রাবির ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুর তারিখ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের চলমান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভর্তি শুরু, ভর্তি শেষ ও ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী উক্ত শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিটের ফলাফল ১০ অক্টোবর থেকে ক্রমান্বয়ে প্রকাশিত হবে। ২৫ অক্টোবর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে শেষ হবে ২৯ নভেম্বর। উক্ত শিক্ষাবর্ষে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১ ডিসেম্বর ২০২১।
ড. মো. আজিজুর রহমান
প্রশাসক, জনসংযোগ দপ্তর
কাহারোল উপজেলা ছাত্রকল্যাণ সমিতি,রাজশাহী বিশ্ববিদ্যালয়।
আমরা সবাই কাহারোল এর গর্বিত রাবিয়ান।?
02/10/2021
রাবিতে ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর থেকে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ৪ থেকে ৬ অক্টোবর ২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৪ অক্টোবর সোমবার C (বিজ্ঞান) ইউনিট, ৫ অক্টোবর মঙ্গলবার A (মানবিক) ইউনিট ও ৬ অক্টোবর বুধবার B (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৩ শিফটে সকাল ৯:৩০ থেকে ১০:৩০ মিনিট; দুপুর ১২ থেকে ১টা ও বিকেল ৩ থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে। এই পরীক্ষায় C ইউনিটে ৪৪ হাজার ১৯৪ জন, A ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন ও B ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ জন; মোট ১ লক্ষ ২৭ হাজার ৬৪৭ জন ভর্তিচ্ছু অংশ নিবে। ৫৯টি বিভাগ ও ২টি ইন্সটিটিউটে বিশেষ কোটা ব্যতীত মোট আসন সংখ্যা ৪,১৯১টি।
পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকদের বসার জন্য ক্যাম্পাসে নির্ধারিত কয়েকটি স্থানে ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। নিবন্ধিত শিক্ষার্থীদের ইতিমধ্যে SMS মাধ্যমে পরীক্ষার রোল নম্বর ও পরীক্ষা কক্ষের তথ্য জানানো হয়েছে। পরীক্ষা কক্ষে কেবলমাত্র প্রবেশপত্র ও পরীক্ষা সংক্রান্ত উপকরণ ও কাগজপত্র ছাড়া অন্য কিছু যেমন, ইলেকট্রনিক যন্ত্র ইত্যাদি আনা যাবে না।
ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কক্ষসহ পুরা ক্যাম্পাস চার স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকবে। পরীক্ষা সংক্রান্ত যে কোনো ধরণের অপরাধ যেমন, অসদুপায় অবলম্বন, আর্থিক লেনদেন, ভুয়া ও ভাড়াটে পরীক্ষার্থীর তৎপরতা, OMR শীট পরিবর্তন ইত্যাদিসহ অন্য যে কোনো অপরাধ কঠোরভাবে দমন করা হবে। এ জাতীয় যে কোনো ধরণের অপরাধের বিচারে সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালিত হবে। পরীক্ষা কক্ষের শৃঙ্খলা ভঙ্গসহ উপরিউক্ত যে কোনো অনিয়মের সন্ধান পেলে দ্রুত নিচে উল্লেখিত ফোন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেয়া যাচ্ছে। প্রক্টর, রাবি : ০১৭১১-৫৭৪৮৬৩; ভারপ্রাপ্ত কর্মকর্তা, মতিহার থানা : ০১৩২০-০৬১৬২৩।
ভর্তিকৃত যে কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে পরবর্তীতেও যদি এই ধরণের অপরাধ প্রমাণিত হয় তবে তার ভর্তি বাতিলসহ বিধি অনুযায়ী অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও জনপ্রশাসন, এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-এর admission মেন্যু থেকে এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেইসবুক পেজ University of Rajshahi-তে দেখা যাবে।
ড. মো. আজিজুর রহমান
প্রশাসক, জনসংযোগ দপ্তর
www.ru.ac.bd University of Rajshahi, Rajshahi.
