সবার কাজে লাগবে।
Department Of Applied Mathematics, University Of Rajshahi
The Department of Applied Mathematics
started its academic activities in the year
2002. Previously, it was in the Department
of Mathematics.
16/02/2020
আমাদের ফলিত গনিত ডিপার্টমেন্টের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী Hasnat Zaman Rizvy এর অকাল প্রয়াণে ফলিত গনিত ডিপার্টমেন্ট গভীর শোক প্রকাশ করছে ।
29/10/2019
Shamsujjoha Sadik ভাই এর লেখা:
একটা ডিপার্টমেন্ট এ পড়তাম ফলিত গণিত, সবার মতই নামের ফ্যান্টাসিতে পরেই সাস্ট থেকে চলে আসি রাবি তে।
ফার্স্ট ইয়ারে ভর্তির পর( ১২-১৩) সেশনে, ৮৫ জনের জায়গায় দেখি ক্লাস করে ১২০+!!! ব্যপার কি??
ব্যাপার হল ১১-১২ সেশনের ভাইয়েরা ৪৩ জনের মত আমাদের সাথে পুনরায় যোগ দিয়েছে, এর বিশেষ কারণ একটি বিশেষ স্যারের ক্যালকুলাস কোর্স এ ডাব্বা মারার কারণ। ভাবলাম কি এমন প্রশ্ন এতজন ডিগবাজি দিল??
তারপর অই প্রশ্ন দেখে মনে হয়েছিল এই কোন নরকে আমি আত্মাহুতি দিয়েছি!!!!!
আমি হয়ত খুড়িয়ে খুড়িয়ে ১ম বর্ষের দেয়াল পার করেছি, কিন্তু পারেনি আমার মত আরো ৩৩ জন!!!
আবার ২য় বর্ষে এসে ২২ জন নাই, এমন করতে করতে
মাত্র ১২-১৩ সেশনের ৩৩/৩৪ জন ১৬ সালের অনার্স কপ্লিট করি।
মোটা এই অনুপাতেই ডিপার্টমেন্ট এর ১২ টি ব্যাচ এভাবেই বেরিয়েছে বলে মনে করি।
এই ড্রপ আউট বা ফেল করা বন্ধুদের মুখের দিকে তাকালে বোঝা যেত এই চাপা কষ্টের রঙ কত কালো।
হয়ত অনেকে এই স্ট্যাটাস পড়বে আর সেই ভয়াল সময়ের কথা মনে করবে।
বাড়িতে যখন তারা বলতেও পারত না ফেল করেছি, আবার দিনের পর দিন মিথ্যা বলা কত কষ্টের এটা শুধু তারাই বোঝে।
তাহলে কেন এই দুর্দশা?
কেন মেধাবী ছাত্রগুলো এভাবে ঝড়ে পরে??
শিক্ষক রা বলবেন ছাত্ররা পড়ে না!!
ক্লাসে মনযোগ দেয় না।
গাধা, অথর্ব ।
আমি ছাত্র হিসাবে যদি বলি ছাত্ররা কিভাবে পড়বে সেটিই জানেনা, কি পড়বে তাও জানেনা।
ভাইরে লাইব্রেরী পরীক্ষার আগের ১ মাস টানা লাইব্রেরি রুম মিলিয়ে ১৪ ঘন্টা পড়েও পাশ তোলা যায় না !! এমন এক ডিপার্টমেন্ট!!
এই লেখাটি যারা পড়বেন সবাই হয়ত থ্রি ইডিয়টস মুভি দেখেছেন সেখানে দেখবেন একটি ছাত্র আত্মহত্যা করে সেটি ছিল হয়ত কল্পনা,
কিন্তু আজ সত্যিই আমার ডিপার্টমেন্ট এর এক ছোট ভাই ফিরোজ সেই কাজ টি করল,
আগামীকাল তার ফাইনাল এক্সাম ছিল!!
