16/03/2026
We are delighted to announce that 𝗛𝗮𝗷𝗶 𝗠𝘂𝗵𝗮𝗺𝗺𝗮𝗱 𝗠𝗼𝗵𝘀𝗶𝗻 𝗗𝗲𝗯𝗮𝘁𝗶𝗻𝗴 𝗦𝗼𝗰𝗶𝗲𝘁𝘆 has officially become a 𝗖𝗹𝘂𝗯 𝗣𝗮𝗿𝘁𝗻𝗲𝗿 of 𝗭𝗲𝗿𝗼 𝗢𝗹𝘆𝗺𝗽𝗶𝗮𝗱! 🎉🤝
It is a great pleasure for our club to collaborate with such an inspiring initiative that encourages students to explore knowledge, creativity, and problem-solving through an exciting Olympiad platform. Opportunities like this help young minds challenge themselves and grow beyond the classroom.
📌 𝗥𝗲𝗴𝗶𝘀𝘁𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗟𝗶𝗻𝗸: https://www.zeroolympiad.com/registration
🎟 Use referral code 𝗬𝗥𝗭𝟮𝟲 to enjoy 25% discount on registration.
🔴About Zero Olympiad:
জিরো অলিম্পিয়াড কী?
Zero Olympiad হলো একটি শিক্ষামূলক ও প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা বৈশ্বিক সমস্যা, উদ্ভাবন, নেতৃত্ব ও টেকসই উন্নয়ন নিয়ে শেখার ও প্রতিযোগিতা করার সুযোগ পায়। এখানে বিভিন্ন রাউন্ড, প্রশিক্ষণ, মেন্টরশিপ ও চ্যালেঞ্জের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা উন্নত করতে পারে এবং সমাজের জন্য ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে অনুপ্রাণিত হয়।
আমাদের শিক্ষার্থীরা তাদের দীর্ঘ শিক্ষা জীবনে খুব কমই কারিকুলাম বা সিলেবাসে Global Policies, World Affairs, Regional Alliance, Humanitarian Interventions, Diplomatic Relations এর মত বিষয়গুলো খুঁজে পায়। তাই তাদের Global Citizen বা International Personality আর হয়ে ওঠা হয় না।
আগামী ৪ বছর বিশ্ব নেতারা কী নিয়ে ব্যস্ত থাকবে তা অনলাইনে খুঁজলে একতা জিনিসই পাওয়া যাবে, আর তা হল SDG - জাতিসঙ্ঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা Sustainable Development Goal। ২০৩০ এর পরে এগুলো আর থাকবে না। যেমন ২০১৫ সালের আগে ছিল সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা Millenium Development Goal।
এই ১৭টি SDG অর্জন করতে হলে এর সাথে সম্পর্কিত ঋণাত্মক বিষয়গুলোকে শূন্য বা নির্মুল করতে হবে। যেমন শূন্য দারিদ্র্য, শূন্য ক্ষুধা, শূন্য বৈষম্য, শূন্য কার্বন নিঃসরণ ইত্যাদি। আর সেজন্যই এই প্রতিযোগিতার নাম জিরো অলিম্পিয়াড।
তাই জিরো অলিম্পিয়াডের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা মূলত SDG সম্পর্কে জেনে বিশ্ব মঞ্চে নিজেদের জায়গা করে নিতে পারবে। তাই এক কথায় জিরো অলিম্পিয়াডের উদ্দেশ্য হল বাংলাদেশ থেকে সত্যিকারের Global Leader তৈরি করা।
কারা অংশ নিতে পারবে?
বাংলা বা ইংরেজী মাধ্যম, স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়, আলিয়া বা কাওমি মাদ্রাসা — প্রতিটি শিক্ষাঙ্গনের পঞ্চম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত প্রতিটি শিক্ষার্থী Zero Olympiad এর নির্ধারিত ক্যাটাগরি অনুযায়ী অংশ নিতে পারবেন।
কিভাবে রেজিস্ট্রেশন করব?
জিরো অলিম্পিয়াডের ওয়েবসাইট zeroolympiad.com এ গেলেই আপনি রেজিস্ট্রেশন লিংক ও অন্যান্য আনুষাঙ্গিক তথ্য পেয়ে যাবেন।
রেজিস্ট্রেশন এর পরের ধাপ কি? সার্টিফিকেট কবে কিভাবে পাব?