02/10/2021
05/07/2021
"Happy anniversary"
""গৌরবের ৬৮ বছরে প্রাণের ক্যাম্পাস ও দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়""
"রাবি তুমি দেশের গর্ব
রাবি তুমি উত্তরবঙ্গের পিছিয়ে পড়া
জাতিকে এগিয়ে নেওয়ার নেপথ্য কারিগর,
রাবি তুমি স্বাধীনতার স্মৃতিসারক
সাবাশ বাংলাদেশ।
রাবি তুমি ৬৯- এর গণউদ্ভুত্থানে
শামসুজ্জোহার নিবেদিত প্রান,
রাবি তুমি প্যারিস রোডের
অপরুপ সৌন্দর্য,
রাবি তুমি সুবর্ণ জয়ন্তীতে
গোল্ডেন জুবিলী টাওয়ার,
রাবি তোমার পরশে গড়েছো তুমি
কত অর্থনীতিবিদ,রাষ্টবিদ,ইতিহাসবিদ
কবি,সাহিত্যিক,সেলিনা হোসেনের মত
ঔপন্যাসিক"।
®মোঃ মনিরুজ্জামান
মাস্টার্স, অর্থনীতি বিভাগ।।
22/05/2020
ফলের রাজা আম।আর আমের রাজধানী হচ্ছে রাজশাহী। সরাসরি বাগান থেকে ফরমালিনমুক্ত রাজশাহীর আম আপনার নিকটস্ত কুরিয়ারে পেতে আজই আপনার অর্ডার কনফার্ম করুন।ঈদের পর থেকে পর্যায়ক্রমে গোপালভোগ,হিমসাগর/ক্ষিরশেপাতি, ল্যাংড়া, আম্রপালি ও ফজলি আম ডেলিভারি দেয়া শুরু হবে। অর্ডার করা যাবে ইনবক্সে/ফোন কলের মাধ্যমে-
📱01744806858
#নিয়মিত আপডেট পেতে FRuit Village এর সাথে যুক্ত হয়ে যান।
#দেশের বিভিন্ন প্রান্তে রাজশাহীর আম ও দিনাজপুরের লিচু সরবরাহকারী আপনার বিশ্বস্ত সহযোগী।
28/11/2019
আসন্ন একাদশ সমাবর্তন উপলক্ষে লক্ষ লক্ষ রাবিয়ানদের প্রাণের স্পন্দন মতিহারের সবুজ চত্ত্বর সৌন্দর্যের পসরা সাজিয়ে গ্রাজুয়েটদের সংবর্ধনা জানাতে প্রস্তুত...
01/11/2019
(২০১৪-১৫) সেশনের...
বিদায় সংবর্ধনা -২০১৯"
আয়োজনে:কাহারোল উপজেলা ছাত্রকল্যাণ সমিতি,রাবি।।।
23/10/2019
https://m.facebook.com/story.php?story_fbid=1409938959194410&id=100005349574199
ভর্তিচ্ছুদের চোখে সেরা ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয় » দৈনিক আলোকিত ভোর শেয়ার করুন উমর ফারুক,রাবি: দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ ও প্রাচ্যর ক্যামব্রিজ নামে খ্যাত রাজশাহী বিশ্ব...
19/10/2019
দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী' কাহারোল 'হতে আগত সকল ভর্তিচ্ছুদের সহযোগিতায় আমরা "কাহারোল উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, রাবি" সর্বদা আপনাদের পাশে আছি।যেকোনো প্রয়োজনে নিম্নোক্ত নাম্বার গুলোতে যোগাযোগ করুন...
সুধী,
কাহারোলের রাবিয়ান,আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামীকাল রোজ শুক্রবার জরুরী ভিত্তিতে মহাগুরুত্বপুর্ন একটি মিটিং এর আহবান করা হয়েছে।
#মিটিং এর গুরুত্বপূর্ণ টপিক্সসমুহ...
