Bangamata Sheikh Fazilatunnesa Hall, RU

Bangamata Sheikh Fazilatunnesa Hall, RU

Share

The newly-build Bangamata Sheikh Fazilatunnesa Mujib Hall is the 17th residential hall of Rajshahi University (RU). Office Phone: 711206

হঠাৎ করেই রাবির ছাত্রী হলে রুম পরিবর্তনের নির্দেশ, শিক্ষার্থীদের ক্ষোভ! | দৈনিক আলোকিত ভোর 11/11/2020

হঠাৎ করেই রাবির ছাত্রী হলে রুম পরিবর্তনের নির্দেশ, শিক্ষার্থীদের ক্ষোভ! | দৈনিক আলোকিত ভোর রাবি: করোনার বন্ধের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের দ্বিতীয় তলার ছাত্রীদ.....

03/05/2019

★৪৭ দিনের ছুটিতে যাচ্ছে রাবি★

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে মোট ৪৭ দিনের ছুটি পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আগামী ৮ মে বুধবার থেকে ছুটি শুরু হয়ে চলবে ২৩ জুন পর্যন্ত। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে যে ছুটি দেয়া আছে সেটি বহাল আছে। ছুটি পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৮ মে থেকে ২৩ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২ জুন থেকে ২২ জুন পর্যন্ত বন্ধ থাকবে। আর আগামী ২৪ জুন সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে।

এদিকে দীর্ঘ ছুটিতে আবাসিক হলসমূহ খোলা থাকবে কি-না জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. আমিনুল ইসলাম জানান, এখনো প্রাধ্যক্ষ পরিষদের মিটিং হয়নি। মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

Source: Rajshahi University News24

17/11/2017

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হলের সামনে থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার সকাল সোয়া ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের সামনে এ ঘটনা ঘটে। মাইক্রোবাসে তুলে নেয়া ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী। তিনি তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি এলাকার।

ঘটনাস্থলে উপস্থিত তার সহপাঠি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, আজ সকালে ভুক্তভোগীসহ তার তিনজন সহপাঠি স্নাতক (সম্মান) চূড়ান্ত বর্ষের পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে হল থেকে বের হন। এসময় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের সামনে সাদা মাইক্রোবাসে তার সাবেক স্বামীসহ ৫-৬ জন যুবক তার পথরোধ করে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। অভিযুক্ত তার সাবেক ‘স্বামী’ সোহেল রানা পেশায় একজন আইনজীবী। সোহেলের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলা নজিপুরে।

ঘটনাস্থলে উপস্থিত ওই ছাত্রীর সহপাঠিদের অভিযোগ, আজ সকাল ৯ টায় আমাদের পরীক্ষা ছিল। পরীক্ষার দেয়ার উদ্দেশ্যে সকাল সোয়া ৮ টার দিকে হল থেকে হল থেকে বের হয়। আমার হেঁটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সামনে পৌঁছালে পেছনে থেকে একটি সাদা মাইক্রোবাসে তার সাবেক স্বামী সোহেল রানাসহ আরো কয়েকজন যুবক এসে পথে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। পরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জোর করে শোভাকে গাড়িতে করে নিয়ে যায়। মাইক্রোবাসটি সকাল থেকে হলের সামনে দাড়িয়ে ছিল বলে ছাত্রীরা জানান।

