অফিসিয়াল পেজ কল্যাপাড়া আঃ উঃ ফাজিল- ডিগ্রী মাদ্রাসা।

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • অফিসিয়াল পেজ কল্যাপাড়া আঃ উঃ ফাজিল- ডিগ্রী মাদ্রাসা।

অফিসিয়াল পেজ কল্যাপাড়া আঃ উঃ ফাজিল- ডিগ্রী মাদ্রাসা। আসসালামু আলাইকু,
প্রিয়, ছাত্র/ ছাত্রী কল্যাপাড়া আঃউঃফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অফিসিয়াল পেইজে স্বাগতম

আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ২০২৬। নতুন আঙিনায় নতুন পথচলা শুভ হোক। আমাদের মাদ্রাসা ক্যাম্পাসে তোমাদের ...
28/09/2026

আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ২০২৬। নতুন আঙিনায় নতুন পথচলা শুভ হোক। আমাদের মাদ্রাসা ক্যাম্পাসে তোমাদের স্বাগত!

22/09/2026

আলিম ১ম বর্ষের ‘নবীন বরণ’ অনুষ্ঠান সংক্রান্ত বিজ্ঞপ্তি।

এতদ্বারা কল্যাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার আলিম ১ম বর্ষের সকল নবাগত শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. (রোজ সোমবার) মাদ্রাসার অডিটোরিয়ামে আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের সময়:উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা: সকাল ১০:০০ টা

উক্ত নবীন বরণ অনুষ্ঠানে আলিম ১ম ও ২য় বর্ষের সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। নবাগত শিক্ষার্থীদের জন্য উপস্থিতি বাধ্যতামূলক।
(অধ্যক্ষ মহোদয়ের আদেশক্রমে)

26/08/2026
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার...
26/08/2026

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষার ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সকলকে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার আহ্বান জানান।

18/08/2026

আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার নির্মাণাধীন নতুন ভবন।

18/08/2026

বিজ্ঞপ্তি: আলিম ১ম বর্ষে ভর্তি
কল্যাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আলিম ১ম বর্ষে ভর্তি কার্যক্রম চলছে।
দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীকে আলিম ১ম বর্ষে ভর্তি হওয়ার জন্য নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো—
[ ] ১। দাখিল পরীক্ষার এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডের কপি
[ ] ২। শিক্ষার্থীর অনলাইন জন্মনিবন্ধনের কপি
[ ] ৩। মাতা ও পিতার জাতীয় পরিচয়পত্রের (NID) কপি
[ ] ৪। শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি। ছেলেদের ছবিতে মাথায় টুপি থাকতে হবে।
[ ] ৫। পিতা ও মাতার নামে নিবন্ধিত সিম নম্বর এবং বিকাশ/নগদ অ্যাকাউন্টের নম্বর
ভর্তির সময় উপরোক্ত সকল কাগজপত্র সঙ্গে নিয়ে মাদ্রাসা অফিসে যোগাযোগ করার জন্য সকলকে অনুরোধ করা হলো।
আদেশক্রমে
মাদ্রাসা কর্তৃপক্ষ
কল্যাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা

17/08/2026

চলমান বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে মাদ্রাসায় যাতায়াতের রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়েছে। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিদিন মাদ্রাসায় আসা-যাওয়ায় চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে।

11/08/2026

নোটিশ
ফাজিল ১ম বর্ষের ক্লাস শুরু সংক্রান্ত
এতদ্বারা অত্র মাদ্রাসার ফাজিল ১ম বর্ষের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৬/০৮/২০২৬ ইং, রোজ রবিবার থেকে ফাজিল ১ম বর্ষের নিয়মিত ক্লাস শুরু হবে।
অতএব, ফাজিল ১ম বর্ষের সকল ছাত্র-ছাত্রীকে আগামী রবিবার থেকে যথাসময়ে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।
আদেশক্রমে
অধ্যক্ষ
কল্যাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা

দাখিল ফলাফল ২০২৬
10/08/2026

দাখিল ফলাফল ২০২৬

Address

Kahaloo Upazila, Bogura
Rajshahi
5870

Website

Alerts

Be the first to know and let us send you an email when অফিসিয়াল পেজ কল্যাপাড়া আঃ উঃ ফাজিল- ডিগ্রী মাদ্রাসা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category