مدرسة إشاعة الإسلام السلفيه Madrasah Isha-Atul Islam As-salafiah

مدرسة إشاعة الإسلام السلفيه Madrasah Isha-Atul Islam As-salafiah

Share

Salafi manhazer best institution

02/09/2024

আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ছাত্রদের কবুল করছেন। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

02/09/2024

গত বৃহস্পতিবারে আনুষ্ঠানিকভাবে স্যারকে বিদায় দেওয়া হয়েছে। উস্তাদ আব্দুল্লাহ তারেকের চমৎকার উপস্থাপনায় উক্ত বিদায় অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ শায়খ সাইদুর রহমান বিন জিল্লুর রহমান উস্তাদজি স্যারকে বিদায়ী ক্রেস্ট তুলে দেন। মাদরাসার সকল শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে মাকসুদ স্যার বিদায়ী ভাষণ প্রদান করেন। সকল শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে স্যারের বিদায়লগ্নটি গভীর বিষাদ সৃষ্টি করেছিল। উস্তাদ আব্দুল আজিজ রহমানীও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আঞ্জুমান ইসলাহুল বায়ান ওয়াল আ'মালের পক্ষ থেকে ছাত্র সম্পাদক ও সকল দায়িত্বশীলরা কিছু উপহার সমেত স্যারকে বিদায় জানায়। স্যারের পরবর্তী জীবনে সুখ ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়। ™️

31/08/2024

আলহামদুলিল্লাহ প্রতিবছরের ন্যায় এ বছরেও মদিনা ইউনিভার্সিটিতে এই মাসেই দুই জন ছাত্র ফাইনালি কবুল হয়ে বর্তমানে সেখানে লেখাপড়া করছে এবং এ মাসেই আরো তিন জনের শুভ সংবাদ, আল্লাহ আমাদের ছাত্রদের কবুল করুন!

28/08/2024

ভেবে দেখবেন কী? কেন আমাদের মধ্যে বিভক্তি ও শত্রুতা? বর্তমান বাস্তবতা এমন নয় কী?

আল্লাহ তাআলা বলেন,
اِنَّمَا یُرِیۡدُ الشَّیۡطٰنُ اَنۡ یُّوۡقِعَ بَیۡنَکُمُ الۡعَدَاوَۃَ وَ الۡبَغۡضَآءَ فِی الۡخَمۡرِ وَ الۡمَیۡسِرِ وَ یَصُدَّکُمۡ عَنۡ ذِکۡرِ اللّٰہِ وَ عَنِ الصَّلٰوۃِ ۚ فَہَلۡ اَنۡتُمۡ مُّنۡتَہُوۡنَ ﴿۹۱﴾
শয়তান তো চায়, মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শক্রতা ও বিদ্বেষ ঘটাতে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণে ও সালাতে বাধা দিতে। তবে কি তোমরা বিরত হবে না? (সূরা মায়িদাহ -৫:৯১)

অত্র আয়াতের তাফসীর করতে গিয়ে এক প্রসঙ্গে শাইখ ইবনু উসাইমীন রহিমাহুল্লাহ উল্লেখ করেন, শয়কান কী গবেষক বা জ্ঞান অর্জন কারীদের মধ্যেও শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে পারে? তখন তিনি নিম্নের বিষয়টি আলোচনা করেন,

শাইখ ইবনু উসাইমীন রহিমাহুল্লাহ বলেন,
❝বড়ই অনুতাপের বিষয় হলো, যখন তলাবাতুল ইলম বা ইলম অনুসন্ধানকারীগণ ইজতেহাদী কোন বিষয়ে পরস্পরে মতানৈক্য সৃষ্টি হয় তখন তারা একে ওপরের প্রতি শত্রু হয়ে যায় তবে আল্লাহ তায়ালা যাদের রক্ষা করেন তারা ব্যতিত। যখন শত্রু হয়ে যায় তখন তার ভাইয়ের আত্মমর্যাদা সম্পর্কে অসত্য ও অন্যায় কথা বলতে থাকে। এর ফলে সে প্রথমত নিজের নাফসের ওপর একজন যুলুমকারী হলো, দ্বিতীয়ত তার ভাইয়ের প্রতিও একজন যুলুমকারী হলো। এমনকি সে আল্লাহর ঐসব বান্দাদের জন্যও যালেম হলো যারা তার ভাইয়ের নিকট থেকে উপকৃত হত। কেননা, যখন তাদের দৃষ্টিতে সে সম্মানিত ভাইয়ের প্রতি তাদের শ্রদ্ধা ও মর্যাদা ভুলণ্ঠিত হয় তখন তারা কোনভাবে সেই সম্মানিত ভাইয়ের ইলম থেকে কোন উপকৃত হবে না।❞

