ঘাস কাটা মেশিন
দাম ২৭/৩০ হাজারের মধ্যে।
কৃষিযন্ত্র তথ্য বাতায়ন
আধুনিক কৃষি যন্ত্র কৃষি মান উন্নয়নের পরিপূরক
14/12/2013
মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনে মহাকাশ
বিজ্ঞানীদের পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রয়েছে।
পৃথিবীর বিকল্প হিসেবে রক্তিম এ গ্রহটিই এখন
পর্যন্ত সবচেয়ে বাসযোগ্য বলে প্রমাণিত হয়েছে।
এমনকি গ্রহটিতে স্থায়ীভাবে বসবাসের জন্য
মানুষ পাঠানোর ব্যাপারেও আলোচনা চলছে।
এসব কিছুর মধ্যেই জ্যোতির্বিদরা বিস্ময়কর এক
তথ্য দিয়েছেন গ্রহটি সম্পর্কে।
ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ)
পাওয়া নতুন কিছু ছবি ইঙ্গিত দিচ্ছে মঙ্গল
গ্রহের একটি স্থানে সুদূর অতীতে ১৫০০
কিলোমিটার দীর্ঘ, ৭ কিলোমিটার প্রস্থ ও
প্রায় ৩০০ মিটার গভীরতাবিশিষ্ট
একটি নদী প্রবাহিত হতো। গবেষকরা সম্ভাব্য এ
নদীর নাম দিয়েছেন রেউল ভ্যালিস রিভার।
তারা বলছেন, ওপর থেকে তোলা নদীর
অবশিষ্টাংশের কিছু ছবি পাওয়া গেছে। পৃথিবীর
গঠনের সঙ্গে অতীতে মঙ্গল গ্রহের বহু সাদৃশ্য
ছিল বলে মনে করা হচ্ছে। কালের
বিবর্তনে তা বিলুপ্ত হয়ে গেছে।
ধারণা করা হয়, সুদূর অতীতে মঙ্গল
গ্রহে পানি প্রবাহিত হতো। আর প্রবাহমান সেই
পানির ধারা থেকেই এ নদীর উৎপত্তি। রেউল
ভ্যালিস নদীটি যেসব এলাকা দিয়ে প্রবাহিত
হতো সেখানে পানি প্রবাহের কারণে সৃষ্ট খাঁজ,
বিভিন্ন বাঁক ও গতিপথ দেখে এমনটাই প্রতীয়মান
হয়। গঠনগত দিক থেকেও ওই এলাকা নদীর
সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মঙ্গল গ্রহে মানুষের
বসতি স্থাপনের স্বপ্নের
পথে এটি একটি উল্লেখযোগ্য আবিষ্কার
বলে মনে করছেন মহাকাশ গবেষকরা।
11/12/2013
★★★ উপজেলা শিক্ষা অফিস, বাগমারা ★★★
শিক্ষার
মাধ্যমে মানুষের কাঙ্খিত ইতিবাচক পরিবর্তন
সাধিত হয়। যার প্রভাব প্রত্যক্ষ
বা পরোক্ষভাবে ব্যক্তি, পরিবার, সমাজ ও
রাষ্ট্র ব্যবস্থায় প্রতিফলিত হয়। বাধ্যতামূলক
প্রাথমিক শিক্ষা বাসত্মবায়ন তথা সবার জন্য
শিক্ষা নিশ্চিতকরণে উপজেলা শিক্ষা অফিস
বাগমারা, রাজশাহী একাডেমিক ও প্রশাসনিক
কার্যক্রম পরিচালনা করে থাকে।
এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের
আওতাধীন অফিসটি সকল সরকারি,
রেজিঃ বেসরকারি, প্রাথমিক বিদ্যালয়ের
একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম
পরিচালনা করে থাকে। ‘শিক্ষার
বিনিময়ে উপবৃত্তি’
প্রকল্পটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
একটি যুগান্তকারীর পদক্ষেপ। দারিদ্র প্রধান
বাংলাদেশে এই প্রকল্পটি সমাজের সকল
স্তরে শিক্ষা বিস্তারে এক অভাবনীয় সহায়কের