ওই ছাত্রীর রুমমেট জানান, সোহলের রানার সাথে তার গত বছরের ডিসেম্বর মাসে বিয়ে হয়। সোহেল তাকে যৌতুকের জন্য প্রায় সময় চাপ প্রয়োগ করত। সোহেলের সাথে অক্টোবর মাসের ১০ তারিখ তালাক হয়। তালাকের দুই মাস চলছে। তিন মাস হলে তালাক কার্যকর হয়ে যায়। আগামী মাসের ১০ তারিখ তালাক কার্যকর হবে। তবে সোহেল চাচ্ছে যাতে তালাক না হয়। এজন্য সোহেল তাকে ফোনে প্রায়ই বিরক্ত করত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যাবকে জানিয়েছি। খোঁজ নিয়ে জানতে পেরেছি তার স্বামী তাকে তুলে নিয়ে গেছে। আমরা সিসি ফুটেজ পরীক্ষা করে দেখেছি, গাড়িটি মেইন গেইট ও কাজলা গেইট ও বিনোদপুর গেইট দিয়ে বের হয়নি। তবে চারুকলা দিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। মেয়ের বাবা এসেছে। মামলার বিষয়টি তিনিই দেখবেন।’

বাংলা বিভাগের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন বলেন, ‘পরীক্ষা দিতে আসার সময় তার ‘স্বামী’ এভাবে তাকে তুলে নিয়ে গেছে বিষয়টি খুব দুঃখজনক। এমন সমস্যার বিষয়টি আগে থেকে আমাদের জানানো হলে আমরা তার সিকিউরিটির ব্যবস্থা করতাম। তার ‘স্বামী’ যে তুলে নিয়ে গেছে, এটা আমাদের কয়েকজন ছাত্রীও দেখেছে। দ্রুত তাকে উদ্ধারের জন্য আমরা বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমরা তথ্য নিয়ে ছাত্রীর সন্ধানে কাজ করছি যাতে দ্রুত ছাত্রীকে উদ্ধার করা যায়।’

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের জানিয়েছেন তারা স্বামী-স্ত্রী। তার স্বামীই নাকি নিয়ে গেছে। প্রাথমিকভাবে আমাদের বলা হয়েছে তাদের
খোঁজাখুঁজি করতে। আমরা সব জায়গায় মেসেজ দিয়েছি।’

সূত্র: রাবিসাস

রাবির ছাত্রী হলে কর্মচারীর বিরুদ্ধে শিক্ষার্থীদের উত্যক্ত করার অভিযোগ 13/11/2017

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের কর্মচারিদের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অসদাচরণ ও ‘অশালীন মন্তব্য’ করার অভিযোগ উঠেছে। হলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, হলের ফটকে দায়িত্বরত গার্ড ও হল সুপার তাদের সাথে প্রায়ই খারাপ আচরণসহ বিভিনভাবে উত্যক্ত করেন। ছাত্রীরা বিভিন্ন সময়ে হল প্রশাসকে ওই কর্মচারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি জানালেও হল প্রশাসন কোন ব্যবস্থা না নিয়ে উল্টো ছাত্রীদের উপর চটেন বলেও ছাত্রীদের
অভিযোগ।

হলের আবাসিক ছাত্রীরা অভিযুক্ত কর্মচারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে হল প্রশাসনকে লিখিত আবেদন জানিয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই দাবিসহ ৪ দফা দাবিতে শিক্ষার্থীরা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফাহিমা খাতুনের নিকট আবেদনপত্র দিয়েছেন। আবেদনপত্রে হলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী স্বাক্ষর করেন।

হলের আবাসিক শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলের ফটকে কর্তব্যরত গার্ড মোস্তাক প্রায়ই হলের ছাত্রীদের উত্যক্ত করেন। এমনকি মোস্তাক শিক্ষার্থীদের পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেন। হলের ছাত্রীরা হল সুপার মোহসিনা পারভীনের বিরুদ্ধেও অসদাচরণের অভিযোগ তুলেছেন। সন্ধ্যায় কোন শিক্ষার্থী হলে দেরিতে আসলে মোহসিনা শিক্ষার্থীদের বকাঝকা ও অশালীন মন্তব্য করেন। এমনকি শিক্ষার্থীরা প্রতিবাদ করলে মোহসিনা তাদের হল থেকে বের করে দেয়ারও হুমকি দেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে ওই হলের এক শিক্ষার্থী বলেন,
‘আমি প্রতিদিন সকালে হাঁটতে বের হতাম। ওই সময় আশে-পাশে কেউ না থাকায় গেটে দায়িত্বরত গার্ড মোস্তাক আমাকে প্রতিদিনই বিরক্ত করতো। এমনকি আমার পোশাক নিয়ে একদিন সে খুবই বাজে মন্তব্য করে। বাধ্য হয়ে আমি সকালে বের হওয়াই বন্ধ করে দেই। আর হলে নতুন হওয়ায় আমি কাউকে এ বিষয়ে কিছু জানাতেও পারি নি।’