আপনাদের ভাই
ড. যায়নুল আবেদীন বিন নুমান
Dr. Joynul Abadin Bin Noman
হাদীস ডিপার্টমেন্ট মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব।

#ডযায়নুলআবেদীন সকলে লাইক ও শেয়ার করে অন্যকে জানিয়ে দিন। -এ্যাডমিন কর্তৃপক্ষ।

27/08/2024

❝যেমন হবে আপনার জীবনের প্রত্যাশা❞

আল্লাহ তায়ালা বলেন,
حَتّٰۤی اِذَا جَآءَ اَحَدَہُمُ الۡمَوۡتُ قَالَ رَبِّ ارۡجِعُوۡنِ ﴿ۙ۹۹﴾ لَعَلِّیۡۤ اَعۡمَلُ صَالِحًا فِیۡمَا تَرَکۡتُ

অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার রব! আমাকে আবার ফেরত পাঠান। যাতে আমি সৎকাজ করতে পারি যা আমি আগে করিনি। (সূরা মুমিনুন ৯৯-১০০)

কতাদা আস-সাদুসী বলেন, আল্লাহর শপথ করে তারা প্রত্যাশা করবে, যে সে কখনো তার পরিবার ও আত্মীয় স্বজনের নিকট ফিরে যাবে না বরং সে কেবল আল্লাহর আনুগত্য পূর্ণ কাজের প্রত্যাশা করবে। হে মানব সমাজ তোমরা লক্ষ্য করো অবহেলাকারী কাফেরদের প্রতি তারা কেমন প্রত্যাশা করে! সুতরাং হে অবহেলাকারীগণ তোমরাও কী তাদের মত এখনও আমল করতে থাকবে?

সচেতন কী হব না??

অনুবাদ : ড. যায়নুল আবেদীন বিন নুমান
Joynul Abadin
Dr. Joynul Abadin Bin Noman
হাদীস ডিপার্টমেন্ট মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব

26/08/2024

ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ বলেন,

*যেমন হবে আপনার অনূভুতি*

❝আপনার জন্য মানুষের কান্না করার আগে আপনি নিজেই নিজের জন্য কান্না করেন। আপনি আপনার নিজের বিষয়ে চিন্তা ও গবেষণা করে কাজ করুন তাহলে আপনার কাজ ও বিষয়কে সঠিকভাবে তুলে ধরা হবে। আর জেনে রাখুন, যখন আপনি কোন জানাযাহ দেখবেন তখন আপনি নিজেকে মনে মনে সেই জানাযার ব্যক্তি মনে করবেন। আর যখন আপনি কবরকে নিয়ে উদ্বিগ্ন হবেন, তখন আপনি আপনার কবরকে কল্পনা করবেন আর জীবনের বাকি যে কয়দিন বাচঁবেন সে কয়দিনকে অতিরিক্ত লাভ মনে করবেন। অর্থাৎ আপনি যেন কবরে চলেই গেছেন। বরং যে কয়দিন হায়াত পাবেন তা কেবল বোনাস মাত্র।❞

আসুন আমরা আমাদের জীবন নিয়ে এখনই ভাবি

অনুবাদ: ড. যায়নুল আবেদীন বিন নুমান
Dr. Joynul Abadin Bin Noman
হাদীস ডিপার্টমেন্ট মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব।

বন্যার্তদের সহযোগিতা করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
বিকাশ বা নগদ একাউন্ট পারসোনাল নম্বর
+8801733027351

23/08/2024

আজ শুক্রবার দেশের সকল মসজিদে জুমু'আ নামাজে যে অর্থ কালেকশান হবে, তা দান বক্সে না রেখে বন্যার্তদের মাঝে ত্রান-সাহায্য হিসেবে বিতরণ করা যেতে পারে।

প্রতিটি মাসজিদ কমিটির পক্ষ থেকে এমন সাহসী ও সময়োপযোগী সিদ্ধ্বান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানাচ্ছি।
Dr. Joynul Abadin Bin Noman

18/08/2024

অর্ধ বার্ষিক পরীক্ষা 2024 এর রেজাল্ট প্রকাশ
https://ishaatulislam.com

15/08/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আজ রাত ৯:১৫ রাণীবাজার শাখায়।
সকলের উপস্থিতি কামনা করছি।

14/08/2024

মাদরাসা ইশাআতুল ইসলাম আস-সালাফিয়া এর সম্মানিত অধ্যক্ষ ফাযীলাতুশ শাইখ Saidur Rahman রিয়াদী বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যে গুরুত্বপূর্ণ নসীহা করলেন।
২০২৪ সালে অত্র মাদরাসা হতে দুইজন ছাত্র মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছে। আলহামদুলিল্লাহ।
১. হাফেয আবু রায়হান
২. হাফেয ইসমাইল

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Rajshahi