Quranic Arabic Learning - Rubayat E Raihan

Directions Website Contact the school

Quranic Arabic Learning - Rubayat E Raihan "কুরআন ও সহীহ সুন্নাহর আলোয় উদ্ভাসিত হোক সবার অন্তর"- একজন ক্ষুদ্র দাঈয়ীর সামান্য প্রয়াস...

ঈমান আমলে ত্রুটি বিচ্যুতিগুলো শুধরে দেয়ার এবং নেয়ার একটি অলাভজনক প্রতিষ্ঠান...

28/09/2026

আপনার লা'শের গোসলের সাবানটা দিয়ে আর কেউ কখনো গোসল করবে না, সাবানটা ফেলে দেওয়া হবে।

যে বিছানায় মা'রা যাবেন, সেই বিছানার চাদর বালিশের কভার আপনার পরিবারের লোকজন আর ব্যবহার করবে না।

মানুষের লা'শ এতটাই অস্পৃশ্য অশুচি যে আপনার লা'শকে আপনার ঘরেই আর ঢুকতে দেওয়া হবেনা। বাইরে চকিতে বা খাটিয়াতে ফেলে রাখা হবে।

সামান্য সময়ের ব্যবধানে আপনার স্মৃতিও মুছে যাবে মানুষের মন থেকে। কয়েক ঘন্টার ব্যবধানে আপনার জানাযা পড়তে এসে অপেক্ষমান কত মানুষ একে অন্যের সাথে দাঁত কেলিয়ে হাসতে হাসতে গল্প করবে, আপনি যদি দেখতেন!💔

দুই প্রজন্ম পরে আপনার ক'ব'রের চিহ্নটুকুও আর অবশিষ্ট থাকবেনা। দাদার বাবার ক'ব'রটা চেনে বা জানে, এরকম মানুষ খুব একটা পাইনি আমি।

একশো বছর আগে আমার জায়গায় কে ছিল, আমি জানিনা!এই সম্পদ কার ছিল জানা নাই। একশো বছর পরে কার হবে, তাও জানিনা, কে থাকবে এখানে তাও জানা নাই। কিসের আশায় এত ছুটে চলা!

এই তো জীবন! তবে কেন এত আয়োজন!
©

17/09/2026

...
12/08/2026

...

14/06/2026

ফেসবুক এলগরিদম আর স্ট্র্যাটেজির কারণে একসময় কত একটিভ এই পেজটা আজ মৃত :)

💰আমরা অনেকেই যাকাতকে বিভিন্নভাবে অবহেলা করি। একেকজন একেকভাবে করি। চলুন, সংশোধনের নিয়তে একটু মিলিয়ে নিই-1️⃣ সঠিক হিসাব না...
05/06/2026

💰আমরা অনেকেই যাকাতকে বিভিন্নভাবে অবহেলা করি। একেকজন একেকভাবে করি। চলুন, সংশোধনের নিয়তে একটু মিলিয়ে নিই-

1️⃣ সঠিক হিসাব না করা 💰
-অনেকেই পুরো সম্পদ ঠিকভাবে হিসাব করে না। (ব্যাংক, ক্যাশ, স্বর্ণ, সব ধরা হয় না) এতে সঠিক এমাউন্টের চেয়ে কম এমাউন্ট যাকাত দেয়া হয়। যা যাকাত আদায় সঠিকভাবে করতে দেয়না।

2️⃣ লুকানো সম্পদ বাদ দেওয়া 🏦
-ঘরে রাখা জমানো নতুন টাকা কিংবা মাটির ব্যাংকে রেখে দেয়া অজানা এমাউন্টের টাকা
-বিকাশ/ নগদ/রকেট/উপায়/সেলফিন/ ব্যাংক ব্যালেন্স
-ইনভেস্টমেন্ট প্রফিট
-কোন প্রজেক্টে টাকা লাগিয়ে রাখা

3️⃣ স্বর্ণের যাকাত না দেওয়া 🪙
-“এটা ব্যাবহারের গহনা বলে এড়িয়ে যাওয়া
- অলসতা করে ঠিকমত না মাপা
- নতুন করে স্বর্ণ কেনার পরেও আগের হিসাব অনুযায়ীই প্রতিবছর দেয়া অব্যাহত রাখা।

4️⃣ দেরি করা ⏳

-“পরে দেব” বলতে বলতে সময় চলে যায়
অনেক সময় বছরও পার হয়ে যায়

5️⃣ নিসাব না জানা 📏

কত টাকা হলে যাকাত ফরজ—এটা না জানার কারণে ভুল হয়। অনেকে মনে করে আমার যাকাত আসবেনা। কিন্তু আসলে তার যাকাত আসে।

6️⃣ ব্যবসার হিসাব না রাখা 📊
স্টক
লাভ
ক্যাশ ফ্লো
ঠিকভাবে আলাদা না করলে যাকাত বাদ পড়ে