এটি নতুন নয় ২০১৫ সালে একই কাজ পরীক্ষার দুদিন আগে সুব্রত নামে একটি ছেলে করেছিল।
যে কারণেই তারা সুইসাইড করুক পরীক্ষার চাপ যে অনুঘটক হিসেবে কাজ করেছে এটি সবাই স্বীকার করবে।
কেন এই চাপ জানেন??
হলুদ ছেড়া নোট মুখস্থ করার চাপ।
3D জ্যামিতি 2D বোর্ড এ মুখস্থ করার চাপ।
মডার্ন এলজেবরা বোঝানো বাদ দিয়ে হিফ্জ এ এলজেবরা করার চাপ।
কমপ্লেক্স এনালাইসিসের আলাদা টাইপের প্রশ্নের কথা বলে বইয়ের অনুশীলনী থেকে কপি হাস্যকর উদাহরণ তৈরী।
ম্যাট্রিক্স এর মত ইজি সাব্জেট কে জেনারেল রিলেটিভিটির অবয়ব বানানো।
এস্ট্রোনমি র মত সাবজেক্ট ব্ল্যাক বোর্ডে শেষ করা, যেখানে ডিপার্টমেন্ট এ প্রজেক্টরের ব্যবস্থা আছে।
প্রাক্টিক্যাল সারাবছর না করিয়ে ৭ দিনে মুখস্থ করারনোর ধান্দা।
১০ জন শিক্ষকের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে প্রশ্ন মডারেশন।
৬০০+ ছাত্রের জন্য ১০.৫ জন শিক্ষক নিয়ে ডিপার্টমেন্ট চালানো।
সেখানে প্রাত আরো ২০ জন থাকার দরকার।
এই নিয়োগ ২০০১ সরকার পন্থী শিক্ষক রা সিস্টেম করে বন্ধ করে রেখেছে ।
অবিলম্বে ইউজিসি বা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই ডিপার্টমেন্ট এর এসব ব্যার্থতার কারণ অনুসন্ধান করে সকলের জন্য মঙ্গলজনক সিদ্ধান্ত কার্যকর করার অনুরোধ রইল।
তাছাড়া লাশের সারি আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে......
ছবি টি ফিরোজের সে আর নেই..
ছুটির পর নিয়মিত ক্লাশ করবে সকলে। যেখানে এই ডিপার্টমেন্টে ৩৯ পেয়ে ইয়ার গ্যাপ ড্রপ আউটের ঘটনাও নজীরবিহীন নয় :)
আর সিটি গুলো দিয়ো নয়তো ১৫ মার্কসের ১ টিও কপালে জুটবে না।
সকলের মঙ্গল হোক।
পড়াশুনো সবাই মনোযোগের সহিত করো কোনপ্রকার রাজনীতিতে যোগদান, সাংস্কৃতিক সন্ধ্যাপালন,আড্ডাবাজি করার মতো ডিপার্টমেন্ট নয় ফলিত গণিত।এরপরেও যারা করবে তারাও নিজের কপালে নিজেই আঘাত মারবে।যেহেতু আমাদের শিক্ষক অপর্যাপ্ত তাই শিক্ষকরা পিতৃতুল্য/মাতৃতুল্যা।তাই এব্যাপারগুলো মাথায় রাখা উচিত।কোনসংকোচ নয় কোনসমস্যা শিক্ষকের দ্বারে যাবে সমাধান পাবে :)
তাই মোদ্দাকথা ডিপার্টমেন্টের ইতিহাস সম্পর্কে ধারনা যাদের আছে তারা শিক্ষা নাও।
বিপথে যাওয়া বন্ধু বান্ধবী ছোটভাইবোনদের দিকে নজর রাখা একজন ফলিতগণিত ডিপার্টমেন্টের সচেতন ছাত্রের দায়িত্ব ও কর্তব্য।
সবার সার্বঙ্গীন উন্নতি কামনা। :)
