Rajshahi College HSC Alumni Association

Rajshahi College HSC Alumni Association Create A Platform For formar HSC Students.

30/07/2026

প্রিয় অ‍্যালামনাসবৃন্দ,

গৌরব, ঐতিহ্য ও উৎকর্ষের ১৫০ বছরের অনন্য যাত্রাপথ উদযাপনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে আমাদের প্রাণের প্রতিষ্ঠান—রাজশাহী কলেজ।

এই ঐতিহাসিক আয়োজনকে সফল ও স্মরণীয় করে তুলতে আগামী ১লা আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫০তম বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা।

আমি, রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি হিসেবে আন্তরিকভাবে সকল প্রাক্তন শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাচ্ছি—আসুন, আমরা সবাই এই প্রস্তুতি সভায় উপস্থিত থাকি এবং নিজ নিজ সামর্থ্য, অভিজ্ঞতা ও ভালোবাসা দিয়ে এই মহৎ আয়োজনকে সফল করার দায়িত্ব গ্রহণ করি।

রাজশাহী কলেজ আমাদের শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি আমাদের পরিচয়, আমাদের গর্ব, আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ১৫০ বছরের এই ঐতিহাসিক মাইলফলক কেবল একটি উদযাপন নয়—এটি আমাদের শিকড়ের প্রতি শ্রদ্ধা, আগামী প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা এবং প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য ও বন্ধনের এক অনন্য প্রকাশ।

আপনার উপস্থিতি, আপনার অংশগ্রহণ এবং আপনার আন্তরিক সহযোগিতা এই আয়োজনকে পরিপূর্ণতা দেবে।

আসুন, আমরা সবাই একসঙ্গে বলি—
“আমার কলেজ, আমার গর্ব—রাজশাহী কলেজের ১৫০ বছর, আমাদের সবার উৎসব।”

তারিখ: ১লা আগস্ট, ২০২৬
অনুষ্ঠান: ১৫০তম বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
স্থান: কলেজ চত্বর/ মিলনায়তন।

আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা একান্তভাবে কাম্য।

চৌধুরী সাইদুর রহমান কোয়েল
সভাপতি
রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন।

রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উৎসব আয়োজনের লোগোর ডিজাইন আহ্বান সংবলিত বিজ্ঞপ্তিটি সকলকে শেয়ার করার অনুরোধসহ: উল্লেখ্য, A...
23/07/2026

রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উৎসব আয়োজনের লোগোর ডিজাইন আহ্বান সংবলিত বিজ্ঞপ্তিটি সকলকে শেয়ার করার অনুরোধসহ: উল্লেখ্য, Ai ব্যাবহার করে কোনো লোগো তৈরি করা যাবে না, আর্ট করে লোগো তৈরি করে সাবমিট করতে হবে।

আজ ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক পরিচালিত নিউজলেটার "১৭ নম্বর গ্যালারি" এর ...
12/07/2026

আজ ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক পরিচালিত নিউজলেটার "১৭ নম্বর গ্যালারি" এর ২য় সংখ্যা "এপ্রিল - জুন ২০২৬" প্রকাশিত হয়েছে।

নিউজলেটারটি দেখতে অনুগ্রহ করে নিম্নোক্ত লিংকে ক্লিক করুনঃ https://newsletter.rchscaa.org/april-june-2026/

‘রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’- ২০২৬  আজ ৩১.০৫.২০২৬ খ্রি. রবিবার ১০.৩০মিনিটে ঐতিহ্যবাহী রাজশাহী কল...
31/05/2026