→নতুন কার্যনির্বাহী কমিটি (২০১৯-২০) এর অনুমোদন
→(২০১৪-১৫) সেশনের বিদায় সংবর্ধনা নিয়ে আলোচনা
→(২০১৯-২০) শিক্ষাবর্ষের এডমিশন টেস্ট নিয়ে আলোচনা
→সর্বোপরি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সকলের মতামত।
#স্থানঃ টিএসসিসি,রাজশাহী বিশ্ববিদ্যালয়।
#সময়ঃবিকাল ৪:৩০ ঘটিকা
সকলকে বাধ্যতামূলকভাবে উপস্থিত থেকে সভা টিকে সাফল্যমণ্ডিত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
অনুরোধক্রমে
মোঃমনিরুজ্জামান মনির
সাধারন-সম্পাদক
কাহারোল উপজেলা ছাত্রকল্যাণ সমিতি,রাবি।।।
09/07/2019
দিনাজপুর পেতে যাচ্ছে রংপুর বিভাগের প্রথম Economic Zone(অর্থনৈতিক অঞ্চল)...
রংপুর বিভাগের মধ্যে প্রথম অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হতে যাচ্ছে দিনাজপুরে। এজন্য দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন মৌজায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) ৮৭ একর জমি হস্তান্তর করেছে দিনাজপুর জেলা প্রশাসন। মোট তিনশ’ একর জমির ওপর এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হওয়ার কথা রয়েছে।
জানা যায়, যেহেতু এটি কৃষিভিত্তিক এলাকা। কৃষিভিত্তিক এলাকার কথা বিবেচনা করেই এখানে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা, কৃষি প্রক্রিয়াজাতকরণ, হালকা ইঞ্জিনিয়ারিং, গার্মেন্টস ও টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল কারখানা প্রতিষ্ঠা করা হবে। এছাড়াও যেহেতু দিনাজপুরে সম্প্রতি একটি মূল্যবান লোহার খনি পাওয়া গেছে, সেহেতু এই লোহার খনির ওপর ভিত্তি করে এখানে লোহা ও স্টিল কারখানা স্থাপন করা হবে।
দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলায় বেকারত্বের হার বেশি। এদেশের মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়া এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া দিনাজপুর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে উত্তরবঙ্গের শিল্পায়ন ঘটবে এবং সহজ শ্রম পাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে।
দিনাজপুরে হিলি স্থলবন্দর ও প্রস্তাবিত বিরল স্থলবন্দর রয়েছে। এছাড়াও পঞ্চগড়ে রয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর। দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে এখানকার উৎপাদিত পণ্য সহজে এসব স্থলবন্দর দিয়ে ভারতে রফতানি করা সহজ হবে।
জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, ‘দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন গ্রামে মোট ৩০৮ একর জমির ওপর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৮৭ একর জমি নামমাত্র মূল্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। এসব জেলা প্রশাসনের খাস জমি।’
তিনি আরও জানান, বাকি ২২১ একর জমি অধিগ্রহণযোগ্য। এই অধিগ্রহণযোগ্য জমির ওপর ঘরবাড়ি, স্থাপনা ও গাছপালা থাকায় তা স্থাবর সম্পত্তি। হুকুমদখল আইন ২০১৭ মোতাবেক শিগগিরই ওই ২২১ একর জমি অধিগ্রহণ করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের উপব্যবস্থাপক আবু লাহেল জানান, রংপুর বিভাগে মোট ৯টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে দিনাজপুরেই প্রথম অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য জমি বন্দোবস্ত হলো।
তিনি বলেন, ‘সম্পূর্ণ জমি বন্দোবস্ত হওয়ার পর এখানে প্রথমে স্থাপনা নির্মাণ করা হবে। এরপর শিল্প কল-কারখানা প্রতিষ্ঠা করে এটি চালু করা হবে। এজন্য দুই থেকে আড়াই বছর সময়ের প্রয়োজন হবে বলে।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ডিসেম্বর মাসে দিনাজপুরে এক নির্বাচনি জনসভায় দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দেন। এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ইতোমধ্যেই প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম।
কোর্টেসি: বাংলা ট্রিবিউন
একজন যক্ষ্মা রোগীর জন্য আজকে বিকালের মধ্যে জরুরী ভিত্তিতে ২ ব্যাগ(যেকোন গ্রুপ,বিনিময় যোগ্য)রক্তের প্রয়োজন।
রক্ত দানে আগ্রহী থাকলে অনুগ্রহ করে যোগাযোগ করুন।।।
যোগাযোগ :01744806858
টিবি হাসপাতাল,রাজশাহী।।।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Rajshahi
RAJSHAHI-6205