ভূমিকা পালন করে চলেছে। ‘শিক্ষার
বিনিময়ে উপবৃত্তি’ কার্যক্রম
উপজেলা শিক্ষা অফিস বাগমারা,
রাজশাহী পরিচালনা করে থাকে।
উপজেলা শিক্ষা অফিস বাগমারা, রাজশাহীর
আওতাধীন ২১৩ টি সরকারি ও ৩
টি অস্থায়ী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় রয়েছে ।
13/11/2013
★★★★★★★★★
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু তথ্য
★★★★★★★★★
স্থাপিত
১৯৫৩
ধরন
পাবলিক বিশ্ববিদ্যালয়
আচার্য
রাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্য
প্রফেসর ডঃ মুহম্মদ মিজানউদ্দিন [১]
ডীন
৯
অ্যাকাডেমিক স্টাফ
১০০০
প্রশাসন স্টাফ
২০০০
ছাত্র
২৮,০০০
অবস্থান
রাজশাহী, বাংলাদেশ
ক্যাম্পাস
শহরে প্রায় ৭৫৩ একর
ডাকনাম
রাবি (RU)
অন্তর্ভুক্তি
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইট
http://www.ru.ac.bd
13/11/2013
ইতিহাসের শ্রেষ্ঠ বিজ্ঞানী খ্যাত আইনস্টাইন
কেন এত প্রতিভাবান ছিলেন সেটা নিরূপণ
করতে পরীক্ষা-নিরীক্ষা চলছে দীর্ঘদিন ধরে।
ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির নতুন এক
গবেষণার ফলাফল অনুযায়ী, আইনস্টাইনের
মস্তিষ্কে ডান ও বাম বলয়ের মধ্যে সংযোগ ছিল
চমৎকার। ধারণা করা হচ্ছে এ কারণেই
তিনি এতো প্রতিভাবান ছিলেন।
ইউনিভার্সিটির বিবর্তন সংক্রান্ত নৃতত্ত্ববিদ
ডিন ফক জানান, গবেষণায় নতুন কিছু তথ্য
বেরিয়ে এসেছে যা আইনস্টাইনের প্রতিভার
কার্যকারণ উপলব্ধি করতে সহায়ক। ইস্ট
চাইনা নর্মাল ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান
বিভাগের প্রফেসর এবং গবেষণাটির মূল
রচয়িতা উইউই মেন নতুন একটি কৌশল
আবিষ্কার করেছেন। এর সাহায্যে আইনস্টাইনের
মস্তিষ্কের কর্পাস কলোসাম
অংশটি সম্পর্কে প্রথমবারের মতো বিস্তারিত
তথ্য জানা সম্ভব হয়েছে। কর্পাস কলোসাম
হলো মস্তিষ্কের সব থেকে বড় ফাইবারের
গোছা যা দুই বলয়ের মধ্যে সংযোগ স্থাপন
করে এবং যোগাযোগ সম্পন্ন করতে সাহায্য
করে।
মেনের কৌশল অবলম্বন করে কর্পাস
কলোসামের যে যে স্থানে স্নায়ু সংযোগ এক
বলয় থেকে অন্য বলয় পর্যন্ত পরিব্যপ্ত
সে স্থানের ঘনত্ব পরিমাপ
করে সে তথ্যগুলো চিহ্নিত করা হয়েছে।
প্রত্যেকটি স্থানের ঘনত্ব থেকে নির্ণয় করা যায়
সেখানে কতগুলো স্নায়ু সংযোগ রয়েছে অর্থাৎ
জানা সম্ভব মস্তিষ্কের দুই বলয় কতটা সংযুক্ত
ছিল। আইনস্টাইনের যখন ২৬ বছর বয়স ছিল
যা কিনা তার মিরাকল ইয়ার হিসেবে খ্যাত,
তিনি চার প্রবন্ধ প্রকাশ করেছিলেন।
বলতে গেলে ওই ৪টি প্রবন্ধ আধুনিক
পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করে দিয়ে গেছে।
মহাশূন্য, সময়, ভর আর