‘রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’- ২০২৬

আজ ৩১.০৫.২০২৬ খ্রি. রবিবার ১০.৩০মিনিটে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ মিলনায়তনে রাজশাহী কলেজ অ্যালামনাস হিসেবে সম্মাননা প্রদান করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু (এমপি), রাজশাহী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযুদ্ধা মোঃ এরশাদ আলী ঈশা মহোদয়কে।
তাছাড়া ২০২৫ সালের এইচএসসি ব্যাচের যারা মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বিদেশে ভর্তির কৃতিত্ব অর্জন করেছে- তাদের জন্য কলেজ প্রশাসন ও এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, রাজশাহী কলেজের এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল ও সাধারণ সম্পাদক ডাঃ তাহাসিনা শামীম তাসু। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদের সম্পাদক ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক দরিদ্র মেধাবী একজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের রচনা এবং সম্পাদনায় বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন 'কোয়ার্ক'-এর মোড়ক উন্মোচন করা হয়।

মাননীয় ভূমি মন্ত্রী, জনাব মোঃ মিজানুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, সুখী ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে আজকের তরুণ প্রতিভাবান শিক্ষার্থীদের ভূমিকা অনস্বীকার্য। তোমাদের যথাযথ জ্ঞান চর্চা ও জ্ঞানের বাস্তবানুগ প্রয়োগের মাধ্যমেই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মিলন সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আগামীর বাংলাদেশের প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করতে হলে আধুনিক বিজ্ঞাননির্ভর শিক্ষিত জাতি গড়ে তুলতে হবে। আর এই গুরুদায়িত্ব পালন করতে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন রাজশাহী কলেজের উন্নয়নে সহযোগিতাসহ নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আহ্বান জানান। সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ এরশাদ আলী ঈশা, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, রাজশাহী কলেজের এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল ও সাধারণ সম্পাদক ডাঃ তাহাসিনা শামীম তাসু।
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- কঠোর পরিশ্রম আর অনুশীলনের মাধ্যমে তোমাদের এই কৃতিত্বের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। সবশেষে, তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, সংবর্ধিত শিক্ষার্থীসহ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন, রাজশাহী কলেজ, রাজশাহী।

সুজা উদ্দিন আহমেদ
প্রচার সম্পাদক
Rajshahi College HSC Alumni Association

লেখা আহ্বান সম্মানিত অ্যালামনাসবৃন্দ সকলকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আপনারা ইতোমধ্যে নিউজলেটার ১৭নম্বর গ্যালারির ১ম সংখ...
19/05/2026

লেখা আহ্বান

সম্মানিত অ্যালামনাসবৃন্দ সকলকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি।
আপনারা ইতোমধ্যে নিউজলেটার ১৭নম্বর গ্যালারির ১ম সংখ্যা (জানুয়ারী-মার্চ ২০২৬) টির অনলাইন ভার্সান পেয়ে গেছেন। অনেক সীমাবদ্ধতার মধ্যেও ১ম সংখ্যা হিসেবে আপনাদের আন্তরিক উষ্ণতায় আমরা কৃতজ্ঞ।
আপনাদের প্রেরণা ও সহযোগিতায় দ্বিতীয় সংখ্যা (এপ্রিল-জুন ২০২৬) প্রকাশ করতে এগিয়ে চলেছি।
আশা করছি আপনারা নিচের মেইল অ্যাড্রেসে আপনাদের লেখাটি পাঠিয়ে দিয়ে সংখ্যাটিকে সমৃদ্ধ করবেন।

লেখার ধরণ :

* সংগঠন সংবাদ ছবিসহ
* স্মৃতিগদ্য
* কবিতা
* গল্প
* বিষয় ভিত্তিক প্রবন্ধ/নিবন্ধ
* অনুবাদ সাহিত্য
* সিনিয়র অ্যালামাসদের সাক্ষাৎকার
* রাজশাহী কলেজের প্রশাসনিক সাংগঠনিক খবর
* রাজশাহী কলেজের ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাস ভিত্তিক গদ্য, স্মৃতিচারণ।
* ক্রীড়াঙ্গণে রাজশাহী কলেজ
* সায়েন্সক্লাব পরিচিত ও কার্যক্রম
* হোস্টেল জীবন
* কলেজের নারী শিক্ষার্থীদের অগ্রযাত্রা

