সূর্যকিরণ পাঠশালা

সূর্যকিরণ পাঠশালা সূর্যকিরণ পাঠশালা

"সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা"র উদ্যোগে ২৬ ডিসেম্বর ২০২৫ ইং রোজ শুক্রবার বিকাল ৩ টায় রাজশাহী মহানগরীর ভদ্রায় অবস্থিত সূর্...
25/12/2025

"সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা"র উদ্যোগে ২৬ ডিসেম্বর ২০২৫ ইং রোজ শুক্রবার বিকাল ৩ টায় রাজশাহী মহানগরীর ভদ্রায় অবস্থিত সূর্যকিরণ পাঠশালা প্রাঙ্গণে সূর্যকিরণের ১৩তম বর্ষপূর্তি উদযাপন কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনাদের সবাইকে সবান্ধব আমন্ত্রণ রইলো।

#সূর্যকিরণ

🇧🇩 মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি 🇧🇩১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী লক্ষ লক্ষ শহীদ, নির্যাতিত মা-বোন এবং অকুতোভয়...
16/12/2025

🇧🇩 মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি 🇧🇩

১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী লক্ষ লক্ষ শহীদ, নির্যাতিত মা-বোন এবং অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তাঁদের ত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীনতার লাল-সবুজ পতাকা।

মানবিকতা, ঐক্য ও জনকল্যাণের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে “সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা” এর পক্ষ থেকে সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

❤️ বিজয়ের আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে
❤️ মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ

#মহান_বিজয়_দিবস
#সূর্যকিরণ
#সূর্যকিরণ_পাঠশালা

সূর্যকিরণ পাঠশালার রুমটা সংস্কারের কাজ শুরু করেছি। অনেকদিন ধরে পরিকল্পনা করলেও নানাবিধ কারণে সম্ভব হয়ে উঠছিলোনা। অবশেষে ...
25/07/2025

সূর্যকিরণ পাঠশালার রুমটা সংস্কারের কাজ শুরু করেছি। অনেকদিন ধরে পরিকল্পনা করলেও নানাবিধ কারণে সম্ভব হয়ে উঠছিলোনা। অবশেষে কাজ শুরু হয়েছে। আমরা চাই বাচ্চাদের পড়াশোনা, নৈতিক শিক্ষা ও বিনোদনের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করতে।

চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকলের দোয়া চাই। সূর্যকিরণ পাঠশালা প্রাঙ্গণ সবর্দা আপনাদের সকলের জন্য উন্মুক্ত। যাদের পক্ষে সম্ভব হবে সময় সুযোগ বুঝে চলে আসবেন, বিশেষ আমন্ত্রণ রইলো। বাচ্চাদের সাথে সময় কাটিয়ে নিশ্চিতভাবে আনন্দিত হবেন।

- শাইখ তাসনীম জামাল

#সূর্যকিরণ

ঈদ মোবারক। ত্যাগের মহিমায় হোক সম্প্রীতির বন্ধন। পবিত্র ঈদ আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও সমৃদ্ধি।সূর্যক...
07/06/2025

ঈদ মোবারক। ত্যাগের মহিমায় হোক সম্প্রীতির বন্ধন। পবিত্র ঈদ আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও সমৃদ্ধি।

সূর্যকিরণ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় পবিত্র ঈদ-উল-আযহা'র আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

#সূর্যকিরণ

সূর্যকিরণ পরিবারের প্রিয় ভাইবোনদের একাংশের সাথে ১৮ মে ২০২৫ রবিবার বিকালে রাজশাহীর লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন নোঙর প্রাঙ্গ...
31/05/2025

সূর্যকিরণ পরিবারের প্রিয় ভাইবোনদের একাংশের সাথে ১৮ মে ২০২৫ রবিবার বিকালে রাজশাহীর লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন নোঙর প্রাঙ্গণে একটি সুন্দর মুহূর্ত।

#সূর্যকিরণ

❤️ সূর্যকিরণ পরিবারের একাংশের সুন্দর মুহূর্ত ❤️গল্প, স্মৃতিচারণ, খেলাধুলা, খাওয়াদাওয়া, আনন্দ বিনোদনে সূর্যকিরণ পরিবারের ...
20/05/2025

❤️ সূর্যকিরণ পরিবারের একাংশের সুন্দর মুহূর্ত ❤️

গল্প, স্মৃতিচারণ, খেলাধুলা, খাওয়াদাওয়া, আনন্দ বিনোদনে সূর্যকিরণ পরিবারের সাথে সুন্দর একটা আয়োজন ছিলো। সূর্যকিরণ পরিবারের সদস্যদের একসাথে খেলাধুলা করা, নিজেরা বাসায় রান্না করে এনে একসাথে নাস্তা করা, সবাই একসাথে নাগরদোলায় উঠা, গানে গল্পে মেতে উঠা এ যেনো স্মৃতিময় সুন্দর মুহূর্ত।

▪️তারিখ: ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
▪️স্থান: রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা

#সূর্যকিরণ

সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা'র উদ্যোগে প্রান্তিক পর্যায়ের সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা কার্যক্রম "সূর্যকিরণ পাঠশালা"র ছোট্ট সো...
15/05/2025

সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা'র উদ্যোগে প্রান্তিক পর্যায়ের সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা কার্যক্রম "সূর্যকিরণ পাঠশালা"র ছোট্ট সোনামণিদের নিয়ে পাঠদান কার্যক্রমের স্থিরচিত্র।

স্থান: ভদ্রা রেলবস্তি, রাজশাহী
তারিখ: ১৩ মে ২০২৫, মঙ্গলবার

#সূর্যকিরণ

সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা'র উদ্যোগে প্রান্তিক পর্যায়ের সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা কার্যক্রম "সূর্যকিরণ পাঠশালা"র ছোট্ট সো...
15/05/2025

সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা'র উদ্যোগে প্রান্তিক পর্যায়ের সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা কার্যক্রম "সূর্যকিরণ পাঠশালা"র ছোট্ট সোনামণিদের নিয়ে পাঠদান কার্যক্রমের স্থিরচিত্র।

স্থান: ভদ্রা রেলবস্তি, রাজশাহী
তারিখ: ৯ মে ২০২৫, শুক্রবার

#সূর্যকিরণ

সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা'র উদ্যোগে প্রান্তিক পর্যায়ের সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা কার্যক্রম "সূর্যকিরণ পাঠশালা"র ছোট্ট সো...
04/05/2025

সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা'র উদ্যোগে প্রান্তিক পর্যায়ের সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা কার্যক্রম "সূর্যকিরণ পাঠশালা"র ছোট্ট সোনামণিদের নিয়ে পাঠদান কার্যক্রমের স্থিরচিত্র।

স্থান: ভদ্রা রেলবস্তি, রাজশাহী
তারিখ: ২ মে ২০২৫, শুক্রবার

#সূর্যকিরণ

ওর নাম রাহেলা আক্তার, সূর্যকিরণ পাঠশালায় পড়তে আসে। সে স্কুল থেকে ঝড়ে পড়েছে, স্কুলে যায়না একবছর ধরে, পড়াশোনা থেকে বিচ্ছিন...
28/04/2025

ওর নাম রাহেলা আক্তার, সূর্যকিরণ পাঠশালায় পড়তে আসে। সে স্কুল থেকে ঝড়ে পড়েছে, স্কুলে যায়না একবছর ধরে, পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার বাবা পরিবারে থাকেনা, কোনো দ্বায়িত্বও পালন করেনা, অভাবের সংসার ওদের। ওদের মা মানুষের বাসায় কাজ করে তাদের দুই বোনকে ও বৃদ্ধা নানীকে দেখাশোনা করে।

মেয়েটাকে স্কুলে ভর্তি করতে বেশ কিছুদিন যাবৎ চেষ্টা করছি, প্রাথমিকভাবে যতটুকু সম্ভব পড়ানো হচ্ছে। গতকাল আমার এক প্রাইমারী স্কুল শিক্ষকের মাধ্যমে নামোভদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের সাথে যোগাযোগ করি এবং আজ আমরা গেছিলাম স্কুলে ভর্তি করতে। আজ প্রধান শিক্ষক ছিলোনা, আগামীকাল আশাকরি ভর্তি করতে পারবো।

রাহেলাকে স্কুলে ভর্তি থেকে শুরু করে স্কুল ড্রেস, বই-খাতা-কলম কিনে দিবার পাশাপাশি ওকে সার্বিকভাবে পুরো সহযোগিতার চেষ্টা করছি আমরা।

সূর্যকিরণ পাঠশালার প্রতিটি বাচ্চার জীবনের কাহিনি ভিন্ন ভিন্ন। অনেক সংকট নিয়েও তারা এগিয়ে যাচ্ছে। কিছু চরম সম্ভাবনাময় শিশু সুযোগের অভাবে পিছিয়ে আছে। আপনাদের আন্তরিকতায় আমরা সবাই মিলে চেষ্টা করছি এই পিছিয়ে পড়া শিশুদের কল্যাণে কাজ করতে। আমাদের সকলের চেষ্টায় যদি একজন সুবিধাবঞ্চিত বাচ্চারও জীবনের মোড় ঘুরে যায় তবে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আশাকরি সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা কার্যক্রমে আপনাদেরকে আন্তরিক, নিবেদিত ও নিয়মিত পাশে পাবো।

#সূর্যকিরণ

সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা'র উদ্যোগে প্রান্তিক পর্যায়ের সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা কার্যক্রম "সূর্যকিরণ পাঠশালা"র ছোট্ট সো...
28/04/2025

সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা'র উদ্যোগে প্রান্তিক পর্যায়ের সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা কার্যক্রম "সূর্যকিরণ পাঠশালা"র ছোট্ট সোনামণিদের নিয়ে পাঠদান কার্যক্রমের স্থিরচিত্র।

স্থান: ভদ্রা রেলবস্তি, রাজশাহী
তারিখ: ২৭ এপ্রিল ২০২৫, শনিবার

#সূর্যকিরণ

Address

Rajshahi
GHORAMARA6100

Alerts

Be the first to know and let us send you an email when সূর্যকিরণ পাঠশালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to সূর্যকিরণ পাঠশালা:

Shortcuts

Share