20/04/2026
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড—রাস্তায় নামলেন শিক্ষার্থীরা। 💔
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বি/ক্ষো/ভ করেছেন পরীক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার রাত পর্যন্ত বিদ্যালয় থেকে কেউ এডমিট কার্ড পাননি। তাদের দাবি, প্রধান শিক্ষকের গাফিলতি এবং ফরম পূরণের টাকা সময়মতো শিক্ষা বোর্ডে জমা না দেওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
বারবার যোগাযোগ করেও সমাধান না পেয়ে হতা'শ ও ক্ষু"ব্ধ শিক্ষার্থীরা রাতে মহাসড়কে নেমে আসেন। তারা সুষ্ঠু তদন্ত এবং আগামীকালের পরীক্ষায় অংশগ্রহণের নিশ্চয়তা দাবি করেন।
একটি পরীক্ষার আগে শিক্ষার্থীদের এমন দুশ্চিন্তা—এটা কোনোভাবেই কাম্য নয়।