লেখকেরা নিজের একটি হাইরেজুলেশন ছবি লেখার সাথে যুক্ত করে দিবেন।

[email protected]

লেখা পাঠানোর শেষ তারিখ ১০.০৬. ২০২৬

কামরুল বাহার আরিফ
কার্যনির্বাহী কমিটির সদস্য

সম্পাদক, নিউজলেটার ১৭ নম্বর গ্যালারি

সম্মানিত অ্যালামনাসবৃন্দ সকলকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। 

আজ ১৮ মে সোমবার বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা,নাট্যজন ও রাজশাহী কলেজের প্রাক্তন ছাত্র জনাব আব্দুল আজিজ ভাই রাজশাহী কলেজে এস...
18/05/2026

আজ ১৮ মে সোমবার বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা,নাট্যজন ও রাজশাহী কলেজের প্রাক্তন ছাত্র জনাব আব্দুল আজিজ ভাই রাজশাহী কলেজে এসেছিলেন। তিনি রাজশাহী কলেজ হতে ১৯৬৭ সালে এইচএসসি পাস করেন। রাজশাহী কলেজের অধ্যক্ষ ড. মোঃ ইব্রাহিম আলী স্যার এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন এর অফিসে আসেন এবং সদস্য পদ গ্রহণের জন্য ফরম সংগ্রহ করেন।
এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল, সাধারণ সম্পাদক ডাঃ তাহাসিনা শামীম তাসু, কোষাধ্যক্ষ মোঃ আমির সাদাত, দপ্তর সম্পাদক মোঃ মিজানুল হক, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোঃ রিফাত হোসেন অন্তর, নির্বাহী সদস্য মোঃ মনোয়ার হোসেন।

রাজশাহী কলেজ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা উপকরণ প্রদান করেছে রাজশাহী কলেজ এইচএসসি  আলামনাই  অ্যাসোসিয়েশন। সোমবার ১১ই মে ...
11/05/2026

রাজশাহী কলেজ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা উপকরণ প্রদান করেছে রাজশাহী কলেজ এইচএসসি আলামনাই অ্যাসোসিয়েশন।

সোমবার ১১ই মে সকালে কলেজ স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার মনোয়ার হোসেনের নিকট স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়।

উপকরণ প্রধান কালে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ ইব্রাহিম আলী ও উপাধ্যাক্ষ প্রফেসর আবু ইউনুছ আলী। শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এমন উদ্যোগের প্রশংসা করেন।
আলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে
সহ-সভাপতি ডাক্তার রানা মাহফুজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক টি, আই, এম গোলাম মাওলা ডলার কোষাধ্যাক্ষ মোহাম্মদ আমির সাদাত দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজানুল হক প্রচার সম্পাদক সুজা উদ্দিন আহমেদ যুগ্ম প্রচার সম্পাদক খালেদ বিণ ওয়ালিদ আবির যুগ্ম উচ্চ শিক্ষা ও গবেষণা সম্পাদক শামীমা পারভীন নির্বাহী সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন ও
রাশিকুজ্জামান প্রীতমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সুজা উদ্দিন আহমেদ
প্রচার সম্পাদক
RCHSCAA

আজ ২১/০৪/২৬ তারিখ রাজশাহী কলেজ অডিটোরিয়ামে, অ্যালামনাই এসোসিয়েশনের সহযোগিতায় , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃষ্ঠপ...
21/04/2026