রেজিস্ট্রেশনের পর আপনার ড্যাশবোর্ডে এবং ইমেইলে জাতিসংঘ স্বীকৃত কোর্স এর লিংক দেয়া থাকবে। কোর্সগুলো কিভাবে করবেন সেই সঙ্ক্রান্ত একটা ভিডিও টিউটোরিয়ালও দেয়া হবে। কোর্সগুলো অনলাইনে নিজের সুবিধামত সময়ে করা যাবে। প্রতিটা কোর্স সম্পন্ন করার সাথে সাথে কোর্সের শেষ ধাপে জাতিসঙ্ঘের ওয়েবসাইট থেকেই আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।
রেজিস্ট্রেশন করে, জাতিসঙ্ঘের কোর্স করে সার্টিফিকেট পেয়ে গিয়েছি। এখন কী করব?
এই কোর্স থেকেই জিরো অলিম্পিয়াডের ১ম রাউন্ডের MCQ পরীক্ষার প্রশ্ন তৈরী করা হবে। রেজিস্ট্রেশনের সময় যে ইমেইল অ্যাড্রেস বা ইউজার নেইম এবং পাসওয়ার্ড ব্যবহার করেছেন, সেগুলো ব্যবহার করেই Zero Olympiad এর ওয়েবসাইটে লগইন করে নির্ধারিত তারিখে ৭/৮/৯ মে ১ম রাউণ্ডের পরীক্ষা দিবেন। ১ম রাউণ্ডের পরীক্ষা শেষে ২য় রাউন্ডে উত্তীর্ণ হন বা না হন, ড্যাশবোর্ডে ১ম রাউণ্ডের সার্টিফিকেট পেয়ে যাবেন।
১ম রাউন্ড থেকে ২য় রাউন্ডে কিভাবে যাব?
১ম রাউণ্ডের পরীক্ষা ৭, ৮ ও ৯ মে অনুষ্ঠিত হবে অনলাইনে। ৩০টি MCQ প্রশ্ন থাকবে। সময় ৩০ মিনিট। জাতিসংঘ থেকে যেই কোর্স আপনারা করবেন, সেথান থেকেই প্রশ্ন থাকবে। পরীক্ষার সঙ্গে সঙ্গেই আপনার প্রাপ্ত নম্বর ওয়েবসাইটেই জেনে যাবেন। প্রতি SDG থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২০০ জন শিক্ষার্থী ২য় রাউণ্ডে উত্তীর্ণ হবেন। যারা ২য় রাউণ্ড থেকে গ্র্যান্ড ফিনালেতে উত্তীর্ণ হবেন বা হবেন না, তারা সবাই ২য় রাউন্ডের সার্টিফিকেট ড্যাশবোর্ডে পেয়ে যাবেন।
২য় রাউন্ডে কী থাকবে?
২য় রাউণ্ডে উত্তীর্ণরা ক্লাশ অনুযায়ী নির্ধারিত SDG এর উপর একটা তিন মিনিটের ভিডিও তৈরি করে নিজের বা পরিবারের বা বন্ধুদের সোশ্যাল মিডিয়ায় সহ আপলোড করে সেই ভিডিওর লিংক নিজের ড্যাশবোর্ডে জমা দিতে হবে। দ্বিতীয় রাউন্ডের তিন মিনিটের ভিডিও দেখে সম্মানিত জুরি বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে ১৭টি SDG’র জন্য ৩ জন করে মোট ৫১ জন ফাইনালিস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালেতে আমন্ত্রিত হয়ে আসবনে।
গ্র্যান্ড ফাইনালেতে কী থাকবে?
১ম ও ২য় রাউন্ড অনলাইনে সম্পন্ন হলেও গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে অফলাইন। তারিখ ৬ জুন, ২০২৬। ভেন্যু শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। ওইদিন প্রতিটি SDG থেকে ১ জন করে মোট ১৭ জন মঞ্চে আসবে। নিজের SDG এর উপরে দেশীয় ও আন্তর্জাতিক বিচারকদের সামনে লাইভ প্রেজেন্টেশন দিবে। সেখান থেকে প্রতি ক্যাটাগরিতে - ক্লাশ ফাইভ থেকে এইট, নাইন থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী, এবং তদূর্ধ – একজন করে মোট ৩ জন চূড়ান্ত বিজয়ীকে SDG Defender, SDG Leader এবং SDG Pioneer এর পুরষ্কার দেয়া হবে।
এই কোর্স করলে লাভ কী?
কোর্স সম্পন্ন করলে জাতিসংঘ থেকে যে সার্টিফিকেট পাওয়া যাবে তা Strong ECA (Extra Curricular Activities) হিসেবে পরবর্তীতে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় ভূমিকা রাখবে। প্রফেশনাল লাইেফ বায়োডাটা / সিভি / রিজিউমি / প্রোফাইল / পোর্টফলিওতে এই কোর্স সম্পন্ন করার তথ্য উল্লেখ করেল এবং সার্টিফিকেট শো করেল নিঃসন্দেহে তা আপনাকে অনেক এগিয়ে রাখবে।
আর কী কী পুরষ্কার কি কি থাকবে?