শক্তি নিয়ে বিজ্ঞানীদের ধারণা সম্পূর্ণ
পরিবর্তন করে দিয়ে গেছেন তিনি। জার্নাল
ব্রেইন ম্যাগাজিনে গবেষণাটির বিস্তারিত
প্রকাশিত হয়েছ ।
03/11/2013
সুন্দরকে দেখতে বাইরে কেন, আপনার পাশেই পাবেন এমন সুন্দর দৃশ্য।
22/10/2013
ইতিহাস:-
উত্তর বঙ্গ রাজশাহীর এক গৌরব গাঁথা স্থান হচ্ছে বাগমারা উপজেলা। কথিত আছে এখানে এক সময় বন-জঙ্গলে পরিপূর্ণ ছিল। শোনা যায় বৃটিশ আমলে বিসত্মীর্ণ বন-জঙ্গল কেটে জনবসতি গড়ে উঠায় উপজেলার নামকরণ হয় ‘‘বাগমারা’’। এছাড়াও কথিত আছে বর্তমান বাগমারা থানা ভবনের জমির উপর বিরাট একটি বাগান ছিল। বাগানটি কেটে থানা ভবন নির্মাণের কারণেও অঞ্চলটি ‘‘বাগমারা’’ নামে পরিচিতি পায়।
অবস্থান:-
বাগমারা উপজেলার উত্তরে নওগাঁ জেলার মান্দা ও আত্রাই উপজেলা, দক্ষিণে দূর্গাপুর ও পুঠিয়া উপজেলা, পূর্বে নাটোর সদর ও আত্রাই উপজেলা এবং পশ্চিমে মোহনপুর ও মান্দা উপজেলা। উপজেলার আয়তন ৩৬৬.৩০ বর্গ কিলোমিটার। এ উপজেলাটি ২৪ডিগ্রী ৩০ফিট ও ২৪ডিগ্রী ৪১ফিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ডিগ্রী ৪১ফিট ও ৮৮ডিগ্রী ৫৭ফিট পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। বাগমারা উপজেলাটি রাজশাহী শহর হতে প্রায় ৫৫ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে এ উপজেলা গঠিত। পৌরসভা দুটি হচ্ছে তাহেরপুর ও ভবানীগঞ্জ।
অবকাঠামোঃ
বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জে অবস্থিত।
উপজেলা ভূমি অফিস ০১টি
ইউনিয়ন ভূমি অফিস ০৭টি
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্স ১০টি
ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র ০৬টি
পুলিশ ক্যামপ ০৩টি, তদন্ত- কেন্দ্র ০২টি
বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্স ১ টি
নদ-নদী/ খাল-বিল:-
বারনই নদী, রাণী নদী, কম্পো নদী, কোলাবিল, বিল কালাই, বিলশনি, বিল সূতি, বিল মাললী, জোকার বিল, যশোবিল
22/10/2013
দেশের বিভিন্ন স্থানের বিখ্যাত খাবার ও বস্তুর নাম
০১) নাটোর — ———– কাঁচাগোল্লা, বনলতা সেন
০২) রাজশাহী — ——— আম, রাজশাহী সিল্ক শাড়ী
০৩) টাঙ্গাইল — ———- চমচম, টাংগাইল শাড়ি
০৪) দিনাজপুর ———— লিচু, কাটারিভোগ চাল, চিড়া, পাপড়
০৫) বগুড়া — ———— দই
০৬) ঢাকা—————— বেনারসী শাড়ি, বাকরখানি
০৭) কুমিল্লা ————— রসমালাই, খদ্দর (খাদী)
০৮) চট্রগ্রাম ————– মেজবান , শুটকি
০৯) খাগড়াছড়ি———- হলুদ
১০) বরিশাল ————- আমড়া
১১) খুলনা —————- সুন্দরবন, সন্দেশ, নারিকেল, গলদা চিংড়ি
১২) সিলেট — ———— কমলালেবু, চা, সাতকড়ার আচার
১৩) নোয়াখালী———– নারকেল নাড়, ম্যাড়া পিঠা (?)