আজ ২১/০৪/২৬ তারিখ রাজশাহী কলেজ অডিটোরিয়ামে, অ্যালামনাই এসোসিয়েশনের সহযোগিতায় , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতা "মাদক একটি সামাজিক,শারিরীক ও মানসিক সমস্যা, "প্রেক্ষাপট বাংলাদেশ" শীর্ষক মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি- চৌধুরী সাইদুর রহমান কোয়েল, সাধারণ সম্পাদক- ডাঃ তাহাসিনা শামীম তাসু, সহ-সভাপতি- ফারজানা আশরাফি নীলা,
কোষাধ্যক্ষ-মোঃ আমির সাদাত, দপ্তর সম্পাদক- মিজানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক টি আই এম গোলাম মাওলা ডলার, যুগ্ম ক্রীড়া সম্পাদক- আব্দুর রব সাগর সাগর ও প্রচার সম্পাদক সুজা উদ্দিন সুজা সহ অনেকে উপস্থিত ছিলেন। আজকের সভা সভাপতিত্বে ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ড. মোঃ ইব্রাহিম আলী,
প্রধান অতিথি ছিলেন ড. আ. ন. ম. বজলুর রশীদ
বিভাগীয় কমিশনার রাজশাহী,
স্বাগত বক্তা
প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী উপাধ্যক্ষ, রাজশাহী কলেজ,
বিশেষ অতিথি জনাব মোঃ আল মামুন অতিরিক্ত কমিশনার (প্রশাসন), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
ধন্যবাদ জ্ঞাপন জনাব মোঃ মেহেদী হাসান উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহী
মূল প্রবন্ধ পাঠ
জনাব মোঃ আলী আসলাম হোসেন, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহী।
চিকিৎসকের দৃষ্টিতে মাদকাসক্তি ডা. তাহসিনা শারমিন তাসু, প্রভাষক ও জীবাণু বিশেষজ্ঞ, সার্জন।
মনোরোগ বিশেষজ্ঞের দৃষ্টিতে মাদকাসক্তি
ডা. রাকিবুজ্জামান চৌধুরী, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ।

সম্মানিত অ‍্যালামনাস বৃন্দ, সম্প্রতি রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। আনন্দের সাথ...
20/04/2026

সম্মানিত অ‍্যালামনাস বৃন্দ,

সম্প্রতি রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। আনন্দের সাথে জানাচ্ছি যে রাজশাহী কলেজ এইচএসসি অ‍্যালামনাই এসোসিয়েশন কার্য নির্বাহী পরিষদের যুগ্ম সাহিত্য সম্পাদক ১৯৯৪ ব‍্যাচের শাহ্ মোঃ মাইনুল হোসেন শান্ত চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ‘ডাইরেক্টর’ পদে নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে রাজশাহী কলেজের প্রাক্তন ছাত্র, ১৯৮৯ ব‍্যাচের মোঃ শামসুর রহমান শান্তন ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ এবং ১৯৯৪ ব‍্যাচের মোঃ হাসিবুল আলম শাওন ‘ডাইরেক্টর’ পদে নির্বাচিত হয়েছেন, তাঁদের সকলকে রাজশাহী কলেজ এইচএসসি অ‍্যালামনায় এসোসিয়েশনের পক্ষ থেকে প্রাণঢালা উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। তাঁদের সাফল্যে আমরা গর্বিত। আশাকরি তাঁরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যক্রম কে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন এবং রাজশাহী কলেজের উজ্জ্বল মুখ উজ্জ্বলতর করবেন।

চৌধুরী সাইদুর রহমান কোয়েল,
সভাপতি RCHSCAA

ডাঃ তাহসিনা শামীম তাসু,
সাধারণ সম্পাদক RCHSCAA.

https://silkcitynews.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%8b-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95-%e0%a6%b9%e0%a7%87-%e...
14/04/2026

https://silkcitynews.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%8b-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95-%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b6%e0%a6%be%e0%a6%96-%e0%a6%b8/

নিজস্ব প্রতিবেদক :   বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী কলেজ এইচএসসি এলামনাই এসোসিয়েশন বাংলা বর্ষবরণ উযযাপন অনু.....

Address

Room No: 107, Hazi Mohammad Mohsin Bhabon, Rajshahi College
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi College HSC Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rajshahi College HSC Alumni Association:

Shortcuts

Share