Rajshahi Advocate Bar Association

Rajshahi Advocate Bar Association

Share

The Rajshahi Bar Association is one of the leading & renounced Bar Association in Bangladesh.

Rajshahi Bar Association holdings an important role up to date to establish the rules of law and establish the perfect or accurate judgment in between of facing to much difficulties. This association created the specie role to remain sighing of Bangladesh at the international world. Participation in the national program and all kinds of cultural program in the country participation of this Bar association as an active are supported by all concern in the society.

07/01/2026

রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সিনিয়র এডভোকেট এবং সাবেক জিপি মো. মনজুর জামান মুকুল (৬৫) আজ ০৭/০১/২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার রাত অনুমান ০১: ৪৫ মিনিটে অসুস্থ অবস্থায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিঁনি ১৯৮৬ খ্রিস্টাব্দে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশনে যোগদান করেছিলেন। নাটোরের বাগাতীপাড়া উপজেলার তমালতলা নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হবে। রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাভিভূত এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

05/01/2026

রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সিনিয়র এড. জনাব মো. তোফাজ্জল হোসেন আহমদ (৮৫) আজ ০৫.০১.২৬ খ্রি. তারিখ সকাল ০৯-৪৫ মিনিটে ইসলামী ব্যাংক হাসপাতাল, নওদাপাড়া, রাজশাহী-তে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিঁনি ১৯৮৬ খ্রি. রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশনে আইনজীবী হিসাবে যোগদান করেছিলেন। রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাভিভূত এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

30/12/2025

শোকবার্তা:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ৩০/১২/২০২৫ খ্রি. সকাল ০৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাহস, দৃঢ়তা ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতীক হিসাবে তিঁনি অগণিত মানুষের অনুপ্রেরণা ছিলেন।
গণতন্ত্র, বাংলাদেশী জাতীয়তাবাদ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর আপোষহীন নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন গভীরভাবে শোকাহত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার সহ তাঁর অগণিত অনুরাগীগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

24/12/2025

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর সিনিয়র এডভোকেট, সাবেক জিপি ও বীর মুক্তিযোদ্ধা জনাব মো. আব্দুস সামাদ (৮০) আজ ২৪/১২/২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার রাত অনুমান ১০:২০ মিনিটে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৯৭৩ খ্রিস্টাব্দে তিনি রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এ যোগদান করেছিলেন। মরহুম একজন ভালো সিভিল প্র্যাকটিশনার ছিলেন। তার মৃত্যুতে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন গভীরভাবে শোকাভিভূত।

20/12/2025

রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সিনিয়র এড. জনাব মো. আসির উদ্দীন (৭৮) আজ ২০.১২.২৫ ইং তারিখ সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিঁনি ১৯৮৫ খ্রি. রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশনে আইনজীবী হিসাবে যোগদান করেছিলেন। তিঁনি রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর এড. জনাব ফয়সাল আহসান এর শ্বশুর। রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাভিভূত এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

Photos from Rajshahi Advocate Bar Association's post 16/12/2025

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর পক্ষ থেকে রাজশাহী কোর্ট সংলগ্ন শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

20/11/2025

রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সিনিয়র এডভোকেট জনাব মো. মকবুল হোসেন খান (৭২) আজ ২০/১১/২০২৫ খ্রি. বৃহস্পতিবার দুপুর অনুমান ০১ টা'র সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিঁনি ১৯৯৪ সালে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এ যোগদান করেছিলেন। রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাভিভূত এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

29/10/2025

রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সিনিয়র এডভোকেট জনাব মো. আবু সাইদ আজহার ইলিয়াস (৮০) আজ ২৯/১০/২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার বিকাল অানুমানিক ৫ টায় কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিঁনি ১৯৮৫ খ্রিস্টাব্দে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশনে যোগদান করেছিলেন। রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাভিভূত এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

06/10/2025

রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সিনিয়র এডভোকেট বিশিষ্ট কর অাইনজীবী জনাব আবু শামস মো. ইকবাল (৬৩) আজ বিকাল আনুমানিক ০৪ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিঁনি ১৯৮৪ খ্রিস্টাব্দে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশনে যোগদান করেছিলেন। তিঁনি খ্যাতিমান কর অাইনজীবী মরহুম এড. শামসউদ্দিন আহমেদ এর সন্তান। মরহুমের মৃত্যুতে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন গভীরভাবে শোকাহত এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

30/09/2025

রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সিনিয়র এডভোকেট বিশিষ্ট কর আইনজীবী জনাব মো. গোলাম রাব্বানী (৮১) আজ ৩০/০৯/২০২৫ খ্রি. রোজ মঙ্গলবার রাত অনুমান ০৩:৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিঁনি ১৯৭৩ খ্রিস্টাব্দে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশনে যোগদান করেছিলেন। আজ বাদ জোহর সি এন্ড বি মোড় সংলগ্ন মনি বাজার চত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মরহুমের মৃত্যুতে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন গভীরভাবে শোকাহত এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

25/09/2025

রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সম্মানিত আইনজীবী জনাব মো. মুসা হক (৭০) আজ ২৫/০৯/২০২৫ খ্রি. রোজ বৃহস্পতিবার বিকাল অানুমানিক ০৫ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নগরীর দড়িখরবনা-স্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জনাব মুসা হক ২০১২ খ্রিস্টাব্দে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ প্রাপ্ত হয়ে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশনে যোগদান করেছিলেন। মরহুম মুসা হক-কে চুয়াডাঙ্গা জেলার দর্শনায় তাঁর নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে আগামীকাল শুক্রবার দাফন করা হবে। মরহুমের মৃত্যুতে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন গভীরভাবে শোকাহত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

Photos from Rajshahi Advocate Bar Association's post 18/09/2025

অদ্য ১৮.০৯.২৫ ইং তারিখ রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন ও ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এক কর্পোরেট চুক্তি স্বাক্ষর করে। উক্ত চুক্তির আওতায় রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সকল বিজ্ঞ আইনজীবী তাঁর, তাঁর স্ত্রী/স্বামী, সন্তান ও পিতামাতার স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষার টেস্টে কাজীহাটা, রাজপাড়া, রাজশাহী শাখায় *৪০% ও দেশব্যাপী উক্ত প্রতিষ্ঠানের যেকোন শাখায় *৩৫% ছাড় প্রাপ্ত হবেন। তবে কম খরচে স্বাস্থ্য পরীক্ষার উক্ত সুযোগ গ্রহণের জন্য বিজ্ঞ আইনজীবীগণকে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন কর্তৃক ইস্যুকৃত পরিচয়পত্র উপস্থাপন করতে হবে।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Judge Court Rajshahi
Rajshahi
6201

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00