7️⃣ ঋণ বাদ দেওয়া 🧾

- যেই ঋণের টাকা ফেরত পাওয়ার আশা আছে, অনেকে সেটাকে কাউন্ট করেনা। এটা একটা অন্যতম ভুল। ১ বছর পরেও যদি পাওয়ার আশা থাকে, তবু তার যাকাত দিতে হবে।

- আবার কেউ কেউ চালাকি করে ঋণ নেয়। ঋণ দেখিয়ে কম যাকাত দেয়
বা অযুহাত দেখিয়ে যাকাত আদায়ই করেনা। অথচ তার হয়ত অনেক সম্পদ আছে যা অনায়াসে যাকাতযোগ্য।

8️⃣ নির্দিষ্ট তারিখ না রাখা 📅
প্রতি বছর যাকাত দেওয়ার “ফিক্সড দিন” না থাকায় অনেকে ভুলে যায়। ফিক্সড দিন রাখা উচিত। অন্তত নির্দিষ্ট একটা মাস হিসাব করা উচিত। র‍্যান্ডমলি ছেড়ে দেয়া উচিত নয়।

9️⃣ যাকাতকে সাধারণ দান ভাবা 🤲

- যাকাতকে বাধ্যতামূলক ইবাদত না ভেবে সাধারণ charity ভাবা
- কোন যায়গায় দান করার পরে হুট করে এমন নিয়ত করা যে ওটা যাকাত ছিলো। যাকাত দেয়ার আগে নিয়ত জরুরি। যাকাতের নিয়তবিহীন দানকে যাকাত হিসেবে গণ্য করা যাবেনা।

🔟 ক্যাশ টাকা নাই/কম আছে- এই অযুহাতে যাকাত দেয়া লাগবেনা মনে করা 📵
অনেকের গোল্ড বা সিলভার বা উভয়টি মিলে যাকাত আসে। কিন্তু ক্যাশ টাকা হয়ত কম আছে। সেই ব্যক্তি যাকাত দিতে চায়না। এরকমও অনেকে আছে ১০ভরি বা তার বেশি স্বর্ণ আছে, কিন্তু ক্যাশ টাকা অল্প- তাই অবলীলায় যাকাত দেয়না। আর না দেয়াটাকে ভুল মনেও করেনা। বরং মনে করে যে, এভাবে যাকাত দিতে থাকলে তো আমি একসময় গরীব হয়ে যাব! ক্যাশ নাই তাই যাকাত দেয়া দরকার নাই। তারা যেকোন মুল্যে গোল্ড ভাংতে নারাজ। জাহান্নামে যেতেও রাজি, গোল্ড কমাতে রাজি না। তাদের এই ছবিটার দিকে একটূ তাকানো উচিত। যাকাত আসলে আপনার সম্পদের মাত্র কতটুকু, সেটা অনুধাবন করা উচিত। স্মরণ করা উচিত সম্পদটা আসলে কার? আল্লাহর। কে ৯৭.৫% রাখার সুযোগ দিয়েছেন? আল্লাহ! কে মাত্র ২.৫% যাকাত দিতে বলেছেন! আল্লাহ! তাহলে! কার সাথে গাদ্দারি করতে চাচ্ছি! কাকে বুঝ দিতে চাচ্ছি! কাকে যুক্তি দেখাচ্ছি! আল্লাহর হুকুমের বিপরীতে যুক্তি দেখানোটা ইতিহাসের সবচে আদি একটা পাপ, যেটা ইবলিশ করেছিলো। আমি কি তবে তার অনুসারী হব?

একটু ভাবলেই অনেক উত্তর পেয়ে যাবেন।

যাইহোক, এর বাইরেও আরো টূকটাক বেশ কিছু পয়েন্ট আছে। তবে বেসিক এটুকুই। এটূকু মনে রেখে আমরা যেন ঠিকঠাক যাকাত আদায় করে ফেলি। রমাদানে অনেকের দেয়া হয়নি বা আংশিক দিয়েছি। অনেকের এখনো অনেক যাকাত অনাদায় অবস্থায় আছে। আল্লাহর সন্তুষ্টি ও নাজাতের আশায় দিয়ে ফেলি, ইন শা আল্লাহ।

Rubayat E Raihan
5 June 2026

অথচ সপ্তাহ অন্তর বিছানার চাদর পরিবর্তন না করলে যেন ঘুমই আসেনা!!!
29/04/2026

অথচ সপ্তাহ অন্তর বিছানার চাদর পরিবর্তন না করলে যেন ঘুমই আসেনা!!!

02/04/2026

Anyone remember this one? ^_^
28/03/2026

Anyone remember this one? ^_^

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Quranic Arabic Learning - Rubayat E Raihan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Quranic Arabic Learning - Rubayat E Raihan:

Shortcuts

Share

Category