নবীনদের বরণ করবে সকলে ঠিক আছে।তবে প্রথম দু'মাস নবীনদের কোনপ্রকার ক্লাস নোট দেয়া থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।
ফলিত গণিত বিভাগের পক্ষ থেকে নবাগতদের স্বাগতম ♥♥♥♥
নবাগতদের স্বাগতম ♥
এবারের বইমেলায় প্রকাশিত কিছু বিজ্ঞান
বই। আপনাদের যারা বিজ্ঞানের বই
কিনতে চান এই তালিকা আপনাদের
কিছুটা সাহায্য করবে। হ্যাপি সায়েন্স।
1. ভঙ্গুর পৃথিবী থেকে নক্ষত্রের পানে,
ফারসীম মান্নান মোহাম্মদী,
প্রথমা প্রকাশনী
2. বস্তুর গভীরে, আব্দুল্লাহ আল মাহমুদ,
জিরো টু ইনফিনিটি
3. পরমাণুর গহীন নিসর্গে, ইমতিয়াজ
আহমেদ, ছায়াবীথি প্রকাশনী
4. শূন্য থেকে মহাবিশ্ব, অভিজিৎ রায় ও
মিজান রহমান, শুদ্ধস্বর
5. মৌল বন্ধন ও পর্যায় ধর্ম, (সলিড স্টেট
সিরিজ- ৩), ফারসীম মান্নান মোহাম্মদী,
শুদ্ধস্বর
6. অর্ধ-পরিবাহীর জগৎ, (সলিড স্টেট
সিরিজ- ৪), ফারসীম মান্নান মোহাম্মদী,
শুদ্ধস্বর
7. তারা জেগে রয়, জাহাঙ্গীর সুর,
অন্বেষা প্রকাশন
8. মহাকাশের মাঝে, জাহাঙ্গীর সুর,
অন্বেষা/তাম্রলিপি
9. বিবর্তনের পথে ইতিহাসের বাঁকে,
আসিফ, তাম্রলিপি প্রকাশন
10. পৃথিবীর মহাজাগতিক ভাষা, আসিফ,
তাম্রলিপি প্রকাশন
11. সংখ্যার সাতকাহন, অভীক রায়,
অন্যরকম
12. মস্তিষ্ক, ঘুম ও স্বপ্ন, (জ্ঞান ও
সভ্যতা সিরিজ) আরাফাত রহমান, প্রকৃতি-
পরিচয় (পরিবেশকঃ সংহতি প্রকাশনী)
13. গণিতের রঙ্গে : হাসিখুশি গণিত, চমক
হাসান, আদর্শ প্রকাশনী
14. অর্ক ও সূর্যমামা(কিশোর বিজ্ঞান),
প্রদীপ দেব, মীরা প্রকাশন
15. আবদুস সালাম– নোবেল
বিজয়ী পদার্থবিজ্ঞানী, প্রদীপ দেব,
মীরা প্রকাশন
16. গল্পে গল্পে শূন্যের ইতিহাস, পারভেজ
রাকসান্দ কামাল, শুদ্ধস্বর
17. বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ,
মোস্তাকিম আলী, বিজ্ঞান একাডেমী
18. রসায়নের সূত্রাবলী ও প্রয়োগ, নিশাত
ইয়াসমিন হক সূচি ও জাহাঙ্গীর সুর,
বিজ্ঞান একাডেমী
19. বাংলার তরু লতা গুল্ম, আব্দুল গাফফার
রনি, বিশ্বসাহিত্য ভবন
20. শুঁয়াপোকা থেকে প্রজাপতি, আবদুল
গাফফার রনি, বিশ্বসাহিত্য ভবন
21. মহাকর্ষ তরঙ্গ-কণার সন্ধানে, আব্দুল
গাফফার রনি, গোধূলী প্রকাশ
আগামীকাল হরতাল থাকলেও সকল ক্লাশ যথারীতি সময়ে অনুষ্ঠিত হবে।।
সৌজন্যে: ফলিত গণিত বিভাগ,রা:বি
হরতাল-অবরোধ হলেও ১৮
জানুয়ারি রাবিতে সমাবর্তন অনুষ্ঠিত
হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
6205
Rajshahi
6205