রাবির ছাত্রী হলে কর্মচারীর বিরুদ্ধে শিক্ষার্থীদের উত্যক্ত করার অভিযোগ মঈন উদ্দীন, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের কর্মচারিদের বিরুদ্...

24/08/2017

***ঈদ-উল-আযহার ছুটি***

রাবি জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার জানান, ‘আগামী ২৭ আগস্ট রোববার থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে ২৯ আগস্ট বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে এবং ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় পুনরায় হলগুলো খুলে দেওয়া হবে।’ এছাড়া ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

Photos 01/07/2017

😍

19/05/2017

পবিত্র মাহে রমজান, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি আগামী ২৭ মে থেকে ২৯ জুন পর্যন্ত। আগামী ০১/০৭/১৭ইং শনিবার থেকে পুনরায় ক্লাস-পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

25/03/2017

মহান স্বাধীনতা দিবসের প্রভাতফেরীর সময়: সকাল ৬:৩০মিনিট। :)

Photos 25/03/2017

হ্যালো আপুরা!! সবাই ২৬শে মার্চের টোকেন সংগ্রহ করেছেন তো? ডাইনিং সূত্রে জানা গিয়েছে যে, ২৬ মার্চ দুপুরে ডাইনিং-এর কার্যক্রম বন্ধ থাকবে। তাই যারা এখনো খাবারের টোকেন সংগ্রহ করেন নাই তারা দ্রুত অফিস থেকে মাত্র ২০/- এর বিনিময়ে একটি টোকেন সংগ্রহ করে ফেলুন।
সবাই-কে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, রাবি -এর পক্ষ থেকে জানাই মহান স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা। ♥

22/03/2017

সুখবর!আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের হলে উন্নত মানের খাবার সরবরাহ করা হবে অন্যান্য হলের মত।শুধু ২০ টাকার একটা টোকেন নিতে হবে আর কিছু না।তিনমাসের ভাড়ার যে ব্যাপারটা ছিল ওটার আর প্রয়োজন নেই।সবাই আজকেই হলের অফিস থেকে টোকেন সংগ্রহ করবেন।ধন্যবাদ...

10/03/2017

বাইরে মৃদু ঝড়ো বাতাস এবং সেই সাথে বৃষ্টি, ইলেক্ট্রিসিটি চলে গেছে, আর আমাদের হলে আই,পি,এস এখনো দেয়া হয় নি। পুরো হল এখন অন্ধকারের কবলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একমাত্র আধুনিক ও নতুন হল নামে পরিচিত এই ফজিলাতুন্নেসা হলে আই,পি,এস নেই, যদিও হল চালু হওয়ার প্রায় ৮ মাস পেড়িয়ে গেছে। সামনেই ঝড় বাদলের দিন আসছে এবং আমাদের সকলেরই জানা আছে যে প্রতিবার ঝড়ের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই-একদিন করে ইলেক্ট্রিসিটি থাকে না। এমতাবস্থায় সবাইকে হল কর্তৃপক্ষের কাছে গিয়ে দ্রুত আই,পি,এস এর ব্যবস্থা করার জন্য অভিযোগ করা উচিত কিনা এ বিষয়ে আপুদের মতামত জানতে চাচ্ছি।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Poschim Para, Rajshahi University
Rajshahi
6205