১৭ জন বিজয়ীদের জন্য আরো থাকছে (i) Washington University of Science and Technology - WUST এর Full Scholarship (ii) 10 Minute School এর English Communication For Professionals কোর্স, (iii) Creative IT Institute এর Customized IT Course, (iv) International English World Cup এ সরাসরি পার্টিসিপেশনের সুযোগ (v) আন্তর্জাতিক বুটক্যাম্প, (vi) কক্সবাজার/সেন্টমার্টিনে হলিডে প্যাকেজ, (vii) 342,500 টাকার নগদ অর্থ পুরষ্কার (viii) ল্যাপট্যপ/কম্পিউটার সহ আরো অনেক কিছু।
এছাড়াও Zero Olympiad এর সকল অংশ গ্রহণকারীর জন্য থাকবে (i) Overseas Universities গুলোতে ভর্তির সময় SDG Fellowship এর জন্য আবেদনের ক্ষেত্রে সার্বিক সহায়তা, (ii) প্রতিবছর জাতিসংঘে অনুষ্ঠিত SDG Summit এ অংশ গ্রহণের জন্য রিকমেন্ডেশন (iii) দেশ ব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত Zero Olympiad ক্লাবে কেস স্টাডি প্রতিযোগিতা, ডিবেট এবং পাবলিক স্পিকিং, ওয়ার্কশপ ও সেমিনার, এবং (iv) উদ্ভাবনী প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য অর্থায়ন সহ বছরব্যাপী পরিচালিত নানান কর্মকান্ডের মাধ্যমে নির্বাচিতদের ZONE - Zero Olympiad National Envoy তে অন্তর্ভুক্তি।
রেজিস্ট্রেশন ফি?
রেজিস্ট্রেশন ফি ৪০০ টাকা। কিন্তু পবিত্র রমজান উপলক্ষ্যে Ramadan Reward হিসেবে আপনি ৩০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। রমজানের পরে আবার রেজিস্ট্রেশন ফি যথারীতি ৪০০ টাকা পরিশোধ করতে হবে।
জিরো অলিম্পিয়াডের তরফ থেকে আপনাদের জন্য যেহেতু অনেক অনেক পুরষ্কার যেমন বিদেশে বুটক্যাম্প, নগদ অর্থ পুরষ্কার, ক্রেস্ট, ট্রফি, সার্টফিকেট ইত্যাদি রাখা হয়েছে তাই এসবের খরচ বাবদ এই ফি রাখা হয়েছে। এছাড়াও ৬ জুন যে গ্র্যান্ড ফাইনালে অনুষ্ঠিত হবে সেখানে লজিস্টিকস, আপ্যায়ন, বিদেশী অতিথিদের ট্রাভেল অ্যান্ড অ্যাকমোডেশন এর খরচও রয়েছে।
জাতিসঙ্ঘের এই কোর্সগুলতে কী থাকবে?
এগুলো মূলত SDG বিষয়ক ২-৩ ঘন্টার ছোট ছোট সেল্ফ-পেইসড কোর্স। আপন গতিতে করতে পারবেন। নির্দিষ্ট কোন বাধাধরা সময় নেই।
কোর্স কীভাবে করব?
রেজিস্ট্রেশনের পর আপনার ইমেইল ও ড্যাশবোর্ডে কোর্সের লিংক থাকবে। সেখানে ক্লিক করে জাতিসঙ্ঘের ওয়েবসাইটে গিয়ে কোর্স শুরু করবেন। এছাড়াও ইমেইল ও ড্যাশবোর্ডে গাইড ভিডিও বা টিউটোরিয়াল ভিডিও থাকবে। সেখান থেকেও হেল্প নিতে পারবেন।
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে?
যদিও জাতিসংঘ থেকে এই কোর্স ইংরেজিতে করানো হয়, আমরা বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই আমাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখছি। জাতিসংঘ কোর্স ইংরেজিতে করতে অসুবিধা হলে গুগল ট্রান্সলেটর বা অন্য কারো সাহায্য নিতে পারবেন।
আমার মাস্টার্স শেষ, আমি কি জয়েন করতে পারব?
জ্বী পারবেন, আপনার এসডিজি হবে SDG17.
বাংলাদেশের বাইরে থেকে অংশ নিতে পারব?
জ্বী পারবেন, পৃথিবীর যে কোন দেশ থেকেই পারবেন। গতবার আমাদের গ্র্যান্ড ফাইনালেতে চায়না, মালয়েশিয়া, কাতার, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পার্টিসিপেন্ট ছিল।