১৪) রংপুর — ————- তামাক, ইক্ষু
১৫) গাইবান্ধা — ——— রসমঞ্জরী
১৬) চাঁপাইনবাবগঞ্জ —– আম, শিবগঞ্জের চমচম, কলাইয়ের রুটি
১৭) পাবনা — ———– -ঘি, লুঙ্গি, পাগলাগারদ
১৮) সিরাজগঞ্জ — ——- পানিতোয়া, ধানসিড়িঁর দই
১৯) গাজীপুর — ———- কাঁঠাল, পেয়ারা
২০) ময়মনসিংহ — ——- মুক্তা-গাছার মন্ডা
২১) কিশোরগঞ্জ — ——– বালিশ মিষ্টি
২২) জামালপুর — ——— ছানার পোলাও, ছানার পায়েস
২৩) শেরপুর — ———- – ছানার পায়েস, ছানার চপ
২৪) মুন্সীগঞ্জ—————- ভাগ্যকুলের মিষ্টি
২৫) নেত্রকোনা ———– – বালিশ মিষ্টি
২৬) ফরিদপুর — ——— খেজুরের গুড়
২৭) রাজবাড়ী ———– — চমচম, খেজুরের গুড়
২৮) মাদারীপুর ———— খেজুর গুড়, রসগোল্লা
২৯) সাতক্ষীরা — ———- সন্দেশ
৩০) বাগেরহাট ————-চিংড়ি, ষাটগম্বুজ মসজিদ, সুপারি
৩১) যশোর — ————- খই, খেজুর গুড়, জামতলার মিষ্টি
৩২) মাগুরা — ————- রসমালাই
৩৩) নড়াইল ————— পেড়ো সন্দেশ, খেজুর গুড়, খেজুর রস
৩৪) কুষ্টিয়া — ———— তিলের খাজা, কুলফি আইসক্রিম
৩৫) মেহেরপুর — ——— মিষ্টি সাবিত্রি, রসকদম্ব
৩৬) চুয়াডাঙ্গা ————- পান, তামাক, ভুট্টা
৩৭) ঝালকাঠি ————- লবন, আটা
৩৮) ভোলা —————- নারিকেল, মহিষের দুধের দই
৩৯) পটুয়াখালী ———— কুয়াকাটা
৪০) পিরোজপুর –———– পেয়ারা, নারিকেল, সুপারি, আমড়া
৪১) নরসিংদী—————- সাগর কলা
৪২) নারায়নগঞ্জ— ——— আইভি আফা
৪৩) নওগাঁ — ————– চাল, সন্দেশ
৪৪) মানিকগঞ্জ————– খেজুর গুড়
৪৫) রাঙ্গামাটি————— আনারস, কাঠাল, কলা
৪৬) কক্সবাজার ———— মিষ্টিপান
৪৭) বান্দরবান————– হিল জুস, তামাক
৪৮) ফেনী —————— মহিশের দুধের ঘি, সেগুন কাঠ, খন্ডলের
মিষ্টি
৪৯) লক্ষীপুর —————- সুপারি
৫০) চাঁদপুর —————– ইলিশ
৫১) ব্রাহ্মণবাড়িয়া———- তালের বড়া, ছানামুখী,
রসমালাই
৫২) মৌলভিবাজার ——— ম্যানেজার স্টোরের রসগোল্লা
15/10/2013
সকলের সুসাস্থ কামনায় ঈদ মোবারক।
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Bagmara
Rajshahi
Opening Hours
| Monday | 09:00 - 16:00 |
| Tuesday | 09:00 - 16:00 |
| Wednesday | 09:00 - 16:00 |
| Thursday | 09:00 - 14:30 |
| Saturday | 09:00 - 16:00 |
| Sunday | 09:00 - 16:00 |