খ. বীতশোক

১২.প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করা হলে প্রত্যক্ষ বস্তুটিকে বলে-

উত্তর:গ.উপমেয়

১৩.অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়-

উত্তর:খ.বিষাদমণ্ডিত

১৪.বাংলা বর্ণমালায় যুক্ত ঐ এবং ঔ হচ্ছে-

উত্তর: গ.যৌগিক বর্ণ

১৫.নীরব ভাষার বৃক্ষ আমাদের যে গান শোনায়-

উত্তর : গ. সার্থকতার

১৬.লক্ষীপেচার যার মত করুণ-

উত্তর-ঘ. ধানের গাছের মত

১৭.সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে-এর আগের চরণ কি?

উত্তর:গ.অতি ক্ষুদ্র অংশে আর সম্মানে চির নির্বাসনে।

১৮.আপনাকে আমার মায়ের মত ভালবাসি- ঘসেটি বেগমকে এ উক্তিটি কে বলেছিল?

উত্তর: গ. লুৎফা

১৯.ঠিক শব্দগুচ্ছ হল-

উত্তর:ঘ.ভষ্ম,পুষ্পাঞ্জলি,দরিদ্রতা

২০.She walks in beauty like the night-এর বঙ্গানুবাদ-

´উত্তর:খ.নির্মেঘ নক্ষত্র রাতের মত সৌন্দর্যকে সাথী করে হেঁটে চলে সে

২১.মজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা যার সাথে তুল্য হয়েছে-

উত্তর :গ. ধ্রুবতারা

২২.পরোক্ষে তার নামে দেশ শাসন করবেন রাজবল্লভ- এই চক্রান্তের সাথে মিল রয়েছে যে বাগধারায়-

উত্তর:ঘ.বানরের রুটি ভাগ

২৩.ছেলেটি মাকে চিঠি লিখছে- এখানে লিখছে কোন ক্রিয়া?

উত্তর:গ. দ্বিকর্মক

২৪.বিশ্বাসের পাথরে যেনো খোদাই সে চোখ- লালসালু উপন্যাসে এ মন্তব্যের যে তাৎপর্য?

উত্তর :ক.আত্মবিধ্বংসী ধর্মান্ধতা

২৫.নিচে বাংলা ব্যঞ্জন ভুলভাবে যুক্ত হয়েছে-

উত্তর:গ.ত্ম= ত+ন

প্রস্তুতকরণে,
হাসান খালিদ
বাংলা বিভাগ,রাজশাহী বিশ্বিদ্যালয়।
লেকচারার: UCC, রাজশাহী শাখা।

12/11/2016

This organization is going to renue its all above the rulles...

26/09/2016
conscious university admission  এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যরত অতিথীবৃন্দ:
26/08/2016

conscious university admission এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যরত অতিথীবৃন্দ:

Address

Rajshahi
Rajshahi
491345

Telephone

+8801766491345

Website

Alerts

Be the first to know and let us send you an email when Conscious University Admission Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category